এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

বৈশ্বিক ইতিহাস

297 প্রশ্ন

201. ফরাসি বিপ্লবের সময়কাল -

a) ১৭৮৯-১৭৯৮
b) ১৭৮৯-১৭৯৯
c) ১৭৯১-১৭৯৯
d) ১৭৯০-১৭৯৮

202. ৩ সেপ্টেম্বর, ১৭৮৩ সালে প্যারিসে মোট কয়টি চুক্তি হয়?

a) 2
b) 4
c) 3
d) কোনটিই নয়
ব্যাখ্যা: উত্তর: ৩।

203. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন-

a) চতুর্দশ লুই
b) সপ্তদশ লুই
c) ষোড়শ লুই
d) পঞ্চদশ লুই
ব্যাখ্যা: উত্তর: ষোড়শ লুই।

204. ট্রাফালগার' - কোথায় অবস্থিত?

a) বেলজিয়াম
b) স্পেন
c) ফ্রান্স
d) ইতালি
ব্যাখ্যা: উত্তর: স্পেন।

205. কোন সাম্রাজ্যের যুবরাজের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়?

a) অটোমান
b) অস্ট্রো-হাঙ্গেরিয়ান
c) রোমান সাম্রাজ্য
d) হন সাম্রাজ্য
ব্যাখ্যা: ***অস্ট্রো-হাঙ্গেরিয়ান***

206. নিম্নের কোন দেশটি প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয়শক্তির দেশ ছিল?

a) বেলজিয়াম
b) বৃটেন
c) অস্ট্রিয়া
d) সার্বিয়া

207. প্রথম বিশ্বযুদ্ধের সময় বৃটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?

a) হেনরি আসকুইথ
b) চেম্বারলিন
c) চার্চিল
d) এটলি
ব্যাখ্যা: ***হেনরি আসকুইথ***

208. প্রথম বিশ্বযুদ্ধ কী নামে খ্যাত?

a) The World War
b) The Big War
c) The Great War
d) The victory War
ব্যাখ্যা: ***The Great War***

209. প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?

a) থিওডর রুজভেল্ট
b) ড. উড্রো উইলসন
c) ডেভিড লয়েড জর্জ
d) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
ব্যাখ্যা: ***ড. উড্রো উইলসন***

210. প্রথম বিশ্বযুদ্ধের সময় নিম্নের কোন বিপ্লবটি সংঘঠিত হয়েছিল?

a) অরেঞ্জ বিপ্লব
b) ভেলভেট বিপ্লব
c) অক্টোবর বিপ্লব
d) জেসমিন বিপ্লব
ব্যাখ্যা: ***অক্টোবর বিপ্লব***

211. প্রথম বিশ্ব যুদ্ধের সময়কাল-

a) ১৯১৪-১৯১৮
b) ১৯১৪-১৯১৯
c) ১৯১৪-১৯১৭
d) ১৯১৫-১৯১৯

212. ডি-ডে'র সঙ্গে সংশ্লিষ্ট-

a) প্রথম বিশ্বযুদ্ধ
b) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
c) আফগান যুদ্ধ
d) ভিয়েতনাম যুদ্ধ
ব্যাখ্যা: ***দ্বিতীয় বিশ্বযুদ্ধ*** *** D-Day - পরিচয়: Normandy Landings / Down Day/ Operation Neptune. ** দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬ জুন, ১৯৪৪ সালে মিত্রপক্ষ বিপুল সংখ্যক সৈন্য ফ্রান্সের নরমান্ডিতে অবতরণ করায়। ইউরোপের মূলভূখণ্ডে মিত্রবাহিনী এ অভিযান পরিচালনা করে। এটি ছিল ইতিহাসে পৃথিবীর সব চাইতে বড় উভচর আক্রমণ। এ দিনটি D-Day নামে খ্যাত। এই অভিযানের নাম ছিলো Operation Overlord। ** ফলাফল: ফ্রান্সকে জার্মানি থেকে মুক্ত করা হয়।

213. ঠাণ্ডা লড়াই ছিল মূলত-

a) পুঁজিবাদ ও সমাজতন্ত্রের আদর্শগত দ্বন্দ্ব
b) সরাসরি যুদ্ধ
c) অর্থনৈতিক দ্বন্দ্ব
d) সাংস্কৃতিক দ্বন্দ্ব
ব্যাখ্যা: ***পুঁজিবাদ ও সমাজতন্ত্রের আদর্শগত দ্বন্দ্ব*** *** ১৯৪৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সমাজতান্ত্রিক (Socialist) সোভিয়েত ইউনিয়ন ও পুঁজিবাদী (Capitalist) যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংঘাত হয় তা ইতিহাসে স্নায়ুযুদ্ধ/ ঠান্ডা যুদ্ধ নামে পরিচিত।

