341.
বিশ্ব খাদ্য দিবস কবে?
a) ৫ জুন
b) ১৬ অক্টোবর
✓
c) ১৮ মে
d) ২৭ জানুয়ারি
ব্যাখ্যা:
উত্তর: ১৬ অক্টোবর।
-- জতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
-- (FAO)-এর পূর্ণরুপ– Food and Agriculture Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।
-- প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য– ক্ষুধা দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করা।
-- প্রতিষ্ঠা লাভ করে– ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
-- বিশ্ব খাদ্য দিবস- ১৬ অক্টোবর।
-- সদর দপ্তর– রোম, ইতালি।
-- বর্তমান সদস্য সংখ্যা–১৯৫ টি, ১৯৪ দেশ ও ১টি সংস্থা, সংস্থাটি হলো (ইইউ )।
-- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে– ১৯৪৬ সালে।
342.
UNESCO-এর সহযোগী সদস্য দেশ কয়টি?
a) ৮ টি
b) ৯ টি
c) ১০ টি
d) ১২ টি
✓
ব্যাখ্যা:
উত্তর: ১২ টি।
যেসব অঞ্চল বা অঞ্চলের গোষ্ঠী তাদের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার জন্য দায়ী নয় তারা সহযোগী সদস্য হিসেবে থাকতে হতে পারে। তাদের থাকা এবং তাদের অধিকার এবং বাধ্যবাধকতা সাধারণ সম্মেলন দ্বারা নির্ধারিত হয়।
343.
UNICEF-এর বর্তমান নির্বাহী পরিচালক কে?
a) গাই রাইডার
b) ফেসর পেটেরি তালাস
c) ক্যাথরিন রাসেল
✓
d) অড্রে আজুলে
ব্যাখ্যা:
উত্তর: ক্যাথরিন রাসেল।
-- UNICEF হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং সাধারণ কল্যাণের জন্য কাজ করে।
-- UNICEF ১৯০ টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করে।
-- UNICEF এর পূর্ণরুপ - United Nations Children's Fund
-- পূর্বনাম- United Nations International Children’s Emergency Fund
-- UNICEF নামকরণ করে- ১৯৫৩ সালে
-- UNICEF-এর সদর দপ্তর- নিউইর্য়ক।
-- প্রতিষ্ঠাকাল- ১১ ডিসেম্বর, ১৯৪৬ সাল।
-- শান্তিতে নোবেল পায়- ১৯৬৫ সালে।
-- বর্তমান নির্বাহী পরিচালক- ক্যাথরিন রাসেল।
344.
নিচের কোন প্রতিষ্ঠানটি 'ভৌগোলিক নির্দেশক পণ্য' এর স্বীকৃতি দেয়?
a) WIPO
✓
b) UNICEF
c) WORLD BANK
d) UNESCO
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ WIPO
WIPO - World Intellectual Property Organisation( বিশ্ব মেধা সম্পদ সংস্থা)।
সদর দপ্তর - জেনেভা।
জি আই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান হলো WIPO (world intellectual property organization)।
345.
জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম-
a) UNESCO
b) UNEP
c) UNFPA
d) UNDP
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ UNDP
UNFPA - United Nations Population Fund ( জাতিসংঘ জনসংখ্যা তহবিল) সদর দপ্তরঃ নিউইয়র্ক।
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে। পরিবার পরিকল্পনা সেবা প্রদানের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করে।
UNEP - জাতিসংঘ পরিবেশ কর্মসূচি নিয়ে কাজ করে।
সদর দপ্তরঃ নাইরোবি।
UNDP - United Nations Development Program।
সদর দপ্তরঃ নিউইয়র্ক।
UNESCO - The United Nations Educational, Scientific and Cultural Organization।
সদর দপ্তরঃ প্যারিস।
346.
নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
a) দ্বিতীয়
b) তৃতীয়
c) পঞ্চম
d) ষষ্ঠ
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ষষ্ঠ।
Declaration for the Establishment of a New International Economic Order (নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা)-র প্রস্তাব 1974 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ষষ্ঠ বিশেষ অধিবেশন গৃহীত হয়।
347.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শীর্ষ পদটি কী?
a) প্রশাসক
✓
b) মহাপরিচালক
c) প্রেসিডেন্ট
d) মহাসচিব
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ প্রশাসক।
UNDP
■ পরিচয়: জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা।
UNDP: United Nations Development Program
• প্রতিষ্ঠা: ১৯৬৫ সালে।
• সদর দপ্তর: নিউইয়র্ক।
● Parent Organization : ECOSOC
■ নির্বাহী বোর্ডের বর্তমান সদস্য: ৩৬
● বাংলাদেশ নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত: ২০২১-২০২৩
348.
