261.
আধুনিক রাষ্ট্রব্যবস্থার সূচনা হয় কোনটির মাধ্যমে?
a) Bill of Rights
b) US Bill of Rights
c) ওয়েস্টফেলিয়া চুক্তি
✓
d) পিস অব প্যারিস
ব্যাখ্যা:
উত্তর: ওয়েস্টফেলিয়া চুক্তি।
262.
আমেরিকার স্বাধীনতা দিবস কবে?
a) ৪ জুলাই
✓
b) ৩ সেপ্টেম্বর
c) ২ জুলাই
d) ২ সেপ্টেম্বর
ব্যাখ্যা:
উত্তর: ৪ জুলাই। ১৭৭৬ সালের এই দিনে আমেরিকার স্বাধীনতা ঘোষিত হয়েছিল।
263.
'The Spirit of Laws' লিখেছেন-
a) মন্টেস্কু
✓
b) জ্যা জ্যাক রুশো
c) চার্লস ডিকেন্স
d) ভলতেয়ার
ব্যাখ্যা:
উত্তর: মন্টেস্কু।
264.
ফরাসি বিপ্লবের স্লোগানের রচয়িতা-
a) নেপোলিয়ান
b) মন্টেস্কু
c) জ্যা জ্যাক রুশো
✓
d) ভলতেয়ার
ব্যাখ্যা:
উত্তর: জ্যা জ্যাক রুশো।
265.
যুক্তরাষ্ট্রের ‘অধিকারের বিল’ পাস হয় কবে?
a) 1689
b) 1790
c) 1688
d) 1789
✓
ব্যাখ্যা:
উত্তর: ১৭৮৯।
266.
জাতিসংঘের টেকসই উন্নয়নের টার্গেট কয়টি?
a) 17
b) 230
c) 15
d) 169
✓
ব্যাখ্যা:
উত্তর: ১৬৯টি।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
- UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।
267.
এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
a) ক) জিব্রাল্টার প্রণালী
b) খ) বসফরাস প্রণালী
c) গ) বাব এল মান্দেব প্রণালী
✓
d) ঘ) বেরিং প্রণালী
ব্যাখ্যা:
উত্তর: বাব এল মান্দেব প্রণালী।
বাব এল মান্দেব প্রণালী (Bab el-Mandeb Strait):
- বাব এল মান্দেব লোহিত সাগরে অবস্থিত একটি প্রণালী।
প্রণালীটি -
- পৃথক করে -- এশিয়া (ইয়েমেন) - আফ্রিকা (জিবুতি ও ইরিত্রিয়া)
- সংযুক্ত করে -- এডেন সাগর ও লোহিত সাগর।
268.
যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
a) ক) ফ্লোরিডা
b) খ) হাইতি
c) গ) কিউবা
✓
d) ঘ) জ্যামাইকা
ব্যাখ্যা:
উত্তর: কিউবা।
গুয়ানতানামো বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার। এই কারাগারটি ২০০২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান। যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত।
- ক্যাম্প সেভেন হলো কিউবায় অবস্থিত যুক্ররাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারের একটি সুরক্ষিত ও গোপনীয় বন্দি শিবির।
- এই শিবিরে ৯/১১ হামলার সাথে জড়িত ও সিআইয়ের অন্যান্য শীর্ষ স্থানীয় অপরাধীদের আটকে রাখা হতো।
- যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ সম্প্রতি এই ক্যাম্পটি বন্ধের ঘোষণা দেয়।
269.
Sustainable Development Goals- এর মেয়াদ-
a) ২০১৫-২০৩০
b) ২০১৬-২০৩০
✓
c) ২০১৪-২০৩০
d) ২০১৬-২০৩১
ব্যাখ্যা:
উত্তর: ২০১৬-২০৩০।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো ভবিষ্যত আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত জাতিসংঘ প্রণয়নকৃত একগুচ্ছ লক্ষ্যমাত্রা।
- এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
270.
Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত ?
a) ক) চীন, রাশিয়া
b) খ) উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
✓
c) গ) জাপান, থাইল্যান্ড
d) ঘ) তাইওয়ান, হংকং
ব্যাখ্যা:
উত্তর: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া।
- দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য ১৯৯০-এর দশকে দক্ষিণ কোরিয়া এক নীতি গ্রহন করে যা ‘সানসাইন পলিসি’ (Sunshine Policy) নামে পরিচিত।
- এই পলিসির আওতায় দুই কোরীয়ার শীর্ষ নেতাদের মধ্যে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।
- সানশাইন পলিসির প্রবক্তা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং।
- এই পলিসির মেয়াদ ছিলো ১৯৯৮-২০০৮ সাল পর্যন্ত।
271.
BRICS এর বর্তমান সদস্য সংখ্যা-
ব্যাখ্যা:
উত্তর: ১১।
272.
দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় :
a) ক) স্থলবেষ্টিত রাষ্ট্র
b) খ) নিরপেক্ষ রাষ্ট্র
c) গ) বাফার রাষ্ট্র
✓
d) ঘ) জিরো সাম রাষ্ট্র
ব্যাখ্যা:
উত্তর: বাফার রাষ্ট্র।
বৈশ্বিক রাজনীতি ও কুটনীতিতে দুই বা ততােধিক বিবাদমান শক্তি বা দেশসমূহের মধ্যে সংঘর্ষ ও সংঘাত এড়ানাের জন্য দুইরাষ্ট্র বা শক্তির মাঝখানে যে ক্ষুদ্র রাষ্ট্র সৃষ্টি করা হয় বা বজায় রাখা হয় এবং যা অস্তিত্বশীল, সে রাষ্ট্রকে বাফার রাষ্ট্র বলা হয়।
- যে রাষ্ট্রের সাথে সাগর, মহাসাগরের কোনাে সংযােগ নেই, অন্যসব রাষ্ট্র দ্বারা বেষ্টিত তা স্থল বেষ্টিত রাষ্ট্র। যুদ্ধের সময় নিরপেক্ষ ভূমিকা পালনকারী রাষ্ট্র হলাে নিরপেক্ষ রাষ্ট্র।
- আর জিরাে সাম রাষ্ট্র মূলত জিরাে সাম গেম, যেখানে প্রতিযােগী দুই দেশের মধ্যে একজনের অর্জন অন্য জনের হারানাের সমান।
273.
কোন সাম্রাজ্যের যুবরাজের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়?
a) অটোমান
b) অস্ট্রো-হাঙ্গেরিয়ান
✓
c) রোমান সাম্রাজ্য
d) হন সাম্রাজ্য
ব্যাখ্যা:
***অস্ট্রো-হাঙ্গেরিয়ান***
274.
"Imperialism, the Highest Stage of Capitalism" বইটি কার লেখা?
a) টমাস
b) ভি আই লেনিন
✓
c) কার্ল মার্কস
d) এন্টিনিও গ্রামসি
ব্যাখ্যা:
*** লেনিনঃ
*** পরিচয়: রুশ কমিউনিস্ট পার্টি ও সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা।
*** উত্তরসূরী ছিলেন: মার্কস ও এঙ্গেলসের মতবাদের।
*** নেতাঃ সর্বহারাদের।
*** বলশেভিক পার্টির প্রতিষ্ঠা: ১৯০৩
*** বিদেশ থেকে প্রকাশিত তাঁর পত্রিকার নাম: ইসক্রা।
*** তাঁর বিখ্যাত গ্রন্থ: 'Imperialism: The Highest Stage of Capitalism (1917), Materialism and Empirio Criticism', 'Philosophical Notebook' (মার্কসের ‘ডাস ক্যাপিটাল' গ্রন্থের সমালোচনা), 'State and Revolution' ।
*** উক্তি: সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর।
275.
নিম্নের কোন দেশটি প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয়শক্তির দেশ ছিল?
a) বেলজিয়াম
b) বৃটেন
c) অস্ট্রিয়া
✓
d) সার্বিয়া
276.
প্রথম বিশ্বযুদ্ধের সময় বৃটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
a) হেনরি আসকুইথ
✓
b) চেম্বারলিন
c) চার্চিল
d) এটলি
ব্যাখ্যা:
***হেনরি আসকুইথ***
277.