214. COMECON-এর পূর্ণরূপ কী?

a) Council of Military Confederation
b) Council for Mutual Military Network
c) Council of Mutual Economic Assistance
d) Council for Mutual Economic Assistance
ব্যাখ্যা: *** COMECON : Council for Mutual Economic Assisstance । *** প্রতিষ্ঠা: ১৯৪৯ । *** সোভিয়েত ব্লকের অন্তর্গত পূর্ব ইউরোপীয় দেশগুলির অর্থনৈতিক উন্নয়নের সুবিধার্থে এবং সমন্বয় করার জন্য 1949 সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত সংস্থা। *** পরিচয়: পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর অর্থনৈতিক জোট । *** সদর দপ্তর: মস্কো। *** সদস্য ছিল: পূর্ব ইউরোপীয় ০৮টি সহ মোট ১১টি । *** সমাজতান্ত্রিক দেশ: আলবেনিয়া, বুলগেরিয়া, রুমানিয়া, চেকোস্লোভাকিয়া, হাংগেরি, পূর্ব জার্মানি, পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন, মঙ্গোলিয়া, কিউবা, ভিয়েতনাম। *** বিলুপ্ত: ১৯৯১।

215. কিউবান মিসাইল সংকটের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?

a) বিল ক্লিনটন
b) জর্জ হাবার্ড বুশ
c) রিচার্ড নিক্সন
d) জন এফ কেনেডি
ব্যাখ্যা: ***জন এফ কেনেডি*** *** সংকটকাল: ১৬ থেকে ২৮ অক্টোবর, ১৯৬২ [১৩ দিন] *** প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র তুরস্কে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র স্থাপন করলে সোভিয়েত ইউনিয়ন কিউবায় মাঝারি পাল্লা ক্ষেপণাস্ত্র স্থাপন করে। *** প্রতিক্রিয়া: মার্কিন DEFCON 3 প্রতিরক্ষা লেভেলটি গুয়ান্তানামোতে সৈন্য জড়ো করতে থাকে। ফলে ভয়াবহ পরমানু সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। *** তৎকালীন রাষ্ট্রপ্রধান: মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং সোভিয়েত সর্বোচ্চ নেতা নিকিতা ক্রুশ্চেভ। *** সমাপ্তি: তুরস্ক ও ইতালি থেকে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র তুলে নিলে সোভিয়েত ইউনিয়নও ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করে।

216. পার্ল হারবার কোথায় অবস্থিত?

a) হাওয়াই
b) ভূমধ্যসাগরের তীর
c) আরব সাগর
d) আটলান্টিক মহাসাগর

217. নাগাসাকিতে পারমাণবিক হামলা করা হয়-

a) ১৯৪৫ সালের ৯ আগস্ট
b) ১৯৪৫ সালের ৬ আগস্ট
c) ১৯৪৫ সালের ৮ আগস্ট
d) ১৯৪৫ সালের ৭ আগস্ট
ব্যাখ্যা: ***১৯৪৫ সালের ৯ আগস্ট*** *** নাগাসাকি হামলা ** অবস্থান: জাপানের কিয়োশু দ্বীপে অবস্থিত বন্দর [নাগাসাকি শব্দের অর্থ: দীর্ঘ অন্তরীপ] । ** পারমাণবিক বোমার হামলার সময়: ৯ আগস্ট, ১৯৪৫। ** বোমা ফেলে: মার্কিন সামরিক বিমান বাহিনী। ** বোমার নাম: ফ্যাটম্যান । ** ফ্যাটম্যান নিক্ষেপ করার প্রথম টার্গেট ছিল: ককোরা শহর। ** কিন্তু এর পাশের শহর ইয়াওটাতে আগের দিন বোমা হামলার ফলে ককোরার আকাশ মেঘ এবং ধোয়াচ্ছন্ন ছিল ফলে দ্বিতীয় টার্গেট নাগাসাকিতে বোমা ফেলা হয়।

218. মনরো নীতির মূলভাব ছিল

a) ক. বাস্তববাদ
b) খ. উদারতাবাদ
c) গ. বিচ্ছিন্নতাবাদ (Isolation)
d) ঘ. পুঁজিবাদ
ব্যাখ্যা: ***গ. বিচ্ছিন্নতাবাদ (Isolation)***

219. ব্রাসেলস চুক্তিতে স্বাক্ষরকারী দেশ ছিল কতটি?

a) ৪টি
b) ৫টি
c) ৭টি
d) ১০টি
ব্যাখ্যা: ***৫টি*** ** পুঁজিবাদী পশ্চিম ইউরোপের প্রতিক্রিয়া স্বরুপ স্বাক্ষরিত হয়েছিল । *** ব্রাসেলস চুক্তি (Brussels Treaty) ** স্বাক্ষর: ১৭ মার্চ, ১৯৪৮ ** স্বাক্ষরকারী: ৫টি দেশ [বৃটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ] ** বিষয়বস্তু: সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে ডানকার্ক চুক্তির সম্প্রসারণ।

220. কোন মার্কিন প্রেসিডেন্ট এর নির্দেশে জাপানে আণবিক বোমা নিক্ষেপ করা হয়?

a) ক) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
b) খ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
c) গ) হ্যারি এস ট্রুম্যান
d) ঘ) লিন্ডন বি জনসন