ইসিএ এর সদর দপ্তর কোথায়?
a) আদ্দিস আবাবা
✓
b) নাইরোবি
c) ডারবান
d) কলম্বো
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ আদ্দিস আবাবা।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) এর আঞ্চলিক শাখা ৫ টি।
পরিচিতি: UN Family নামে।
১. ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE) - জেনেভা, সুইজারল্যান্ড।
২. আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA) - আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
৩. লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC) - সান্তিয়াগো, চিলি।
৪. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP) - ব্যাংকক, থাইল্যান্ড।
৫. পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA) - বৈরুত, লেবানন।
349.
এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
a) ব্যাংকক
✓
b) সিঙ্গাপুর
c) দিল্লি
d) কলম্বো
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ব্যাংকক।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) এর আঞ্চলিক শাখা ৫ টি।
পরিচিতি: UN Family নামে।
১. ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE) - জেনেভা, সুইজারল্যান্ড।
২. আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA) - আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
৩. লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC) - সান্তিয়াগো, চিলি।
৪. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP) - ব্যাংকক, থাইল্যান্ড।
৫. পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA) - বৈরুত, লেবানন।
350.
'International Institute on Ageing' কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
a) জেনেভা
b) রোম
c) প্যারিস
d) ভ্যালেটা
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ভ্যালেটা।
351.
বাংলাদেশ জাতিসংঘের
a) ১২৬ তম সদস্য
b) ১১৬ তম সদস্য
c) ১৪৬ তম সদস্য
d) ১৩৬ তম সদস্য
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ১৩৬ তম সদস্য।
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ২৯তম অধিবেশনে ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে।
যোগদানের এক সপ্তাহ পর ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করে ১৯৮৬ সালে (৪১তম অধিবেশনে)।বাংলাদেশের পক্ষে সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন হুমায়ুন রশীদ চৌধুরী।
352.
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?
a) যুক্তরাজ্য
b) ফ্রান্স
c) যুক্তরাষ্ট্র
d) সোভিয়েত ইউনিয়ন
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ সোভিয়েত ইউনিয়ন।
353.
জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষনার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
a) 1948
✓
b) 1956
c) 1945
d) 2000
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ১৯৪৮।
UDHR-1948
পরিচয়: সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র।
UDHR: Universal Declaration of Human Rights
গৃহীত: ১০ ডিসেম্বর, ১৯৪৮ [জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশন]
কার্যকর: ১৯৭৬।
স্থান: পালাইস ডি চেইলট, প্যারিস, ফ্রান্স।
354.
জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
a) ১৯৭৯ সালে
b) ১৯৮২ সালে
✓
c) ১৯৯৩ সালে
d) ১৯৯৮ সালে
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ১৯৮২ সালে।
আইন বিষয়ক কনভেনশন (ULCLOS)
১৯৮২ সালের ১০ ডিসেম্বর চুক্তি স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় ১৯৯৪ সালের ১৬ নভেম্বর থেকে।
মন্টিগো বে, জ্যামাইকাতে United Nations Convention on the Law of the Sea এই কনভেনশনটি স্বাক্ষরিত হয়।
355.
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু মৃত্যুহার কমানোর কারণে যে পুরস্কার পান?
a) planet 50-50
b) এমডিজি অ্যাওয়ার্ড ২০১০
✓
c) জাতিসংঘ শান্তি পুরস্কার
d) সম্মানসূচক ডক্টরেট
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ এমডিজি অ্যাওয়ার্ড ২০১০।
356.
বাংলাদেশের কততম ব্যাক্তি হিসেবে শেখ হাসিনা Champions of the Earth পুরস্কার লাভ করেন?
a) ১ম
b) ২য়
✓
c) ৩য়
d) ৪র্থ
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ২য়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ পুরস্কার অর্জনের মধ্য দিয়ে এ পর্যন্ত বাংলাদেশের ২ জন এই সম্মান অর্জন করলেন।
এর আগে ২০০৮ সালে বাংলাদেশের পরিবেশ বিজ্ঞানী ড. আতিক রহমান চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার অর্জন করেন।
এছাড়া ২০০৩ সালে একই বিষয়ের ওপর পুরস্কার অর্জন করেছিলেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)’র ড. রেজওয়ানা হাসান। সে সময় ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’-এর নাম ছিলো ‘গ্লোবাল ৫০০ রোল অব মডেল।’
357.
