361.
বিশ্ব পর্যটন দিবস পালিত হয় কবে?
a) ক) ৫জুন
b) খ) ৩ মার্চ
c) গ) ২৬ আগস্ট
d) ঘ) ২৭ সেপ্টেম্বর
✓
ব্যাখ্যা:
উত্তর: ২৭ সেপ্টেম্বর।
-- জাতিসংঘের পর্যটন সংস্থা (UNWTO)
-- UNWTO এর পূর্ণরুপ-United Nations World Tourism Organization
-- উদ্দেশ্য- পর্যটনের ভূমিকা সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করা।
-- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
-- বিশ্ব পর্যটন দিবস পালন করে (UNWTO)
-- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে- ১৯৪৬ সালে।
-- সদর দপ্তর- মাদ্রিদ, স্পেন।
-- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৪ সালে।
-- বর্তমান সদস্য- ১৬০ টি।
-- সহযোগী সদস্য-৬ টি।
362.
জাতিসংঘের বহুমুখী কারিগরী ও প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম-
a) ক) UNDP
✓
b) খ) UNEP
c) গ) UNWTO
d) ঘ) UNIDO
ব্যাখ্যা:
উত্তর: UNDP.
জাতিসংঘের বহুমুখী কারিগরী ও প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নে সর্ববৃহৎ মাধ্যম-UNDP
-- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
-- UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী।
-- উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
-- UNDP- এর সদস্য দেশ সমূহের সকল প্রকার দারিদ্র্য দূর করা, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ প্রতিরোধ ইত্যাদি লক্ষ্য নিয়ে এটি কাজ করে যাচ্ছে।
-- প্রতিষ্ঠাকাল - ২২ নভেম্বর, ১৯৬৫ সাল।
-- কর্মক্ষেত্র - ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
-- সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-- বর্তমান প্রধান (প্রশাসক) - Achim Steiner (১৯ এপ্রিল, ২০১৭ - বর্তমান)।
-- প্রতিবছর সংস্থাটি Human Development Report বা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে (১৯৯০ সাল থেকে)।
-- UNDP-এর ইতিহাসের উপর ভিত্তি করে রচিত বইয়ের নাম- The United Nations Development programme (প্রকাশকাল- ২০০৬ সাল)।
363.
ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সরাসরি ত্রাণ ও কাজের কার্যক্রম পরিচালনাকারী সংস্থা (UNRWA) কখন থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে?
a) ক) ১৯৪৮ সাল
b) খ) ১৯৪৯ সাল
c) গ) ১৯৫০ সাল
✓
d) ঘ) ১৯৫১ সাল
ব্যাখ্যা:
উত্তর: ১৯৫০ সাল।
-- The United Nations Relief and Works Agency for Palestine Refugees (UNRWA)
-- ১৯৪৮ সালের আরব-ইসরায়েল সংঘাতের পর, ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সরাসরি ত্রাণ ও কাজের কার্যক্রম পরিচালনা করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের রেজোলিউশন ৩০২ (৪) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
-- UNRWA প্রায় পুরোটাই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় অবদানের মাধ্যমে অর্থায়ন করা হয়।
-- UNRWA সহশিক্ষা, স্বাস্থ্যসেবা, ত্রাণ, সামাজিক পরিষেবা, ক্ষুদ্রঋণ এবং জরুরী সহায়তা নিয়ে কাজ করে।
-- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
-- কার্যক্রম শুরু করে-১ মে, ১৯৫০ সালে।
364.
বিশ্ব এইডস দিবসের একটি প্রধান আন্তর্জাতিক প্রতীক হল-
a) ক) নীল ফিতা
b) খ) হলুদ ফিতা
c) গ) লাল ফিতা
✓
d) ঘ) সাদা ফিতা
ব্যাখ্যা:
উত্তর: লাল ফিতা।
-- এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের সমর্থন দেখানোর জন্য এবং এইডস-সম্পর্কিত অসুস্থতায় যারা মারা গেছে তাদের স্মরণে সারা বিশ্বের ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়।
-- প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়।
-- UNAIDS- কার্যক্রম শুরু- ১৯৯৬ সালে।
-- সদর দপ্তর- জেনেভা।
-- নির্বাহী পরিচালক- মিশেল সিদিব।
-- বিশ্ব এইডস দিবসের একটি প্রধান আন্তর্জাতিক প্রতীক হল- লাল ফিতা।
--মার্কিন যুক্তরাষ্ট্রে যারা এইডসে মারা গেছেন তাদের স্মরণে একটি প্রতীক হল- এইডস মেমোরিয়াল কুইল্ট।
-- বিশ্ব এইডস দিবসের প্রথম থিম ছিল- “যোগাযোগ”
365.
