এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

বৈশ্বিক ইতিহাস

297 প্রশ্ন

121. নিচের কোন যুদ্ধটি "The Great War” নামে পরিচিত?

a) আরব-ইসরাইল যুদ্ধ
b) উপসাগরীয় যুদ্ধ
c) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
d) প্রথম বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা: উত্তর: প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ “মহাযুদ্ধ ” বা "The Great War” নামে ইতিহাসে বিখ্যাত। একনজরে প্রথম বিশ্বযুদ্ধ ▪ যুদ্ধ সংঘটনকাল:- ২৮ জুলাই, ১৯১৪ — ১১ নভেম্বর, ১৯১৮ খ্রিস্টাব্দ। ▪ অক্ষশক্তি:- জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, গ্রীস ও তুরস্ক। ▪ মিত্রশক্তি:- রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, চীন, সার্বিয়া, রোমানিয়া ও বেলজিয়াম প্রভৃতি দেশ। ▪ ফলাফল:- মিত্রশক্তি বিজয়ী।

122. ন্যাটোভুক্ত ইউরোপের বাইরের দেশ কয়টি?

a) ১টি
b) ২টি
c) ৩টি
d) ৪টি
ব্যাখ্যা: উত্তর: ২টি। NATO: - পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization. - NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে। - উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়। - NATO র বর্তমান সদস্য ৩১ টি। - সর্বশেষ সদস্য দেশ - ফিনল্যান্ড (যোগদান করে -৪ এপ্রিল, ২০২৩)। - NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস। - ২টি দেশ উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র ও কানাডা)। → অর্থাৎ, ন্যাটোভুক্ত ইউরোপের বাইরের দেশ: যুক্তরাষ্ট্র ও কানাডা।

123. সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন জোট কোনটি?

a) Warsaw Pact
b) NATO
c) SEATO
d) Warsaw protean
ব্যাখ্যা: উত্তর: Warsaw Pact. Warsaw Pact: - Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance। - সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি। - উদ্দেশ্য: মূলত, আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে সোভিয়েত প্রভাব বৃদ্ধিই ছিলো এর মূল উদ্দেশ্য। - স্বাক্ষর: ১৪ মে, ১৯৫৫। - স্বাক্ষরের স্থান: ওয়ারশ, পোল্যান্ড। - সদস্য সংখ্যা ছিলো: ৮টি; সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভিয়া, পূর্ব জার্মানি, হাঙেরি, পোল্যান্ড ও রোমানিয়া। - বিলুপ্ত: ১ জুলাই, ১৯৯১।

124. চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় কার নেতৃত্বে?

a) সান ইয়াত-সেন
b) মাও সেতুং
c) চিয়াং কাই-শেক
d) ওয়ান তিয়ান
ব্যাখ্যা: উত্তর: মাও সেতুং। চীনের সমাজতান্ত্রিক বিপ্লব (Chinese Communist Revolution) ▪ ১৯৪৯ সালে চীনের কমিউনিস্ট আর্মি জাতীয়তাবাদীদের বিরুদ্ধে জয়লাভ করে। ১ অক্টোবর, ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সেতুং বেইজিং— এর তিয়েনয়ানমেন স্কয়ারে দাঁড়িয়ে গনপ্রজাতন্ত্রী চীন (গণচীন) গঠনের কথা ঘোষণা করেন।

125. ফকল্যান্ড যুদ্ধের পক্ষসমূহ-

a) যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
b) আর্জেন্টিনা ও ফ্রান্স
c) যুক্তরাজ্য ও ফ্রান্স
d) যুক্তরাজ্য ও স্পেন
ব্যাখ্যা: উত্তর: যুক্তরাজ্য ও আর্জেন্টিনা। ফকল্যান্ড যুদ্ধ (Falklands War) ▪ যুদ্ধ সংঘটনকাল: ২ এপ্রিল, ১৯৮২ — ১৪ জুন, ১৯৮২ সাল পর্যন্ত। ▪ পক্ষসমূহ: যুক্তরাজ্য ও আর্জেন্টিনা। ▪ যুদ্ধ সংঘটনের স্থান: ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া দ্বীপ ও দক্ষিণ স্যান্ডুইচ দ্বীপ। ▪ ফলাফল: যুক্তরাজ্য বিজয়ী ও ফকল্যান্ড সহ কয়েকটি দ্বীপাঞ্চলে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

126. গোয়ের্নিকা' কার অঙ্কিত বিখ্যাত চিত্রকর্ম?

