এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

জাতিসংঘ

583 প্রশ্ন

541. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কত বছরের জন্য?

a) এক বছর
b) দুই বছর
c) তিন বছর
d) চার বছর
ব্যাখ্যা: সঠিক উত্তর: দুই বছর। -------------------- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বেশিবার নির্বাচিত হয়েছে জাপান ও ব্রাজিল (১১ বার) ভারত (৮ বার)

542. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ লাভকারী বর্তমান এশীয় দেশ কোনটি?

a) কাজাখস্তান
b) কোরিয়া
c) শ্রীলংকা
d) জাপান
ব্যাখ্যা:

সঠিক উত্তর: জাপান।

543. নিরাপত্তা পরিষদের অপর নাম নিম্নের কোনটি?

a) শান্তি পরিষদ
b) স্বস্তি পরিষদ
c) আইন পরিষদ
d) অছি পরিষদ
ব্যাখ্যা: সঠিক উত্তর: স্বস্তি পরিষদ। -------------------- নিরাপত্তা পরিষদের অপর নাম স্বস্তি পরিষদ/Global Safety Net. ১৯৪৬ সালের ১৭ জানুয়ারি লন্ডনে এর কার্যক্রম শুরু হয়।

544. জাতিসংঘের মূল উদ্যোক্তা নয়-

a) ফ্রান্স
b) যুক্তরাজ্য
c) যুক্তরাষ্ট্র
d) চীন
ব্যাখ্যা: সঠিক উত্তর: ফ্রান্স ------------------- ⎔ জাতিসংঘের মূল উদ্যোক্তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও চীন। ⎔ ডাম্বারটন ওকস সম্মেলনে নিরাপত্তা পরিষদ গঠন এবং মূল উদ্যোক্তা ও ফ্রান্স সহ ৫টি স্থায়ী সদস্য নির্ধারণ করা হয়। ⎔ ইয়াল্টা সম্মেলনে ৫টি স্থায়ী দেশকে 'Veto' ক্ষমতা প্রদান করা হয়।

545. আটলান্টিক সনদের মূলনীতি কয়টি?

a) ৬টি
b) ৭টি
c) ৫টি
d) ৮টি
ব্যাখ্যা: সঠিক উত্তর: ৮টি ------------------- ∎ আটলান্টিক সনদ, ১৪ আগস্ট ১৯৪১ ∎ ব্রিটিশ রণতরী 'প্রিন্স অব ওয়েলস' এবং মার্কিন রণতরী 'অগাস্টায়' স্বাক্ষরিত। ∎ ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট স্বাক্ষর করে। ∎ মূলনীতি: ৮টি

546. যুদ্ধকালীন মিত্র বাহিনীর প্রথম সম্মেলন কোথায় সংঘটিত হয়?

a) ভার্জিনিয়া
b) মস্কো
c) ওয়াশিংটন ডিসি
d) তেহরান
ব্যাখ্যা: সঠিক উত্তর: তেহরান। ------------------- ∎ তেহরান সম্মেলন: ১৯৪৩ সালে ইরানের তেহরানে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল এবং সোভিয়েত সেক্রেটারী জেনারেল স্ট্যালিন এক বৈঠকে জাতিসংঘ গঠনে একমত হন। সকল দেশকে সদস্য হবার আহবান করেন ।

547. Veto ক্ষমতা প্রদান করা হয় কোন সম্মেলনে?

a) সানফ্রান্সিসকো
b) তেহেরান
c) মস্কো
d) ইয়াল্টা
ব্যাখ্যা: সঠিক উত্তর: ইয়াল্টা। ------------------- ∎ ডাম্বারটন ওকস সম্মেলনে নিরাপত্তা পরিষদ গঠন এবং মূল উদ্যোক্তা ও ফ্রান্স সহ ৫টি স্থায়ী সদস্য নির্ধারণ করা হয়। ∎ ইয়াল্টা সম্মেলনে ৫টি স্থায়ী দেশকে 'Veto' ক্ষমতা প্রদান করা হয়।

548. জাতিসংঘের সচিবালয়ের ভবনটির নাম কী?

a) ডি রকফেলার ভবন
b) কুর্ট ওয়াল্ডহেইম ভবন
c) উথান্ট ভবন
d) দ্যাগ হ্যামারশােল্ড ভবন
ব্যাখ্যা: সঠিক উত্তর: দ্যাগ হ্যামারশােল্ড ভবন ------------------- জাতিসংঘ সচিবালয় (UN Secretariat ) পরিচয়: মহাসচিবের কার্যালয় সদর দপ্তর: নিউইয়র্কের দ্যাগ হেমারশোল্ড ভবন প্রধান নির্বাহী: মহাসচিব বিভাগ: ৮টি