নিরাপদ আশ্রয় বিনির্মাণে কাজ করে কোন সংস্থা
a) ক) UNSSC
b) খ) UNEP
c) গ) UN-HABITAT
✓
d) ঘ) UNITAR
ব্যাখ্যা:
উত্তর: UN-HABITAT.
সমাজের সব শ্রেণী পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT
প্রতিষ্ঠাকাল- ১৯৭৮ সালে।
সদর দপ্তর- কেনিয়ার নাইরোবী।
প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day )পালন করা হয়।
366.
প্রতিবছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়?
a) ক) প্রথম সোমবার
✓
b) খ) দ্বিতীয় সোমবার
c) গ) তৃতীয় সোমবার
d) ঘ) চতুর্থ সোমবার
ব্যাখ্যা:
উত্তর: প্রথম সোমবার।
367.
জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা (UNITAR) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
a) ক) হেগ
b) খ) রোম
c) গ) জেনেভা
✓
d) ঘ) বার্লিন
ব্যাখ্যা:
উত্তর: জেনেভা।
জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা (UNITAR)
▪ UNITAR - এর পূর্ণরূপ United Nations Institute for Training and Research বা জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা।
▪ সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।
▪ প্রতিষ্ঠাকাল - ১১ ডিসেম্বর, ১৯৬৩ সাল।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
▪ মূল কাজ - প্রশিক্ষণ ও গবেষণা।
368.
নিচের কোনটি জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা-
a) ক) WIPO
b) খ) ICAO
c) গ) UNIDO
✓
d) ঘ) ITU
ব্যাখ্যা:
উত্তর: UNIDO.
–- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা- UNIDO
-- UNIDO-এর পূণর্রুপ United Nations Industrial Organization বা জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা।
–-এর লক্ষ্য উন্নয়নশীল দেশগুলির শিল্পায়নের প্রচার এবং ত্বরান্বিত করা।
– সদর দপ্তর– ভিয়েনা, অস্ট্রিয়া।
– সদস্য সংখ্যা– ১৭০ টি।
369.
নিচের কোন সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোতে কৃষি উন্নয়নের জন্য স্বল্পসুদে ঋণ দিয়ে থাকে?
a) ক) WMO
b) খ) IFAD
✓
c) গ) UNIDO
d) ঘ) UNDP
ব্যাখ্যা:
উত্তর: IFAD.
-- উন্নয়নশীল দেশগুলোতে কৃষি উন্নয়নের জন্য স্বল্পসুদে ঋণ দিয়ে থাকে- IFAD
-- (IFAD) এর পূণর্রুপ হচ্ছে- International Fund or Agricultural Development
–- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা
-- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ছিল ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের অন্যতম প্রধান ফলাফল।
–- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।
–- প্রতিষ্ঠাকাল–১৫ডিসেম্ব, ১৯৭৭
–- প্রতিষ্ঠার স্থান– রোম, ইতালি।
–- সদর দপ্তর– রোম, ইতালি।
–- সদস্য সংখ্যা– ১৭৭ টি দেশ।
370.
জাতিসংঘের কাঠামোগত সংস্কারের সুপারিশ করে কোন কমিশন?
a) ক) Commission on Global Governance
✓
b) খ) Commission on Unalienable Rights
c) গ) Commission on Human Rights
d) ঘ) Commission on UN Governance
ব্যাখ্যা:
উত্তর: Commission on Global Governance.
জাতিসংঘের কাঠামোগত সংস্কার কিভাবে সাধন করা যায়, তা বিবেচনা করে দেখার জন্য জাতিসংঘ একটি কমিশন গঠন করেছিল।
- ওই কমিশনের নাম Commission on Global Governance।
- সিদ্ধার্থ রামপাল ও ইনগভার কার্লসন যৌথভাবে ওই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
- কমিশন ১৯৯৫ সালের জানুয়ারি মাসে তাদের রিপোর্ট জমা দেয়।
- তাদের রিপোর্টে কিছু প্রস্তাবও ছিল। কমিশন নিরাপত্তা পরিষদে নতুন এক ধরনের ‘স্ট্যান্ডিং' সদস্য রাখার প্রস্তাব করেছিল যার সদস্য সংখ্যা হবে পাঁচ।
- এখানে সদস্যপদ পরিবর্তিত হবে না। তবে তাদের কোনো 'ভেটো' ক্ষমতা থাকবে না।
- পাঁচ সদস্যবিশিষ্ট এই স্ট্যান্ডিং কমিটিতে ২টি দেশ আসবে উন্নত- শিল্পোন্নত দেশগুলো থেকে আর বাকি ৩টি দেশ আসবে এশিয়া, আফ্রিকা ও ল্যাতিন আমেরিকার অনুন্নত দেশগুলো থেকে।
- একই সাথে অস্থায়ী সদস্যপদ বাড়িয়ে ১৩টিতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছিল।
- সব মিলিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যপদ তখন গিয়ে দাঁড়াবে ১৫-এর বদলে ২৩টিতে।
- কিন্তু এই প্রস্তাবের ব্যাপারে খুব একটা সাড়া পাওয়া যায়নি।
371.
