421.
জাতিসংঘের সচিবালয়ের ভবনটির নাম কী?
a) ডি রকফেলার ভবন
b) কুর্ট ওয়াল্ডহেইম ভবন
c) উথান্ট ভবন
d) দ্যাগ হ্যামারশােল্ড ভবন
✓
ব্যাখ্যা:
উত্তর: দ্যাগ হ্যামারশােল্ড ভবন।
জাতিসংঘ সচিবালয় (UN Secretariat ):
পরিচয়: মহাসচিবের কার্যালয়।
সদর দপ্তর: নিউইয়র্কের দ্যাগ হেমারশোল্ড ভবন।
প্রধান নির্বাহী: মহাসচিব।
বিভাগ: ৮টি ।
422.
আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা হয় কীসের ভিত্তিতে?
a) Paris Statute
b) London Statute
c) Berlin Statute
d) Rome Statute
✓
ব্যাখ্যা:
উত্তর: Rome Statute.
১৯৯৮ সালের ১৭ জুলাই রোমে যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত 'Rome Statute'স্বাক্ষরিত হয়। এই বিধি অনুসারে International Criminal Court (ICC) নামে একটি আদালত প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়।
প্রতিষ্ঠা: ১৯৯৮ সালের ১৭ জুলাই।
যাত্রা শুরু: ২০০২ সালের ১ জুলাই।
বিচারক: ১৮ জন (৭ জন নারী, ১১ জন পুরুষ)।
সদর দপ্তর: দি হেগ, নেদারল্যান্ডস [পিস প্যালেস]।
423.
জাতিসংঘের অফিসিয়াল ভাষা কোনটি?
a) জার্মান
b) ল্যাটিন
c) উর্দু
d) ফ্রেঞ্চ
✓
ব্যাখ্যা:
উত্তর: ফ্রেঞ্চ।
▪ জাতিসংঘের অফিসিয়াল ভাষা - ৬টি।
▪ ১৯৪৬ সালে তৎকালীন জাতিসংঘ মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড আরবি, ইংরেজি, চাইনিজ/ম্যান্ডারিন, রুশ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ - এই ছয়টি ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার মর্যাদা দেন।
▪ কোন রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি জাতিসংঘের সাধারন পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়।
▪ জাতিসংঘের যেকোন ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়।
▪ জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি। যথা - ইংরেজী ও ফ্রেঞ্চ।
424.
IFAD এর পূণর্রুপ কি?
a) International Fund for Agricultural Development
✓
b) International Finnance for Agricultural Development
c) Internal Finnance for Agricultural Development
d) International Finnance for Agricultural Division
ব্যাখ্যা:
উত্তর: International Fund for Agricultural Development
-- (IFAD) এর পূণর্রুপ হচ্ছে- International Fund for Agricultural Development.
–- জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ছিল ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের অন্যতম প্রধান ফলাফল।
–- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।
–- প্রতিষ্ঠাকাল– ১৯৭৭
–- প্রতিষ্ঠার স্থান– রোম, ইতালি।
–- সদর দপ্তর– রোম, ইতালি।
–- সদস্য সংখ্যা– ১৭৭ টি দেশ।
425.
জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থাটি বিশ্ব ঐতিহ্য (World Heritage) সংরক্ষণে কাজ করে থাকে?
a) UNESCO
✓
b) UNDP
c) UNICEF
d) UNWTO
ব্যাখ্যা:
উত্তর: UNESCO.
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO)।
▪ UNESCO এর পূর্ণরূপ ‘United Nations Educational, Scientific and Cultural Organization’ বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। এর অন্যতম কাজ হল বিশ্ব ঐতিহ্য (World Heritage) সংরক্ষণ করা।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা ECOSOC - এর তত্ত্বাবধানে গঠিত হয়।
▪ প্রতিষ্ঠাকাল - ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর।
▪ প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
▪ চুক্তি কার্যকর - ৪ নভেম্বর, ১৯৪৬ সালে UNESCO চুক্তি কার্যকর। কার্যকরের সময় থেকেই সংস্থাটি জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
▪ সদস্য সংখ্যা - ১৯৪ টি পূর্ণাঙ্গ সদস্য দেশ এবং ১২টি সহযোগী সদস্য দেশ।
▪ সদরদপ্তর - প্যারিস, ফ্রান্স।
426.
কোন সংস্থাটি Food and Agricultural Organization এর সদস্য?
a) SAARC
b) APEC
c) ASEAN
d) EU
✓
ব্যাখ্যা:
উত্তর: EU.
▪ FAO এর পূর্ণরূপ Food and Agricultural Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।
▪ জাতিসংঘের অন্যতম মূলসংস্থা ECOSOC - এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে।
▪ এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে - বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।
▪ সদরদপ্তর - রোম, ইতালি।
▪ EU ১৯৯১ সালে FAO এর সদস্য পদ লাভ করে।
▪ ১৯৪৬ সালে FAO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
▪ বাংলাদেশ FAO এর সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ সালে।
427.
