এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

জাতিসংঘ

583 প্রশ্ন

101. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?

a) ৫ জন
b) ৬ জন
c) ৩ জন
d) ৪ জন
ব্যাখ্যা: উত্তর:৫ জন। সাধারণ পরিষদ/ UNGA সাধারণ পরিষদের কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালের ১০ জানুয়ারি লন্ডনের সেন্ট্রাল হলে মূল কাজ - জাতিসংঘের মূল কার্যক্রম পরিচালনা করে অপর নাম - আলোচনা পরিষদ/নির্বাহী পরিষদ / Discussion Body সদস্য - জাতিসংঘের প্রতিটি সদস্যই এই পরিষদের সদস্য (১৯৩)। সাধারণ পরিষদের অধিবেশনে একটি দেশ সবোর্চ্চ ৫ সদস্য পাঠাতে পারে। বিঃদ্রঃ প্রথম বাঙালি সভাপতি বাংলাদেশের হুমায়ুন রশীদ (১৯৮৬) বর্তমান সভাপতি - মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ

102. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কত সালে?

a) ১৯৪৬ সালে
b) ১৯৪৫ সালে
c) ১৯৪৭ সালে
d) ১৯৪৮ সালে
ব্যাখ্যা:

উত্তর: ১৯৪৬ সালে। ১৯৪৬ সালের ১০ জানুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন হয়। প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে। সাধারণত ডিসেম্বর মাসের ১ম সপ্তাহ পর্যন্ত এ অধিবেশন স্থায়ী হয়।

103. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?

a) 2 years
b) 3 years
c) 4 years
d) 1 year
ব্যাখ্যা: উত্তর: 2 years. নিরাপত্তা পরিষদ শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করে। এর অপর নাম স্বস্তি পরিষদ। ৫ টি স্থায়ী ও ১০ টি অস্থায়ী সদস্য নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত। অস্থায়ী সদস্য দেশগুলো দুই বছরের জন্য নির্বাচিত হয়।

104. জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়-

a) ১৯৪৫ সালের ২৬ জুন
b) ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
c) ১৯৪৫ সালের ১৫ জুন
d) ১৯৪৫ সালের ১৫ অক্টোবর
ব্যাখ্যা: উত্তর: ১৯৪৫ সালের ২৬ জুন। ২৬ জুন ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় এবং ২৪ অক্টোবর ১৯৪৫ সালে এটি কার্যকর হয়। ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস।

105. জাতিসংঘের কার্যকরী সভা কোনটি?

a) সাধারন পরিষদ
b) নিরাপত্তা পরিষদ
c) অছি পরিষদ
d) সচিবালয়
ব্যাখ্যা: উত্তর: নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিম্নোক্ত কার্যাবলি সম্পাদন করে থাকে - ১. অছি পরিষদ পরিচালনা। ২. মহাসচিব নিয়োগ অনুমোদন। ৩. অবরোধ আরোপ। ৪. সনদ সংশোধন। ৫. সাধারণ পরিষদ তথা জাতিসংঘের সদস্যপদ প্রদান। ৬. শান্তিরক্ষী কার্যক্রম পরিচালনা। ৭. সাধারণ পরিষদের সম্মতিতে বিচারক নিয়োগ।

106. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) Washington
b) Paris
c) New York
d) Geneva
ব্যাখ্যা: উত্তর: New York. নিরাপত্তা পরিষদের অপর নাম স্বস্তি পরিষদ /Global Safety Net. ১৯৪৬ সালের ১৭ জানুয়ারি লন্ডনে এর কার্যক্রম শুরু হয়।

107. ভেটো শব্দের অর্থ কি?

a) আমি এটা মানি
b) আমি এটা মানি না
c) আমি এটা জানি না
d) আমি কোন মতামত দিব না।
ব্যাখ্যা: উত্তর: আমি এটা মানি না। Veto ল্যাটিন শব্দ। এর অর্থ 'আমি মানি না।' নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর ভেটো প্রদান করার ক্ষমতা আছে। ১৯৪৫ সালে ইয়াল্টা সম্মেলনে ভেটো ক্ষমতা প্রবর্তন করা হয়।

