এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

জাতিসংঘ

583 প্রশ্ন

21. জাতিসংঘের স্থায়ী সদস্যপদ পেতে আগ্রহী কোন দেশ?

a) জাপান- জার্মানি- দ. কোরিয়া- ব্রাজিল- মেক্সিকো
b) ভারত- জার্মানি- দ. কোরিয়া- ব্রাজিল- ইন্দোনেশিয়া
c) জাপান- জার্মানি- দ. কোরিয়া-ব্রাজিল- মেক্সিকো
d) জাপান, জার্মানি- ভারত- ব্রাজিল- ইন্দোনেশিয়া
ব্যাখ্যা: উত্তর: জাপান, জার্মানি- ভারত- ব্রাজিল- ইন্দোনেশিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে চায় জাপান, জার্মানি, ভারত, ব্রাজিল। এই চারটি দেশকে একত্রে G-4 Nation বলে। এটি গঠিত হয় ২০০৫ সালে।

22. জাতিসংঘের স্থায়ী সদস্যঃ

a) জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
b) ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন
c) যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
d) উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরায়েল, চীন
ব্যাখ্যা: উত্তর: ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন। ১৯৪৪ সালে ওয়াশিংটনের ডাম্বারটনওকস সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন কে স্থায়ী সদস্যপদ প্রদান করা হয়। এছাড়াও জাপান, জার্মানি, ভারত, ব্রাজিল ও ইন্দোনেশিয়া স্থায়ী সদস্যপদ দাবি করছে।

23. চীন পুনরায় জাতিসংঘে যােগদান করে-

a) 1950
b) 1961
c) 1971
d) 1959
ব্যাখ্যা: উত্তর: ১৯৭১। ১৯৪৯ সাল পর্যন্ত চীন ছিলো চিয়াং কাইশেকের জাতীয়তাবাদী দলের নিয়ন্ত্রণে। ১৯৪৯ সালের অক্টোবরে মাও সে তুং এর কম্যুনিস্ট পার্টি চীনের মূল ভূ-খণ্ডের দখল নিয়ে নেয়, ১৯৪৯ সালে চীন আত্মপ্রকাশ করে 'The People's Republic of China' নামে। অন্য দিকে চিয়াং কাইশেক তাইওয়ানে আশ্রয় নেন এবং "Republic of China" নামে সরকার গঠন করেন। ১৯৭১ সাল পর্যন্ত "Republic of China" জাতিসংঘে চীনের প্রতিনিধিত্ব করলেও চীনের বিশাল মূল ভূখন্ড আর সেখানের বিশাল জনগোষ্ঠী কে জাতিসংঘের বাইরে রাখা দিন দিন কঠিন হয়ে যাচ্ছিলো। ১৯৭১ সালে সাধারণ পরিষদে এক ভোটে Republic of China- The People's Republic of China জাতিসংঘের সদস্য পদ লাভ করে। তাইওয়ান জাতিসংঘ থেকে বেরিয়ে যায়।

24. কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?

a) অছি পরিষদ
b) সাধারণ পরিষদ
c) নিরাপত্তা পরিষদ
d) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ব্যাখ্যা: উত্তর: নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের বিভিন্ন সংস্থার সদস্য পদ সাধারণ পরিষদের সুপারিশক্রমে দেয়া হলেও জাতিসংঘের সদস্যপদ প্রদান করে নিরাপত্তা পরিষদ।

25. জাতিসংঘে বঙ্গবন্ধুকে ‘ বিশ্ব বন্ধু বা Friend of the World' বলে ঘােষণা করে-

a) কূটনৈতিকগণ
b) ইকোসক
c) সাধারণ পরিষদ
d) নিরাপত্তা পরিষদ
ব্যাখ্যা: উত্তর: কূটনৈতিকগণ। ২০১৯ সালে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে 'ফ্রেন্ড অব দ্য ওয়ার্ল্ড' বা ‘বিশ্ব বন্ধু’ হিসেবে আখ্যা দেন কূটনৈতিকগন।

26. জাতিসংঘের পতাকায় কোন দুইটি রং আছে?

a) লাল ও সাদা
b) নীল ও লাল
c) নীল ও সাদা
d) সবুজ ও সাদা
ব্যাখ্যা: উত্তর: নীল ও সাদা। জাতিসংঘের পতাকা গৃহীত হয় ৭ ডিসেম্বর ১৯৪৬ সালে। পতাকাটির জমিন নীল এবং মাঝখানে পৃথিবীর মানচিত্র। এর দুইপাশে সাদা রঙের জলপাই গাছের দুটি ডাল। নীল বিশালতার প্রতীক এবং জলপাই পাতা শান্তির প্রতীক। জাতিসংঘের পতাকা ও প্রতীকের ডিজাইনার ডোনাল্ড ম্যাগলিন। পতাকাটি ২০ অক্টোবর ১৯৪৭ সালে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল।