a) ক) সালভেদর ডালি
b) খ) পাবলো এস্কোবার
c) গ) মাইকেল অ্যাঞ্জেলো
d) ঘ) পাবলো পিকাসো
ব্যাখ্যা: উত্তর: পাবলো পিকাসো। পাবলো পিকাসো: - পাবলো পিকাসো একজন স্পেনিশ চিত্রকর ও ভাস্কর। - চিত্রকর্মে কিউবিজম অধ্যায়ের প্রবর্তক তিনি। - তার ২ হাজারেরও বেশি চিত্রকর্ম বিভিন্ন দেশের জাদুঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে। - পিকাসোর আঁকা অসংখ্য বিখ্যাত ছবির একটি হলো ‘গোয়ের্নিকা’।

127. প্রথম শিল্প বিপ্লব শুরু হয় -

a) ১৮ শতকের শেষে
b) ১৮ শতকের শুরুতে
c) ১৮ শতকের মাঝামাঝি
d) ১৯ শতকের শেষে
ব্যাখ্যা: উত্তর: ১৮ শতকের মাঝামাঝি।

128. জেসমিন বিপ্লব' কোন দেশে সংঘটিত হয়?

a) তিউনিশিয়া
b) মিসর
c) জর্ডান
d) মরক্কো
ব্যাখ্যা: উত্তর: তিউনিশিয়া আরব বসন্তের সময় তিউনিশিয়ায় ঘটে যাওয়া ঘটনাবলী - “জেসমিন বিপ্লব” (Jasmine Revolution) নামে পরিচিত।

129. চতুর্থ আরব-ইসরায়েল যুদ্ধ কী নামে পরিচিত?

a) Gulf War
b) Arab Revolt in Palestine
c) Yom Kippur War
d) Six-Day War
ব্যাখ্যা: উত্তর: Yom Kippur War. ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধ (Yom Kippur War)। যুদ্ধ সংঘটন কাল: ৬ অক্টোবর ২৫ অক্টোবর, ১৯৭৩ সাল। এই যুদ্ধকে চতুর্থ আরব ইসরাইল যুদ্ধ বলা হয়। এই যুদ্ধ "Yom Kippur War" নামে পরিচিত। প্রতিদ্বন্দ্বী পক্ষসমূহ – ইসরায়েল এবং মিশর ও সিরিয়ার নেতৃত্বে আরও কয়েকটি আরব দেশ। ফলাফল – ইসরায়েল বিজয়ী।

130. যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল-

a) সুয়েজ যুদ্ধ
b) কোরীয় যুদ্ধ
c) পাক ভারত যুদ্ধ-১৯৬৫
d) ফকল্যান্ড যুদ্ধ
ব্যাখ্যা: উত্তর: কোরীয় যুদ্ধ। কোরিয়া উপদ্বীপ ১৯১০ সালের আগে রাশিয়ার অধীনে এবং ১৯১০-৪৫ পর্যন্ত ছিলো জাপানের অধীনে। ১৯৪৫ সালে Trusteeship চুক্তির মাধ্যমে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়। ৫ বছর মেয়াদি চুক্তির মাধ্যমে। উত্তর কোরিয়াকে সোভিয়েত ইউনিয়ন এবং দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের নিকট প্রেরণ করা হয়। ১৯৫০ সালের মধ্যে স্বাধীনতা দেবার কথা থাকলেও ১৯৪৮ সালেই ২ দেশকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন স্বাধীনতা প্রদান করে। স্বাধীনতা পাবার পর থেকেই পীত সাগর বা Yellow Seaনিয়ে দুই দেশের মধ্যে বিরোধ লেগে থাকে। ১৯৫০ থেকে ১৯৫৩ পর্যন্ত দুই কোরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে। ১৯৫৩ সালের Treaty of Armistice এবং ১৯৫০ সালের শান্তির জন্য ঐক্য প্রস্তাবের (Uniting for peace resolution) ভিত্তিতে কোরীয় যুদ্ধ অবসান হয়।

131. কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?

a) ভিয়েতনাম সংকট
b) সাইপ্রাস সংকট
c) কোরিয়া সংকট
d) প্যালেষ্টাইন সংকট
ব্যাখ্যা: উত্তর: কোরিয়া সংকট। কোরিয়া উপদ্বীপ ১৯১০ সালের আগে রাশিয়ার অধীনে এবং ১৯১০-৪৫ পর্যন্ত ছিলো জাপানের অধীনে। ১৯৪৫ সালে Trusteeship চুক্তির মাধ্যমে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়। ৫ বছর মেয়াদি চুক্তির মাধ্যমে। উত্তর কোরিয়াকে সোভিয়েত ইউনিয়ন এবং দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের নিকট প্রেরণ করা হয়। ১৯৫০ সালের মধ্যে স্বাধীনতা দেবার কথা থাকলেও ১৯৪৮ সালেই ২ দেশকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন স্বাধীনতা প্রদান করে। স্বাধীনতা পাবার পর থেকেই পীত সাগর বা Yellow Seaনিয়ে দুই দেশের মধ্যে বিরোধ লেগে থাকে। ১৯৫০ থেকে ১৯৫৩ পর্যন্ত দুই কোরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে। ১৯৫৩ সালের Treaty of Armistice এবং ১৯৫০ সালের শান্তির জন্য ঐক্য প্রস্তাবের ভিত্তিতে কোরীয় যুদ্ধ অবসান হয়।