'ডি-ডে'র সঙ্গে সংশ্লিষ্ট-
a) প্রথম বিশ্বযুদ্ধ
b) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
✓
c) আফগান যুদ্ধ
d) ভিয়েতনাম যুদ্ধ
ব্যাখ্যা:
***দ্বিতীয় বিশ্বযুদ্ধ***
*** D-Day - পরিচয়: Normandy Landings / Down Day/ Operation Neptune.
** দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬ জুন, ১৯৪৪ সালে মিত্রপক্ষ বিপুল সংখ্যক সৈন্য ফ্রান্সের নরমান্ডিতে অবতরণ করায়। ইউরোপের মূলভূখণ্ডে মিত্রবাহিনী এ অভিযান পরিচালনা করে। এটি ছিল ইতিহাসে পৃথিবীর সব চাইতে বড় উভচর আক্রমণ। এ দিনটি D-Day নামে খ্যাত। এই অভিযানের নাম ছিলো Operation Overlord।
** ফলাফল: ফ্রান্সকে জার্মানি থেকে মুক্ত করা হয়।
278.
ঠাণ্ডা লড়াই ছিল মূলত-
a) পুঁজিবাদ ও সমাজতন্ত্রের আদর্শগত দ্বন্দ্ব
✓
b) সরাসরি যুদ্ধ
c) অর্থনৈতিক দ্বন্দ্ব
d) সাংস্কৃতিক দ্বন্দ্ব
ব্যাখ্যা:
***পুঁজিবাদ ও সমাজতন্ত্রের আদর্শগত দ্বন্দ্ব***
*** ১৯৪৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সমাজতান্ত্রিক (Socialist) সোভিয়েত ইউনিয়ন ও পুঁজিবাদী (Capitalist) যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংঘাত হয় তা ইতিহাসে স্নায়ুযুদ্ধ/ ঠান্ডা যুদ্ধ নামে পরিচিত।
279.
COMECON-এর পূর্ণরূপ কী?
a) Council of Military Confederation
b) Council for Mutual Military Network
c) Council of Mutual Economic Assistance
d) Council for Mutual Economic Assistance
✓
ব্যাখ্যা:
*** COMECON : Council for Mutual Economic Assisstance ।
*** প্রতিষ্ঠা: ১৯৪৯ ।
*** সোভিয়েত ব্লকের অন্তর্গত পূর্ব ইউরোপীয় দেশগুলির অর্থনৈতিক উন্নয়নের সুবিধার্থে এবং সমন্বয় করার জন্য 1949 সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত সংস্থা।
*** পরিচয়: পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর অর্থনৈতিক জোট ।
*** সদর দপ্তর: মস্কো।
*** সদস্য ছিল: পূর্ব ইউরোপীয় ০৮টি সহ মোট ১১টি ।
*** সমাজতান্ত্রিক দেশ: আলবেনিয়া, বুলগেরিয়া, রুমানিয়া, চেকোস্লোভাকিয়া, হাংগেরি, পূর্ব জার্মানি, পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন, মঙ্গোলিয়া, কিউবা, ভিয়েতনাম।
*** বিলুপ্ত: ১৯৯১।
280.
কিউবান মিসাইল সংকটের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
a) বিল ক্লিনটন
b) জর্জ হাবার্ড বুশ
c) রিচার্ড নিক্সন
d) জন এফ কেনেডি
✓
ব্যাখ্যা:
***জন এফ কেনেডি***
*** সংকটকাল: ১৬ থেকে ২৮ অক্টোবর, ১৯৬২ [১৩ দিন]
*** প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র তুরস্কে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র স্থাপন করলে সোভিয়েত ইউনিয়ন কিউবায় মাঝারি পাল্লা ক্ষেপণাস্ত্র স্থাপন করে।
*** প্রতিক্রিয়া: মার্কিন DEFCON 3 প্রতিরক্ষা লেভেলটি গুয়ান্তানামোতে সৈন্য জড়ো করতে থাকে। ফলে ভয়াবহ পরমানু সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।
*** তৎকালীন রাষ্ট্রপ্রধান: মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং সোভিয়েত সর্বোচ্চ নেতা নিকিতা ক্রুশ্চেভ।
*** সমাপ্তি: তুরস্ক ও ইতালি থেকে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র তুলে নিলে সোভিয়েত ইউনিয়নও ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করে।