27. নিরাপত্তা পরিষদে কোন প্রস্তাব পাশ হতে হ্যাঁ ভােট লাগে কতটি?

a) ০৯টি
b) ০৬টি
c) ১০টি
d) ০৫টি
ব্যাখ্যা: উত্তর: ০৯টি। নিরাপত্তা পরিষদে কোন প্রস্তাব পাশ হতে গেলে কমপক্ষে ৯ টি হ্যাঁ ভোট লাগবে। ৯টি ভোটের মধ্যে অবশ্যই স্থায়ী ৫টি সদস্যের হ্যাঁ ভোট লাগবেই। তবে, যদি কোনো স্থায়ী সদস্য ভোটদানে বিরত থাকে তাহলে ৯টি হ্যাঁ ভোট হলেই প্রস্তাব পাশ হবে। কিন্তু কোনো স্থায়ী সদস্য না ভোট (veto)দিলে প্রস্তাব পাশ হবে না।

28. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মােট অস্থায়ী সদস্য সংখ্যা-

a) 9
b) 10
c) 12
d) 15
ব্যাখ্যা: উত্তর: ১০। জাতিসংঘ সনদের ২৩ অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে। প্রতিষ্ঠাকালে স্থায়ী ৫টি এবং অস্থায়ী ৬টি সদস্য নিয়ে গঠিত ছিল। ১৯৬৩ সালে ২৩ নং অনুচ্ছেদ সংশোধন করে অস্থায়ী সদস্য ৬টির পরিবর্তে ১০টি করা হয়, যা ১৯৬৫ সাল থেকে কার্যকর। প্রতিবছর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ৫ টি দেশ।

29. জাতিসংঘের সদস্য-

a) মন্টিনিগ্রো
b) কসােভাে
c) মার্শাল দ্বীপপুঞ্জ
d) ফিলিস্তিন
ব্যাখ্যা: উত্তর: মন্টিনিগ্রো। জাতিসংঘের মোট সদস্য দেশ ১৯৩ টি। ২০১১ সালে দক্ষিণ সুদান সর্বশেষ দেশ হিসেবে যোগদান করে। জাতিসংঘ থেকে স্বীকৃতিপ্রাপ্ত স্বাধীন দেশ ১৯৪ টি। ২০১২ সালে সর্বশেষ স্বীকৃতি পায় ফিলিস্তিন। জাতিসংঘের স্বীকৃতি ও সদস্যপদ কোনটিই পায়নি ভ্যাটিকান ও কসোভো।

30. জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়-

a) লন্ডনে
b) প্যারিসে
c) সানফ্রান্সিসকোতে
d) নিউইয়র্ক
ব্যাখ্যা: উত্তর: সানফ্রান্সিসকোতে। ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রে সানফ্রান্সিসকো সম্মেলনে ১৯টি অধ্যায় ও ১১১টি অনুচ্ছেদের জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। যাতে স্বাক্ষর করেন সম্মেলনে উপস্থিত ৫০টি রাষ্ট্র। পরবর্তীতে ১৫ অক্টোবর ৫১ তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কার্যকর হয়। এ কারণেই ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস বলা হয়।

31. জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়-

a) অ্যাম্বাসেডর
b) হাই কমিশনার
c) অ্যাটাশে
d) সেক্রেটারি
ব্যাখ্যা: উত্তর: অ্যাম্বাসেডর।

32. জাতিসংঘের ভাষা কোনটি?

a) জার্মান
b) স্প্যানিশ
c) ফার্সি
d) পর্তুগিজ
ব্যাখ্যা: উত্তর: স্প্যানিশ। জাতিসংঘের দাপ্তরিক ০৬ টি ভাষা হলো - ইংরেজি, ফরাসি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ ও আরবি। ৭ম দাপ্তরিক ভাষা হবে বাংলা। তবে কার্যকরী ভাষা ইংরেজি ও ফরাসি।

33. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?

a) 1945
b) 1925
c) 1920
d) 1919
ব্যাখ্যা: উত্তর: ১৯৪৫। ১৯৪৫ সাল জাতিসংঘ গঠিত হয়। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘে যোগদান করে।

