এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

জাতিসংঘ

583 প্রশ্ন

261. জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়___

a) নিউইয়র্ক, ১৯৯০
b) নয়াদিল্লি, ১৯৯০
c) বেইজিং, ১৯৯৫
d) ঢাকা, ১৯৯৫
ব্যাখ্যা: সঠিক উত্তর: বেইজিং, ১৯৯৫ ------------------- ▶ ১ম নারী সম্মেলন হয় ১৯৭৫ সালে মেক্সিকোতে। ▶ ২য় নারী সম্মেলন হয় ১৯৮০ সালে কোপেনহেগেনে। ▶ ৩য় নারী সম্মেলন হয় ১৯৮৫ সালে নাইরোবিতে।

262. WHO এর মহাপরিচালকের নাম কী?

a) জন লি ব্যাটক্লিফ
b) তেদ্রোস আধানম
c) ডুইস প্যাগােডা
d) জোরান মিলানােভিচ
ব্যাখ্যা: সঠিক উত্তর: তেদ্রোস আধানম -------------------

263. United Nations Conference on Trade Development (UNCTAD)-এর সদর দপ্তর কোথায়?

a) জেনেভায়
b) হেগে
c) নিউইয়র্কে
d) ক্যানবেরায়
ব্যাখ্যা: সঠিক উত্তর: জেনেভায় ------------------- নিউইয়র্ক সদর দপ্তর: DHA, UNDP, UNFPA, UNIFEM, UNICEF. রোম সদর দপ্তর: WFP, FAO, IFAD. লন্ডন সদর দপ্তর: IMO, কমনওয়েলথ, রয়টার্স, অ্যামনেস্টিইন্টারন্যাশনাল জেনেভা সদর দপ্তর: IOM, UNHCR, UNCTAD, WIPO, ITU, WTO, WHO, ILO, ITO.

264. আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) লন্ডন
b) জেনেভা
c) নিউইয়র্ক
d) দিল্লি
ব্যাখ্যা:

সঠিক উত্তর: জেনেভা। নিউইয়র্ক সদর দপ্তর: DHA, UNDP, UNFPA, UNIFEM, UNICEF. রোম সদর দপ্তর: WFP, FAO, IFAD. লন্ডন সদর দপ্তর: IMO, কমনওয়েলথ, রয়টার্স, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জেনেভা সদর দপ্তর: IOM, UNHCR, UNCTAD, WIPO, ITU, WTO, WHO, ILO, ITO.

265. ইরাক-কুয়েত শান্তি মিশনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নাম কী ছিল?

a) UNIFIL
b) UNIKOM
c) UNAMIR
d) UNTAC
ব্যাখ্যা: সঠিক উত্তর: UNIKOM -------------------- চলমান শান্তিরক্ষী মিশন ১২ টি। (প্রায় ৯০ হাজার সদস্য) UNMISS: দক্ষিণ সুদান MINUSMA: মালি MONUSCO: কঙ্গো UNDOF: গোলান UNFICYP: সাইপ্রাস UNMOGIP: জম্মু ও কাশ্মীর UNTSO: মধ্যপ্রাচ্য UNIFIL: লেবানন MINURSO: পশ্চিম সাহারা UNISFA: আবেয়ি, দুই সুদানের মাঝে MINUSCA: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র UNMIK: কসোভো

266. ESCAP means-

a) Environment and Social Commission for Asia and the pacific
b) Economic and Social Commission for Asia and the pacific
c) Economic and Social Conference for Asia and the pacific
d) Economic and Social Center for Asia and the pacific
ব্যাখ্যা: সঠিক উত্তর: Economic and Social Commission for Asia and the pacific -------------------- ➭ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) এর এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিষ্ঠান হচ্ছে ESCAP. ➭ ESCAP এর সদর দপ্তর ব্যাংকক, থাইল্যান্ড। ➭ এশিয়ান হাইওয়ে তৈরি করছে ESCAP.

267. What is UNCHE?

a) United Nations Conference on the Habitat Ecology
b) United Nations Conference on the Human Environment
c) United Nations Conference on the Habitat Environment
d) United Nations Conference on the Human Ecology
ব্যাখ্যা: সঠিক উত্তর: United Nations Conference on the Human Environment --------------------

268. জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত হয়-

a) 1947
b) 1979
c) 1988
d) 1948
ব্যাখ্যা:

সঠিক উত্তর: 1948।

✎ ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। ✎ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠনের প্রেক্ষাপট ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধ। ✎ তারপর থেকে জাতিসংঘের শান্তিরক্ষীরা বিশ্বব্যাপী প্রায় ৭২ টি মিশনে অংশগ্রহণ করেছে, ১২ টি আজও অব্যাহত রয়েছে। ✎ ১৯৮৮ সালে সংস্থাটি শান্তিতে নোবেল লাভ করে। ✎ শান্তিরক্ষী দিবস ২৯ মে। ✎ বাংলাদেশ এ পর্যন্ত ৪০ টি দেশের ৬৩ টি মিশনে অংশ নিয়েছে। ✎ ২০২২ সালে দ্যাগ হ্যামারশোল্ড পদক লাভ করেন ৮ জন বাংলাদেশি। ✎ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ ১৯৭৯ সালে সদস্য পদ পেলেও অংশগ্রহণ করে ১৯৮৮ সাল থেকে।

269. SDGs গুরুত্ব দেয় কোন উন্নয়নকে?

a) পরিবেশ
b) প্রাকৃতিক
c) সামাজিক
d) অর্থনৈতিক
ব্যাখ্যা: সঠিক উত্তর: সামাজিক --------------------

270. জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট?

a) ILO
b) UNESCO
c) IMF
d) FAO
ব্যাখ্যা: সঠিক উত্তর: FAO -------------------- ILO: আন্তর্জাতিক শ্রম সংস্থা। UNESCO: জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। IMF: আন্তর্জাতিক মুদ্রা তহবিল। FAO: খাদ্য ও কৃষি সংস্থা।

271. জাতিসংঘের পরমাণু গবেষণা প্রতিষ্ঠান কোনটি?

a) IEAE
b) IRNA
c) IAEA
d) UNIDO
ব্যাখ্যা: সঠিক উত্তর: IAEA -------------------- ➱ IAEA (International Atomic Energy Agency) আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি। সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া। ➱ UNIDO (United Nations Industrial Development Organization) জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা। সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

272. নিম্নের কোন সংস্থাটি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?

a) UNICEF
b) UNDP
c) UNESCO
d) UNCTAD
ব্যাখ্যা: সঠিক উত্তর: UNESCO -------------------- ➢ UNDP (United Nations Development Programme) (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি)। ➢ UNICEF (United Nations Children's Fund) (জাতিসংঘ শিশু তহবিল) ➢ UNCTAD (United Nations Conference on Trade and Development) (জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন), প্রতিবছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।

273. Food and Agricultural Organization-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) রোম
b) জেনেভা
c) ব্যাংক
d) প্যারিস
ব্যাখ্যা: উত্তর: রোম। FAO : Food & Agricultural Organization. এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। প্রতিষ্ঠা: ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে। সদর দপ্তর: রোম (ইতালি)। জাতিসংঘের সদস্য কিন্তু FAO এর সদস্য নয় - লিচটেনস্টেইন। FAO এর সদস্য নয়: ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।

274. আইএলও-র সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) লন্ডন
b) জেনেভা
c) নিউইয়র্ক
d) দিল্লি
ব্যাখ্যা:

উত্তর: জেনেভা। ILO জাতিসংঘের সবচেয়ে প্রাচীন ও প্রথম বিশেষায়িত সংস্থা।


বাংলাদেশ ২২ মার্চ, ২০২২ তারিখে ' কনভেনশন - ১৩৮ অনুমোদন করে। এর ফলে ১৪ বছরের নিচের শিশুশ্রম নিষিদ্ধে বাংলাদেশ অগ্রগতি লাভ করে।

275. WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) জেনেভা
b) রােম
c) নিউইয়র্ক
d) ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা: উত্তর: জেনেভা। WIPO: World Intellectual Property Organization / জাতিসংঘের মেধা সংরক্ষণ সংস্থা। এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। প্রতিষ্ঠিত হয় ১৪ জুলাই, ১৯৬৭। সদস্য দেশ ১৯৩টি।

276. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োেগ প্রতিবেদন প্রকাশ করে?

a) WTO
b) UNCTAD
c) World Bank
d) MIGA
ব্যাখ্যা: UNCTAD: UN Conference on Trade and Development। এটি উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা। প্রতিষ্ঠাকাল : ৩০ ডিসেম্বর, ১৯৬৪ সালে সদর দপ্তর: জেনেভা। সুইজারল্যান্ডবাংলাদেশ সদস্য পায়: ১৯৭২ সালে। প্রতিষ্ঠা করে: জাতিসংঘের সাধারণ পরিষদ। সদস্যঃ ১৯৫টি।

277. জাতিসংঘের কোন সংস্থা করােনা ভাইরাসকে 'Pandemic' ঘােষণা করেছে?

a) HRC
b) ECOSOC
c) WHO
d) FAO
ব্যাখ্যা: উত্তর: WHO। WHO World Health Organation বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ০৭ এপ্রিল, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশীয় কার্যালয় -নয়াদিল্লি, ভারত। বর্তমান ও ৯ম মহাপরিচালক: ড. টেড্রোস অ্যাডহাম (ইথিওপিয়া) WHO এর পরামর্শক: ডা. সেঁজুতি সাহা (বাংলাদেশি)। WHO'র Polio Transition Independent Monitoring Board (TIMB) এর সদস্য হিসেবে নিয়োগ লাভ করেন তিনি।

278. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?

a) ১৯৭৯ সালে
b) ১৯৮২ সালে
c) ১৯৮৩ সালে
d) ১৯৯৮ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৮২ সালে। সাগর সমঝোতার আইন বিশ্বের মহাসাগরগুলির ব্যবহার, ব্যবসার জন্য নির্দেশিকা, পরিবেশ এবং সামুদ্রিক প্রাকৃতিক সম্পদসমূহের ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অধিকার নিয়ে রাষ্ট্রের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে। জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইন (United Nations Convention on the Law of the Sea - UNCLOS) ১৯৮২ সালের ১০ ডিসেম্বর স্বাক্ষর করা হয়।

279. জাতিসংঘের মানবাধিকার পরিষদের (UNHRC)-এর সদর দপ্তর কোথায়?

a) নিউইয়র্ক
b) রােম
c) জেনেভা
d) লন্ডন
ব্যাখ্যা:

উত্তর: জেনেভা।

280. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

a) ২৩ জুন
b) ১১ জুলাই
c) ১ মে
d) ১০ ডিসেম্বর
ব্যাখ্যা: উত্তর: ১০ ডিসেম্বর। ২৩ জুন - আন্তর্জাতিক জনসেবা দিবস। ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস। ০১ মে - আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১০ ডিসেম্বর - বিশ্ব মানবাধিকার দিবস।