132. আমেরিকার চালকবিহীন গােয়েন্দা বিমান স্টিলথ ড্রোন টি কী?

a) বােমারু বিমান চালিত
b) মিগ চালিত
c) হেলিকপাটার চালিত
d) শক্তিশালী রকেট চালিত
ব্যাখ্যা: উত্তর: বােমারু বিমান চালিত।

133. বসনিয়ার যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?

a) বিল ক্লিনটন
b) জিমি কার্টার
c) নিক্সন
d) রিগান
ব্যাখ্যা: উত্তর: বিল ক্লিনটন। ১৯৯২ সালের ১ মার্চ যুগোস্লাভিয়ার কাছে স্বাধীনতা পায় বসনিয়া-হার্জেগোভিনা। কিন্তু সদ্যস্বাধীন দেশটির নিয়ন্ত্রণ নিয়ে তখন শুরু হয় দ্বন্দ্ব। বসনীয় মুসলমান, ক্রোয়েশীয় ও সার্বীয় জাতির লোকদের মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। চার বছর স্থায়ী এই যুদ্ধে মূলত বসনিয়ার মুসলমানদের নির্মূল করার উদ্দেশ্যে জাতিগত শুদ্ধি অভিযান চালায় সার্বরা। নির্বিচার গণহত্যা ও ধর্ষণ যুদ্ধজয়ের কৌশল হিসেবে ব্যবহার করে সার্বরা। ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী এ যুদ্ধে এক লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটে; বাস্তুচ্যুত হয় ২২ লাখ। ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর প্যারিসে সই করা ডেটন চুক্তি অনুসারে সেনা প্রত্যাহার করে সার্বরা এবং এর মাধ্যমে বসনিয়া যুদ্ধের অবসান হয়। মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

134. ইউরােপের ককপিট’ বলা হয় কোন দেশকে?

a) বেলজিয়াম
b) ফ্রান্স
c) জার্মানি
d) ফিনল্যান্ড
ব্যাখ্যা: উত্তর: বেলজিয়াম। প্রায়ই যুদ্ধ সংগঠিত হয়েছে এমন জায়গাকে ককপিট বলা হয়। বেলজিয়ামকে ইউরোপের ককপিট বা ইউরোপের সমরক্ষেত্র বা রণক্ষেত্র বলা হয়, কারণ এখানে অডেন আর্দে, রামিল্লিস, ফন্টেনোই ফ্লেউরাস, জেম্মাপেস, লিগনি কোয়াটেরে ব্রাস এবং বিখ্যাত ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়েছিল।

135. কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নােবেল পুরস্কার পান?

a) ইয়াসির আরাফাত
b) নাগিব মাহফুজ
c) আনােয়ার সাদাত
d) প্রফেসর আব্দুস সালাম
ব্যাখ্যা: উত্তর: আনােয়ার সাদাত।

136. Cold war শব্দটি প্রথম ব্যবহার করেন নিম্নের কোন ব্যক্তি?

a) উইনস্টন চার্চিল
b) বার্নাড বুরুচ
c) ওয়াল্টার লিপমান
d) রবার্ট বুরুচ
ব্যাখ্যা: উত্তর: ওয়াল্টার লিপমান। সরাসরি যুদ্ধে না গিয়েও নিজস্ব অর্থনৈতিক, সামরিক ও প্রচারণা শক্তির মাধ্যমে ক্ষমতা, প্রভাব ও প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করে তখন তাকে স্নায়ুযুদ্ধ বা ঠাণ্ডা লড়াই বা Cold War বলে। ১৯৪৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সমাজতান্ত্রিক (Socialist) সোভিয়েত ইউনিয়ন ও পুঁজিবাদী (Capitalist) যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংঘাত হয় তা ইতিহাসে স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। Cold War বা স্নায়ুযুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান তাঁর 'The Cold War' গ্রন্থে।

