461.
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) কোন সালে গঠিত হয়?
a) ক. 1915
b) খ. 1919
✓
c) গ. 1925
d) ঘ. 1929
ব্যাখ্যা:
উত্তর: 1919.
ILO:
- International Labour Organization ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ILO সহ বর্তমানে জাতিসংঘের মোট বিশেষায়িত সংস্থা ১৫টি।
462.
জাতিসংঘ শিশু তহবিল এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
a) ক. জেনাভায়
b) খ. ওয়াশিংটনে
c) গ. নিউইয়র্কে
✓
d) ঘ. প্যারিসে
ব্যাখ্যা:
উত্তর: নিউইয়র্কে।
UNICEF:
- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund.
- ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে।
- UNICEF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।
463.
International Maritime Organization (IMO)- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
a) ক. জেনাভায়
b) ঘ. প্যারিসে
c) খ. ওয়াশিংটনে
d) ঘ. লন্ডন
✓
ব্যাখ্যা:
উত্তর: লন্ডন।
IMO:
- International Maritime Organisation ( IMO ) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহীত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) ১৯৮২ সালে International Maritime Organisation নামকরণ করা হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।
অন্যদিকে,
- IOM : আন্তর্জাতিক অভিবাসী সংস্থা।
- WMO : বিশ্ব আবহাওয়া সংস্থা।
- ICAO : আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।
464.
কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল?
a) ক. ১৯২৬ সালে
b) খ. ১৯৩৩ সালে
c) গ. ১৯৬৯ সালে
✓
d) ঘ. ১৯৮৯ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৬৯ সালে।
ILO:
- International Labour Organization ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ILO সহ বর্তমানে জাতিসংঘের মোট বিশেষায়িত সংস্থা ১৫টি।
465.
জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের শিক্ষা ও প্রশিক্ষন প্রধানে ভূমিকা পালন করে যে প্রতিষ্ঠান-
a) United Nations System Staff College
✓
b) UN University
c) UN Women University
d) UN University of Science & Technology
ব্যাখ্যা:
উত্তর: United Nations System Staff College.
জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের শিক্ষা ও প্রশিক্ষন প্রতিষ্ঠান-United Nations System Staff College
-- জাতিসংঘ সিস্টেম স্টাফ কলেজ (UNSSC)
-- কলেজটির প্রধান শাখার অবস্থান- তুরিন, ইতালি।
466.
ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সরাসরি ত্রাণ ও কাজের কার্যক্রম পরিচালনাকারী সংস্থা (UNRWA) কখন থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে?
a) ১৯৪৮ সাল
b) ১৯৪৯ সাল
c) ১৯৫০ সাল
✓
d) ১৯৫১ সাল
ব্যাখ্যা:
উত্তর: ১৯৫০ সাল।
-- The United Nations Relief and Works Agency for Palestine Refugees (UNRWA)
-- ১৯৪৮ সালের আরব-ইসরায়েল সংঘাতের পর, ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সরাসরি ত্রাণ ও কাজের কার্যক্রম পরিচালনা করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের রেজোলিউশন ৩০২ (৪) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
-- UNRWA প্রায় পুরোটাই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় অবদানের মাধ্যমে অর্থায়ন করা হয়।
-- UNRWA সহশিক্ষা, স্বাস্থ্যসেবা, ত্রাণ, সামাজিক পরিষেবা, ক্ষুদ্রঋণ এবং জরুরী সহায়তা নিয়ে কাজ করে।
-- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
-- কার্যক্রম শুরু করে-১ মে, ১৯৫০ সালে।
467.
নিচের কোন প্রতিষ্ঠানের মূল কাজ প্রশিক্ষণ ও গবেষণা?
a) UNDP
b) UNITAR
✓
c) UNFPA
d) WMO
ব্যাখ্যা:
উত্তর: UNITAR.
-- জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা (UNITAR)
-- (UNITAR) এর পূর্ণরূপ - United Nations Institute For Training & Research
-- এটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কুটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য কাজ করে থাকে।
-- প্রতিষ্ঠাকাল-১৯৬৩ সাল।
-- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
-- মূলকাজ- প্রশিক্ষণ ও গবেষণা।
468.
মানব উন্নয়ন সূচক প্রকাশ করে কোন সংস্থা?
a) UNITAR
b) WTO
c) UNIDA
d) UNDP
✓
ব্যাখ্যা:
উত্তর: UNDP.
-- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
-- UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী।
-- উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
-- প্রতিষ্ঠাকাল - ২২ নভেম্বর, ১৯৬৫ সাল।
-- কর্মক্ষেত্র - ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
-- সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-- প্রতিবছর সংস্থাটি Human Development Report বা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে
469.
নিরাপদ আশ্রয় বিনির্মাণে কাজ করে কোন সংস্থা?
a) UNSSC
b) UNEP
c) UN-HABITAT
✓
d) UNITAR
ব্যাখ্যা:
উত্তর: UN-HABITAT.
সমাজের সব শ্রেণী পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT
প্রতিষ্ঠাকাল- ১৯৭৮ সালে।
সদর দপ্তর- কেনিয়ার নাইরোবী।
প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day )পালন করা হয়।
470.
