এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

জাতিসংঘ

583 প্রশ্ন

441. UNIDO কোন ধরনের সংস্থা?

a) শিল্পোন্নয়ন বিষয়ক সংস্থা
b) বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক
c) উন্নয়ন বিষয়ক সংস্থা
d) পর্যটন বিষয়ক সংস্থা
ব্যাখ্যা: উত্তর: শিল্পোন্নয়ন বিষয়ক সংস্থা। জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO): ▪ UNIDO এর পূর্ণরূপ ‘United Nations Industrial Development Organization’ বা জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা। ▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা শিল্পের উন্নয়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ, সর্বব্যাপী বিশ্বায়ন ও পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করে থাকে। ▪ ১৯৭৫ সালে এটি জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে। ▪ প্রতিষ্ঠাকাল - ১৭ নভেম্বর, ১৯৬৬ সাল। ▪ সদস্য সংখ্যা - ১৭০টি দেশ। ▪ সদরদপ্তর - ভিয়েনা, অস্ট্রিয়া।

442. UNITAR এর মূল কাজ কী?

a) প্রশিক্ষণ ও গবেষণা
b) শিল্পোন্নয়ন সংস্থা
c) নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা
d) শরণার্থী বিষয়ক সংস্থা
ব্যাখ্যা: উত্তর: প্রশিক্ষণ ও গবেষণা। জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা (UNITAR): ▪ UNITAR - এর পূর্ণরূপ United Nations Institute for Training and Research বা জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা। ▪ সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে। ▪ প্রতিষ্ঠাকাল - ১১ ডিসেম্বর, ১৯৬৩ সাল। ▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। ▪ মূল কাজ - প্রশিক্ষণ ও গবেষণা।

443. জাতিসংঘের কোন সংস্থাটি ফিলিস্তিনের শরনার্থী বিষয়ক?

a) UNHCR
b) IRENA
c) UNRWA
d) UNRWP
ব্যাখ্যা: উত্তর: UNRWA. জাতিসংঘ ফিলিস্তিন শরনার্থী বিষয়ক ত্রাণ সংস্থা (UNRWA): ▪ UNRWA - এর পূর্ণরূপ The United Nations Relief and Works Agency for Palestine Refugees বা জাতিসংঘ ফিলিস্তিন শরনার্থী বিষয়ক ত্রাণ সংস্থা। ▪ প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি ফিলিস্তিনের মানুষের পুনর্বাসন, কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ▪ ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারন পরিষদের Resolution - 302 (4) - এর মাধ্যমে ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে UNRWA গঠিত। ▪ প্রতিষ্ঠাকাল - ১৯৪৮ সাল। ▪ কার্যক্রম শুরু - ১৯৫০ সাল। ▪ সদরদপ্তর - আম্মান, জর্ডান।

444. বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের অধীনে বর্তমানে কতটি শান্তিরক্ষা মিশন পরিচালিত হচ্ছে?

a) ১৫টি
b) ১৪টি
c) ১০টি
d) ১২টি
ব্যাখ্যা: উত্তর: ১২টি। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন: - জাতিসংঘ শান্তিরক্ষী মিশন গঠিত হয় ১৯৪৮ সালে। - আরব-ইসরাইল প্রথম যুদ্ধকে কেন্দ্র করে শান্তিরক্ষী মিশন গঠিত হয়। - গঠনের পর প্রথম মিশন প্রেরণ করা হয় জেরুজালেমে। - প্রথম মিশনের নাম ছিল: UNITED NATIONS TRUCE SUPERVISION ORGANIZATION. - এখন পর্যন্ত শান্তিরক্ষী মিশন গঠিত হয়েছে ৭১টি এবং চলমান শান্তিরক্ষা মিশন ১২টি। উল্লেখ্য, - জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নোবেল শান্তি পুরস্কার লাভ করে ১৯৮৮ সালে। - বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রমে যোগদান করে ১৯৮৮ সালে। - জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ বাংলাদেশ। - আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২৯ মে।

445. বাংলাদেশ প্রথমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে কোন মেয়াদে?

a) ১৯৭৯-৮০
b) ১৯৭৮-৭৯
c) ১৯৮০-৮১
d) ১৯৭৬-১৯৭৮
ব্যাখ্যা: উত্তর: ১৯৭৯-৮০। ▪ বাংলাদেশ এ পর্যন্ত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে ২ বার। - প্রথমবার - ১৯৭৯-৮০ মেয়াদে। - দ্বিতীয়বার - ২০০০-০১ মেয়াদে। ▪ এর মধ্যে ২০০০ সালের মার্চ মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে। তখন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আনোয়ারুল করিম চৌধুরী নিরাপত্তা পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে।