34. জাতিসংঘের মূল সংস্থা নয়-

a) আন্তর্জাতিক অপরাধ আদালত
b) আন্তর্জাতিক আদালত
c) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
d) জাতিসংঘ সচিবালয়
ব্যাখ্যা: উত্তর: আন্তর্জাতিক অপরাধ আদালত। International Criminal Court (ICC) বা আন্তর্জাতিক অপরাধ আদালত ১৯৯৮ সালের ১৭ জুলাই প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালের ০১ জুলাই যাত্রা শুরু করে। বাংলাদেশ ২০১০ সালে ১১১ তম সদস্যপদ লাভ করে।বর্তমানে এর সদস্য সংখ্যা ১২৩ টি।

35. আন্তর্জাতিক আদালতে কোন দুটি দেশ প্রথম মামলা করেছিল?

a) দক্ষিণ আফ্রিকা ও লেসােথাে
b) ফিনল্যান্ড ও নরওয়ে
c) যুক্তরাজ্য ও আলবেনিয়া
d) ফ্রান্স ও লাইবেরিয়া
ব্যাখ্যা: উত্তর: যুক্তরাজ্য ও আলবেনিয়া। International Court of Justice বা আন্তর্জাতিক আদালত/বিচারালয় জাতিসংঘের একটি অঙ্গসংস্থা। এর বর্তমান সভাপতি জোয়ান ডনোগুহ (যুক্তরাষ্ট্র) এবং সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত Peace Palace. আদালতে বিচারকের সংখ্যা ১৫ জন এবং বিচারক গণের মেয়াদ ৯ বছর।

36. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়?

a) যুক্তরাজ্যে
b) চীনে
c) যুক্তরাষ্ট্রে
d) জাপানে
ব্যাখ্যা: উত্তর: জাপানে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিও শহরে অবস্থিত। এটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা জাতিসংঘের সাধারণ পরিষদ।

37. এজেন্ডা ২১' কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে?

a) জাতিসংঘ
b) ডাব্লিউটিও
c) এডিবি
d) বিশ্বব্যাংক
ব্যাখ্যা: উত্তর: জাতিসংঘ। ১৯৯২ সালে ব্রাজিলের রিওডিজেনিরো তে বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে একবিংশ শতাব্দীর পরিবেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও তাদের sustainable development ( স্থিতিশীল উন্নয়ন) সংক্রান্ত যে 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয় তাকে 'Agenda 21' বলা হয়।

38. কোন মহাসচিবের নামে জাতিসংঘ শহীদ শান্তিরক্ষীদের জন্য পদক দেয়া হয়?

a) ট্রিগভেলি
b) কুর্ট ওয়াল্ডহেইম
c) দ্যাগ হ্যামারশােল্ড
d) উ থান্ট
ব্যাখ্যা: উত্তর: দ্যাগ হ্যামারশােল্ড। ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। এর প্রথম মিশন ছিল ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ১৯৪৮ আরব-ইসরায়েলি যুদ্ধের সময় যুদ্ধবিরতি পালন ও বজায় রাখা। তারপর থেকে জাতিসংঘের শান্তিরক্ষীরা বিশ্বব্যাপী প্রায় ৭২ টি মিশনে অংশগ্রহণ করেছে, ১২ টি আজও অব্যাহত রয়েছে। ১৯৮৮ সালে সংস্থাটি শান্তিতে নোবেল লাভ করে।

39. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

a) কুর্ট ওয়াল্ডহেইম
b) ট্রিগ ভ্যালী
c) পেরেজ দ্য কুয়েলার
d) উ থান্ট
ব্যাখ্যা: উত্তর: ট্রিগ ভ্যালী। নরওয়ের নাগরিক ট্রিগ ভ্যালি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। জাতিসংঘের ৯ম ও বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস।

40. স্থায়ী সালিসী আদালত কোথায় অবস্থিত?

a) জেনেভায়
b) লন্ডনে
c) প্যারিসে
d) হেগে
ব্যাখ্যা: উত্তর: হেগে। স্থায়ী সালিসী আদালত বা Permanent Court of Arbitration ১৮৯৯ সালে গঠিত হয়। নেদারল্যান্ডস এ হেগ’র ঐতিহ্যবাহী ‘পিস প্যালেসে’ এ অবস্থিত ১১৭ সদস্য বিশিষ্ট একটি আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠান- স্থায়ী সালিশী আদালত। এটি সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক চুক্তির মধ্যে থেকে উদ্ভুত বিভিন্ন বিরোধ নিষ্পত্তি করে থাকে।