এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

জাতিসংঘ

583 প্রশ্ন

321. জাতিসংঘ শরনার্থী দিবস পালন করে-

a) ২১ মে
b) ২১ জুন
c) ২০ মে
d) ২০ জুন
ব্যাখ্যা:

উত্তর: ২০ জুন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম UNHCR - United Nations High Commission For Refugees. এটি ১৯৫৪ ও ১৯৮১ সালে নোবেল পুরষ্কার লাভ করে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে।

322. United Nations Relief and Works Agency (UNRWA) কর্মসূচীটি কোন অঞ্চলের জন্য?

a) ফিলিস্তিন
b) দক্ষিণ এশিয়া
c) উত্তর আফ্রিকা
d) পশ্চিম আফ্রিকা
ব্যাখ্যা: উত্তর: ফিলিস্তিন। UNRWA জাতিসংঘের একটি সংস্থা যেটি ফিলিস্তিনের রিফিউজিদের রিলিফ ও মানবিক সাহায্য প্রদান করে থাকে। ১৯৪৯ সালে এটি গঠিত হয়।

323. জাতিসংঘে জীববৈচিত্র্য রক্ষা সংক্রান্ত কনভেনশন হয়-

a) 1989
b) 1992
c) 2010
d) 2012
ব্যাখ্যা: উত্তর: ১৯৯২. জাতিসংঘের জীব বৈচিত্র্য রক্ষা সম্পর্কিত কনভেনশন (Convention on Biological Diversity) ব্রাজিলের রিও ডি জেনিরোতে ১৯৯২ সালে অনুষ্ঠিত হয়।

324. The headquarters of World Intellectual Property Organization (WIPO) is located in-

a) Paris
b) London
c) Geneva
d) New York
ব্যাখ্যা: উত্তর: Geneva। জাতিসংঘের মেধা সংরক্ষণ সংস্থা WIPO ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। সদস্য ১৯৩ টি দেশ।

325. Sustainable Development Goals (SDG) কয়টি?

a) ১৩টি
b) ১৫টি
c) ১৭টি
d) ১৬টি
ব্যাখ্যা: উত্তর: ১৭টি। ২০১২ সালে ব্রাজিলের রিওডিজেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে SDG' র ধারনা প্রতিষ্ঠিত হয় এবং ২০১৫ সালে সাধারণ অধিবেশনে অনুমোদন লাভ করে।এর লক্ষ্যমাত্রা ১৭ টি এবং সহযোগী লক্ষ্যমাত্রা ১৬৯ টি। মূল উদ্দেশ্য ৫ টি।

326. জাতিসংঘে বঙ্গবন্ধুকে ‘ বিশ্ব বন্ধু বা Friend of the World' বলে ঘােষণা করে-

a) কূটনৈতিকগণ
b) ইকোসক
c) সাধারণ পরিষদ
d) নিরাপত্তা পরিষদ
ব্যাখ্যা: উত্তর: কূটনৈতিকগণ। ২০১৯ সালে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে 'ফ্রেন্ড অব দ্য ওয়ার্ল্ড' বা ‘বিশ্ব বন্ধু’ হিসেবে আখ্যা দেন কূটনৈতিকগন।

327. জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন এর সদর দপ্তর কোথায়?

a) নিউইয়র্ক
b) জুরিখ
c) জেনেভা
d) অ্যামস্টারডেম
ব্যাখ্যা: উত্তর: জেনেভা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR: United Nations High Commissioner for Refugees সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড প্রতিষ্ঠা: ১৪ ডিসেম্বর, ১৯৫০ সালে বর্তমান প্রধান: ফিলিপ্পো গ্রান্ডি (ইতালি) Parent Organization: UNGA and ECOSOC নোবেল শান্তি লাভ: ১৯৫৪ ও ১৯৮১

328. জাতিসংঘ শান্তিরক্ষীদের শিরস্রাণের রং-

a) লাল
b) নীল
c) সবুজ
d) সাদা
ব্যাখ্যা: উত্তর: নীল। ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। এর প্রথম মিশন (United Nation Truce supervision Organization- UNTSO) ছিল ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ১৯৪৮ আরব-ইসরায়েল যুদ্ধের সময় যুদ্ধবিরতি পালন ও বজায় রাখা। তারপর থেকে জাতিসংঘের শান্তিরক্ষীরা বিশ্বব্যাপী প্রায় ৭২ টি মিশনে অংশগ্রহণ করেছে, বর্তমানে চালু আছে ১২টি । ১৯৮৮ সালে সংস্থাটি শান্তিতে নোবেল লাভ করে।

329. UNESCO-এর সদর দফতর অবস্থিত-

a) লন্ডনে
b) জেনেভায়
c) নিউইয়র্কে
d) প্যারিসে
ব্যাখ্যা: সঠিক উত্তর: প্যারিসে ◩ UNESCO: UN Educational, Scientific and Cultural Organization জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ◩ প্রতিষ্ঠা: ১৯৪৬ ◩ সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স ◩ সদস্য: ১৯৪টি (সর্বশেষ USA) [ ত্যাগকারী দেশ: ইসরাইল] ◩ বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ২৭ অক্টোবর, ১৯৭২ সালে। ◩ ইউনেস্কোর মতে বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের স্থানসমূহ: ■ সোমপুর বিহার (১৯৮৫) ■ ষাট গম্বুজ মসজিদ (১৯৮৫) ■ সুন্দরবন (১৯৯৭)

330. “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’র সহযােগী লক্ষ্য হচ্ছে-

a) ১৫২ টি
b) ১৪৮ টি
c) ১৬৯ টি
d) ১৫০ টি
ব্যাখ্যা: উত্তর: ১৬৯ টি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা Sustainable Development Goals এর লক্ষ্যমাত্রা ১৭ টি এবং সহযোগী লক্ষ্যমাত্রা ১৬৯ টি। এর মেয়াদকাল ১৫ বছর (জানুয়ারি ২০১৬ -ডিসেম্বর ২০৩০)

331. বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়-

a) ০৫ জুন
b) ১১ জুলাই
c) ১৫ অক্টোবর
d) ০১ ডিসেম্বর
ব্যাখ্যা: উত্তর: ১১ জুলাই। ০৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস ১৫ অক্টোবর - বিশ্ব হাত ধোয়া দিবস ০১ ডিসেম্বর - বিশ্ব এইডস দিবস

332. সাসটেইনেবল ডেভেলপমেন্ট গােলস' অর্জনের সময়সীমা-

a) 2024
b) 2020
c) 2026
d) 2030
ব্যাখ্যা: উত্তর: ২০৩০। সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস কার্যকর হয় ০১ জানুয়ারি ২০১৬ সাল থেকে এবং ২০৩০ এর ডিসেম্বরে এর সময়সীমা শেষ হবে।

333. জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য কতটি?

a) ৪৯ টি
b) ৫০ টি
c) ৪৬টি
d) ৪৭টি
ব্যাখ্যা: উত্তর: ৪৭টি। United Nations Human Right Council এর সদস্য সংখ্যা ৪৭ টি। এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ( ECOSOC) এর অধীনে একটি সংস্থা।

334. সিডও (CEDAW) সনদের মােট কয়টি ধারা?

a) 20
b) 25
c) 28
d) 30
ব্যাখ্যা: উত্তর: ৩০। CEDAW: Convention on Elimination of all forms of Discrimination Against Women বা নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ। প্রথম স্বাক্ষরকারী: সুইডেন স্বাক্ষরকারী দেশ : ৯৯টি দেশ [১৮টি গোষ্ঠী] ধারা : ৩০ টি। প্রথম ভাগ: নারী পুরুষের সমতা [১ থেকে ১৬ ধারা] দ্বিতীয় ভাগ: কর্তব্য [১৭ থেকে ২২ ধারা] তৃতীয় ভাগ: প্রশাসন [২৩ থেকে ৩০ ধারা] বাংলাদেশের আপত্তি: ২, ও ১৬ নং ধারায়

335. WHO থেকে বের হয়ে যাওয়া প্রথম দেশ কোনটি?

a) ইরান
b) যুক্তরাষ্ট্র
c) তুরস্ক
d) চীন
ব্যাখ্যা: উত্তর: যুক্তরাষ্ট্র। WHO World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ০৭ এপ্রিল, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশীয় কার্যালয় -নয়াদিল্লি, ভারত। বর্তমান ও ৯ম মহাপরিচালক: ড. তেদরোস আধানোম (ইথিওপিয়া) WHO এর পরামর্শক: ডা. সেঁজুতি সাহা (বাংলাদেশি)। WHO'র Polio Transition Independent Monitoring Board (TIMB) এর সদস্য হিসেবে নিয়োগ লাভ করেন তিনি।

336. জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদর দপ্তর কোথায়?

a) লন্ডন
b) নিউ ইয়র্ক
c) প্যারিস
d) জেনেভা
ব্যাখ্যা: উত্তর: জেনেভা। United Nations Human Right Council ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ৪৭ টি। এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ( ECOSOC) এর অধীনে একটি সংস্থা। সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।

337. UNIDO-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

a) টোকিও
b) প্যারিস
c) নিউইয়র্ক
d) ভিয়েনা
ব্যাখ্যা: উত্তর: ভিয়েনা। UNIDO - UN Industrial Development Program ৷ এটি জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা। এর সদর দপ্তর -ভিয়েনা, অস্ট্রিয়া । ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। Parent Organization: ECOSOC

338. ইউ.এন.সি.এইচ.ই কী?

a) ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হিউম্যান ইকোলজি
b) ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হ্যাবিটেট ইকোলজি
c) ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হিউম্যান এনভায়রনমেন্ট
d) ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হ্যাবিটেট এনভায়রনমেন্ট
ব্যাখ্যা: উত্তর: ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হিউম্যান এনভায়রনমেন্ট। ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন এই কনফারেন্স হয়। এই কনফারেন্সের মাধ্যমে United Nations Environment Program (UNEP) গঠিত হয়।

339. বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস কোন দেশের নাগরিক?

a) ভুটান
b) লিবিয়া
c) নেপাল
d) ইথিওপিয়া
ব্যাখ্যা:

উত্তর: ইথিওপিয়া। WHO World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ০৭ এপ্রিল, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশীয় কার্যালয় - নয়াদিল্লি, ভারত। বর্তমান ও ৯ম মহাপরিচালক: ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুস (ইথিওপিয়া) WHO এর পরামর্শক: ডা. সেঁজুতি সাহা (বাংলাদেশি)। WHO'র Polio Transition Independent Monitoring Board (TIMB) এর সদস্য হিসেবে নিয়োগ লাভ করেন তিনি।

340. United Nations Conference on Trade Development (UNCTAD)-এর সদর দপ্তর কোথায়?

a) জেনেভায়
b) হেগে
c) নিউইয়র্কে
d) ক্যানবেরায়
ব্যাখ্যা: উত্তর: জেনেভায়। UNCTAD: UN Conference on Trade and Development। এটি উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা। প্রতিষ্ঠাকাল : ৩০ ডিসেম্বর, ১৯৬৪ সালে । সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড । বাংলাদেশ সদস্যপদ পায়: ১৯৭২ সালে । প্রতিষ্ঠা করে: জাতিসংঘের সাধারণ পরিষদ। সদস্যঃ ১৯৫টি। অন্যতম প্রধান অর্জন: জিএসপি চালু।