241.
ট্রাফালগার যুদ্ধে কোন দেশ জয় লাভ করে?
a) ক) ফ্রান্স
b) খ) ব্রিটেন
✓
c) গ) স্পেন
d) ঘ) তুরস্ক
ব্যাখ্যা:
ট্রাফালগার যুদ্ধ:
- ট্রাফালগার যুদ্ধে ব্রিটেন জয় লাভ করে।
- ট্রাফালগার যুদ্ধ ছিল ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী নৌযুদ্ধ।
-ফ্রান্স ও স্পেনের মিলিত নৌশক্তির সাথে লড়াই করে ব্রিটেন।
- ব্রিটেনের নেতৃত্বে ছিলেন এডমিরাল লর্ড নেলসন।
- স্পেনের উপকূলে ১৮০৫ সালের ২১ অক্টোবর এই যুদ্ধ সংঘটিত হয়।
242.
‘Every man is guilty of all the good he didn't do’ - উক্তিটি কার?
a) ক) ভলতেয়ার
✓
b) খ) রুশো
c) গ) ফ্রেংকলিন
d) ঘ) গুস্তাভো
ব্যাখ্যা:
- ‘Every man is guilty of all the good he didn't do’ - উক্তিটি ভলতেয়ারের।
-ভলতেয়ার চেয়েছিলেন এমন একটি সমাজব্যবস্থা যেখানে প্রত্যেক মানুষ তার সাধ্যমতো ভালো কাজ করবে।
243.
বিখ্যাত ওয়াটারলু যুদ্ধ কবে সংঘটিত হয়?
a) ক) ১৮২১ সালে
b) খ) ১৮১৫ সালে
✓
c) গ) ১৮১১ সালে
d) ঘ) ১৮১৭ সালে
ব্যাখ্যা:
ওয়াটারলু যুদ্ধ:
- বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র বেলজিয়াম অবস্থিত।
- বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে।
- ওয়াটার লু যুদ্ধের যুদ্ধক্ষেত্র ছিল বেলজিয়াম।
- এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছিল।
- তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।
- ওয়াটার লুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম - আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)
244.
খ্রিস্টধর্মের প্রোটেস্ট্যান্ট আন্দোলনের প্রবর্তক মার্টিন লুথার কোন দেশের নাগরিক?
a) ক) যুক্তরাষ্ট্র
b) খ) জার্মানি
✓
c) গ) যুক্তরাজ্য
d) ঘ) ফ্রান্স
ব্যাখ্যা:
• মার্টিন লুথার হলেন জার্মানির একজন বিখ্যাত ধর্মযাজক।
• ষোড়শ শতকের শুরুর দিকে মার্টিন লুথার জার্মানিতে প্রচলিত পোপ নিয়ন্ত্রিত চার্চতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠে প্রতিবাদী খ্রিস্টধর্ম বা প্রোটেস্ট্যান্ট আন্দোলনের সূচনা করেন।• এই আন্দোলনের ফলশ্রুতিতে খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
245.
ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয় কবে?
a) ১২১২
b) ১২১০
c) ১২১৫
✓
d) ১২১৬
ব্যাখ্যা:
টেমস নদীর পারে ১২১৫ সালের ১৫ জুন রানিমেইড নামক স্থানে বসে কিং জন চুক্তিটিতে স্বাক্ষর করে। ইংল্যান্ডের সংবিধান বলতে নির্দিষ্ট কোনো দলিল নেই। এই দলিলটি সে দেশের অন্যতম সাংবিধানিক দলিল।
246.
প্রথম শিল্প বিপ্লবের স্থায়িত্ব ছিল -
a) ক) ১৭৪০ - ১৮৪০
b) খ) ১৭৬০ - ১৮৪০
✓
c) গ) ১৮৬০ - ১৯৪০
d) ঘ) ১৮৪০ - ১৯৪০
ব্যাখ্যা:
উত্তর: ১৭৬০ - ১৮৪০।
247.
প্রথম শিল্প বিপ্লব শুরু হয় কোন দেশে?
a) ক) ফ্রান্স
b) খ) ব্রিটেন
✓
c) গ) জার্মানি
d) ঘ) ইতালি
ব্যাখ্যা:
উত্তর: ব্রিটেন।
248.
'Bill of Rights' কোন দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকারের সাথে সম্পর্কিত?
a) ক) ফ্রান্স
b) খ) ব্রিটেন
c) গ) জার্মানি
d) ঘ) যুক্তরাষ্ট্র
✓
ব্যাখ্যা:
উত্তর: যুক্তরাষ্ট্র।
249.
দ্বিতীয় আফিম যুদ্ধে চীনের বিরুদ্ধে লড়াই করে -
a) ক) ব্রিটেন ও যুক্তরাষ্ট্র
b) খ) ফ্রান্স ও ব্রিটেন
✓
c) গ) পর্তুগাল ও ব্রিটেন
d) ঘ) ব্রিটেন ও হল্যান্ড
ব্যাখ্যা:
উত্তর: ফ্রান্স ও ব্রিটেন।
250.
