এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

জাতিসংঘ

583 প্রশ্ন

221. UNFCCC এর পর্যবেক্ষক-

a) EU
b) Palestine
c) Holy See
d) Nieu
ব্যাখ্যা: সঠিক উত্তর: Holy See -------------------- United Nations Framework Convention on Climate Change (UNFCCC) হলো জলবায়ু পরিবর্তনের উপর জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন যা বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্বকে স্থিতিশীল করার মাধ্যমে জলবায়ু ব্যবস্থায় বিপজ্জনক মানব হস্তক্ষেপ মোকাবেলা করার জন্য একটি আন্তর্জাতিক পরিবেশ চুক্তি প্রতিষ্ঠা করেছে। এটি জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে (UNCED) ১৫৪ টি সদস্য দ্বারা স্বাক্ষরিত হয়েছিল, যা আর্থ সামিট নামে পরিচিত, ৩ থেকে ১৪ জুন ১৯৯২ পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয় ।

222. FAO এর দেয়া তথ্য মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে কোন দেশে কৃষি জমির পরিমাণ বৃদ্ধি পেয়ে ২০৫০ সাল নাগাদ কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে?

a) অস্ট্রেলিয়া
b) যুক্তরাষ্ট্রে
c) নিউজিল্যান্ড
d) কানাডা

223. জাতিসংঘের মতে ২০২২ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি-

a) 0.045
b) 0.04
c) 0.047
d) 0.035
ব্যাখ্যা: সঠিক উত্তর: ৪.০%।

224. কত সালে UNICEF শান্তিতে নোবেল পুরস্কার পায়?

a) 1961
b) 1977
c) 1965
d) 1956
ব্যাখ্যা: সঠিক উত্তর: ১৯৬৫ সালে। -------------------- ▶ UNICEF (United Nations Children's' Fund)/জাতিসংঘের শিশু তহবিল। ▶ প্রতিষ্ঠাকাল: ১১ ডিসেম্বর, ১৯৪৬ ▶ বর্তমানে উপস্থিতি রয়েছে: ১৯০ টি দেশে। ▶ স্লোগান: For every child

225. জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এর সদর দপ্তর কোথায়?

a) নিউইয়র্ক
b) জেনেভা
c) জুরিখ
d) আর্মস্টারডেম
ব্যাখ্যা: সঠিক উত্তর: জেনেভা। -------------------- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা হলো UNHCR। -----UNHCR----- ▶ UNHCR: United Nations High Commissioner for Refugees ▶ সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। ▶ প্রতিষ্ঠা: ১৪ ডিসেম্বর, ১৯৫০ সালে। ▶ বর্তমান প্রধান: ফিলিপ্পো গ্রান্ডি (ইতালি)। ▶ Parent Organization: UNGA and ECOSOC ▶ নোবেল শান্তি লাভ: ১৯৫৪ ও ১৯৮১।

226. জাতিসংঘ ঘোষিত নারীর প্রতি সব রকমের বৈষম্য বিলোপ সনদ কত তারিখে গৃহীত হয়েছিল?

a) 1974
b) 1970
c) 1979
d) 1984
ব্যাখ্যা: সঠিক উত্তর: ১৯৭৯ সালে। -------------------- CEDAW: Convention on Elimination of all forms of Discrimination Against Women বা নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ/নারী অধিকারের দলিল ১৯৭৯ সালে নিউইয়র্কে স্বাক্ষরিত হয় এবং ১৯৮১ সাল থেকে কার্যকর হয়। স্বাক্ষরকারী দেশ : ৯৯টি দেশ প্রথম স্বাক্ষরকারী: সুইডেন বাংলাদেশ স্বাক্ষর করে: ১৯৮৪ সালে।

227. UN Women কত সালে প্রতিষ্ঠিত হয়?

a) ২০০৮ সালে
b) ২০১০ সালে
c) ২০০৫ সালে
d) ২০১২ সালে
ব্যাখ্যা: সঠিক উত্তর: ২০১০ সালে। -------------------- ✮ UN Women নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা সংস্থা। এর অফিসিয়াল নাম United Nations Entity for Gender Equality & the Empowerment of Women. ✮ বর্তমান প্রধান 'সীমা সামি' এবং নির্বাহী বোর্ডের সভাপতি 'রাবাব ফাতিমা'।