বিশ্ব খাদ্য কর্মসূচী বা (WFP) কোন দেশে প্রথম তাদের উন্নয়ন কর্মসূচী চালু করেছিলো?
a) কেনিয়া
b) সুদান
✓
c) নরওয়ে
d) বাংলাদেশ
ব্যাখ্যা:
উত্তর: সুদান।
বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), সংস্থাটি জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
-- প্রতিষ্ঠা লাভ করে-- ১৯৬১ সালে।
-- সদর দপ্তর-- রোম, ইতালি।
-- বর্তমান নির্বাহী পরিচালক- ডেভিড এম বিসলি।
-- প্রথম উন্নয়ন কর্মসূচী চালু হয়- সুদান।
-- শান্তিতে নোবেল লাভ করে- ২০২০
471.
ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় নিয়োজিত জাতিসংঘের এজেন্সি কোনটি?
a) UNITAR
b) UNRWA
✓
c) UNOPS
d) UNIIMOG
ব্যাখ্যা:
উত্তর: UNRWA.
-- The United Nations Relief and Works Agency for Palestine Refugees (UNRWA)
-- ১৯৪৮ সালের আরব-ইসরায়েল সংঘাতের পর, ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সরাসরি ত্রাণ ও কাজের কার্যক্রম পরিচালনা করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের রেজোলিউশন ৩০২ (৪) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
-- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
-- কার্যক্রম শুরু করে-১ মে, ১৯৫০ সালে।
472.
ইউনেস্কোর সহযোগী সদস্য কত?
a) ১০
b) ১২
✓
c) ১১
d) ১৩
ব্যাখ্যা:
উত্তর: ১২।
UNESCO এর সহযোগী সদস্য রয়েছে– ১২ টি
473.
ইউনেস্কো প্রতিষ্ঠার সাথে কোন স্থানটি জড়িত?
a) লন্ডন, যুক্তরাজ্য
✓
b) প্যারিস, ফ্রান্স
c) রোম, ইতালি
d) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা:
উত্তর: লন্ডন, যুক্তরাজ্য।
-- UNESCO হল জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা। এটি শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, যোগাযোগ এবং তথ্যে আন্তর্জাতিক সহযোগিতা প্রচার করে শান্তি ও নিরাপত্তায় অবদান রাখে।
–- UNESCO- এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা।
– UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা– ১১৫৪ টি।
–- প্রতিষ্ঠাকাল– ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
–- প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য।
–- সদর দপ্তর– প্যারিস, ফ্রান্স।
–- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ– ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে।
-- বর্তমান মহাপরিচালক-- অড্রে আজুলে।
474.
নিচের কোন সংগঠনটি Food and Agriculture Organization এর সদস্য?
a) OIC
b) AU
c) EU
✓
d) SAARC
ব্যাখ্যা:
উত্তর: EU।
সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
FAO (Food and Agriculture Organization) ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
এটির সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।
সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
475.
পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে কোন সংস্থা?
a) UNDP
✓
b) IMO
c) IFAD
d) UNESCO
ব্যাখ্যা:
উত্তর: UNDP.
UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
UNDP ১৯৬৫ সালে যাত্রা শুরু করে।
এটির সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত।
এটির প্রধানের পদ প্রশাসক।
UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।
476.
জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা নিচের কোনটি?
a) UNFPA
✓
b) UNDP
c) OPCW
d) UNIDO
ব্যাখ্যা:
উত্তর: UNFPA.
UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে।
সদর দপ্তর - নিউইয়র্ক।
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA.
477.
UNHCR এর প্রধানকে কী বলা হয়?
a) ক) সভাপতি
b) খ) পরিচালক
c) গ) হাইকমিশনার
✓
d) ঘ) মহাপরিচালক
ব্যাখ্যা:
উত্তর: হাইকমিশনার।
UNHCR:
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
UNHCR ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
এর বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
কার্যক্ষেত্র - ১৩৭টি দেশ।
478.
আন্তর্জাতিক অভিবাসী সংস্থা নিচের কোনটি?
a) IMO
b) UNAIDS
c) IOM
✓
d) UNRWA
ব্যাখ্যা:
উত্তর: IOM.
আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM.
IOM: জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION (IOM) ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
সদস্য ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি ।
মহাপরিচালক - এন্টনিও ভিটোরিনো।
সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
479.
নিচের কোন সংস্থাটি আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কিত?
a) OPCW
b) UNOPS
c) UNSSC
d) ITC
✓
ব্যাখ্যা:
উত্তর: ITC.
ITC:
পূর্ণরূপ — International Trade Centre বা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।
ITC এর পূর্বনাম - International Trade Information Centre.
প্রতিষ্ঠার পর থেকেই এটি জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা ‘আঙ্কটাড (UNCTAD) ও বিশ্ব বাণিজ্য সংস্থা 'WTO' এর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
ITC গবেষণা, বাণিজ্য কৌশল নির্ধারণ, বাণিজ্য বিষয়ক নিয়ম-কানুন প্রণয়ন ও আন্তঃদেশীয় বাণিজ্য সহজতর করার উদ্দেশ্যে বাণিজ্যবিষয়ক উল্লেখিত অন্য সংস্থা দুটিকে (UNCTAD ও WTO) সহায়তা দিয়ে আসছে।
480.
নিচের কোনটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা?
a) ক) WFP
b) খ) UNIDIR
✓
c) গ) UNU
d) ঘ) UNICEF
ব্যাখ্যা:
উত্তর: UNIDIR.
UNIDIR:
UNIDIR এর পূর্ণরূপ হলো United Nations Institute for Disarmament Research.
এটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
UNIDIR এর বর্তমান পরিচালক - Dr. Robin Geiss.