381.
মানবাধিকার বিষয়টি বিশ্বজনীন হয়-
a) জাতিসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে
b) ১৯৪৮ সালে সার্বজনীন মানবাধিকার ঘােষণার মাধ্যমে
✓
c) আন্তর্জাতিক মানবাধিকার বিল প্রতিষ্ঠার মাধ্যমে
d) সবগুলাে সঠিক
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ১৯৪৮ সালে সার্বজনীন মানবাধিকার ঘােষণার মাধ্যমে।
UDHR-1948
পরিচয়: সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র।
UDHR: Universal Declaration of Human Rights
গৃহীত: ১০ ডিসেম্বর, ১৯৪৮ [জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশন]
কার্যকর: ১৯৭৬।
* স্থান: পালাইস ডি চেইলট, প্যারিস, ফ্রান্স।
382.
জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটিকে স্বীকৃতি দেয়?
a) ৮ মার্চ
✓
b) ৭ মার্চ
c) ১০ মার্চ
d) ৯ মার্চ
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ৮ মার্চ।
383.
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
a) ১৯৯৯ সালে
✓
b) ১৯৯৭ সালে
c) ১৯৯৮ সালে
d) ১৯৯৫ সালে
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ১৯৯৯ সালে।
UNESCO - UN Educational, Scientific and Cultural Organization
২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে- ১৭ নভেম্বর, ১৯৯৯ (ইউনেস্কোর ৩০তম অধিবেশনে)
384.
কোন সাল থেকে সারা বিশ্বে ২১ শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে-
a) ক. ১৯৯৭
b) খ. ১৯৯৮
c) গ. ১৯৯৯
d) ঘ. ২০০০
✓
ব্যাখ্যা:
উত্তর: ২০০০।
UNESCO (United Nations Educational Scientific and Cutural Organization ) ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে এবং ২০০০ সাল থেকে ২১ শে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
385.
WHO (World Health Organization) এর সদর দপ্তর কোনটি?
a) ক. জেনেভা
✓
b) খ. প্যারিস
c) গ. নিউইয়র্ক
d) ঘ. লন্ডন
ব্যাখ্যা:
উত্তর: জেনেভা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
– পূর্ণরুপ- World Health Organization
– WHO করোনা ইস্যুতে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করে এবং এই রোগকে মহামারি হিসেবে ঘোষণা করে এবং এর নাম দেন- COVID-19
– সদর দপ্তর– জেনেভা, সুইজারল্যান্ড।
– প্রতিষ্ঠা লাভ করে– ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
– বর্তমান সদস্য– ১৯৪ টি।
386.
নিচের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
a) ক. UNDP
b) খ. UNESCO
✓
c) গ. UNICEF
d) ঘ. UNCTAD
ব্যাখ্যা:
উত্তর: UNESCO.
UNESCO (United Nations Educational Scientific and Cutural Organization ) ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে এবং ২০০০ সাল থেকে ২১ শে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
UNESCO:
- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- UNESCO এর পূর্ণরূপ- United Nations Educational Scientific and Cultural Organization.
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
387.
Where is the headquarter of international atomic energy agency (IAEA) located?
a) ক. Australia
b) খ. Austria
✓
c) গ. France
d) ঘ. Italy
ব্যাখ্যা:
উত্তর: Austria.
IAEA- International Atomic Energy Agency
পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার আন্তর্জাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্র ও বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির সুরক্ষা এবং শান্তিপূর্ণ ব্যবহার প্রচারের জন্য কাজ করে।
-- প্রতিষ্ঠাকাল-২৯ জুলাই, ১৯৫৭
-- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ-৫৬ টি।
-- বর্তমান সদস্য- ১৭৫ টি।
-- সদর দপ্তর - ভিয়েনা- অস্ট্রিয়া।
388.
বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সদস্য পদ লাভ করে কত তারিখে?
a) ক. ১২ অক্টোবর, ১৯৭৩
b) খ. ৯ মে, ১৯৭৭
c) গ. ৬ নভেম্বর, ১৯৭২
d) ঘ. ১২ নভেম্বর, ১৯৭৩
✓
ব্যাখ্যা:
উত্তর: ১২ নভেম্বর, ১৯৭৩।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।
FAO:
- FAO (Food and Agriculture Organization) ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এটির সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
389.
‘ইউনেস্কো-বাংলাদেশ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' আন্তর্জাতিক পুরস্কার' যে বিষয়ে ঘোষিত হয়েছে-
a) ক. নারীর ক্ষমতায়ন
b) খ. সমাজ কল্যাণ
c) গ. দারিদ্র্য দূরীকরণ
d) ঘ. সৃষ্টিশীল অর্থনীতি
✓
ব্যাখ্যা:
উত্তর: সৃষ্টিশীল অর্থনীতি।
সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি’ পুরস্কার চালু করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।
সংস্থাটির ২১০তম কার্যনির্বাহী বোর্ডের ভার্চ্যুয়াল সভায় এই প্রস্তাব গৃহীত হয়।
২০২৩ সালে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু পুরস্কার পায় জিম্বাবুয়ের মিউজিক ক্রসরোডস।
390.
জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট?
a) ক. ILO
b) খ. UNESCO
c) গ. IMF
d) ঘ. FAO
✓
ব্যাখ্যা:
উত্তর: FAO.
FAO:
- FAO (Food and Agriculture Organization) ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এটির সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।
391.
যুক্তরাষ্ট্র কত সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO) থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিল?
a) ক. ১৯৭৯ সালে
b) খ. ১৯৮৪ সালে
✓
c) গ. ১৯৯১ সালে
d) ঘ. ২০০১ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৮৪ সালে।
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৮৪ সালে সদস্যপদ ত্যাগ করে এবং পুনরায় ইউনেস্কোতে ফিরে আসে ২০২৩ সালে ।
UNESCO:
- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- UNESCO এর পূর্ণরূপ- United Nations Educational Scientific and Cultural Organization.
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
392.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR) এর সদর দপ্তর কোথায়?
a) ক. নিউইয়র্ক
b) খ. রোম
c) গ. জেনেভা
✓
d) ঘ. লন্ডন
ব্যাখ্যা:
উত্তর: জেনেভা।
UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- UNHCR ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
393.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে কত সালে?
a) ক. ১৯৭৮
b) খ. ১৯৭৫
c) গ. ১৯৭৯
d) ঘ. ১৯৮৮
✓
ব্যাখ্যা:
উত্তর: ১৯৮৮।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) পোলিও মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে ১৯৮৮ সালে।
১৯৮৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)২০০৫ সালের মধ্যে পোলিওমুক্ত বিশ্ব গড়ার আশা ব্যক্ত করে। তাদের এ কর্মসূচি ১৯৮৮ সালে শুরু হয়। আলবার্ট সাবিন (Albert Sabin) কর্তৃক উদ্ভাবিত খাওয়ার উপযোগী পোলিও টিকা দিয়ে এ কর্মসূচি পরিচালিত হয়। ১৯৮৮ সাল WHO ছাড়াও UNICEF, রোটারি ফাউন্ডেশন এ কর্মসূচি গ্রহণ করে।
394.
জাতিসংঘের মূলনীতি -
a) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ
b) বিভিন্ন জাতির মধ্যে সম-অধিকার ও আত্মনিয়ন্ত্রণনীতির ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রসার
c) আন্তর্জাতিক বিরোধ বা শান্তিভঙ্গের আশঙ্কাপূর্ণ পরিস্থিতির নিষ্পত্তি বা সমাধান
d) সবগুলো
✓
ব্যাখ্যা:
উত্তর: সবগুলো।
জাতিসংঘের মূলনীতি: জাতিসংঘ সনদের মূলনীতিতে ৪টি ধারা রয়েছে। এগুলো হলো:
[১] আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ এবং এতদউদ্দেশে শান্তিভঙ্গের হুমকি নিবারণ ও দূরীকরণের জন্য এবং আক্রমণ অথবা অন্যান্য শান্তিভঙ্গের কার্যকলাপ দমনের জন্য কার্যকরী যৌথ কর্মপন্থা গ্রহণ এবং শান্তিপূর্ণ উপায়ে ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের নীতির সঙ্গে সংগতি রেখে আন্তর্জাতিক বিরোধ বা শান্তিভঙ্গের আশঙ্কাপূর্ণ পরিস্থিতির নিষ্পত্তি বা সমাধান;
[২] বিভিন্ন জাতির মধ্যে সম-অধিকার ও আত্মনিয়ন্ত্রণনীতির ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রসার এবং বিশ্বশান্তি দৃঢ় করার জন্য অন্যান্য উপযুক্ত কর্মপন্থা গ্রহণ;
[৩] অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বা মানসিক বিষয়ে আন্তর্জাতিক সমস্যাসমূহের সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার বিকাশসাধন;
[৪] এইসব সাধারণ উদ্দেশ্য সিদ্ধির জন্য জাতিসমূহের প্রচেষ্টায় সমন্বয় সাধনের কেন্দ্র হিসেবে কার্য পরিচালনা করা।
395.
জাতিসংঘের কাঠামোগত সংস্কারের সুপারিশ করে কোন কমিশন?
a) Commission on Global Governance
✓
b) Commission on Unalienable Rights
c) Commission on Human Rights
d) Commission on UN Governance
ব্যাখ্যা:
উত্তর: Commission on Global Governance.
