301.
জাতিসংঘের প্রধানকে বলা হয়___
a) Administrator
b) President
c) Secretary General
✓
d) Director General
ব্যাখ্যা:
সঠিক উত্তর: Secretary General
-------------------
◈ জাতিসংঘের প্রধানকে বলা হয় মহাসচিব।
◈ তিনি নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ কর্তৃক পাঁচ বছরের জন্য নিযুক্ত হন।
302.
জাতিসংঘের মূল উদ্যোক্তা নয়-
a) ফ্রান্স
✓
b) যুক্তরাজ্য
c) যুক্তরাষ্ট্র
d) চীন
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ফ্রান্স
-------------------
⎔ জাতিসংঘের মূল উদ্যোক্তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও চীন।
⎔ ডাম্বারটন ওকস সম্মেলনে নিরাপত্তা পরিষদ গঠন এবং মূল উদ্যোক্তা ও ফ্রান্স সহ ৫টি স্থায়ী সদস্য নির্ধারণ করা হয়।
⎔ ইয়াল্টা সম্মেলনে ৫টি স্থায়ী দেশকে 'Veto' ক্ষমতা প্রদান করা হয়।
303.
আটলান্টিক সনদের মূলনীতি কয়টি?
a) ৬টি
b) ৭টি
c) ৫টি
d) ৮টি
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ৮টি
-------------------
∎ আটলান্টিক সনদ, ১৪ আগস্ট ১৯৪১
∎ ব্রিটিশ রণতরী 'প্রিন্স অব ওয়েলস' এবং মার্কিন রণতরী 'অগাস্টায়' স্বাক্ষরিত।
∎ ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট স্বাক্ষর করে।
∎ মূলনীতি: ৮টি
304.
যুদ্ধকালীন মিত্র বাহিনীর প্রথম সম্মেলন কোথায় সংঘটিত হয়?
a) ভার্জিনিয়া
b) মস্কো
c) ওয়াশিংটন ডিসি
d) তেহরান
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তর: তেহরান।
-------------------
∎ তেহরান সম্মেলন: ১৯৪৩ সালে ইরানের তেহরানে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল এবং সোভিয়েত সেক্রেটারী জেনারেল স্ট্যালিন এক বৈঠকে জাতিসংঘ গঠনে একমত হন। সকল দেশকে সদস্য হবার আহবান করেন ।
305.
Veto ক্ষমতা প্রদান করা হয় কোন সম্মেলনে?
a) সানফ্রান্সিসকো
b) তেহেরান
c) মস্কো
d) ইয়াল্টা
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ইয়াল্টা।
-------------------
∎ ডাম্বারটন ওকস সম্মেলনে নিরাপত্তা পরিষদ গঠন এবং মূল উদ্যোক্তা ও ফ্রান্স সহ ৫টি স্থায়ী সদস্য নির্ধারণ করা হয়।
∎ ইয়াল্টা সম্মেলনে ৫টি স্থায়ী দেশকে 'Veto' ক্ষমতা প্রদান করা হয়।
306.
ইকোসকের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় কমিশন কোনটি?
a) ESCWA
b) ECA
c) ECLAC
d) ESCAP
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ESCAP.
-------------------
∎ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) এর আঞ্চলিক শাখা ৫ টি।
১. ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE)
▪ জেনেভা, সুইজারল্যান্ড
২. আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA)
▪ আদ্দিস আবাবা, ইথিওপিয়া
৩. লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC)
▪ সান্তিয়াগো, চিলি
৪. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)
▪ ব্যাংকক, থাইল্যান্ড
৫. পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA)
▪ বৈরুত, লেবানন
307.
United Nations Multidimensional Integrated Stabilization Mission in the Central African Republic (MINUSCA) কী?
a) সুরক্ষা কাউন্সিল
b) সনদ সংশােধন
c) বাজেট কর্মসূচি
d) শান্তিরক্ষা মিশন
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তর: শান্তিরক্ষা মিশন।
-------------------
চলমান শান্তিরক্ষী মিশন: ১২ টি মিশনের একটি United Nations Multidimensional Integrated Stabilization Mission in the Central African Republic (MINUSCA)
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী [UN Peacekeeping]
গঠন: ১৯৪৮
প্রথম মিশনের নাম: United Nations Truce Supervision Organization (UNTSO).
প্রথম মিশন প্রেরণ: জেরুজালেমে
সনদের অনুচ্ছেদ প্রেরণের শর্ত: ৩টি।
ক. যে দেশে বাহিনী প্রেরণ করা হবে সে দেশের সম্মতি থাকতে হবে ।
খ. নিরাপত্তা পরিষদ কর্তৃক শান্তিরক্ষী বাহিনী প্রেরণের প্রস্তাব অনুমোদিত হতে হবে ।
গ. জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর শান্তিরক্ষী বাহিনীতে স্বেচ্ছামূলকভাবে সেনাবাহিনী প্রেরণ করতে হবে।
এখন পর্যন্ত শান্তিরক্ষী মিশন গঠিত হয়েছে: ৭২ টি
308.