ফারাক্কা সমস্যা প্রথম আন্তর্জাতিকভাবে জাতিসংঘে উত্থাপন করা হয় কোন সালে?
a) ১৯৭৪ সালে
b) ১৯৭৫ সালে
c) ১৯৭৬ সালে
✓
d) ১৯৭৭ সালে
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ১৯৭৬ সালে।
ফারাক্কা বাঁধ (Farakka Barrage):
নির্মাণ শুরু- ১৯৬১ সালে।
অবস্থান- পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলায়, গঙ্গা নদীতে।
লং মার্চ— ১৬ মে, ১৯৭৬ ভাসানীর নেতৃত্বে।
ফারাক্কা দিবস- ১৬ মে।
ফারাক্কা বাঁধের উদ্দেশ্য ছিল- কলকাতা বন্দরের নাব্যতা।
ফারাক্কা বাঁধ থেকে ভাগিরথী-হুগলি নদী পর্যন্ত খালের নাম- ফিডার খাল (২৫ কি.মি)।
ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যা হয়- আগস্ট-সেপ্টেম্বরে।
দূরত্ব- রাজশাহী থেকে ১১ মাইল (১৬.৫ কি.মি) পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ।
ফারাক্কা ইস্যু- জাতিসংঘের এজেন্ডা-২১ অধিভুক্ত।
ফারাক্কা বাঁধ নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাশ - ১৯৭৬ সালের ২৬ নভেম্বর।
ফারাক্কা নিয়ে চুক্তি: ১৯৭৭, ১৯৮৫ সালে ৩টি ও ১৯৯৬ সালে [মোট: ০৫টি]
358.
কোন দুটি দেশ স্বাধীন কিন্তু জাতিসংঘের স্বীকৃতি পায়নি?
a) ভাটিকান ও ফিলিস্তিন
b) কসােভাে ও ভ্যাটিকান
✓
c) ক্রিমিয়া ও কসােভাে
d) ভ্যাটিকান ও তাইওয়ান
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ কসােভাে ও ভ্যাটিকান।
359.
জাতিসংঘ শান্তিরক্ষী সংস্থায় দ্বিতীয় সর্বোচ্চ চাঁদা দেয়-
a) জার্মানি
b) চীন
✓
c) জাপান
d) ফ্রান্স
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ চীন।
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী [United Nations Peacekeeping Missions]:
অন্য নাম : Blue Beret (কারণ শান্তরক্ষী বাহিনী হালকা নীল রঙের শিরোস্ত্রাণ পরিধান করেন।
গঠন: ১৯৪৮
গঠন করে: নিরাপত্তা পরিষদ।
গঠনের প্রেক্ষাপট: আরব-ইসরাইলের প্রথম যুদ্ধ কাজ: আন্তর্জাতিক অঙ্গনে শান্তি রক্ষা ও প্রতিষ্ঠা।
প্রথম মিশনের নাম: United Nations Truce Supervision Organization (UNTSO).
প্রথম মিশন প্রেরণ: জেরুজালেম।
সর্বোচ্চ চাঁদা দেয় - যুক্তরাষ্ট্র।
360.
The chairmanship/ presidency of the UN Security Council rotate among the council members?
a) every month
✓
b) every 3 months
c) every year
d) every 6 months
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ every month।
নিরাপত্তা পরিষদ (UNSC):
কার্যক্রম শুরু - ১৯৪৬ সালের ১৭ জানুয়ারি লন্ডনে।
মূল কাজ - শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করে।
অপর নাম - স্বস্তি পরিষদ / Global Safety Net।
সদস্য - ১৫টি। [স্থায়ী ৫+ অস্থায়ী ১০]
সভাপতির মেয়াদ - ১ মাস।
প্রস্তাব পাশ - তিন-পঞ্চমাংশ ভোটে। [৯টি হ্যাঁ ভোটে]
কার্যাবলিঃ
১. অছি পরিষদ পরিচালনা।
২. মহাসচিব নিয়োগ অনুমোদন।
৩. অবরোধ আরোপ।
৪. সনদ সংশোধন।
৫. সাধারণ পরিষদ তথা জাতিসংঘের সদস্যপদ প্রদান।
৬. শান্তিরক্ষী কার্যক্রম পরিচালনা।
৭. সাধারণ পরিষদের সম্মতিতে বিচারক নিয়োগ।