549. রোম-বিধি অনুমােদনকারী দেশ কয়টি?

a) ১২৫টি
b) ১২১টি
c) ১২৩ টি
d) ১১৯টি
ব্যাখ্যা: সঠিক উত্তর: ১২৩ টি। ------------------- ১৯৯৮ সালের ১৭ জুলাই রোমে যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত 'Rome Statute'স্বাক্ষরিত হয়। এই বিধি অনুসারে International Criminal Court (ICC) নামে একটি আদালত প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। প্রতিষ্ঠা: ১৯৯৮ সালের ১৭ জুলাই যাত্রা শুরু: ২০০২ সালের ১ জুলাই বর্তমান সদস্য ১২৩ বিচারক: ১৮ জন (৭ জন নারী, ১১ জন পুরুষ) সদর দপ্তর: দি হেগ, নেদারল্যান্ডস [পিস প্যালেস]

550. আন্তর্জাতিক অপরাধ আদালত ত্যাগকারী সর্বশেষ দেশ কোনটি?

a) মিয়ানমার
b) চীন
c) ফিলিপাইন
d) ভারত
ব্যাখ্যা: সঠিক উত্তর: ফিলিপাইন ------------------- ১৯৯৮ সালের ১৭ জুলাই রোমে যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত 'Rome Statute' স্বাক্ষরিত হয়। এই বিধি অনুসারে International Criminal Court (ICC) নামে একটি আদালত প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। প্রতিষ্ঠা: ১৯৯৮ সালের ১৭ জুলাই যাত্রা শুরু: ২০০২ সালের ১ জুলাই বর্তমান সদস্য ১২৩ সর্বশেষ সদস্য: কিরিবাতি [১ ফেব্রুয়ারি, ২০২০] সর্বশেষ ত্যাগ করে: ফিলিপাইন [মার্চ, ২০১৯] বিচারক: ১৮ জন (৭ জন নারী, ১১ জন পুরুষ) সদর দপ্তর: দি হেগ, নেদারল্যান্ডস [পিস প্যালেস]

551. জাতিসংঘের কার্যকরী ভাষা (Working Language) কয়টি?

a) 6
b) 5
c) 3
d) 2
ব্যাখ্যা: সঠিক উত্তর: ২ ------------------- দাপ্তরিক/ অফিসিয়াল ভাষা- ৬টি (ইংরেজি, ফরাসি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ ও আরবি) কার্যকরী ভাষা- ২টি (ইংরেজি ও ফরাসি)

552. জাতিসংঘের মহাসচিব নিয়োগ দেয় কে?

a) সাধারণ পরিষদ
b) নিরাপত্তা পরিষদ
c) সচিবালয়
d) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ব্যাখ্যা: সঠিক উত্তর: সাধারণ পরিষদ। ------------------- জাতিসংঘের প্রধানকে বলা হয় 'মহাসচিব'। তিনি নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ কর্তৃক পাঁচ বছরের জন্য নিযুক্ত হন।

553. আন্তর্জাতিক বিচারালয় এর সভাপতির নাম কী?

a) আব্দুল কাজী আহমেদ ইউসুফ
b) জোয়ান ই ডনোঘুয়ি
c) ইউসুফ আহমেদ আল ওথাইমিন
d) পিওটর হফমান্সকি
ব্যাখ্যা: সঠিক উত্তর: জোয়ান ই ডনোঘুয়ি। ------------------- আন্তর্জাতিক বিচারালয় এর সভাপতির নাম 'জোয়ান ই ডনোঘুয়ি' আন্তর্জাতিক বিচারালয় (ICJ) প্রতিষ্ঠা: ১৯৪৫ সদর দপ্তর: নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত Peace Palace সভাপতির মেয়াদ: ৩ বছর বিচারক: ১৫ জন বিচারকের মেয়াদ: ৯ বছর

554. বাংলাদেশ কত সালে International Criminal Court এর সদস্য পদ লাভ করে?

a) 2009
b) 2011
c) 2008
d) 2010
ব্যাখ্যা: সঠিক উত্তর: ২০১০ ------------------- বাংলাদেশ ২০১০ সালে রোম বিধি স্বাক্ষর করে, ঐ বছরেই অনুমোদন করে ১১১ তম সদস্য পদ লাভ করে। ১৯৯৮ সালের ১৭ জুলাই রোমে যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত 'Rome Statute' স্বাক্ষরিত হয়। এই বিধি অনুসারে International Criminal Court (ICC) নামে একটি আদালত প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। প্রতিষ্ঠা: ১৯৯৮ সালের ১৭ জুলাই যাত্রা শুরু: ২০০২ সালের ১ জুলাই বিচারক: ১৮ জন (৭ জন নারী, ১১ জন পুরুষ) সদর দপ্তর: দি হেগ, নেদারল্যান্ডস [পিস প্যালেস]

555. জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা?

a) সাধারণ পরিষদ
b) নিরাপত্তা পরিষদ
c) জাতিসংঘ সচিবালয়
d) আন্তর্জাতিক আদালত
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ জাতিসংঘ সচিবালয়। জাতিসংঘ সচিবালয় (UN Secretariat ): পরিচয়: মহাসচিবের কার্যালয়। সদর দপ্তর: নিউইয়র্কের দ্যাগ হেমারশোল্ড ভবন। প্রধান নির্বাহী: মহাসচিব। সহকারী মহাসচিব: ৬ জন। উপ-মহাসচিব: ১১ জন।

556. আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?

a) 1997
b) 1998
c) 1999
d) 2001
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ ১৯৯৮। আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC): ১৯৯৮ সালের ১৭ জুলাই রোমে যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত 'Rome Statute' স্বাক্ষরিত হয়। এই বিধি অনুসারে International Criminal Court (ICC) নামে একটি আদালত প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। সদর দপ্তর: দি গে, নেদারল্যান্ডস | পিস প্যালেস। বিচারক: ১৮ জন (৭ জন নারী, ১১ জন পুরুষ) আন্তর্জাতিক আদালত বিচার করেঃ গণহত্যার অপরাধ, মানবতাবিরোধী অপরাধ, আগ্রাসনের অপরাধ, যুদ্ধাপরাধ।

557. জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কয়টি আঞ্চলিক কমিশনে বিভক্ত?

a) ৩টি
b) ৪টি
c) ৫টি
d) ৬টি
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ ৫টি। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) এর আঞ্চলিক শাখা ৫ টি। পরিচিতি: UN Family নামে। ১. ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE) - জেনেভা, সুইজারল্যান্ড। ২. আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA) - আদ্দিস আবাবা, ইথিওপিয... ৩. লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC) - সান্তিয়াগো, চিলি। ৪. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP) - ব্যাংকক, থাইল্যান্ড। ৫. পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA) - বৈরুত, লেবানন।

558. জাতিসংঘের সক্রীয় মূল অংগসংস্থা কয়টি?

a) ৩টি
b) ৪টি
c) ৫টি
d) ৬টি

559. UNICEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) নিউইয়র্ক
b) রােম
c) হেগ
d) প্যারিস
ব্যাখ্যা: সঠিক উত্তর: নিউইয়র্ক ------------------- ◆ UNICEF: United Nations Children's' Fund ◆ জাতিসংঘের শিশু তহবিল ◆ সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র ◆ প্রতিষ্ঠা: ১৯৪৬ সালে [সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে] ◆ Parent Organization: ECOSOC ◆ নোবেল শান্তি লাভ: ১৯৬৫ সালে

560. শান্তিরক্ষী বাহিনীর প্রথম মিশন হয় কোন যুদ্ধের প্রেক্ষিতে?

a) আরব ইসরাইল দ্বিতীয় যুদ্ধ
b) আরব ইসরাইল তৃতীয় যুদ্ধ
c) আরব ইসরাইল প্রথম যুদ্ধ
d) আরব ইসরাইল চতুর্থ যুদ্ধ
ব্যাখ্যা: সঠিক উত্তর: আরব ইসরাইল প্রথম যুদ্ধ। -------------------- ✎ ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। ✎ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠনের প্রেক্ষাপট ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধ। ✎ তারপর থেকে জাতিসংঘের শান্তিরক্ষীরা বিশ্বব্যাপী প্রায় ৭২ টি মিশনে অংশগ্রহণ করেছে, ১২ টি আজও অব্যাহত রয়েছে। ✎ ১৯৮৮ সালে সংস্থাটি শান্তিতে নোবেল লাভ করে। ✎ শান্তিরক্ষী দিবস ২৯ মে। ✎ বাংলাদেশ এ পর্যন্ত ৪০ টি দেশের ৫৫ টি মিশনে অংশ নিয়েছে। ✎ বাংলাদেশ বর্তমানে কর্মরত আছে ৮ টি মিশনে। ✎ ২০২২ সালে দ্যাগ হ্যামারশোল্ড পদক লাভ করেন ৮ জন বাংলাদেশি। ✎ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ ১৯৭৯ সালে সদস্য পদ পেলেও অংশগ্রহণ করে ১৯৮৮ সাল থেকে।