এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

জাতিসংঘ

583 প্রশ্ন

241. WMO এর সদস্য কয়টি দেশ?

a) ১২০ টি
b) ১৯০ টি
c) ১৯৩ টি
d) ১৩৪ টি
ব্যাখ্যা: উত্তর: ১৯৩টি। WMO: World Meteorological Organization / বিশ্ব আবওহাওয়া সংস্থা। সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। প্রতিষ্ঠাঃ ২৩ মার্চ, ১৯৫০। সদস্যঃ ১৯৩টি দেশ।

242. জাতিসংঘের মতে ২০২৩ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে-

a) 0.036
b) 0.027
c) 0.019
d) 0.021
ব্যাখ্যা: উত্তর: ১.৯%। ২০২৩ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৯ শতাংশ- ECOSOC, UN

243. জাতিসংঘের বিশেষায়িত সংস্থা/UN Specialized Agencies কয়টি?

a) ৬টি
b) ১৫টি
c) ১৮টি
d) ১২টি
ব্যাখ্যা: উত্তর: ১৫টি। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা/UN Specialized Agencies. ▪ জাতিসংঘের ১৫টি বিশেষায়িত সংস্থা রয়েছে। জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলি স্বায়ত্তশাসিত আন্তর্জাতিক সংস্থা যা জাতিসংঘের সাথে কাজ করে। ▪ জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা গুলো হলো: - ILO (প্রথম বিশেষায়িত সংস্থা) - FAO - UNIDO - ICAO - UNWTO - IFAD - UPU - WHO - WIPO - IMO - WMO - ITU - UNESCO - IMF - WB

244. আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO) এর সদরদপ্তর -

a) লন্ডন, যুক্তরাজ্য
b) জেনেভা, সুইজারল্যান্ড
c) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
d) কোপেনহেগেন, ডেনমার্ক
ব্যাখ্যা: উত্তর: লন্ডন, যুক্তরাজ্য। আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO) ▪ IMO এর পূর্ণরূপ ‘International Maritime Organization’ বা আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন। ▪ ১৯৪৮ সালে সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনের মাধ্যমে Inter-Governmental Maritime Consultative Organization বা IMCO গঠিত হয়; যা ১৯৮২ সালে নাম পরিবর্তন করে বর্তমান International Maritime Organization বা IMO নাম ধারন করে। ▪ সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ (পূর্ণাঙ্গ সদস্য) ও ৩টি সহযোগী সদস্য। ▪ সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য।

245. কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) প্রতিষ্ঠিত হয়?

a) ভার্সাই চুক্তি
b) রোম চুক্তি
c) প্যারিস চুক্তি
d) স্টকহোম চুক্তি
ব্যাখ্যা: উত্তর: ভার্সাই চুক্তি। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ▪ ILO এর পূর্ণরূপ International Labour Organization বা আন্তর্জাতিক শ্রম সংস্থা। ▪ প্রথম বিশ্বযুদ্ধের পরে ১৯১৯ সালে “ভার্সাই চুক্তি” - এর ফলে এই আন্তর্জাতিক শ্রম সংস্থা গড়ে উঠে যা ২০১৯ সালে এর প্রতিষ্ঠার শতবার্ষিকী পালন করেছে। ▪ প্রতিষ্ঠাকাল - ১৯ এপ্রিল, ১৯১৯ সাল। ▪ প্রতিষ্ঠার স্থান - প্যারিস, ফ্রান্স। ▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। ▪ সদস্য সংখ্যা - ১৮৭টি দেশ। ▪ ১৯৪৬ সালে ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। ▪ বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।

246. কোন যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে 'Uniting for peace resolution' গৃহীত হয়েছিল?

a) সুয়েজ যুদ্ধ
b) কোরীয় যুদ্ধ
c) পাক ভারত যুদ্ধ-১৯৬৫
d) ফকল্যান্ড যুদ্ধ
ব্যাখ্যা: সঠিক উত্তর: কোরীয় যুদ্ধ। ---------------------- ✎ কোরিয়া যুদ্ধ: বিভক্ত কোরিয়াকে সংযুক্তিকরণের লক্ষ্যে ১৯৫০ সালের ২৫ জুন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আক্রমণ করে। কোরীয় যুদ্ধের প্রেক্ষিতে ১৯৫০ সালের ৩ নভেম্বর Uniting for peace resolution প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবে বলা হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতবিরোধের কারণে যদি নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হয়, তবে তা অতি সত্বর সাধারণ পরিষদকে অবহিত করতে হবে। ✎ সুয়েজ যুদ্ধ: সুয়েজ সংকট বা ত্রিপক্ষীয় আগ্রাসন হল ১৯৫৬ সালে ইসরায়েল, ব্রিটেন, ফ্রান্স কর্তৃক মিশর আক্রমণ। ✎ ফকল্যান্ড যুদ্ধ: এটি ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটিশ ও আর্জেন্টিনার মধ্যে সংঘটিত হয়।

