281.
The UN International Day for Natural Disaster Reduction is annually observed on:
a) 9th October
b) 13th October
✓
c) 45209
d) none of these
ব্যাখ্যা:
উত্তর: 13th October.
9 October - World Post Day
10 October - World Mental Health Day
13 October - International Day for Natural Disaster Reduction
282.
টেকসই উন্নয়ন অভীষ্ট কবে গৃহীত হয়?
a) ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর
b) ২০১৬ সালে ২৩ সেপ্টেম্বর
c) ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর
✓
d) ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর
ব্যাখ্যা:
উত্তর: ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর।
টেকসই উন্নয়ন অভীষ্ট বা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর গৃহীত হয় এবং কার্যকর হয় ০১ জানুয়ারি ২০১৬ সাল থেকে। ২০৩০ এর ডিসেম্বরে এর মেয়াদকাল শেষ হবে।
283.
জাতিসংঘে 'Genocide Convention' স্বাক্ষরিত হয়-
a) ১৯৮৪ সালে
b) ১৯৭৯ সালে
c) ১৯৪৮ সালে
✓
d) ১৯৭২ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৪৮ সালে।
গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তি সম্পর্কিত কনভেনশন সর্বসম্মতভাবে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয়েছিল ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর। এই কনভেনশনটি ১৯৫১ সালের ১২ জানুয়ারি কার্যকর হয়।
284.
Least Developed Countries (LDC) Report প্রকাশ করে-
a) বিশ্বব্যাংক
b) আইএমএফ
c) UNESCO
d) UNCTAD
✓
ব্যাখ্যা:
উত্তর: UNCTAD.
বিশ্ব ব্যাংক- World Bank.
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। প্রতিষ্ঠাকালীন নাম - IBRD
সদরদপ্তর - ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
IMF - International Monetary Fund. জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
সদর দপ্তর - ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
UNESCO - UN Educational, Scientific and Cultural Organization.
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা।
সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স।
UNCTAD: UN Conference on Trade and Development।
এটি উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড
285.
জাতিসংঘ কোন ভূ-খণ্ডটি সিরিয়ার পক্ষে বলে রায় দেয়?
a) গাজা উপত্যকা
b) গােলান মালভূমি
✓
c) জর্ডান নদী
d) বলিভিয়া
ব্যাখ্যা:
উত্তর: গােলান মালভূমি।
১১৫০ কিলোমিটার আয়তনের একটি মালভূমি যা গোলান পর্বতমালার অংশ। ইসরাইলের উত্তর প্রান্তে অবস্থিত সিরিয়ার এই অঞ্চলটি ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল দখল করে নিয়েছিল। এ অঞ্চলের জনসংখ্যা প্রায় ৩০,০০০; যার মধ্যে প্রায় অর্ধেকই হলো ১১টি ইসরাইলী অধিকৃত বসতির ইহুদী৷
286.
United Nations Entity for Gender Equality and the Empowerment of Women' সংস্থাটি কী নামে পরিচিত?
a) UNIFEM
b) CEDAW
c) UN Women
✓
d) INSTRAW
ব্যাখ্যা:
উত্তর: UN Women.
UN Women নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা সংস্থা। এর অফিসিয়াল নাম United Nations Entity for Gender Equality & the Empowerment of Women.
এর প্রতিষ্ঠাকাল ২০১০। বর্তমান প্রধান সীমা সামি এবং নির্বাহী বোর্ডের সভাপতি রাবাব ফাতিমা।
287.
জাতিসংঘের জলবায়ু তহবিলের সদর দপ্তর-
a) বেইজিং, চিন
b) টেক্সাস, যুক্তরাষ্ট্র
c) বাগদাদ, ইরাক
d) ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
✓
ব্যাখ্যা:
উত্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
জাতিসংঘের জলবায়ু তহবিল গ্রীন ক্লাইমেট ফান্ড (GFC) নামে পরিচিত। এটি UNFCCC- এর অধীনে একটি সংস্থা যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলিকে অভিযোজন ও প্রশমন অনুশীলনে সহায়তা করে এবং আর্থিক সহযোগিতা করে ।
GCF দক্ষিণ কোরিয়ার ইনচিওনে অবস্থিত । এটি 24 সদস্যের একটি বোর্ড দ্বারা পরিচালিত।
288.
জাতিসংঘের বিশ্ব পরিবেশ কর্মসূচি (UNEP) এর তথ্য মতে, বায়ু দূষণে বছরে কত জন মারা যায়?
a) ৮০ লাখ
b) ৭০ লাখ
✓
c) ৯০ লাখ
d) ১ কোটি
ব্যাখ্যা:
উত্তর: ৭০ লাখ।
UNEP: United Nations Environment Program .
