এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

জাতিসংঘ

583 প্রশ্ন

501. নিরাপত্তা পরিষদের অপর নাম নিম্নের কোনটি?

a) শান্তি পরিষদ
b) স্বস্তি পরিষদ
c) আইন পরিষদ
d) অছি পরিষদ
ব্যাখ্যা: সঠিক উত্তর: স্বস্তি পরিষদ। -------------------- নিরাপত্তা পরিষদের অপর নাম স্বস্তি পরিষদ/Global Safety Net. ১৯৪৬ সালের ১৭ জানুয়ারি লন্ডনে এর কার্যক্রম শুরু হয়।

502. জাতিসংঘের মূল উদ্যোক্তা নয়-

a) ফ্রান্স
b) যুক্তরাজ্য
c) যুক্তরাষ্ট্র
d) চীন
ব্যাখ্যা: সঠিক উত্তর: ফ্রান্স ------------------- ⎔ জাতিসংঘের মূল উদ্যোক্তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও চীন। ⎔ ডাম্বারটন ওকস সম্মেলনে নিরাপত্তা পরিষদ গঠন এবং মূল উদ্যোক্তা ও ফ্রান্স সহ ৫টি স্থায়ী সদস্য নির্ধারণ করা হয়। ⎔ ইয়াল্টা সম্মেলনে ৫টি স্থায়ী দেশকে 'Veto' ক্ষমতা প্রদান করা হয়।

503. আটলান্টিক সনদের মূলনীতি কয়টি?

a) ৬টি
b) ৭টি
c) ৫টি
d) ৮টি
ব্যাখ্যা: সঠিক উত্তর: ৮টি ------------------- ∎ আটলান্টিক সনদ, ১৪ আগস্ট ১৯৪১ ∎ ব্রিটিশ রণতরী 'প্রিন্স অব ওয়েলস' এবং মার্কিন রণতরী 'অগাস্টায়' স্বাক্ষরিত। ∎ ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট স্বাক্ষর করে। ∎ মূলনীতি: ৮টি

504. যুদ্ধকালীন মিত্র বাহিনীর প্রথম সম্মেলন কোথায় সংঘটিত হয়?

a) ভার্জিনিয়া
b) মস্কো
c) ওয়াশিংটন ডিসি
d) তেহরান
ব্যাখ্যা: সঠিক উত্তর: তেহরান। ------------------- ∎ তেহরান সম্মেলন: ১৯৪৩ সালে ইরানের তেহরানে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল এবং সোভিয়েত সেক্রেটারী জেনারেল স্ট্যালিন এক বৈঠকে জাতিসংঘ গঠনে একমত হন। সকল দেশকে সদস্য হবার আহবান করেন ।

505. Veto ক্ষমতা প্রদান করা হয় কোন সম্মেলনে?

a) সানফ্রান্সিসকো
b) তেহেরান
c) মস্কো
d) ইয়াল্টা
ব্যাখ্যা: সঠিক উত্তর: ইয়াল্টা। ------------------- ∎ ডাম্বারটন ওকস সম্মেলনে নিরাপত্তা পরিষদ গঠন এবং মূল উদ্যোক্তা ও ফ্রান্স সহ ৫টি স্থায়ী সদস্য নির্ধারণ করা হয়। ∎ ইয়াল্টা সম্মেলনে ৫টি স্থায়ী দেশকে 'Veto' ক্ষমতা প্রদান করা হয়।

506. জাতিসংঘের সচিবালয়ের ভবনটির নাম কী?

a) ডি রকফেলার ভবন
b) কুর্ট ওয়াল্ডহেইম ভবন
c) উথান্ট ভবন
d) দ্যাগ হ্যামারশােল্ড ভবন
ব্যাখ্যা: সঠিক উত্তর: দ্যাগ হ্যামারশােল্ড ভবন ------------------- জাতিসংঘ সচিবালয় (UN Secretariat ) পরিচয়: মহাসচিবের কার্যালয় সদর দপ্তর: নিউইয়র্কের দ্যাগ হেমারশোল্ড ভবন প্রধান নির্বাহী: মহাসচিব বিভাগ: ৮টি

507. জাতিসংঘের কার্যকরী ভাষা (Working Language) কয়টি?

a) 6
b) 5
c) 3
d) 2
ব্যাখ্যা: সঠিক উত্তর: ২ ------------------- দাপ্তরিক/ অফিসিয়াল ভাষা- ৬টি (ইংরেজি, ফরাসি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ ও আরবি) কার্যকরী ভাষা- ২টি (ইংরেজি ও ফরাসি)