228. CEDAW stands for-

a) Convention on the Elimination of All Forms of Disturbances Against Women
b) Convention On the Elimination of All Forms of Discrimination Against Women
c) Conference on the Elimination of All Forms of Disturbances Against Women
d) Conference on the Elimination of All Forms of Discrimination Against Women
ব্যাখ্যা: CEDAW: Convention on Elimination of all forms of Discrimination Against Women বা নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ। প্রথম স্বাক্ষরকারী: সুইডেন স্বাক্ষরকারী দেশ : ৯৯টি দেশ [১৮টি গোষ্ঠী] ধারা : ৩০ টি। প্রথম ভাগ: নারী পুরুষের সমতা [১ থেকে ১৬ ধারা] দ্বিতীয় ভাগ: কর্তব্য [১৭ থেকে ২২ ধারা] তৃতীয় ভাগ: প্রশাসন [২৩ থেকে ৩০ ধারা] বাংলাদেশের আপত্তি: ২ ও ১৬ নং ধারায়

229. ইকোসকের আঞ্চলিক কমিশন কতটি?

a) ৩টি
b) ১০ টি
c) ১২টি
d) ৫টি
ব্যাখ্যা: উত্তর: ৫টি. ইকোসকের(ECOSOC) এর আঞ্চলিক কমিশন ৫ টি। ১. ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE) সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড ২. আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA) সদর দপ্তর - আদ্দিস আবাবা, ইথিওপিয়া ৩. লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC) সদর দপ্তর - সান্তিয়াগো, চিলি ৪. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP) সদর দপ্তর - ব্যাংকক, থাইল্যান্ড ৫. পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA ) সদর দপ্তর - বৈরুত, লেবানন

230. বর্তমানে শান্তিরক্ষী মিশন চালু আছে কতটি?

a) ৭ টি
b) ১৩ টি
c) ২১ টি
d) ১২ টি
ব্যাখ্যা: উত্তর: ১২ টি। আরব ইসরায়েলের প্রথম যুদ্ধের প্রেক্ষিতে ১৯৪৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক শান্তিরক্ষী বাহিনী গঠিত হয়। চলমান শান্তিরক্ষী মিশন ১২ টি। UNMISS - দক্ষিণ সুদান। MINUSMA - মালি। MONUSCO - কঙ্গো। UNDOF - গোলান। UNFICYP - সাইপ্রাস। UNMOGIP - কাশ্মীর। UNTSO - মধ্যপ্রাচ্য। UNIFIL - লেবানন। MINURSO - পশ্চিম সাহারা। UNISFA - আবেয়ি, দুই সুদানের মাঝে। MINUSCA - মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। UNMIK - কসোভো।

231. যুক্তরাষ্ট্র প্রথম কত সালে UNESCO থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিল?

a) ১৯৮৪ সালে
b) ১৯৭৯ সালে
c) ১৯৯১ সালে
d) ২০০১ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৮৪ সালে। United Nations Educational, Scientific and Cultural Organization ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত যার সদর দপ্তর প্যারিসে অবস্থিত। UNESCO'র মোট সদস্য রাষ্ট্র ১৯৪ টি। সর্বশেষ সদস্য ফিলিস্তিন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সদস্য পদ প্রত্যাহার করেছে।

232. UNODC- এর পূর্ণরূপ কী?

a) United Nations Office of Drugs and Corruption
b) United Nations Office of Drugs & Chemicals
c) United Nations Office on Drugs & Crime
d) United Nations Office of Drugs & Crime
ব্যাখ্যা: উত্তর: United Nations Office on Drugs & Crime. UNODC জাতিসংঘের একটি অঙ্গসংস্থা। এটি অবৈধ ড্রাগ, আন্তর্জাতিক সন্ত্রাস, রাজনৈতিক দুর্নীতি, অপরাধ দমন ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে। প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনা তে অবস্থিত।

233. UNOPS এর পূর্ণরূপ কী?

a) United Nations Office for Perfect Services
b) United Nations Organs for Project Services
c) United Nations Office for Program Services
d) United Nations Office for Project Services
ব্যাখ্যা: উত্তর: United Nations Office for Project Services. UNOPS / ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস হল জাতিসংঘের একটি অপারেশনাল শাখা, যা জাতিসংঘের সিস্টেম , আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, সরকার এবং বিশ্বজুড়ে অন্যান্য অংশীদারদের জন্য প্রকল্প বাস্তবায়নের জন্য নিবেদিত। সংস্থাটির সদর দপ্তর ডেনমার্কের কোপেনহেগেনে জাতিসংঘের সিটি ক্যাম্পাসে অবস্থিত।

