এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

জাতিসংঘ

583 প্রশ্ন

401. জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট কতবার সংশোধিত হয়েছে?

a) ২ বার
b) ৩ বার
c) ৫ বার
d) ৪ বার
ব্যাখ্যা: জাতিসংঘ সনদ (UN Charter) ▪ জাতিসংঘ সনদের রচয়িতা — আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald MacLeish)। ▪ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে। এসব অনুচ্ছেদে জাতিসংঘের স্থায়ী অঙ্গ সমূহের গঠন, দায়িত্ব, ক্ষমতা, ভোটিং পদ্ধতি ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে। ▪ জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।

402. বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদের জন্য প্রথম আবেদন করে -

a) ৮ আগস্ট, ১৯৭২
b) ১০ আগস্ট, ১৯৭২
c) ১৭ অক্টোবর, ১৯৭২
d) ৮ জুলাই, ১৯৭২
ব্যাখ্যা: উত্তর: ৮ আগস্ট, ১৯৭২। - স্বাধীনতার পর ৮ আগস্ট, ১৯৭২ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে। - ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে। স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো। - ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে। - বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ - ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।

403. স্বাধীন বাংলাদেশে প্রথম সফরে আসেন জাতিসংঘের কোন মহাসচিব?

a) কফি আনান
b) কুর্ট ওয়াল্ডহেইম
c) বান কি মুন
d) পেরেজ দ্য কুয়েলার
ব্যাখ্যা: উত্তর: কুর্ট ওয়াল্ডহেইম। - ১৯৭১ সালের ২১ ডিসেম্বর জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘ রিলিফ অপারেশনস ঢাকা (আনরড) নামে পরিচিত জাতিসংঘ ত্রাণ কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং একজন আন্ডার সেক্রেটারী জেনারেলকে এর দায়িত্বভার দেয়া হয়। - বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্ক আরো জোরদার হয় যখন ১৯৭৩ সালের ৯ ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম বাংলাদেশ সফরে আসেন এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং যুদ্ধ বিধ্বস্ত দেশের অবকাঠামোগত উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। - অর্থাৎ কুর্ট ওয়াল্ডহেইম স্বাধীন বাংলাদেশে প্রথম সফরে আসেন।

404. 'লীগ অব নেশনস' স্থাপনে কে অগ্রণী ভূমিকা পালন করেন?

a) জেনারেল স্মাটস
b) প্রেসিডেন্ট উইলসন
c) প্রেসিডেন্ট রুজভেল্ট
d) উইন্সটন চার্চিল
ব্যাখ্যা:

উত্তর: প্রেসিডেন্ট উইলসন। 'লীগ অব নেশনস' এর জন্ম হয় – ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তির মাধ্যমে। 'লীগ অব নেশনস' এর যাত্রা শুরু হয় - ১০ জানুয়ারি, ১৯২০ সাল । 'লীগ অব নেশনস' এর বিলুপ্তি হয় – ১৯৪৬ সালের ২০ এপ্রিল। (দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ব্যর্থ হওয়ায় এবং নতুন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘জাতিসংঘ’ তৈরি হওয়ায়) 'লীগ অব নেশনস' গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন - প্রেসিডেন্ট উড্রো উইলসন । জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হলো - ‘লীগ অব নেশনস'।

405. বাংলাদেশ কত সালে International Criminal Court এর সদস্য পদ লাভ করে?

a) 2009
b) 2011
c) 2008
d) 2010
ব্যাখ্যা: উত্তর: ২০১০। বাংলাদেশ ২০১০ সালে রোম বিধি স্বাক্ষর করে, ঐ বছরেই অনুমোদন করে ১১১ তম সদস্য পদ লাভ করে। ১৯৯৮ সালের ১৭ জুলাই রোমে যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত 'Rome Statute' স্বাক্ষরিত হয়। এই বিধি অনুসারে International Criminal Court (ICC) নামে একটি আদালত প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। প্রতিষ্ঠা: ১৯৯৮ সালের ১৭ জুলাই যাত্রা শুরু: ২০০২ সালের ১ জুলাই বিচারক: ১৮ জন (৭ জন নারী, ১১ জন পুরুষ) সদর দপ্তর: দি হেগ, নেদারল্যান্ডস [পিস প্যালেস]

