এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

জাতিসংঘ

583 প্রশ্ন

481. জাতিসংঘের কোন সংস্থাটি ফিলিস্তিনের শরণার্থীদের সহায়তা নিয়ে কাজ করে?

a) UNRWA
b) IMF
c) ITC
d) WIPO
ব্যাখ্যা:

উত্তর: UNRWA. UNRWA: এটি হল জাতিসংঘের ফিলিস্তিনের শরণার্থী সহায়তা বিষয়ক কর্মসূচী। UNRWA (The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East) হলো ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তার লক্ষ্যে ১৯৪৯ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি মানবিক সহায়তা এজেন্সি। ১ জুন ১৯৪৬ থেকে ১৫ মে ১৯৪৮ সালের আরব- ইসরাইল সংঘাত এবং ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে বাস্তুচ্যুত হয়ে জর্ডান, সিরিয়া, লেবানন, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম সহ পশ্চিমতীরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তার কাজে UNRWA নিয়োজিত। UNRWA জরুরি ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে।

482. UNAIDS এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) ক) জেনেভা
b) খ) রোম
c) গ) ভিয়েনা
d) ঘ) অসলো
ব্যাখ্যা: উত্তর: জেনেভা। UNAIDS: এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। UNAIDS টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে। এটি ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে। UNAIDS জাতিসংঘের ব্যবস্থায় একমাত্র যৌথ কর্মসূচি বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে।

483. জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা কোনটি?

a) ক) WHO
b) খ) WIPO
c) গ) UNU
d) ঘ) OPCW
ব্যাখ্যা:

উত্তর: WIPO. WIPO: ১৯৬৭ সালে WIPO প্রতিষ্ঠিত হয়। এর পূর্ণরূপ World Intellectual Property Organization. WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা। এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করা। বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে। WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায় ।

484. UNWTO নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?

a) বাণিজ্য
b) পর্যটন
c) রাজনৈতিক
d) অর্থনৈতিক
ব্যাখ্যা: উত্তর: পর্যটন। UNWTO: জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO. UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization. পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর। UNWTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৬ সালে। এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন। জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৪ সালে। বর্তমান সদস্য- ১৫৯ টি।

485. UNIDO প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

a) ক) মস্কো
b) খ) লন্ডন
c) গ) বাংলাদেশ
d) ঘ) ভিয়েনা
ব্যাখ্যা: উত্তর: ভিয়েনা। UNIDO: এর প্রধান কার্যালয় ভিয়েনায় অবস্থিত। UNIDO এর পূর্ণরূপ: United Nations Industrial Development Organization. এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। UNIDO এর ১৭১ তম সদস্যপদ লাভ করে পালাউ। বর্তমান মহাপরিচালকের নাম Gerd Muller (গার্ড মুলার)।

486. আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) ক) রোমে
b) খ) জেনেভা
c) গ) লন্ডন
d) ঘ) প্যারিস
ব্যাখ্যা: উত্তর: রোমে। IFAD: আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এর সদর দপ্তর রোমে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)। (IFAD) এর পূর্ণরূপ হচ্ছে- International Fund for Agricultural Development জাতিসংঘের একটি - বিশেষায়িত সংস্থা। রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল: ১৯৭৭ সাল। সদস্য সংখ্যা- ১৭৭ টি দেশ।

487. জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ হয় কোন সম্মেলনের মাধ্যমে?

a) ক) ডাম্বারটন ওকস সম্মেলন
b) খ) ইয়াল্টা সম্মেলন
c) গ) সানফ্রান্সিসস্কো সম্মেলন
d) ঘ) আটলান্টিক সম্মেলন
ব্যাখ্যা: উত্তর: ডাম্বারটন ওকস সম্মেলন। ডাম্বারটন ওকস সম্মেলন ⇨ ২১ সেপ্টেম্বর, ১৯৪৪ - ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে জাতিসংঘ গঠনের এযাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয় যা “Dumbarton Oaks Conference” নামে পরিচিত। এতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন সহ মিত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অনেক দেশ উপস্থিত ছিলো। এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয়। এগুলো হলো- ▪ জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ ▪ নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারণ

488. জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট কতবার সংশোধিত হয়েছে?