Group of Seventy Seven এর জন্ম হয়েছিল কত সালে?
a) ১৯৬১ সালে
b) ১৯৬৪ সালে
✓
c) ১৯৬৬ সালে
d) ১৯৬৭ সালে
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ১৯৬৪ সালে।
-------------------
G-77: Group of Seventy Seven
পরিচয়: জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট।
প্রতিষ্ঠা করে: জাতিসংঘের বাণিজ্য সম্প্রসারণ সংস্থা UNCTAD এবং ECOSOC
সদস্য: ১৩৪টি [প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭৭টি]
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান [২০১৪]
প্রতিষ্ঠা: ১৯৬৪
সদর দপ্তর: জাতিসংঘের কার্যালয়
309.
কর্মসংস্থান ও অর্থনীতির কথা বলা আছে SDGs এর কত নম্বর লক্ষ্যে?
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ৮।
-------------------
????'র ১৭টি লক্ষ্য হলো:
??? ??: দারিদ্র্য বিমোচন
??? ??: ক্ষুধা মুক্তি
??? ??: সুস্বাস্থ্য
??? ??: মানসম্মত শিক্ষা
??? ??: লিঙ্গ সমতা
??? ??: সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
??? ??: নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি
??? ??: কর্মসংস্থান ও অর্থনীতি
??? ??: উদ্ভাবন ও উন্নত অবকাঠামো
??? ??: বৈষম্য
??? ??: টেকসই নগর ও সম্প্রদায়
??? ??: পরিমিত ভোগ
??? ??: জলবায়ু বিষয়ে পদক্ষেপ
??? ??: টেকসই মহাসাগর
??? ??: ভূমির টেকসই ব্যবহার
??? ??: শান্তি ও ন্যায়বিচার
??? ??: টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব
310.
UNICEF প্রতিষ্ঠিত হয় কত সালে?
a) 1946
✓
b) 1947
c) 1948
d) 1949
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ১৯৪৬।
-------------------
UNICEF: United Nations Children's' Fund
জাতিসংঘের শিশু তহবিল
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
প্রতিষ্ঠা: ১৯৪৬ সালে [সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে]
Parent Organization: ECOSOC
নোবেল শান্তি লাভ: ১৯৬৫ সালে
311.
UNHCR কাজ করে কতটি দেশে?
a) 135
b) 137
✓
c) 134
d) 133
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ১৩৭।
-------------------
UNHCR: United Nations High Commissioner for Refugees
পরিচয়: জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা
সংক্ষেপে বলে: HCR
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
প্রতিষ্ঠা: ১৯৫০ সালে
Parent Organization: UNGA and ECOSOC
কাজ করে ১৩৭ টি দেশে
নোবেল শান্তি লাভ: ১৯৫৪ ও ১৯৮১
312.
এ পর্যন্ত কতটি শান্তিরক্ষী মিশন গঠিত হয়েছে?
a) 70
b) 71
c) 72
✓
d) 73
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ৭২।
-------------------
∎ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী | UN Peacekeeping]
গঠন: ১৯৪৮
প্রথম মিশনের নাম: United Nations Truce Supervision Organization (UNTSO).
প্রথম মিশন প্রেরণ: জেরুজালেমে
সনদের অনুচ্ছেদ প্রেরণের শর্ত: ৩টি।
ক. যে দেশে বাহিনী প্রেরণ করা হবে সে দেশের সম্মতি থাকতে হবে ।
খ. নিরাপত্তা পরিষদ কর্তৃক শান্তিরক্ষী বাহিনী প্রেরণের প্রস্তাব অনুমোদিত হতে হবে ।
গ. জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর শান্তিরক্ষী বাহিনীতে স্বেচ্ছামূলকভাবে সেনাবাহিনী প্রেরণ করতে হবে।
এখন পর্যন্ত শান্তিরক্ষী মিশন গঠিত হয়েছে: ৭২ টি
313.
শান্তিরক্ষীর সর্বশেষ মিশন MINUJUSTH কোন দেশে প্রেরিত হয়েছিল?
a) দক্ষিণ সুদান
b) হাইতি
✓
c) কংগো
d) ঘানা
ব্যাখ্যা:
সঠিক উত্তর: হাইতি।
-------------------
∎ The United Nations Mission for Justice Support in Haiti- MINUJUSTH
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী [UN Peacekeeping]
গঠন: ১৯৪৮ সালে।
প্রথম মিশনের নাম: United Nations Truce Supervision Organization (UNTSO).
প্রথম মিশন প্রেরণ: জেরুজালেমে
সনদের অনুচ্ছেদ প্রেরণের শর্ত: ৩টি।
ক. যে দেশে বাহিনী প্রেরণ করা হবে সে দেশের সম্মতি থাকতে হবে ।
খ. নিরাপত্তা পরিষদ কর্তৃক শান্তিরক্ষী বাহিনী প্রেরণের প্রস্তাব অনুমোদিত হতে হবে ।
গ. জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর শান্তিরক্ষী বাহিনীতে স্বেচ্ছামূলকভাবে সেনাবাহিনী প্রেরণ করতে হবে।
এখন পর্যন্ত শান্তিরক্ষী মিশন গঠিত হয়েছে: ৭২ টি
314.