446. এ পর্যন্ত জাতিসংঘের মোট কতজন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করেন?

a) ৩ জন
b) ২ জন
c) ৪ জন
d) ১ জন
ব্যাখ্যা: উত্তর: ২ জন। ▪ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ▪ প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত জাতিসংঘের ২ জন মহাসচিব নোবেল (শান্তি) পুরস্কার লাভ করে। ▪ জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক সংস্থা হিসাবে দাঁড় করানোর স্বীকৃতি স্বরুপ ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ▪ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

447. জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠাকালীন 'Resolution' কোনটি?

a) Security Council Resolution 50 (1948)
b) UN Peacekeeping Resolution (1948)
c) Peacekeeping Resolution (1948)
d) Peacekeeping Resolution 50 (1948)
ব্যাখ্যা: উত্তর: Security Council Resolution 50 (1948)। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন- ▪ প্রতিষ্ঠাকাল - ২৯ মে, ১৯৪৮ সাল। ▪ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠাকালীন 'Resolution' হচ্ছে - Security Council Resolution 50 (1948)। ▪ জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন হলো UNTSO (United Nations Truce Supervision Organisations)। ▪ এটি ১৯৪৮ সালের ২৯ মে প্যালেস্টাইনে মোতায়েন করা হয় যা এখনো চলমান রয়েছে।

448. উন্নয়নশীল দেশ সমূহের জন্য 'Generalised System of Preferences' (GSP) সুবিধা নির্ধারণ করে-

a) UNCTAD
b) WTO
c) World Bank
d) IMF
ব্যাখ্যা:

উত্তর: UNCTAD. ▪ UNCTAD উন্নয়নশীল দেশ সমূহের জন্য Generalised System of Preferences (GSP) সুবিধা নির্ধারন করে থাকে। • UNCTAD - এর পূর্ণরূপ - United Nations Conference on Trade and Development. • জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা হচ্ছে UNCTAD এবং এটি জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় স্থায়ী অঙ্গ। জাতিসংঘের দপ্তরের অধীনে থেকে এটি বানিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে। • প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। • এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি। • সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

449. জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট এর অন্তর্ভুক্ত SDG-15 কী সম্পর্কিত?

a) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
b) স্থলভাগের জীবন
c) জলবায়ু বিষয়ে পদক্ষেপ
d) সামুদ্রিক বাস্তুসংস্থান
ব্যাখ্যা:

উত্তর: স্থলভাগের জীবন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG): - SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য। - SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। - এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে। - লক্ষ্যমাত্রাসমূহ হলো: ১. দারিদ্র্য নির্মূল। ২. ক্ষুধামুক্তি। ৩. সুস্বাস্থ্য। ৪. মানসম্মত শিক্ষা। ৫. লিঙ্গ সমতা। ৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন। ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি। ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো। ১০. বৈষম্য হ্রাস। ১১. টেকসই শহর ও জনগণ। ১২. পরিমিত ভোগ ও উৎপাদন। ১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ। ১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান। ১৫. স্থলভাগের জীবন। ১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান। ১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

450. UNOPS এর সদর দপ্তর কোথায়?

a) কোপেনহেগেন
b) টরিনো
c) মাদ্রিদ
d) ভিয়েনা
ব্যাখ্যা: উত্তর: কোপেনহেগেন। United Nations Office for Project Services (UNOPS) এর সদর দপ্তর - কোপেনহেগেন শহরে অবস্থিত। - এটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।

451. কত বছর পরপর UNCTAD সম্মেলন অনুষ্ঠিত হয়?

a) ১ বছর
b) ২ বছর
c) ৩ বছর
d) ৪ বছর
ব্যাখ্যা: উত্তর: ৪ বছর। প্রতি চার বছর পরপর UNCTAD (United Nations Conference on Trade and Development) এর মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। UNCTAD এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রী পর্যায়ের সম্মেলন। সর্বশেষ ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৫-৩০ এপ্রিল বার্বাডোসের ব্রিজটাউনে।

452. UNCTAD এর সদস্য সংখ্যা কতটি?

a) ১৯০ টি
b) ১৯২ টি
c) ১৯৩ টি
d) ১৯৫ টি
ব্যাখ্যা: উত্তর: ১৯৫ টি। UNCTAD (United Nations Conference on Trade and Development) বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন ১৯৬৪ সালে যাত্রা শুরু করে। এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১৯৫।