বাংলাদেশ International Atomic Energy Agency (IAEA) সদস্য পদ লাভ করে কত সালে?
a) 1972
✓
b) 1974
c) 1975
d) 1978
ব্যাখ্যা:
উত্তর: ১৯৭২।
• বাংলাদেশ ১৯৭২ সালে International Atomic Energy Agency (IAEA) সদস্য পদ লাভ করে।
• ১৯৫৭ সালে International Atomic Energy Agency (IAEA) এটি প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর অষ্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।
- IAEA এর মোট সদস্য সংখ্যা ১৭৫ টি।
428.
UNAIDS এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
a) প্যারিস
b) নিউইয়র্ক
c) জেনেভা
✓
d) ভিয়েনা
ব্যাখ্যা:
উত্তর: জেনেভা।
• UNAIDS এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
• UNAIDS টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
- এটি ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে।
- বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে।
429.
UNHCR কোন বিষয় নিয়ে কাজ করে?
a) অভিবাসন
b) মানবাধিকার
c) শরণার্থী
✓
d) শিক্ষা
ব্যাখ্যা:
উত্তর: শরণার্থী।
• United Nations High Commissioner for Refugees (UNHCR)হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
• দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর United Nations High Commissioner for Refugees (UNHCR) গঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে মোট দুইবার নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- UNHCR এর প্রধানের পদবি হচ্ছে হাইকমিশনার এবং বর্তমান হাই কমিশনারের নাম -ফিলিপ্পো গ্রান্ডি।
- এটি বিশ্বের প্রায় ১৩৭টি দেশ এবং অঞ্চলে কাজ করে।
430.
জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক সংস্থা নিচের কোনটি?
a) UNHCR
b) UNRWA
c) UNSSC
d) UNIDIR
✓
ব্যাখ্যা:
উত্তর: UNIDIR.
• জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক সংস্থা হচ্ছে - The United Nations Institute for Disarmament Research (UNIDIR).
• UNIDIR হল জাতিসংঘের মধ্যে স্বেচ্ছায় অর্থায়ন করা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড এ অবস্থিত।
431.
সুন্দরবন ইউনেস্কো ঘোষিত কততম বিশ্ব ঐতিহ্য?
a) 798
✓
b) 799
c) 797
d) 796
ব্যাখ্যা:
উত্তর: ৭৯৮.
সুন্দরবন ইউনেস্কো ঘোষিত ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য।
- UNSCEO - United Nations Educational, Scientific, and Cultural Organization মূলত বিশ্ব ঐতিহ্য এলাকা/তালিকা ঘোষনা করে।
• ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের সংখ্যা তিনটি।
যথা -
১) বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ - ১৯৮৫ সালে ৩২১ তম বিশ্ব ঐতিহ্য।
২) নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার - ১৯৮৫ সালে ঘোষিত ৩২২ তম বিশ্ব ঐতিহ্য।
৩) সুন্দরবন - ১৯৯৭ সালে ইউনেস্কো ঘোষিত ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য।
- বাংলাদেশ ইউনেস্কো এর সদস্যপদ লাভ করে ২৭ অক্টোবর, ১৯৭২ সালে।
- ইউনেস্কো এর ৩০ তম সাধারণ সভায়, ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্ত্ররজাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়।
432.
UNIDO এর পূর্ণরূপ কী?
a) United Nations Industrial Dependent Organization
b) United Nations Imperial Development Organization
c) United Nations Industrial Development Organization
✓
d) United Nations Intellectual Development Organization
ব্যাখ্যা:
উত্তর: United Nations Industrial Development Organization.
• UNIDO এর পূর্ণরূপ - United Nations Industrial Development Organization.
- এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা যা ১৯৭৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি।
433.
ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিকভাবে মুজিব বর্ষ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়?
a) 38
b) 39
c) 40
✓
d) 42
ব্যাখ্যা:
উত্তর: ৪০।
- ইউনেস্কো-এর ৪০ তম সাধারণ সভায় (১২-২৭ নভেম্বর ২০১৯) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ইউনেস্কো-এর ‘শতবার্ষিকী কর্মসূচি তালিকা’য় (Anniversary program) অন্তর্ভুক্ত করে এবং বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
- তাছাড়া, ইউনেস্কো ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড আন্তর্জাতিক রেজিস্টারে অন্তর্ভুক্ত করে।
434.