এটি জাতিসংঘের পরিবেশ কর্মসূচি।
৫ জুন ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
289.
জাতিসংঘে শেখ হাসিনা কর্তৃক প্রথম কত সালে শান্তির সংস্কৃতি প্রস্তাব উত্থাপিত হয়?
a) ২০১০ সালে
b) ২০০৯ সালে
c) ১৯৯৮ সালে
d) ১৯৯৯ সালে
✓
ব্যাখ্যা:
উত্তর: ১৯৯৯ সালে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথমবারের সরকারের সময় ১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে শান্তির সংস্কৃতি প্রস্তাবটি প্রথমবারের মতো গৃহীত হয়। এরপর থেকে প্রতিবছর বাংলাদেশ ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশনটি জাতিসংঘ সাধারণ পরিষদে উপস্থাপন এবং ‘শান্তির সংস্কৃতি’ বিষয়ে উচ্চপর্যায়ের একটি ফোরামের আয়োজন করে আসছে।
290.
জাতিসংঘের কোন সংস্থার মাধ্যমে ২০১২ সালে ‘Climate and Clean Air Coalition' যাত্রা শুরু করে?
a) UNEP
✓
b) IPCC
c) WMO
d) UNFCCC
ব্যাখ্যা:
উত্তর: UNEP.
The Climate and Clean Air Coalition to Reduce Short-Lived Climate Pollutants (CCAC) জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ( UNEP) দ্বারা বাংলাদেশ , কানাডা , ঘানা , মেক্সিকো , সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই ছয়টি দেশে ১৬ ফেব্রুয়ারি ২০১২ তে চালু করা হয়েছে । CCAC মানুষের স্বাস্থ্য, কৃষি এবং পরিবেশ রক্ষা করার জন্য জলবায়ু দূষণকে দ্রুত হ্রাস করার জন্য কাজ করে ।
ফ্রান্সের প্যারিসে সচিবালয়ের মাধ্যমে এই প্রোগ্রামটি পরিচালিত হয় ।
291.
২০১৫ সালে শেখ হাসিনা পরিবেশ বিষয়ে জাতিসংঘ থেকে কোন ক্যাটাগরিতে 'Champions of the Earth' অ্যাওয়ার্ডে ভূষিত হন?
a) Leadership
✓
b) Initiatives
c) Revolutionary
d) Changes
ব্যাখ্যা:
উত্তর: Leadership.
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বিভিন্ন পর্যায়ে অসামান্য পরিবেশগত নেতা নির্বাচন করতে ২০০৫ সাল থেকে চ্যাম্পিয়নস অব দি আর্থ পুরস্কার প্রদান করা শুরু করে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে এই পুরস্কারে ভূষিত হন ।
২০০৮ সালে ড. আতিক রহমান বাংলাদেশ থেকে প্রথম এই পুরস্কার লাভ করেন।
292.
সর্বশেষ LDC মুক্ত দেশ কোনটি?
a) বেনিন
b) ভানুয়াতু
✓
c) বাংলাদেশ
d) কিরবাতি
ব্যাখ্যা:
উত্তর: ভানুয়াতু।
Least Developed Countries (LDC) / স্বল্পোন্নত দেশগুলি হল উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা, জাতিসংঘের মতে আর্থ-সামাজিক উন্নয়নের সর্বনিম্ন সূচকগুলি প্রদর্শন করে।
একটি দেশকে স্বল্পোন্নত দেশের মধ্যে শ্রেণীবদ্ধ করা হয় যদি এটি তিনটি মানদণ্ড পূরণ করে।
তিনটি মানদণ্ড হলো - মানব সম্পদ, অর্থনৈতিক দুর্বলতা এবং মাথাপিছু মোট জাতীয় আয়। প্রতি তিন বছরে উন্নয়ন নীতি কমিটি দ্বারা এগুলো মূল্যায়ন করা হয়।
293.
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কোন সালে গঠিত হয়?
a) ১৯১১ সালে
b) ১৯১৯ সালে
✓
c) ১৯৪৫ সালে
d) ১৯৬৪ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯১৯ সালে।
ILO - International Labour Organization / আন্তর্জাতিক শ্রম সংস্থা।
জাতিসংঘের সবচেয়ে প্রচীন ও প্রথম বিশেষায়িত সংস্থা।
১৮৭ টি দেশে এটি কাজ করে থাকে। ১৯৭২ সালে বাংলাদেশ আইএলও তে যোগদান করে।
294.