508. জাতিসংঘের মহাসচিব নিয়োগ দেয় কে?

a) সাধারণ পরিষদ
b) নিরাপত্তা পরিষদ
c) সচিবালয়
d) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ব্যাখ্যা: সঠিক উত্তর: সাধারণ পরিষদ। ------------------- জাতিসংঘের প্রধানকে বলা হয় 'মহাসচিব'। তিনি নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ কর্তৃক পাঁচ বছরের জন্য নিযুক্ত হন।

509. বাংলাদেশ কত সালে International Criminal Court এর সদস্য পদ লাভ করে?

a) 2009
b) 2011
c) 2008
d) 2010
ব্যাখ্যা: সঠিক উত্তর: ২০১০ ------------------- বাংলাদেশ ২০১০ সালে রোম বিধি স্বাক্ষর করে, ঐ বছরেই অনুমোদন করে ১১১ তম সদস্য পদ লাভ করে। ১৯৯৮ সালের ১৭ জুলাই রোমে যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত 'Rome Statute' স্বাক্ষরিত হয়। এই বিধি অনুসারে International Criminal Court (ICC) নামে একটি আদালত প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। প্রতিষ্ঠা: ১৯৯৮ সালের ১৭ জুলাই যাত্রা শুরু: ২০০২ সালের ১ জুলাই বিচারক: ১৮ জন (৭ জন নারী, ১১ জন পুরুষ) সদর দপ্তর: দি হেগ, নেদারল্যান্ডস [পিস প্যালেস]

510. জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা?

a) সাধারণ পরিষদ
b) নিরাপত্তা পরিষদ
c) জাতিসংঘ সচিবালয়
d) আন্তর্জাতিক আদালত
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ জাতিসংঘ সচিবালয়। জাতিসংঘ সচিবালয় (UN Secretariat ): পরিচয়: মহাসচিবের কার্যালয়। সদর দপ্তর: নিউইয়র্কের দ্যাগ হেমারশোল্ড ভবন। প্রধান নির্বাহী: মহাসচিব। সহকারী মহাসচিব: ৬ জন। উপ-মহাসচিব: ১১ জন।

511. জাতিসংঘের সক্রীয় মূল অংগসংস্থা কয়টি?

a) ৩টি
b) ৪টি
c) ৫টি
d) ৬টি

512. Yalta Conference- এর একটি লক্ষ্য ছিল:

a) বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
b) জিব্রালটার প্রণালীর সুরক্ষা
c) জাতিসংঘ প্রতিষ্ঠা
d) যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
ব্যাখ্যা: উত্তর: জাতিসংঘ প্রতিষ্ঠা। ১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি কৃষ্ণ সাগরের তীরে ইয়াল্টায় এই কনফারেন্স হয়। বিশ্বের তিন পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন কৃষ্ণসাগরের তীরে সোভিয়েত রিসোর্টের শহর ইয়াল্টায় আলোচনার টেবিলে বসেন।

513. জাতিসংঘ নামকরণ করেন-

a) রুজভেল্ট
b) স্ট্যালিন
c) দ্য গল
d) চার্চিল
ব্যাখ্যা: উত্তর: রুজভেল্ট। ১ জানুয়ারি ১৯৪২ সালে ওয়াশিংটন ডি সি তে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট জাতিসংঘ (United Nations) নামকরণ করেন।

514. UNICEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) নিউইয়র্ক
b) রােম
c) হেগ
d) প্যারিস
ব্যাখ্যা: সঠিক উত্তর: নিউইয়র্ক ------------------- ◆ UNICEF: United Nations Children's' Fund ◆ জাতিসংঘের শিশু তহবিল ◆ সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র ◆ প্রতিষ্ঠা: ১৯৪৬ সালে [সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে] ◆ Parent Organization: ECOSOC ◆ নোবেল শান্তি লাভ: ১৯৬৫ সালে

515. শান্তিরক্ষী বাহিনীর প্রথম মিশন হয় কোন যুদ্ধের প্রেক্ষিতে?