406. “জাতিসংঘ (United Nations)” নামকরণ করেন কোন রাষ্ট্র প্রধান?

a) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
b) উইন্সটন চার্চিল
c) ম্যাক্সিম লিটভিনভ
d) টি.ভি সং
ব্যাখ্যা: উত্তর: ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘ ঘোষণা/Declaration of The United Nations- ⇨ ১৯৪২ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ⇨ বিশ্বযুদ্ধে অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধরত ২৬টি দেশের নেতারা এতে অংশ নেন। এরা হলেন - ▪ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ▪ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল ▪ সোভিয়েত প্রতিনিধি ম্যাক্সিম লিটভিনভ এবং ▪ চীনের প্রধানমন্ত্রী টি.ভি সং তাদের মধ্যে উল্লেখযোগ্য। ⇨ তারা এক ডকুমেন্ট স্বাক্ষর করেন যা ‘Declaration of The United Nations’ নামে পরিচিত। এতে পরে সম্মেলনে উপস্থিত ২৬ দেশের প্রধান/প্রতিনিধিরা স্বাক্ষর করেন। ⇨ এই সম্মেলনেই হবু সংগঠনের নাম প্রথমবারের মতো “জাতিসংঘ (United Nations)” — এই নামটি ব্যবহার করা হয় এবং ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট এই নামকরণ করেন।

407. কোন সম্মেলনে প্রথমবারের মতো “জাতিসংঘ (United Nations)”-নামটি ব্যবহার করা হয়?

a) The Atlantic Charter
b) Yalta Conference
c) The Declaration of St. James' Palace
d) Declaration of The United Nations
ব্যাখ্যা:

উত্তর: Declaration of The United Nations. জাতিসংঘ ঘোষণা/Declaration of The United Nations- ⇨ ১৯৪২ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ⇨ বিশ্বযুদ্ধে অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধরত ২৬টি দেশের নেতারা এতে অংশ নেন। এরা হলেন - ▪ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ▪ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল ▪ সোভিয়েত প্রতিনিধি ম্যাক্সিম লিটভিনভ এবং ▪ চীনের প্রধানমন্ত্রী টি.ভি সং তাদের মধ্যে উল্লেখযোগ্য। ⇨ তারা এক ছোট ডকুমেন্ট স্বাক্ষর করেন যা ‘Declaration of The United Nations’ নামে পরিচিত। এতে পরে সম্মেলনে উপস্থিত ২৬ দেশের প্রধান/প্রতিনিধিরা স্বাক্ষর করেন। ⇨ এই সম্মেলনেই হবু সংগঠনের নাম প্রথমবারের মতো “জাতিসংঘ (United Nations)” - এই নামটি ব্যবহার করা হয় এবং ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট এই নামকরণ করেন।

408. ডাম্বারটন ওকস' সম্মেলনে কোন প্রস্তাব গৃহীত হয় -

a) জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ
b) ভেটো ক্ষমতা নির্ধারণ
c) নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারণ
d) ক ও গ
ব্যাখ্যা: উত্তর: ক ও গ। ডাম্বারটন ওকস সম্মেলন: ⇨ ২১ সেপ্টেম্বর, ১৯৪৪ - ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে জাতিসংঘ গঠনের এযাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয় যা “Dumbarton Oaks Conference” নামে পরিচিত। এতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন সহ মিত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অনেক দেশ উপস্থিত ছিলো। এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয়। এগুলো হলো- ▪ জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ। ▪ নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারণ ।

409. নিচের কোন ঘোষণাটি জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত?

a) The Atlantic Charter
b) Moscow Declaration
c) The Declaration of St. James' Palace
d) Dumbarton Oaks Conference
ব্যাখ্যা: উত্তর: The Declaration of St. James' Palace. ⤇ ১২ জুন, ১৯৪১ সালে লন্ডনের সেইন্ট জেমস প্রাসাদে গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং তৎকালীন ইউরোপের নয়টি দেশের (বেলজিয়াম, চেকোস্লাভিয়া, গ্রীস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লোভিয়া ও ফ্রান্স) নির্বাসিত সরকারপ্রধানরা (মোট ১৪টি দেশ) বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য এক সম্মেলনে অংশগ্রহন করে। ⤇ বিশ্ব শান্তি, ঐক্য ও নিরাপত্তার জন্য সম্মেলনে অংশগ্রহনকারী নেতারা একটি ঐকমত্য পোষন করে। ⤇ উক্ত সম্মেলনে এক সম্মিলিত ঘোষনা আসে যা “The Declaration of St. James' Palace” বা “An Inter-Allied Declaration” নামে পরিচিত। এটি ‘London Declaration’ নামেও পরিচিত।