জাতিসংঘের কাঠামোগত সংস্কার কিভাবে সাধন করা যায়, তা বিবেচনা করে দেখার জন্য জাতিসংঘ একটি কমিশন গঠন করেছিল।
- ওই কমিশনের নাম Commission on Global Governance।
- সিদ্ধার্থ রামপাল ও ইনগভার কার্লসন যৌথভাবে ওই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
- কমিশন ১৯৯৫ সালের জানুয়ারি মাসে তাদের রিপোর্ট জমা দেয়।
- তাদের রিপোর্টে কিছু প্রস্তাবও ছিল। কমিশন নিরাপত্তা পরিষদে নতুন এক ধরনের ‘স্ট্যান্ডিং' সদস্য রাখার প্রস্তাব করেছিল যার সদস্য সংখ্যা হবে পাঁচ।
- এখানে সদস্যপদ পরিবর্তিত হবে না। তবে তাদের কোনো 'ভেটো' ক্ষমতা থাকবে না।
- পাঁচ সদস্যবিশিষ্ট এই স্ট্যান্ডিং কমিটিতে ২টি দেশ আসবে উন্নত- শিল্পোন্নত দেশগুলো থেকে আর বাকি ৩টি দেশ আসবে এশিয়া, আফ্রিকা ও ল্যাতিন আমেরিকার অনুন্নত দেশগুলো থেকে।
- একই সাথে অস্থায়ী সদস্যপদ বাড়িয়ে ১৩টিতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছিল।
- সব মিলিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যপদ তখন গিয়ে দাঁড়াবে ১৫-এর বদলে ২৩টিতে।
396.
ক্রিমিয়া সম্মেলন নামে পরিচিত -
a) আটলান্টিক সম্মেলন
b) তেহরান সম্মেলন
c) ইয়াল্টা সম্মেলন
✓
d) ডাম্বারটন ওকস সম্মেলন
ব্যাখ্যা:
উত্তর: ইয়াল্টা সম্মেলন।
ইয়াল্টা সম্মেলন:
⇒ ১২ ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে এক সম্মেলন অনুষ্ঠিত হয় যা জাতিসংঘ গঠনের ইতিহাসে “Yalta Conference” নামে পরিচিত।
⇒ এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের “ভেটো ক্ষমতা” (Veto Power) নির্ধারিত হয়।
⇒ এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।
397.
জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশনের প্রতিষ্ঠাকাল -
a) ২৬ মে, ১৯৪৮ সাল
b) ২৭ মে, ১৯৪৮ সাল
c) ২৮ মে, ১৯৪৮ সাল
d) ২৯ মে, ১৯৪৮ সাল
✓
ব্যাখ্যা:
উত্তর: ২৯ মে, ১৯৪৮ সাল।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- প্রতিষ্ঠাকাল - ২৯ মে, ১৯৪৮ সাল।
- জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠাকালীন 'Resolution' হচ্ছে - Security Council Resolution 50 (1948)।
- জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন হলো UNTSO (United Nations Truce Supervision Organisations)
398.
জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
a) রুবাব ফাতিমা
b) মাশফি বিনতে শামস
c) ইসমাত জাহান
✓
d) নাসিম ফেরদৌস
ব্যাখ্যা:
উত্তর: ইসমাত জাহান।
• বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- ১৮ সেপ্টেম্বর ১৯৭৪ এস এ করিম জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী - প্রতিনিধি হিসেবে যোগদান করেন।
- ২০০৭ সালের ১৮ জুন জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি হিসেবে ইসমাত জাহান নিয়োগ পান।
399.
UNTSO এর পূর্ণরূপ -
a) United Nations Truce Superior Organization
b) United Nations Truce Supervision Organization
✓
c) United Nations Trustee Superior Organization
d) United Nations Trustee Supervision Organization
ব্যাখ্যা:
উত্তর: United Nations Truce Supervision Organization
জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন হলো UNTSO (United Nations Truce Supervision Organization)।
- এটি ১৯৪৮ সালের মে মাসে ইসরাইল অধিকৃত জেরুজালেম শহরে মোতায়েন করা হয়।
- ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যকার যুদ্ধ বিরতি পর্যবেক্ষণের লক্ষ্যে এটি প্রতিষ্ঠা করা হয়।
400.
United Nations Economic Commission for Europe (ECE) এর সদর দপ্তর -
a) জেনেভা
✓
b) ভিয়েনা
c) লন্ডন
d) বার্লিন
ব্যাখ্যা:
উত্তর: জেনেভা।
• United Nations Economic Commission for Europe (ECE) এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
• United Nations Economic Commission for Africa (ECA) এর সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
• United Nations Economic Commission for Latin | America and the Caribbean (ECLAC) এর সদর দপ্তর সান্টিয়াগো, চিলি।
• Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) এর সদর দপ্তর ব্যাংকক, থাইল্যান্ড।
• Economic and Social Commission for Western Asia (ESCWA) এর সদর দপ্তর বৈরুত, লেবানন।