সানফ্রান্সিসকো সম্মেলনে বিশ্বের কয়টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সনদ রচনার উদ্দেশ্যে মিলিত হয়?
a) ৪৫টি
b) ৫১টি
c) ৫০টি
✓
d) ৫৩টি
ব্যাখ্যা:
উত্তর: ৫০টি।
সানফ্রান্সিসস্কো সম্মেলন:
▪ ২৫ এপ্রিল, ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সনদ রচনার উদ্দেশ্যে মিলিত হন।
▪ ২৬ জুন জাতিসংঘের সনদ ৫০ দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সম্মেলনটি ‘San Francisco Conference বা The United Nations Conference on International Organization’ নামে পরিচিত।
▪ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশসহ বেশিরভাগ স্বাক্ষরকারী দেশ সনদ অনুমোদন করে এবং জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গঠিত হয় অর্থ্যাৎ ২৪ অক্টোবর, ১৯৪৫ সাল থেকে জাতিসংঘ সনদ কার্যকর হয়। ২৪ অক্টোবরকে তাই ‘জাতিসংঘ দিবস’ বলা হয়।
▪ পোল্যান্ড ২৬ জুন সম্মেলনে উপস্থিত না থেকেও পরে জাতিসংঘ সনদ স্বাক্ষর করে এবং প্রতিষ্ঠাকারী ৫১ তম সদস্য দেশ হয়।
435.
ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য স্থান কয়টি?
a) ২ টি
b) ৩ টি
✓
c) ৪ টি
d) ৫ টি
ব্যাখ্যা:
উত্তর: ৩ টি।
-- ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য স্থান - ৩ টি। স্থানগুলো হলো:
১। ষাট গম্বুজ মসজিদ-১৯৮৫ সালে (৩২১ তম)।
২। পাহাড়পুর বৌদ্ধ বিহার- ১৯৮৫ সালে (৩২২)।
৩। সুন্দরবন- ১৯৯৭ সালে (৭৯৮ তম)।
436.
জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা কয়টি?
a) ৬টি
✓
b) ১২টি
c) ৫টি
d) ১৫টি
ব্যাখ্যা:
উত্তর: ৬টি।
▪ জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা মোট ৬টি। যথা -
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP)
২. জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP)
৩. জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা United Nations Population Fund (UNFPA)
৪. জাতিসংঘ মানব নিষ্পত্তি কর্মসূচী বা United Nations Human Settlements Programme (UN - Habitat)
৫. জাতিসংঘ শিশু তহবিল বা United Nations Children’s Fund (UNICEF) এবং
৬. বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme (WFP)।
437.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধানের পদবী কী?
a) মহাসচিব
b) মহাব্যবস্থাপক
c) ব্যবস্থাপক
d) মহাপরিচালক
✓
ব্যাখ্যা:
উত্তর: মহাপরিচালক।
▪ WHO এর পূর্ণরূপ World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
▪ সদস্য সংখ্যা - ১৯৪টি পূর্ণাঙ্গ সদস্য দেশ ও ২টি সহযোগী সদস্য দেশ।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
▪ বর্তমান প্রধান (মহাপরিচালক বা Director-General) : Dr Tedros Adhanom Ghebreyesus (১ জুলাই, ২০১৭ - বর্তমান)। তিনি ইথিওপিয়ার নাগরিক।
438.
নিচের কোনটি জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রাম নয়?
a) ICAO
✓
b) WFP
c) UNDP
d) UNEP
ব্যাখ্যা:
উত্তর: ICAO.
▪ জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা মোট ৬টি। যথা -
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP)
২. জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP)
৩. জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা United Nations Population Fund (UNFPA)
৪. জাতিসংঘ মানব নিষ্পত্তি কর্মসূচী বা United Nations Human Settlements Programme (UN - Habitat)
৫. জাতিসংঘ শিশু তহবিল বা United Nations Children’s Fund (UNICEF) এবং
৬. বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme (WFP)।
439.
জাতিসংঘ প্রকল্প সেবা সম্পর্কিত অফিস (UNOPS) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
a) রোম, ইতালি
b) বন, জার্মানি
c) কোপেনহেগেন, ডেনমার্ক
✓
d) লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা:
উত্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
জাতিসংঘ প্রকল্প সেবা সম্পর্কিত অফিস (UNOPS):
▪ UNOPS - এর পূর্ণরূপ United Nations Office for Project Services বা জাতিসংঘ প্রকল্প সেবা সম্পর্কিত অফিস।
▪ সংস্থাটি সদস্য দেশ সমূহের জনসাধারণকে উন্নত জীবন গড়ে তোলার জন্য ও দেশ সমূহকে শান্তি ও টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের জন্য সহযোগিতা প্রদান করে থাকে। বর্তমানে ৮০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে থাকে।
▪ প্রতিষ্ঠাকাল - ডিসেম্বর, ১৯৭৩ সাল।
▪ সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।
440.
United Nations World Tourism Organisation' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
a) লন্ডন, যুক্তরাজ্য
b) নাইরোবি, কেনিয়া
c) মাদ্রিদ, স্পেন
✓
d) বন, জার্মানি
ব্যাখ্যা:
উত্তর: মাদ্রিদ, স্পেন।
▪ UNWTO এর পূর্ণরূপ- United Nations World Tourism Organisation.
▪ এর সদরদপ্তর স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত।
▪ ২০০৪ সালে এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
▪ বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার সদস্য পদ লাভ করে ১৯৭৫ সালে।
▪ বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।