234. বাংলাদেশ ILO -র সদস্যপদ লাভ করে –

a) ২২ জুন, ১৯৭২
b) ১৯ অক্টোবর, ১৯৭২
c) ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
d) ২৩ ফেব্রুয়ারী, ১৯৭৪
ব্যাখ্যা: উত্তর: ২২ জুন, ১৯৭২। ILO - International Labour Organization / আন্তর্জাতিক শ্রম সংস্থা। জাতিসংঘের সবচেয়ে প্রাচীন ও প্রথম বিশেষায়িত সংস্থা। বাংলাদেশ ২২ মার্চ, ২০২২ তারিখে ' কনভেনশন - ১৩৮ অনুমোদন করে। এর ফলে ১৪ বছরের নিচের শিশুশ্রম নিষিদ্ধে বাংলাদেশ অগ্রগতি লাভ করে।

235. কোন বাংলাদেশী সর্বপ্রথম Champions of the Earth পুরস্কার লাভ করেন?

a) রেজওয়ানা সিদ্দিক
b) শেখ হাসিনা
c) ফজলে হাসান আবেদ
d) ড. এ আতিক রহমান
ব্যাখ্যা:

উত্তর: ড. এ আতিক রহমান। আতিক রহমান ২০০৮ সালে প্রথম বাংলাদেশী হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার লাভ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে এই পুরস্কারে ভূষিত হন।

236. The UN International Day for Natural Disaster Reduction annually observed on :

a) 9th October
b) 13th October
c) 10th October
d) none of these
ব্যাখ্যা:

উত্তর: 13th October. 9 October - World Post Day 10 October - World Mental Health Day 13 October - International Day for Natural Disaster Reduction

237. United Nations Environment Programme কবে প্রতিষ্ঠিত হয়? ?

a) ১৯৭১ সালে
b) ১৯৭৩ সালে
c) ১৯৭২ সালে
d) ১৯৭৪ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৭২ সালে। UNEP: United Nations Environment Program . এটি জাতিসংঘের পরিবেশ কর্মসূচি। প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২ [স্টকহোম সামিটের মাধ্যমে] । সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।

238. UNEP এর সদর দপ্তর কোথায়?

a) নিউইয়র্ক
b) জেনেভা
c) হারারে
d) নাইরােবি
ব্যাখ্যা: উত্তর: নাইরােবি। UNEP: United Nations Environment Program . এটি জাতিসংঘের পরিবেশ কর্মসূচি। প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২ [স্টকহোম সামিটের মাধ্যমে] সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া

239. UNDP (United Nations Development Program) কত সালে প্রতিষ্ঠা লাভ করে?

a) ১৯৬৫ সালে
b) ১৯৬০ সালে
c) ১৯৬২ সালে
d) ১৯৭০ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৬৫ সালে। পরিচয়: জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা। UNDP: United Nations Development Program UN ■ প্রতিষ্ঠা: ১৯৬৫ সালে। সদর দপ্তর: নিউইয়র্ক। Parent Organization : ECOSOC. নির্বাহী বোর্ডের বর্তমান সদস্য: ৩৬। → বাংলাদেশ নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত: ২০২১-২০২৩। ● সূচকের নাম: Human Development Index (HDI) • স্কোরকিপার: MDGs & SDGsএর

240. World Resources Institute (WRI) কী?

a) জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী
b) বন সম্পর্কিত প্রতিষ্ঠান
c) প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী
d) জাতিসংঘের পরিবেশ দূষণের বিরুদ্ধে গৃহীত কর্মসূচি
ব্যাখ্যা: World Resources Institute (WRI) প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী সদর দপ্তর - ওয়াশিংটন ডি সি কাজ- ৭ টি ক্ষেত্র কে ফোকাস করে এরা কাজ করে থাকে। ক্ষেত্রগুলো হলো- খাদ্য, বন, পানি, শক্তি, শহর, জলবায়ু ও মহাসাগর।