453. কোন সংস্থা বৈশ্বিক উদ্ভাবনী সূচক প্রকাশ করে?

a) IPCC
b) UNFPA
c) UNESCO
d) WIPO
ব্যাখ্যা: উত্তর: WIPO. World Intellectual Property Organisation-WIPO বৈশ্বিক উদ্ভাবনী সূচক বা Global Innovation Index প্রকাশ করে থাকে। কর্নেল ইউনিভার্সিটি এবং ইনসেড বিজনেস স্কুলের সাথে যৌথভাবে WIPO এ রিপোর্ট প্রকাশ করে।

454. ইউনেস্কোর প্রথম নারী মহাপরিচালক-

a) সাজারো ফাতেহি
b) আনতে মারামাত
c) ইসমাত জাহান
d) ইরিনা বোকোভা
ব্যাখ্যা: উত্তর: ইরিনা বোকোভা। – জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO) – UNESCO- এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। – এর প্রধান কাজ হলো– বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা। – প্রতিষ্ঠাকাল– ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে। – প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য। – সদর দপ্তর– প্যারিস, ফ্রান্স। – সদস্য সংখ্যা– ১৯৩ টি এবং সহযোগী সদস্য ১১ টি। -- বর্তমান মহাপরিচালক-- আঁদ্রে আজুলে। -- প্রথম নারী মহাপরিচালক- ইরিনা বোকোভা।

455. কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়?

a) ক. IBRD
b) খ. ICAD
c) গ. WTO
d) ঘ. ILO
ব্যাখ্যা: উত্তর: WTO. WTO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়। WTO: - WTO এর পূর্ণরূপ World Trade Organisation. - ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। - WTO এর বর্তমান সদস্য ১৬৪ টি। - বাংলাদেশ WTO এর সদস্য হয় ১ জানুয়ারি, ১৯৯৫ (প্রতিষ্ঠাকালীন সদস্য) সালে। - WTO এর সদর দপ্তর জেনেভা।

456. কোন সংস্থাটি পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে?

a) ক. UNFPA
b) খ. UNDP
c) গ. UNESCO
d) ঘ. UNICEF
ব্যাখ্যা: উত্তর: UNFPA. UNFPA: - সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে। - বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA. - UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund. - UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা। - UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত। - সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে। - সদর দপ্তর - নিউইয়র্ক।

457. কোন আন্তর্জাতিক সংস্থা শিশুদের জীবন যাত্রার মানোন্নয়নে কাজ করে?

a) ক. WHO
b) খ. FAO
c) গ. UNESCO
d) ঘ. UNICEF
ব্যাখ্যা: উত্তর: UNICEF. UNICEF: - United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে। - এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। - শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund. - ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে। - UNICEF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। - UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। - ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। - UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।

458. জাতিসংঘের কোন অঙ্গসংস্থাটি জনসংখ্যা সমস্যা নিয়ে কাজ করে?

a) ক. UNFPA
b) খ. UNDP
c) গ. UNESCO
d) ঘ. UNICEF
ব্যাখ্যা: উত্তর: UNFPA. UNFPA: - সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে। - বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA. - UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund. - UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা। - UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত। - সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে। - সদর দপ্তর - নিউইয়র্ক।

459. HDI ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন?

a) ক. WB
b) খ. UNDP
c) গ. FAO
d) ঘ. WHO
ব্যাখ্যা: উত্তর: UNDP. UNDP: - UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা। - এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি। - UNDP ১৯৬৫ সালে যাত্রা শুরু করে। - এটির সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত। - এটির প্রধানের পদ প্রশাসক। - UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

460. UNODC- এর পূর্ণরূপ কোনটি?

a) ক. United Nations Office on Drugs & Corruption
b) খ. United Nations Office on Drugs & Chemicals
c) গ. United Nations Office on Drugs & Crime
d) ঘ. কোনটিই নয়
ব্যাখ্যা: উত্তর: United Nations Office on Drugs & Crime. UNODC এর পূর্ণরূপ হলো "United Nations Office on Drugs and Crime"। UNODC একটি জাতিসংঘের সংস্থা যা সাধারণত মাদকদ্রব্য ও অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাজ করে। UNODC এর লক্ষ্য হলো বিশ্বব্যাপী মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ এবং অপরাধে জড়িত কার্যক্রম প্রতিরোধ ও দমন করা।