ক্রিমিয়া সম্মেলন নামে পরিচিত -
a) ক) আটলান্টিক সম্মেলন
b) খ) তেহরান সম্মেলন
c) গ) ইয়াল্টা সম্মেলন
✓
d) ঘ) ডাম্বারটন ওকস সম্মেলন
ব্যাখ্যা:
উত্তর: ইয়াল্টা সম্মেলন।
ইয়াল্টা সম্মেলন:
১২ ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে এক সম্মেলন অনুষ্ঠিত হয় যা জাতিসংঘ গঠনের ইতিহাসে “Yalta Conference” নামে পরিচিত।
এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের “ভেটো ক্ষমতা” (Veto Power) নির্ধারিত হয়।
এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।
372.
‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণে' জাতিসংঘের কাজ কোনটি?
a) ক) সকল রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ক্ষমতা নিশ্চিত করবে
b) খ) সকল রাষ্ট্র তাদের আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তি করবে
c) গ) সদস্য রাষ্ট্রের অধিকারসমূহ ও সুবিধাদি নিশ্চিত করবে
d) ঘ) সবগুলো
✓
ব্যাখ্যা:
উত্তর: সবগুলো।
মূলনীতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণে' জাতিসংঘ ৭টি কাজ করবে। এগুলো হলো :
[১] সকল রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ক্ষমতা নিশ্চিত করবে;
[২] সদস্য রাষ্ট্রের অধিকারসমূহ ও সুবিধাদি নিশ্চিত করবে;
[৩] সকল রাষ্ট্র তাদের আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তি করবে;
[৪] আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিংবা অন্য কোনো রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগের ভীতি প্রদর্শন থেকে বিরত থাকবে;
[৫] সকল রাষ্ট্র জাতিসংঘ সনদ অনুযায়ী জাতিসংঘ কর্তৃক গৃহীত সমস্ত কর্মপ্রচেষ্টা মেনে চলবে;
[৬] জাতিসংঘ বহির্ভূত রাষ্ট্রসমূহ যাতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে মূলনীতিগুলো মেনে চলে, সে জন্য সচেষ্ট থাকবে;
[৭] এই সনদ জাতিসংঘকে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করার অধিকার দেয়নি।
373.
জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা কয়টি?
a) ক) ৬টি
✓
b) খ) ১২টি
c) গ) ৫টি
d) ঘ) ১৫টি
ব্যাখ্যা:
উত্তর: ৬টি।
জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা মোট ৬টি। যথা -
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP)
২. জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP)
৩. জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা United Nations Population Fund (UNFPA)
৪. জাতিসংঘ মানব নিষ্পত্তি কর্মসূচী বা United Nations Human Settlements Programme (UN - Habitat)
৫. জাতিসংঘ শিশু তহবিল বা United Nations Children’s Fund (UNICEF) এবং
৬. বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme (WFP)।
374.
জাতিসংঘ প্রকল্প সেবা সম্পর্কিত অফিস (UNOPS) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
a) ক) রোম, ইতালি
b) খ) বন, জার্মানি
c) গ) কোপেনহেগেন, ডেনমার্ক
✓
d) ঘ) লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা:
উত্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
375.
UNIDIR সম্পর্কে কোনটি সঠিক?
a) ক) নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা
✓
b) খ) প্রতিষ্ঠাকাল - ১৯৮৫ সাল
c) গ) সদরদপ্তর - বার্ন, সুইজারল্যান্ড
d) ঘ) কোনটি নয়
ব্যাখ্যা:
উত্তর: নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা (UNIDIR)
▪ UNIDIR - এর পূর্ণরূপ The United Nations Institute for Disarmament Research বা জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
▪ এটি জাতিসংঘের অধীনস্থ একটি স্বাধীন সংস্থা যারা নিরস্ত্রীকরণ বিষয়ে গবেষণা করে থাকে।
▪ সংস্থাটির মূলমন্ত্র - For a more stable and secure world।
▪ প্রতিষ্ঠাকাল - ১৯৮০ সাল।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
376.