নিচের কোন সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোতে কৃষি উন্নয়নের জন্য স্বল্পসুদে ঋণ দিয়ে থাকে?
a) WMO
b) IFAD
✓
c) UNIDO
d) UNDP
ব্যাখ্যা:
উত্তর: IFAD.
-- উন্নয়নশীল দেশগুলোতে কৃষি উন্নয়নের জন্য স্বল্পসুদে ঋণ দিয়ে থাকে- IFAD
-- (IFAD) এর পূণর্রুপ হচ্ছে- International Fund for Agricultural Department
–- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা
-- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ছিল ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের অন্যতম প্রধান ফলাফল।
–- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।
–- প্রতিষ্ঠাকাল–১৫ডিসেম্ব, ১৯৭৭
–- প্রতিষ্ঠার স্থান– রোম, ইতালি।
–- সদর দপ্তর– রোম, ইতালি।
–- সদস্য সংখ্যা– ১৭৭ টি দেশ।
295.
কোন সংস্থা ‘বিশ্ব ঐতিহ্য এলাকা’ ঘােষণা করে?
a) ইউনেস্কো
✓
b) ইউনিসেফ
c) ডব্লিউ ডব্লিউ এফ
d) ওয়ার্ল্ড ট্যুরিজম
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ইউনেস্কো
---------------------
◩ UNESCO: UN Educational, Scientific and Cultural Organization
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা
◩ প্রতিষ্ঠা: ১৯৪৬
◩ সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স
◩ সদস্য: ১৯৪টি (সর্বশেষ USA) [ ত্যাগকারী দেশ: ইসরাইল]
◩ বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ২৭ অক্টোবর, ১৯৭২ সালে।
◩ ইউনেস্কোর মতে বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের স্থানসমূহ:
■ সোমপুর বিহার (১৯৮৫)
■ ষাট গম্বুজ মসজিদ (১৯৮৫)
■ সুন্দরবন (১৯৯৭)
296.
UNICEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
a) নিউইয়র্ক
✓
b) রােম
c) হেগ
d) প্যারিস
ব্যাখ্যা:
সঠিক উত্তর: নিউইয়র্ক
-------------------
◆ UNICEF: United Nations Children's' Fund
◆ জাতিসংঘের শিশু তহবিল
◆ সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
◆ প্রতিষ্ঠা: ১৯৪৬ সালে [সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে]
◆ Parent Organization: ECOSOC
◆ নোবেল শান্তি লাভ: ১৯৬৫ সালে
297.
UNHCR-এর সদর দপ্তর কোথায়?
a) নিউইয়র্ক
b) রোম
c) জেনেভা
✓
d) লন্ডন
ব্যাখ্যা:
সঠিক উত্তর: জেনেভা
-------------------
◆ UNHCR: United Nations High Commissioner for Refugees
◆ পরিচয়: জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা
◆ সংক্ষেপে বলে: HCR
◆ সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
◆ প্রতিষ্ঠা: ১৯৫০ সালে
◆ Parent Organization: UNGA and ECOSOC
◆ নোবেল শান্তি লাভ: ১৯৫৪ ও ১৯৮১
298.
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু মৃত্যুহার কমানোর কারণে কোন পুরস্কার পান?
a) planet 50-50
b) এমডিজি অ্যাওয়ার্ড ২০১০
✓
c) জাতিসংঘ শান্তি পুরস্কার
d) সম্মানসূচক ডক্টরেট
ব্যাখ্যা:
সঠিক উত্তর: এমডিজি অ্যাওয়ার্ড ২০১০
-------------------
299.
আন্তজার্তিক সমুদ্র চলাচল সংস্থার সদর দপ্তর কোথায়?
a) রােম
b) ব্রাসেলস
c) লন্ডন
✓
d) জেনেভা
ব্যাখ্যা:
সঠিক উত্তর: লন্ডন
-------------------
▢ IMO: International Maritime Organization
▢ পরিচয়: আন্তর্জাতিক সমুদ্র গবেষণা সংস্থা
▢ সদর দপ্তর: লন্ডন।
300.
বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
a) ওয়াশিংটন
b) নিউইয়র্ক
c) জেনেভা
✓
d) রােম
ব্যাখ্যা:
সঠিক উত্তর: জেনেভা
-------------------
▢ WMO: World Meteorological Organization.
▢ পরিচয়: জাতিসংঘের আবহাওয়া সংস্থা
▢ গঠনের প্রেক্ষাপট: ১৯৪৭ সালের ‘আবহাওয়া কনভেনশন
▢ সদর দপ্তর: জেনেভা
▢ সদস্য: ১৯৩ [১৮৭টি দেশ + ৬টি অঞ্চল/রাজ্য]
▢ গঠিত হয় ১৯৫০ সালে।