247. UNHCR এর সদর দপ্তর কোথায়?

a) নিউইয়র্ক
b) রোম
c) জেনেভা
d) লন্ডন
ব্যাখ্যা:

সঠিক উত্তর: জেনেভা। ---------------------- ✎ নিউইয়র্ক সদর দপ্তর: DHA, UNDP, UNFPA, UNIFEM, UNICEF. ✎ রোম সদর দপ্তর: WFP, FAO, IFAD. ✎ লন্ডন সদর দপ্তর: IMO, কমনওয়েলথ, রয়টার্স, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ✎ জেনেভা সদর দপ্তর: IOM, UNHCR, UNCTAD, WIPO, ITU, WTO, WHO, ILO, ITO.

248. ইসিএ এর সদর দপ্তর কোথায়?

a) আদ্দিস আবাবা
b) নাইরোবি
c) ডারবান
d) কলম্বো
ব্যাখ্যা: সঠিক উত্তর: আদ্দিস আবাবা। ---------------------- ECA (United Nations Economic Commission for Africa) ইসিএ এর সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

249. জাতিসংঘের অভিবাসী সংস্থা কোনটি?

a) UNHRC
b) UNHCR
c) IMO
d) IOM
ব্যাখ্যা: সঠিক উত্তর: IOM ---------------------- ☛ IOM (International Organization for Migration) (জাতিসংঘ অভিবাসী সংস্থা)। ☛ IMO (International Maritime Organization) (আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা) । ☛ UNHCR (United Nations High Commissioner for Refugees) (জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন)। ☛ UNHRC (United Nations Human Rights Council) (জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থা)

250. ইউনেসকো (UNESCO) প্রতিষ্ঠিত হয় কত সালে?

a) ১৯৪৬ সালে
b) ১৯৪৭ সালে
c) ১৯৪৮ সালে
d) ১৯৪৫ সালে
ব্যাখ্যা: সঠিক উত্তর: ১৯৪৫ সালে ---------------------- ➤ UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) বিশ্বে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির প্রসার ও উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো এ সংস্থার কার্যক্রম। বিশ্বের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বা ঐতিহ্যবাহী জায়গা গুলোর তালিকা প্রকাশের জন্য ইউনেস্কো বেশি পরিচিত। ➤ সদস্য সংখ্যা: ১৯৪ ➤ সদর দপ্তর: প্যারিস

251. কোন সংস্থা ‘বিশ্ব ঐতিহ্য এলাকা' ঘােষণা করে?

a) ইউনেস্কো
b) ইউনিসেফ
c) ডব্লিউ ডব্লিউ এফ
d) ওয়ার্ল্ড ট্যুরিজম
ব্যাখ্যা: সঠিক উত্তর: ইউনেস্কো ---------------------- ➤ UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) বিশ্বে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির প্রসার ও উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো এ সংস্থার কার্যক্রম। বিশ্বের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বা ঐতিহ্যবাহী জায়গা গুলোর তালিকা প্রকাশের জন্য ইউনেস্কো বেশি পরিচিত। ➧ সদর দপ্তর: প্যারিস ➤ UNICEF (United Nations Children's Fund) শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করে। ➧ সদর দপ্তর: নিউ ইয়র্ক ➤ WWF (World Wide Fund for Nature) এটি একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। এটি মরুভূমি সংরক্ষণের ক্ষেত্রে কাজ করে এবং পরিবেশের উপর মানবিক প্রভাব হ্রাস করে। ➧ সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড ➤ ওয়াল্ড ট্যুরিজম: পর্যটন শিল্পকে ঘিরেই এ সংস্থার উৎপত্তি হয়েছে।

252. UNICEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) নিউইয়র্ক
b) রােম
c) হেগ
d) প্যারিস
ব্যাখ্যা: সঠিক উত্তর: নিউইয়র্ক ---------------------- ➤ দ্যা হেগ, নেদারল্যান্ড সদর দপ্তর: ICJ (International Court of Justice), PCA (Permanent Court of Arbitration), ICC (International Criminal Court) ➤ প্যারিস সদর দপ্তর: UNESCO ➤ নিউ ইয়র্ক সদর দপ্তর: UNICEF, UNDP, UNFPA, UN Women ➤ রোম সদর দপ্তর: FAO, WFP

253. UNESCO এর পূর্ণ নাম কী?

a) United Nations Education Scientific and Community Organization
b) United Nations Emergency Social and Cultural Organization
c) United Nations Educational Scientific and Cultural Organization
d) United Nations Establishment for Scientific and Commercial Organization
ব্যাখ্যা: সঠিক উত্তর: United Nations Educational Scientific and Cultural Organization ---------------------- ➤ UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) বিশ্বে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির প্রসার ও উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো এ সংস্থার কার্যক্রম। বিশ্বের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বা ঐতিহ্যবাহী জায়গা গুলোর তালিকা প্রকাশের জন্য ইউনেস্কো বেশি পরিচিত। ➤ সদস্য সংখ্যা: ১৯৪ ➤ সদর দপ্তর: প্যারিস

254. বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) ওয়াশিংটন
b) নিউইয়র্ক
c) জেনেভা
d) রােম
ব্যাখ্যা: সঠিক উত্তর: জেনেভা ---------------------- ➤ ওয়াশিংটন সদর দপ্তর: IMF, IDA, World Bank. ➤ নিউইয়র্ক সদর দপ্তর: DHA, UNDP, UNFPA, UNIFEM, UNICEF. ➤ রোম সদর দপ্তর: WFP, FAO, IFAD. ➤ লন্ডন সদর দপ্তর: IMO, কমনওয়েলথ, রয়টার্স, অ্যামনেস্টিইন্টারন্যাশনাল। ➤ জেনেভা সদর দপ্তর: IOM, UNHCR, UNCTAD, WIPO, ITU, WTO, WHO, ILO, ITO.

255. ইকোসকের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় কমিশন কোনটি?

a) ESCWA
b) ECA
c) ECLAC
d) ESCAP
ব্যাখ্যা: সঠিক উত্তর: ESCAP ---------------------- ➤ ESCAP (Economic and Social Commission for Asia and the Pacific) ➧ সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড ➤ ESCWA (Economic and Social Commission for Western Asia) ➧ সদর দপ্তর: বৈরুত, লেবানন ➤ ECA (United Nations Economic Commission for Africa) ➧ সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া ➤ ECLAC (United Nations Economic Commission for Latin America and the Caribbean) ➧ সদর দপ্তর: সান্তিয়াগো, চিলি

256. SDGs-11 কোনটি?

a) জলবায়ু বিষয়ে পদক্ষেপ
b) টেকসই নগর ও সম্প্রদায়
c) উদ্ভাবন ও উন্নত অবকাঠামো
d) পরিমিত ভোগ
ব্যাখ্যা: সঠিক উত্তর: টেকসই নগর ও সম্প্রদায়। ---------------------- ➤ SDG এর প্রধান লক্ষ্যসমূহ: ১. দারিদ্র বিমোচন। ২. ক্ষুধা মুক্তি। ৩. সুস্বাস্থ্য ৪. মানসম্পন্ন শিক্ষা। ৫. লিঙ্গ সমতা। ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন। ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি। ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। ৯. শিল্প, উদ্ভাবন ও উন্নত অবকাঠামো। ১০. বৈষম্য হ্রাস। ১১. টেকসই নগর ও সম্প্রদায়। ১২. পরিমিত ভোগ ও উৎপাদন। ১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ। ১৪. পানির নিচে প্রাণ/সমুদ্রে সুরক্ষা। ১৫. স্থলভাগের জীবন/ভূমির সুরক্ষা। ১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান। ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারত্ব।

257. আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস কবে?

a) ২৮ মে
b) ২৯ মে
c) ২৭ মে
d) ৩১ মে
ব্যাখ্যা: সঠিক উত্তর: ২৯ মে। ---------------------- ➤ World No Tobacco Day ৩১ মে। ➤আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস ২৯ মে।

258. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে কত সালে?

a) ১৯৭৮ সালে
b) ১৯৮০ সালে
c) ১৯৮৬ সালে
d) ১৯৮৮ সালে
ব্যাখ্যা:

সঠিক উত্তর: ১৯৮৮ সালে ➤ WHO (World Health Organization) প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে। ➤ সদস্য সংখ্যা ১৯৪ ➤ সদর দপ্তর জেনেভা

259. জাতিসংঘ শরনার্থী দিবস পালন করে___

a) ২১ মে
b) ২১ জুন
c) ২০ মে
d) ২০ জুন
ব্যাখ্যা: সঠিক উত্তর: ২০ জুন

260. জাতিসংঘের নারীর ক্ষমতায়ন সংস্থা___

a) ইউএন উইমেন
b) সমতা তহবিল
c) ইউনিফেম
d) জেন্ডার সমতা তহবিল
ব্যাখ্যা: সঠিক উত্তর: ইউএন উইমেন ------------------- ▶ UN Women (United Nations Entity for Gender Equality and the Empowerment of Women) -এর উদ্দেশ্য বিভিন্ন আন্তরাষ্ট্রীয় সংস্থা ও সংগঠনকে নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠার জন্য নীতিমালা প্রণয়নে সহায়তা ও সর্মথন করা।এটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠার উদ্দেশ্য কাজ করে। সদর দপ্তর: নিউ ইয়র্ক ▶ UNIFEM (United Nations Development Fund for Women) -জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল যা নারীর অধিকার আদায় ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টতা নিয়ে কাজ করে। সদর দপ্তর: নিউ ইয়র্ক