ওয়াটারলু যুদ্ধে বিজিত পক্ষ কোনটি?
a) ক) স্প্যানিশ বাহিনী
b) খ) ফ্রান্স বাহিনী
✓
c) গ) সম্মিলিত ব্রিটিশ বাহিনী
d) ঘ) পর্তুগীজ বাহিনী
ব্যাখ্যা:
উত্তর: ফ্রান্স বাহিনী।
251.
কোন রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দিয়েছিল?
a) ক) ইংল্যাড
b) খ) ফ্রান্স
✓
c) গ) জার্মানি
d) ঘ) কানাডা
ব্যাখ্যা:
উত্তর: ফ্রান্স।
252.
রাশিয়ার সাথে যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে কোথায় নির্বাসনে পাঠানো হয়?
a) সেন্ট হেলেনা
b) কর্সিকা
c) সেন্ট এলবা
✓
d) দিয়াগো গার্সিয়া
ব্যাখ্যা:
উত্তর: সেন্ট এলবা।
253.
ফরাসী বিপ্লব শেষ হয় কবে?
a) 1789
b) 1791
c) 1795
d) 1799
✓
ব্যাখ্যা:
উত্তর: ১৭৯৯।
ব্যাখ্যা:
ফরাসি বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে।
১৪ জুলাই, ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ছিলেন।
'স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব' ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
ফরাসি বিপ্লবের সমাপ্তি হয়- ১৭৯৯।
254.
'গ্রেট হল' কোথায় অবস্থিত?
a) ব্রিটেন
b) যুক্তরাষ্ট্র
c) চীন
✓
d) রাশিয়া
ব্যাখ্যা:
উত্তর: চীন।
255.
নিচের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?
a) UNDP
b) UNESCO
✓
c) UNICEF
d) UNCTAD
ব্যাখ্যা:
উত্তর: UNESCO।
256.
'আরব বসন্ত' বলতে কি বুঝায়?
a) আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
✓
b) আরব অঞ্চলে বসন্তকাল
c) আরব রাজতন্ত্র
d) আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
ব্যাখ্যা:
উত্তর: আরবের বিভিন্ন দেশে গণজাগরণ।
ব্যাখ্যা:
আরব বসন্ত: ২০১০ সাল থেকে আরবের বিভিন্ন দেশে গণতন্ত্রপন্থীদের যে গণজাগরণের সৃষ্টি হয়েছিল তাকে আরব বসন্ত বলে।
আরব বসন্তের সূচনা হয় তিউনিশিয়াতে।
257.
আফগানিস্তানের আইনসভার নাম-
a) ওলেসি জিরগা
b) মেশারানো জিরগা
c) লয়া জিরগা
d) ন্যাশনাল অ্যাসেম্বলি
✓
ব্যাখ্যা:
উত্তর: ন্যাশনাল অ্যাসেম্বলি।
ব্যাখ্যা:
আফগানিস্তানের বিভিন্ন সম্প্রদায় , সম্মানিত উপজাতীয় ও রাজনৈতিক নেতাদের সর্বোচ্চ পরিষদ 'লয়া জিরগা' (Loya Jirga) ।
আফগানিস্তানের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নাম 'ন্যাশনাল অ্যাসেম্বলি ' (National Assembly) । নিম্নকক্ষের নাম 'ওলেসি জিরগা' (ইংরেজিতে House of the People) এবং উচ্চকক্ষের নাম 'মেশারানো জিরগা' (ইংরেজিতে House of Elders)।
258.
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের অর্থনৈতিক সীমারেখার দৈর্ঘ্য-
a) ২০০ নটিকেল মাইল
✓
b) ৩০০ নটিকেল মাইল
c) ৩৫০ নটিকেল মাইল
d) ৪৫০ নটিকেল মাইল
ব্যাখ্যা:
উত্তর: ২০০ নটিকেল মাইল।
ব্যাখ্যা:
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী,
একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে ৩৫০ নটিক্যাল মাইল।
অর্থনৈতিক সীমারেখার দৈর্ঘ্য - ২০০ নটিক্যাল মাইল।
259.
বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল স্বাক্ষর করে কবে?
a) 2004
b) 2003
c) 2002
d) 2000
✓
ব্যাখ্যা:
উত্তর: ২০০০।
ব্যাখ্যা:
অপর নাম: জৈব জ্বালানি নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
স্বাক্ষর: ২০০০।
বাংলাদেশ স্বাক্ষর করে: ২০০০ সালে।
বাংলাদেশ অনুমোদন করে: ২০০৪।
স্বাক্ষরিত হয়: মন্ট্রিল, কানাডা।
260.
বিশ্ব আবহাওয়া দিবস -
a) ৪ অক্টোবর
b) ২৩ অক্টোবর
c) ২৯ জুন
d) ২৩ মার্চ
✓
ব্যাখ্যা:
উত্তর: ২৩ মার্চ।
ব্যাখ্যা:
বিশ্ব প্রাণী দিবস - ৪ অক্টোবর।
বিশ্ব বন্যপ্রাণী দিবস - ৩ মার্চ
বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণ দিবস - ২২ মে।
বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।
বিশ্ব আবহাওয়া দিবস - ২৩ মার্চ।