আন্তর্জাতিক শ্রম সংস্থার সংক্ষিপ্ত রূপ কী?
a) IDA
b) IFA
c) IMA
d) ILO
✓
ব্যাখ্যা:
উত্তর: ILO.
International Labor Organization বা আন্তর্জাতিক শ্রম সংস্থা ১৯১৯ সালের ১১ এপ্রিল দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়। এটি জাতিসংঘের সবচেয়ে প্রাচীন ও প্রথম বিশেষায়িত সংস্থা। ১৯৭২ সালে বাংলাদেশ এর সদস্যপদ লাভ করে।
বাংলাদেশ ২২ মার্চ, ২০২২ এ কনভেনশন- ১৩৮ অনুমোদন করে এবং এর ফলে ১৪ বছরের নিচের শিশুশ্রম নিষিদ্ধে বাংলাদেশ অগ্রগতি লাভ করে।
315.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে কত সালে?
a) ১৯৭৮ সালে
b) ১৯৮০ সালে
c) ১৯৮৬ সালে
d) ১৯৮৮ সালে
✓
ব্যাখ্যা:
উত্তর: ১৯৮৮ সালে.
৭ এপ্রিল, ১৯৪৮ সালে WHO প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বর্তমানে WHO'র পরামর্শক বাংলাদেশের ডা. সেঁজুতি সাহা।
WHO ২০২০ সালে আফ্রিকা মহাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করে।
316.
জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট?
a) ILO
b) UNESCO
c) IMF
d) FAO
✓
ব্যাখ্যা:
উত্তর: FAO.
ILO - International Labor Organization
সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড
UNESCO - United Nation Educational, Scientific and Cultural Organization
সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স
IMF - International Monetary Fund
সদর দপ্তর - ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র
FAO - Food & Agricultural Organization
সদর দপ্তর - রোম, ইতালি
317.
জাতিসংঘের কোন সংস্থা জাতিসংঘ আইসিটি পুরস্কার প্রদান করেন?
a) ITO
b) UNESCO
c) ITU
✓
d) IFAD
ব্যাখ্যা:
উত্তর: ITU.
International Telecommunication Union বা আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা জাতিসংঘ আইসিটি পুরস্কার প্রদান করে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। ১৯৩ টি দেশ ITU এর সদস্য।
318.
জাতিসংঘের কোন অঙ্গসংস্থা জি-৭৭ কে দেখভাল করে থাকে?
a) ইকোসক
✓
b) সাধারণ পরিষদ
c) নিরাপত্তা পরিষদ
d) এস্ক্যাপ
ব্যাখ্যা:
উত্তর: ইকোসক।
G-77 (Group of Seventy Seven) জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট।
বর্তমান সদস্য - ১৩৪
Economic & Social Council (ECOSOC) Sustainable Development ধারনার প্রবর্তক। ইকোসক youth taking action শিরোনামে Agenda - 2030 গ্রহণ করে। বাংলাদেশ ১৯৭৬-১৯৭৮ সালের জন্য প্রথমবার ইকোসকের সদস্য নির্বাচিত হয়ে এবং ২০২০-২০২২ সালের জন্য ৯ম বারের মত সদস্য হয়।
319.
বাংলাদেশ কত সালের জন্য ইকোসকের সদস্য পদ লাভ করে ?
a) ২০২০-২২
✓
b) ২০২০-২১
c) ২০২০-২৩
d) ২০২০-২৪
ব্যাখ্যা:
উত্তর: ২০২০-২২।
ECOSOC - Economic and Social Council/অর্থনৈতিক ও সামাজিক পরিষদ।
প্রতিষ্ঠাকাল - ২৬ জুন, ১৯৪৫।
প্রতিষ্ঠাকালীন সদস্য - ১৮টি।
বর্তমানে সদস্য - ৫৪টি।
সদস্যের মেয়াদ - ৩ বছর।
আঞ্চলিক কমিশন - ৫ টি।
বর্তমান প্রেসিডেন্ট - কোলেন ভিক্সেন কেলাপাইল (বতসোয়ানা)।
বাংলাদেশ সদস্য (৯ম বার): ২০২০-২০২২।
320.
জাতিসংঘের পরমাণু গবেষণা প্রতিষ্ঠান কোনটি?
a) INTERPOL
b) IRNA
c) IAEA
✓
d) UNIDO
ব্যাখ্যা:
উত্তর: IAEA.
INTERPOL- International Criminal Police Organization একটি আন্তর্জাতিক সংস্থা যার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। এটি ১৯২৩ সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয়।
IRNA - Islamic Republic News Agency. এটি ইরানের অফিসিয়াল নিউজ এজেন্সি।১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হয়।
IAEA - International Atomic Energy Agency. এটি জাতিসংঘের আওতাধীন একটি সংস্থা। এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।এটি শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান।
UNIDO-UN Industrial Development Program. জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা UNIDO এর Parent Organization ECOSOC.