108. ১৯৬৫ সালের পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?

a) 9
b) 7
c) 10
d) 11
ব্যাখ্যা: উত্তর: ১১। জাতিসংঘ সনদের ২৩ অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে। প্রতিষ্ঠাকালে স্থায়ী ৫টি এবং অস্থায়ী ৬টি সদস্য নিয়ে গঠিত ছিল। ১৯৬৩ সালে ২৩ নং অনুচ্ছেদ সংশোধন করে অস্থায়ী সদস্য ৬টির পরিবর্তে ১০টি করা হয়, যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।

109. জাতিসংঘ সনদের অধ্যায়-

a) ১৮টি
b) ১৭টি
c) ২১টি
d) ১৯টি
ব্যাখ্যা: উত্তর: ১৯টি। জাতিসংঘ সনদের অধ্যায় ১৯ টি এবং অনুচ্ছেদ ১১১ টি। জাতিসংঘের মূল সনদে স্বাক্ষরকারী দেশ ৫১ টি এবং সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত হয়ে সনদে স্বাক্ষর করে ৫০ টি দেশ।

110. জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়-

a) আরবি
b) স্প্যানিশ
c) রাশিয়ান
d) জার্মান
ব্যাখ্যা: উত্তর: জার্মান। জাতিসংঘের দাপ্তরিক ০৬ টি ভাষা হলো - ইংরেজি, ফরাসি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ ও আরবি। ৭ম দাপ্তরিক ভাষা হবে বাংলা। তবে কার্যকরী ভাষা ইংরেজি ও ফরাসি।

111. সানফ্রান্সিসকোতে কতটি দেশ সনদে স্বাক্ষর করে?

a) ৪৮টি
b) ৪৯টি
c) ৫০টি
d) ৫১ টি
ব্যাখ্যা: উত্তর: ৫০টি। ১৯৪৫ সালের ২৬ জুন সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০ টি দেশ স্বাক্ষর করে।

112. আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশের পক্ষে স্বাক্ষর করেন কে কে?

a) রােনাল্ড রিগ্যান ও মার্গারেট থেচার
b) জিমি কার্টার ও রানি দ্বিতীয় এলিজাবেথ
c) জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার
d) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইন্সটন চার্চিল
ব্যাখ্যা: উত্তর: ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইন্সটন চার্চিল। ব্রিটিশ রণতরী 'প্রিন্স অব ওয়েলস' এবং মার্কিন রণতরী 'অগাস্টা'য় ১৪ আগস্ট ১৯৪১ সালে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। এর মূলনীতি ছিল ৮ টি।

113. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

a) কুর্ট ওয়াল্ডহেইম
b) ট্রিগ ভ্যালী
c) পেরেজ দ্য কুয়েলার
d) উ থান্ট
ব্যাখ্যা: উত্তর: ট্রিগ ভ্যালী। জাতিসংঘ সনদের ৯৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের পরামর্শ অনুসারে জাতিসংঘের সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দিবে। স্ট্র পোলের মাধ্যমে সদস্য রাষ্ট্র মহাসচিব নির্বাচিত করে থাকেন।জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগ ভ্যালি নরওয়ের অধিবাসী ছিলেন।

114. অগাস্টা' কোন দেশের রণতরী?

a) রাশিয়া
b) যুক্তরাষ্ট্র
c) বৃটেন
d) ফ্রান্স
ব্যাখ্যা: উত্তর: যুক্তরাষ্ট্র। ব্রিটিশ রণতরী 'প্রিন্স অব ওয়েলস' এবং মার্কিন রণতরী 'অগাস্টা'য় ১৪ আগস্ট ১৯৪১ সালে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। এর মূলনীতি ছিল ৮ টি। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এই সনদে স্বাক্ষর করেন।

115. জাতিসংঘ নামকরণ করেন-

a) রুজভেল্ট
b) স্ট্যালিন
c) দ্য গল
d) চার্চিল
ব্যাখ্যা: উত্তর: রুজভেল্ট। ১ জানুয়ারি ১৯৪২ সালে ওয়াশিংটন ডি সি তে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট জাতিসংঘ (United Nations) নামকরণ করেন।

116. জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান?

a) ট্রিগভেলী
b) উ-থান্ট
c) দ্যাগ হেমারশোল্ড
d) কুট ওয়ার্ল্ডহেইম
ব্যাখ্যা: উত্তর: দ্যাগ হেমারশোল্ড। দ্যাগ হেমার শোল্ড সুইডেনের নাগরিক ছিলেন। তিনি বিমান দুর্ঘটনায় নিহত হন।

117. নিচের কোনটি জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা?

a) International Criminal Court (ICC)
b) International Arbitral Tribunal
c) International Court of Justice (ICJ)
d) United Nations Development Program UNDP)
ব্যাখ্যা: উত্তর: International Court of Justice (ICJ). জাতিসংঘের মূল ৬ টি অঙ্গ সংস্থার মধ্যে একটি International Court of Justice আন্তর্জাতিক বিচারালয় বা International Court of Justice, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সভাপতি জোয়ান ডনাহিউ। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত Peace Palace এর সদর দপ্তর। আন্তর্জাতিক বিচারালয় এর বিচারক এর সংখ্যা ১৫ জন এবং বিচারকের মেয়াদ ৯ বছর।

118. কত সালে জাতিসংঘ সনদ সংশোধন করে নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা বৃদ্ধি করা হয়?

a) ১৯৬৫ সালে
b) ১৯৬৬ সালে
c) ১৯৬৭ সালে
d) ১৯৬৮ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৬৫ সালে। জাতিসংঘ সনদের ২৩ অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে। প্রতিষ্ঠাকালে স্থায়ী ৫টি এবং অস্থায়ী ৬টি সদস্য নিয়ে গঠিত ছিল। ১৯৬৩ সালে ২৩ নং অনুচ্ছেদ সংশোধন করে অস্থায়ী সদস্য ৬টির পরিবর্তে ১০টি করা হয়, যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।

119. জাতিসংঘের মূল কার্যক্রম পরিচালনা করে কোন সংস্থা?

a) নিরাপত্তা পরিষদ
b) অছি পরিষদ
c) জাতিসংঘ সচিবালয়
d) সাধারণ পরিষদ
ব্যাখ্যা: উত্তর: সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ/ UNGA মূল কাজ - জাতিসংঘের মূল কার্যক্রম পরিচালনা করে কার্যাবলি - ১. সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন। ২. মহাসচিব নিয়োগ। ৩. সদস্য দেশকে বহিষ্কার। ৪. জাতিসংঘের বাজেট পাস। ৫. সদস্য দেশের চাঁদার পরিমাণ নির্ধারণ। ৬. অঙ্গ সংস্থার সদস্য নির্বাচন। ৭. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন। ৮. নিরাপত্তা পরিষদের সাথে সম্মতিতে বিচারক নিয়োগ।

120. মহাসচিব নিয়োগ অনুমোদন করে-

a) সাধারণ পরিষদ
b) অছি পরিষদ
c) সাধারণ পরিষদের সভাপতি
d) নিরাপত্তা পরিষদ
ব্যাখ্যা: উত্তর: নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের পরামর্শ অনুসারে জাতিসংঘের সাধারণ পরিষদ মহাসচিবের নিয়োগ দেয়। স্ট্র পোলের মাধ্যমে সদস্য রাষ্ট্র মহাসচিব নির্বাচিত করে থাকেন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ৫ টি এবং অস্থায়ী সদস্য সংখ্যা ১০ টি। প্রতি বছর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ৫ টি দেশ। অস্থায়ী সদস্য দেশগুলো প্রতি দুই বছরের জন্য নির্বাচিত হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিম্নোক্ত কার্যাবলি সম্পাদন করে থাকে - ১. অছি পরিষদ পরিচালনা। ২. মহাসচিব নিয়োগ অনুমোদন। ৩. অবরোধ আরোপ। ৪. সনদ সংশোধন। ৫. সাধারণ পরিষদ তথা জাতিসংঘের সদস্যপদ প্রদান। ৬. শান্তিরক্ষী কার্যক্রম পরিচালনা। ৭. সাধারণ পরিষদের সম্মতিতে বিচারক নিয়োগ।