United Nations World Tourism Organisation' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
a) ক) লন্ডন, যুক্তরাজ্য
b) খ) নাইরোবি, কেনিয়া
c) গ) মাদ্রিদ, স্পেন
✓
d) ঘ) বন, জার্মানি
ব্যাখ্যা:
উত্তর: মাদ্রিদ, স্পেন।
▪ UNWTO এর পূর্ণরূপ- United Nations World Tourism Organisation.
▪ সংস্থাটি ১৯৪৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
▪ এর সদরদপ্তর স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত।
▪ ২০০৪ সালে এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
▪ বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার সদস্য পদ লাভ করে ১৯৭৫ সালে।
▪ বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
▪ দিবসটির লক্ষ্য পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া।
▪ জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।
▪ এর বর্তমান সদস্য সংখ্যা ১৬০, সহযোগী সদস্য ৬ টি এবং পর্যবেক্ষক ২ টি।
377.
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয় কোনটি?
a) ক) International Maritime Organization বা IMO
b) খ) United Nations Population Fund বা UNFPA
✓
c) গ) International Telecommunication Union বা ITU
d) ঘ) International Civil Aviation Organization বা ICAO
ব্যাখ্যা:
উত্তর: United Nations Population Fund বা UNFPA
▪ IMO এর পূর্ণরূপ ‘International Maritime Organization’ বা আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন। এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সমুদ্রে জাহাজ চলাচলের নিরাপত্তা ও এর দ্বারা উপকূলীয় অঞ্চলের পরিবেশের ক্ষয়ক্ষতি প্রতিরোধের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করে।
▪ ICAO এর পূর্ণরূপ International Civil Aviation Organization বা আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা। এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা সিভিল এভিয়েশন সংক্রান্ত আন্তর্জাতিক মান ও পলিসি নির্ধারণ করে এবং সদস্য দেশ সমূহকে তাদের এই ক্ষেত্রে সক্ষমতা অর্জনের জন্য সহায়তা প্রদান করে থাকে।
▪ ITU এর পূর্ণরূপ ‘International Telecommunication Union’ বা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এটি বিশ্বের সবচেয়ে পুরাতন সংস্থা গুলোর একটি।
অন্যদিকে,
▪ UNFPA এর পূর্ণরূপ United Nations Population Fund বা জাতিসংঘ জনসংখ্যা তহবিল। এটি জাতিসংঘের যে ৬টি তহবিল রয়েছে তার একটি।
378.
আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
a) 1997
b) 1998
✓
c) 1999
d) 2001
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ১৯৯৮।
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC):
১৯৯৮ সালের ১৭ জুলাই রোমে যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত 'Rome Statute' স্বাক্ষরিত হয়। এই বিধি অনুসারে International Criminal Court (ICC) নামে একটি আদালত প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়।
সদর দপ্তর: দি গে, নেদারল্যান্ডস | পিস প্যালেস।
বিচারক: ১৮ জন (৭ জন নারী, ১১ জন পুরুষ)
আন্তর্জাতিক আদালত বিচার করেঃ
গণহত্যার অপরাধ, মানবতাবিরোধী অপরাধ, আগ্রাসনের অপরাধ, যুদ্ধাপরাধ।
379.
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কয়টি আঞ্চলিক কমিশনে বিভক্ত?
a) ৩টি
b) ৪টি
c) ৫টি
✓
d) ৬টি
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ৫টি।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) এর আঞ্চলিক শাখা ৫ টি।
পরিচিতি: UN Family নামে।
১. ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE) - জেনেভা, সুইজারল্যান্ড।
২. আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA) - আদ্দিস আবাবা, ইথিওপিয...
৩. লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC) - সান্তিয়াগো, চিলি।
৪. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP) - ব্যাংকক, থাইল্যান্ড।
৫. পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA) - বৈরুত, লেবানন।
380.
UNESCO- এর সদস্য দেশ কয়টি ?
a) ১৯২টি
b) ১৯৪টি
✓
c) ১৯৫টি
d) ১৯৩টি
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ১৯৪ টি।
UNESCO:
পরিচয়: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা।
UNESCO: Educational, Scientific and Cultural Organization
প্রতিষ্ঠা: ১৯৪৬।
সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
সদস্য: ১৯৪ টি (সর্বশেষ যুক্তরাষ্ট্র)।[ ত্যাগকারী দেশ: ইসরাইল]
১৯৪ তম সদস্য: যুক্তরাষ্ট্র ২০১৮ সালে বের হয়ে গিয়েছিল আবার ২০২৩ সালে ফিরে এসেছে ।
বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ২৭ অক্টোবর, ১৯৭২।