137. নাগাসাকিতে পারমাণবিক হামলা করা হয়-

a) ১৯৪৫ সালের ৯ আগস্ট
b) ১৯৪৫ সালের ৬ আগস্ট
c) ১৯৪৫ সালের ৮ আগস্ট
d) ১৯৪৫ সালের ৭ আগস্ট
ব্যাখ্যা: উত্তর: ১৯৪৫ সালের ৯ আগস্ট। নাগাসাকি হামলা অবস্থান: জাপানের কিয়োশু দ্বীপে অবস্থিত বন্দর [নাগাসাকি শব্দের অর্থ: দীর্ঘ অন্তরীপ] । পারমাণবিক বোমার হামলার সময়: ৯ আগস্ট, ১৯৪৫। বোমা ফেলে: মার্কিন সামরিক বিমান বাহিনী। বোমার নাম: ফ্যাটম্যান । ফ্যাটম্যান নিক্ষেপ করার প্রথম টার্গেট ছিল: ককোরা শহর। কিন্তু এর পাশের শহর ইয়াওটাতে আগের দিন বোমা হামলার ফলে ককোরার আকাশ মেঘ এবং ধোয়াচ্ছন্ন ছিল ফলে দ্বিতীয় টার্গেট নাগাসাকিতে বোমা ফেলা হয়।

138. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় -

a) ১৯৪৪ সালের ১ সেপ্টম্বর
b) ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর
c) ১৯৪৫ সালের ৯ আগস্ট
d) ১৯৪৫ সালের ৬ আগস্ট
ব্যাখ্যা: উত্তর: ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর। ক. ইতালির আত্মসমর্পণ: ১৯৪৩ সালের ২৫ জুলাই মুসোলিনী পদত্যাগে বাধ্য হন। এরপর ৩ সেপ্টেম্বর, ১৯৪৩ সালে মিত্রশক্তি সিসিলি আক্রমণ করে ইতালিকে পরাজিত করে। খ. জার্মানির আত্মসমর্পণ: জার্মানি আত্মসমর্পণ করে- ৭ মে, ১৯৪৫ আত্মসমর্পণ চুক্তি হয়— ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চলীয় বিমস্ শহরে। জার্মানির পক্ষে আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করে- ফিল্ড মার্শাল উইলহেম কেইটেল। মিত্রপক্ষের হয়ে স্বাক্ষর করে- জেনারেল আইজেনহাওয়ার। ইউরোপে বিজয় দিবস উদযাপন করা হয়- ৮ মে, ১৯৪৫। গ. জাপানের আত্মসমর্পণ: জাপান আত্মসমর্পণের ঘোষণা দেয়- ১৪ আগস্ট, ১৯৪৫ এবং আত্মসমর্পণ চুক্তি স্বাক্ষর করে- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ জাপানের পক্ষে স্বাক্ষর করেন- দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মামুরু শিগেমিৎসু এবং যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন- ম্যাক আর্থার। আত্মসমর্পণ অনুষ্ঠান হয়— মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মিসৌরিতে।

139. হিরােশিমায় নিক্ষিপ্ত বােমার নাম কী?

a) স্কাড
b) ডেস্ট্রয়ার
c) লিটল বয়
d) প্যাট্রিয়ট
ব্যাখ্যা: উত্তর: লিটল বয়। হিরোশিমা হামলাঃ অবস্থান: জাপানের সর্ববৃহৎ দ্বীপ হনশুর সর্ববৃহৎ শহর। বোমার ধরণ: প্রথমবারের মতো পারমাণবিক বোমা। সময়: ৬ আগস্ট, ১৯৪৫ সাল | বোমা ফেলে: যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী | হিরোশিমার বৈশিষ্ট্য: জাপানের চোগুকো অঞ্চলের সামরিক সদর দপ্তর, নৌ-সেনা সদর দপ্তর এবং সর্ববৃহৎ সামরিক রসদ সরবরাহের ডিপো ছিল হিরোশিমা শহর। পারমাণবিক বোমার নাম: লিটল বয় । লিটল বয় বহনকারী বিমান: বোয়িং বি ২৯ সুপার ফরট্রিস (এনোলা গে)। পাইলট: কর্নেল পল টিবেটস।

140. ডি-ডে'র সঙ্গে সংশ্লিষ্ট-

a) প্রথম বিশ্বযুদ্ধ
b) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
c) আফগান যুদ্ধ
d) ভিয়েতনাম যুদ্ধ
ব্যাখ্যা: উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধ। D-Day - পরিচয়: Normandy Landings / Down Day/ Operation Neptune. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬ জুন, ১৯৪৪ সালে মিত্রপক্ষ বিপুল সংখ্যক সৈন্য ফ্রান্সের নরমান্ডিতে অবতরণ করায়। ইউরোপের মূলভূখণ্ডে মিত্রবাহিনী এ অভিযান পরিচালনা করে। এটি ছিল ইতিহাসে পৃথিবীর সব চাইতে বড় উভচর আক্রমণ। এ দিনটি D-Day নামে খ্যাত। এই অভিযানের নাম ছিলো Operation Overlord। ফলাফল: ফ্রান্সকে জার্মানি থেকে মুক্ত করা হয়।