410. বাংলাদেশ কোন শান্তিরক্ষা মিশনে কত সালে প্রথম অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে যুক্ত হয়?

a) UNIIMOG,১৯৮৮
b) UNMOGIP,১৯৮৮
c) UNAMIC,১৯৯২
d) UNCPSG,১৯৮৯
ব্যাখ্যা: উত্তর: UNIIMOG. ⤇ বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) মিশনে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সংযুক্ত হয়। ⤇ বাংলাদেশ পুলিশের অংশগ্রহন - ১৯৮৯ সাল।

411. জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা কয়টি?

a) ৬টি
b) ২টি
c) ৪টি
d) ৫টি
ব্যাখ্যা: উত্তর: ২টি। ▪ জাতিসংঘের অফিসিয়াল ভাষা - ৬টি। ▪ ১৯৪৬ সালে তৎকালীন জাতিসংঘ মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড আরবি, ইংরেজি, চাইনিজ/ম্যান্ডারিন, রুশ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ - এই ছয়টি ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার মর্যাদা দেন। ▪ কোন রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি জাতিসংঘের সাধারন পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়। ▪ জাতিসংঘের যেকোন ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়। ▪ জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি। যথা - ইংরেজী ও ফ্রেঞ্চ।

412. নিচের কোন সংকট নিরসনে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

a) কোরিয়া সংকট
b) সুয়েজ খাল সংকট
c) ভিয়েতনাম সংকট
d) কাশ্মীর সংকট
ব্যাখ্যা: উত্তর: কোরিয়া সংকট। ▪ কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace) প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়। ▪ দীর্ঘ তিন বছর যুদ্ধ চলার পর জাতিসংঘের তত্ত্ববধানে ১৯৫৩ সালের ২৭ জুলাই দুই কোরিয়ার সীমান্তবর্তী নিরপেক্ষ অঞ্চল ”পানমুনজাম”-এ সোভিয়েত ইউনিয়ন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরিতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে। এতে আনুষ্ঠানিকভাবে দুই কোরিয়ার কেউ স্বাক্ষর করে নি।

413. "Inter-Allied Declaration" এর সাথে সম্পর্কিত নিম্নের কোন সংস্থা?

a) জাতিসংঘ
b) বিশ্বব্যাংক
c) আইএমএফ
d) বিশ্ব বাণিজ্য সংস্থা
ব্যাখ্যা: উত্তর: জাতিসংঘ। জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ - লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণা The Declaration of St. James' Palace- ১২ জুন, ১৯৪১ সালে লন্ডনের সেইন্ট জেমস্‌ প্রাসাদে গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং তৎকালীন ইউরোপের নয়টি দেশের (বেলজিয়াম, চেকোস্লাভিয়া, গ্রীস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্‌, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লোভিয়া ও ফ্রান্স) নির্বাসিত সরকারপ্রধানরা (মোট ১৪টি দেশ) বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য এক সম্মেলনে অংশগ্রহন করে। বিশ্ব শান্তি, ঐক্য ও নিরাপত্তার জন্য সম্মেলনে অংশগ্রহনকারী নেতারা একটি ঐকমত্য পোষন করে। ⤇ উক্ত সম্মেলনে এক সম্মিলিত ঘোষনা আসে যা “The Declaration of St. James' Palace” বা “An Inter-Allied Declaration” নামে পরিচিত। এটি London Declaration নামেও পরিচিত। এটি জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ।

414. কোন মহাসচিব থাকাকালীন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

a) উ থান্ট
b) দ্যাগ হ্যামারশোল্ড
c) কুর্ট ওয়ার্ল্ডহেইম
d) পেরেজ দ্য কুয়েলার
ব্যাখ্যা: উত্তর: কুর্ট ওয়ার্ল্ডহেইম।