a) ক) ২ বার
b) খ) ৩ বার
c) গ) ৫ বার
d) ঘ) ৪ বার
ব্যাখ্যা: উত্তর: ৩ বার। জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে। প্রথম সংশোধন- ১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সনদের ২৩, ২৭ ও ৬১ নং অনুচ্ছেদগুলো (যথাক্রমে — নিরাপত্তা পরিষদ গঠন, নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি ও ECOSOC — এর গঠন) সংশোধন করা হয়। দ্বিতীয় সংশোধন- জাতিসংঘ সনদের দ্বিতীয়বার সংশোধন করা হয় — ২০ ডিসেম্বর, ১৯৬৫ এবং এই সংশোধন কার্যকর হয় — ১২ জুন, ১৯৬৮ সাল থেকে। এই সময় সনদের ১০৯ নং অনুচ্ছেদ যা — সাধারণ পরিষদে প্রস্তাব পাশ, ভোটিং ও সাধারণ পরিষদের রিভিও সেশন সম্পর্কিত। তৃতীয় সংশোধন- জাতিসংঘ সনদের তৃতীয় সংশোধনী আনা হয় ২০ ডিসেম্বর, ১৯৭১ সালে এবং তা কার্যকর হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৭৩ সাল থেকে।

489. জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে কত সালে?

a) ক) ১৯৮৮
b) খ) ১৯৯০
c) গ) ১৯৮৯
d) ঘ) ১৯৯১
ব্যাখ্যা:

উত্তর: ১৯৮৯। ▪ বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) মিশনে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সংযুক্ত হয়। ▪ বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে ১৯৮৮ সালে অংশগ্রহণ করে। ▪ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশ অংশগ্রহন করে - ১৯৮৯ সালে।

490. নিচের কোন সংকট নিরসনে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

a) ক) কোরিয়া সংকট
b) খ) সুয়েজ খাল সংকট
c) গ) ভিয়েতনাম সংকট
d) ঘ) কাশ্মীর সংকট
ব্যাখ্যা:

উত্তর: কোরিয়া সংকট। ▪ কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace) প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়। ▪ দীর্ঘ তিন বছর যুদ্ধ চলার পর জাতিসংঘের তত্ত্ববধানে ১৯৫৩ সালের ২৭ জুলাই দুই কোরিয়ার সীমান্তবর্তী নিরপেক্ষ অঞ্চল ”পানমুনজাম”-এ সোভিয়েত ইউনিয়ন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরিতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে। এতে আনুষ্ঠানিকভাবে দুই কোরিয়ার কেউ স্বাক্ষর করে নি

491. জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠাকালীন 'Resolution' কোনটি?

a) ক) Security Council Resolution 50 (1948)
b) খ) UN Peacekeeping Resolution (1948)
c) গ) Peacekeeping Resolution (1948)
d) ঘ) Peacekeeping Resolution 50 (1948)
ব্যাখ্যা: উত্তর: Security Council Resolution 50 (1948). জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ▪ প্রতিষ্ঠাকাল - ২৯ মে, ১৯৪৮ সাল। ▪ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠাকালীন 'Resolution' হচ্ছে - Security Council Resolution 50 (1948)। ▪ জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন হলো UNTSO (United Nations Truce Supervision Organisations)। ▪ এটি ১৯৪৮ সালের ২৯ মে প্যালেস্টাইনে মোতায়েন করা হয় যা এখনো চলমান রয়েছে।

492. জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পুলিশ বাহিনীকে অন্তর্ভূক্ত করা হয় কত সালে?

a) ক) ১৯৫০
b) খ) ১৯৬৫
c) গ) ১৯৬০
d) ঘ) ১৯৪৮
ব্যাখ্যা:

উত্তর: ১৯৬০। ▪ ১৯৬০ সালে প্রথম পুলিশ বাহিনীকে শান্তিরক্ষা মিশনের অন্তর্ভূক্ত করা হয়। ▪ কঙ্গোতে জাতিসংঘের মিশনে (ONUC) পুলিশ বাহিনীকে প্রথম মোতায়েন করা হয়।

493. উন্নয়নশীল দেশ সমূহের জন্য 'Generalised System of Preferences' (GSP) সুবিধা নির্ধারন করে-

a) ক) UNCTAD
b) খ) WTO
c) গ) World Bank
d) ঘ) IMF
ব্যাখ্যা: উত্তর: UNCTAD. ▪ UNCTAD উন্নয়নশীল দেশ সমূহের জন্য Generalised System of Preferences (GSP) সুবিধা নির্ধারন করে থাকে। UNCTAD - এর পূর্ণরূপ - United Nations Conference on Trade and Development. • জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা হচ্ছে UNCTAD এবং এটি জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় স্থায়ী অঙ্গ। জাতিসংঘের দপ্তরের অধীনে থেকে এটি বানিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে। • এটি প্রতিষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ১৯৬৪ সালে। • এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি। • সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