a) আরব ইসরাইল দ্বিতীয় যুদ্ধ
b) আরব ইসরাইল তৃতীয় যুদ্ধ
c) আরব ইসরাইল প্রথম যুদ্ধ
d) আরব ইসরাইল চতুর্থ যুদ্ধ
ব্যাখ্যা: সঠিক উত্তর: আরব ইসরাইল প্রথম যুদ্ধ। -------------------- ✎ ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। ✎ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠনের প্রেক্ষাপট ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধ। ✎ তারপর থেকে জাতিসংঘের শান্তিরক্ষীরা বিশ্বব্যাপী প্রায় ৭২ টি মিশনে অংশগ্রহণ করেছে, ১২ টি আজও অব্যাহত রয়েছে। ✎ ১৯৮৮ সালে সংস্থাটি শান্তিতে নোবেল লাভ করে। ✎ শান্তিরক্ষী দিবস ২৯ মে। ✎ বাংলাদেশ এ পর্যন্ত ৪০ টি দেশের ৫৫ টি মিশনে অংশ নিয়েছে। ✎ বাংলাদেশ বর্তমানে কর্মরত আছে ৮ টি মিশনে। ✎ ২০২২ সালে দ্যাগ হ্যামারশোল্ড পদক লাভ করেন ৮ জন বাংলাদেশি। ✎ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ ১৯৭৯ সালে সদস্য পদ পেলেও অংশগ্রহণ করে ১৯৮৮ সাল থেকে।

516. UNESCO এর পূর্ণ নাম কী?

a) United Nations Education Scientific and Community Organization
b) United Nations Emergency Social and Cultural Organization
c) United Nations Educational Scientific and Cultural Organization
d) United Nations Establishment for Scientific and Commercial Organization
ব্যাখ্যা: সঠিক উত্তর: United Nations Educational Scientific and Cultural Organization ---------------------- ➤ UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) বিশ্বে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির প্রসার ও উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো এ সংস্থার কার্যক্রম। বিশ্বের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বা ঐতিহ্যবাহী জায়গা গুলোর তালিকা প্রকাশের জন্য ইউনেস্কো বেশি পরিচিত। ➤ সদস্য সংখ্যা: ১৯৩ ➤ সদর দপ্তর: প্যারিস

517. UNDP (United Nations Development Program) কত সালে প্রতিষ্ঠা লাভ করে?

a) ১৯৬৫ সালে
b) ১৯৬০ সালে
c) ১৯৬২ সালে
d) ১৯৭০ সালে
ব্যাখ্যা: পরিচয়: জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা UNDP: United Nations Development Program UN ■ প্রতিষ্ঠা: ১৯৬৫ সালে সদর দপ্তর: নিউইয়র্ক Parent Organization : ECOSOC নির্বাহী বোর্ডের বর্তমান সদস্য: ৩৬ → বাংলাদেশ নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত: ২০২১-২০২৩ ● সূচকের নাম: Human Development Index (HDI) • স্কোরকিপার: MDGs & SDGsএর

518. CEDAW stands for-

a) Convention on the Elimination of All Forms of Disturbances Against Women
b) Convention On the Elimination of All Forms of Discrimination Against Women
c) Conference on the Elimination of All Forms of Disturbances Against Women
d) Conference on the Elimination of All Forms of Discrimination Against Women
ব্যাখ্যা: CEDAW: Convention on Elimination of all forms of Discrimination Against Women বা নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ। প্রথম স্বাক্ষরকারী: সুইডেন স্বাক্ষরকারী দেশ : ৯৯টি দেশ [১৮টি গোষ্ঠী] ধারা : ৩০ টি। প্রথম ভাগ: নারী পুরুষের সমতা [১ থেকে ১৬ ধারা] দ্বিতীয় ভাগ: কর্তব্য [১৭ থেকে ২২ ধারা] তৃতীয় ভাগ: প্রশাসন [২৩ থেকে ৩০ ধারা] বাংলাদেশের আপত্তি: ২ ও ১৬ নং ধারায়

519. UNOPS এর পূর্ণরূপ কী?

a) United Nations Office for Perfect Services
b) United Nations Organs for Project Services
c) United Nations Office for Program Services
d) United Nations Office for Project Services
ব্যাখ্যা: UNOPS / ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস হল জাতিসংঘের একটি অপারেশনাল শাখা, যা জাতিসংঘের সিস্টেম , আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, সরকার এবং বিশ্বজুড়ে অন্যান্য অংশীদারদের জন্য প্রকল্প বাস্তবায়নের জন্য নিবেদিত। সংস্থাটির সদর দপ্তর ডেনমার্কের কোপেনহেগেনে জাতিসংঘের সিটি ক্যাম্পাসে অবস্থিত।

520. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?

a) উ থান্ট
b) পেরেজ দ্যা কুয়েলার
c) দ্যাগ হ্যামারশোল্ড
d) ড. বুট্রোস বুট্রোস ঘালি
ব্যাখ্যা: উ থান্ট মিয়ানমারের অধিবাসী ছিলেন। এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি মহাসচিব ছিলেন।