415. ‘লীগ অব নেশনস' কোন সালে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়?

a) ১৯৩৯ সালে
b) ১৯৪১ সালে
c) ১৯৪৫ সালে
d) ১৯৪৬ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৪৬ সালে। 'লীগ অব নেশনস' এর জন্ম হয় – ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তির মাধ্যমে। 'লীগ অব নেশনস' এর যাত্রা শুরু হয় - ১০ জানুয়ারি, ১৯২০ সাল । 'লীগ অব নেশনস' এর বিলুপ্তি হয় – ১৯৪৬ সালের ২০ এপ্রিল। (দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ব্যর্থ হওয়ায় এবং নতুন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘জাতিসংঘ’ তৈরি হওয়ায়) 'লীগ অব নেশনস' গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন - প্রেসিডেন্ট উড্রো উইলসন । জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হলো - ‘লীগ অব নেশনস'।

416. জাতিসংঘের মূল উদ্যোক্তা নয়-

a) ফ্রান্স
b) যুক্তরাজ্য
c) যুক্তরাষ্ট্র
d) চীন
ব্যাখ্যা: উত্তর: ফ্রান্স। ⎔ জাতিসংঘের মূল উদ্যোক্তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও চীন। ⎔ ডাম্বারটন ওকস সম্মেলনে নিরাপত্তা পরিষদ গঠন এবং মূল উদ্যোক্তা ও ফ্রান্স সহ ৫টি স্থায়ী সদস্য নির্ধারণ করা হয়। ⎔ ইয়াল্টা সম্মেলনে ৫টি স্থায়ী দেশকে 'Veto' ক্ষমতা প্রদান করা হয়।

417. আটলান্টিক সনদের মূলনীতি কয়টি?

a) ৬টি
b) ৭টি
c) ৫টি
d) ৮টি
ব্যাখ্যা: উত্তর: ৮টি। ∎ আটলান্টিক সনদ, ১৪ আগস্ট ১৯৪১ ∎ ব্রিটিশ রণতরী 'প্রিন্স অব ওয়েলস' এবং মার্কিন রণতরী 'অগাস্টায়' স্বাক্ষরিত। ∎ ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট স্বাক্ষর করে। ∎ মূলনীতি: ৮টি

418. যুদ্ধকালীন মিত্র বাহিনীর প্রথম সম্মেলন কোথায় সংঘটিত হয়?

a) ভার্জিনিয়া
b) মস্কো
c) ওয়াশিংটন ডিসি
d) তেহরান
ব্যাখ্যা: উত্তর: তেহরান। ∎ তেহরান সম্মেলন: ১৯৪৩ সালে ইরানের তেহরানে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল এবং সোভিয়েত সেক্রেটারী জেনারেল স্ট্যালিন এক বৈঠকে জাতিসংঘ গঠনে একমত হন। সকল দেশকে সদস্য হবার আহবান করেন ।

419. Veto ক্ষমতা প্রদান করা হয় কোন সম্মেলনে?

a) সানফ্রান্সিসকো
b) তেহেরান
c) মস্কো
d) ইয়াল্টা
ব্যাখ্যা: উত্তর: ইয়াল্টা। ∎ ডাম্বারটন ওকস সম্মেলনে নিরাপত্তা পরিষদ গঠন এবং মূল উদ্যোক্তা ও ফ্রান্স সহ ৫টি স্থায়ী সদস্য নির্ধারণ করা হয়। ∎ ইয়াল্টা সম্মেলনে ৫টি স্থায়ী দেশকে 'Veto' ক্ষমতা প্রদান করা হয়।

420. জাতিসংঘের সচিবালয়ের বিভাগ কয়টি?

a) ৪ টি
b) ৬ টি
c) ১০ টি
d) ৮ টি
ব্যাখ্যা: উত্তর: ৮ টি। ∎ জাতিসংঘ সচিবালয় (UN Secretariat) ∎ পরিচয়: মহাসচিবের কার্যালয়। ∎ সদর দপ্তর: নিউইয়র্কের দ্যাগ হেমারশোল্ড ভবন। ∎ প্রধান নির্বাহী: মহাসচিব। ∎ বিভাগ: ৮টি।