494. ইসিএ এর সদর দপ্তর কোথায়?

a) আদ্দিস আবাবা
b) নাইরোবি
c) ডারবান
d) কলম্বো
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ আদ্দিস আবাবা। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) এর আঞ্চলিক শাখা ৫ টি। পরিচিতি: UN Family নামে। ১. ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE) - জেনেভা, সুইজারল্যান্ড। ২. আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA) - আদ্দিস আবাবা, ইথিওপিয়া। ৩. লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC) - সান্তিয়াগো, চিলি। ৪. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP) - ব্যাংকক, থাইল্যান্ড। ৫. পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA) - বৈরুত, লেবানন।

495. জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়____

a) ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
b) ১৯৪৫ সালের ২৪ জুন
c) ১৯৪৫ সালের ২৬ জুন
d) ১৯৪৫ সালের ১৫ জুন
ব্যাখ্যা: সঠিক উত্তর: ১৯৪৫ সালের ২৬ জুন। ------------------- ◈ সানফ্রান্সিসকো সম্মেলন, ১৯৪৫ ◈ ১৯টি অধ্যায় ও ১১১টি অনুচ্ছেদের জাতিসংঘ সনদ স্বাক্ষর (২৬ জুন) ◈ ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কার্যকর।

496. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?

a) ৫ জন
b) ৬ জন
c) ৩ জন
d) ৪ জন
ব্যাখ্যা: সাধারণ পরিষদ/ UNGA সাধারণ পরিষদের কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালের ১০ জানুয়ারি লন্ডনের সেন্ট্রাল হলে মূল কাজ - জাতিসংঘের মূল কার্যক্রম পরিচালনা করে অপর নাম - আলোচনা পরিষদ/নির্বাহী পরিষদ / Discussion Body সদস্য - জাতিসংঘের প্রতিটি সদস্যই এই পরিষদের সদস্য (১৯৩)। সাধারণ পরিষদের অধিবেশনে একটি দেশ সবোর্চ্চ ৫ সদস্য পাঠাতে পারে। বিঃদ্রঃ প্রথম বাঙালি সভাপতি বাংলাদেশের হুমায়ুন রশীদ (১৯৮৬) বর্তমান সভাপতি - মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ

497. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়-

a) ১৯৪৬ সালে
b) ১৯৪৫ সালে
c) ১৯৪৭ সালে
d) ১৯৪৮ সালে
ব্যাখ্যা: ১৯৪৬ সালের ১০ জানুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন হয়। প্রতি বছর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে। সাধারণত ডিসেম্বর মাসের ১ম সপ্তাহ পর্যন্ত এ অধিবেশন স্থায়ী হয়।

498. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কত?

a) ১ মাস
b) ১ বছর
c) ২ বছর
d) ৩ বছর
ব্যাখ্যা: সঠিক উত্তর: ১ মাস -------------------- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিম্নোক্ত কার্যাবলি সম্পাদন করে থাকে: ১. অছি পরিষদ পরিচালনা ২. মহাসচিব নিয়োগ অনুমোদন ৩. অবরোধ আরোপ ৪. সনদ সংশোধন ৫. সাধারণ পরিষদ তথা জাতিসংঘের সদস্যপদ প্রদান ৬. শান্তিরক্ষী কার্যক্রম পরিচালনা ৭. সাধারণ পরিষদের সম্মতিতে বিচারক নিয়োগ

499. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কত বছরের জন্য?

a) এক বছর
b) দুই বছর
c) তিন বছর
d) চার বছর
ব্যাখ্যা: সঠিক উত্তর: দুই বছর। -------------------- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বেশিবার নির্বাচিত হয়েছে জাপান ও ব্রাজিল (১১ বার) ভারত (৮ বার)

500. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ লাভকারী বর্তমান এশীয় দেশ কোনটি?

a) কাজাখস্তান
b) কোরিয়া
c) শ্রীলংকা
d) এউ এ ই
ব্যাখ্যা: সঠিক উত্তর: এউ এ ই।