এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

বৈশ্বিক ইতিহাস

297 প্রশ্ন

81. ডমিনাে' তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযােজ্য ছিল?

a) নিকট প্রাচ্য
b) পূর্ব আফ্রিকা
c) দক্ষিণ-পূর্ব এশিয়া
d) পূর্ব ইউরােপ
ব্যাখ্যা: উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়া। ডমিনো হলো ১টি খেলার নাম। এটাতে থাকে দিয়াশলাইয়ের বাক্সের size-এর মতে ছোট চারকোণা অনেকগুলো টুকরো যা খাড়া করে দাড় করিয়ে রাখা যায়। খেলায় পরপর অনেকগুলো ডমিনোকে দাঁড় করিয়ে সাজানো হয়। তারপর প্রথমটিকে টোকা মরলে সেটি পরেরটির উপর হেলান দিয়ে পড়ে। এইভাবে সবগুলো হেলে পড়ে যায়। পঞ্চাশ এর দশকে রাশিয়া ও চায়নার সাহায্যে বিভিন্ন দেশ কমিউনিস্ট হয়ে যাচ্ছিলো। আমেরিকানরা দেখলো ১টি দেশ কমিউনিস্ট হলে, তার পাশের দেশও কমিউনিস্ট হয়ে যায়। এই ব্যাপারটিকেই তারা নাম দিয়েছিলো Domino Theory। এই কারণে আমেরিকানরা ভিয়েতনামে এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ করেছিলো যাতে দক্ষিণ ভিয়েতনাম কমিউনিস্টদের দখলে না যায়।

82. গ্লাসনস্ত নীতি' কোন দেশে চালু হয়েছিল?

a) চীন
b) সাবেক সােভিয়েত ইউনিয়ন
c) হাঙ্গেরি
d) পােল্যান্ড
ব্যাখ্যা: উত্তর: সাবেক সােভিয়েত ইউনিয়ন। গ্লাসনস্ত: প্রবর্তক: সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। প্রবর্তন: ১৯৮৭ পরিচয়: সোভিয়েত খোলানীতি (Open Discussion) নামে । বিষয়বস্তু: সোভিয়েত ইউনিয়নের জনগণ নিৰ্ভয়ে খোলাখুলিভাবে তাদের মতামতাদি প্রকাশ করতে পারবেন।

83. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল-

a) কমিন্টার্ন
b) কমিনফর্ম
c) কমেকন
d) কোনােটিই নয়
ব্যাখ্যা: উত্তর: কমেকন। COMECON : Council for Mutual Economic Assistance । প্রতিষ্ঠা: ১৯৪৯ । সোভিয়েত ব্লকের অন্তর্গত পূর্ব ইউরোপীয় দেশগুলির অর্থনৈতিক উন্নয়নের সুবিধার্থে এবং সমন্বয় করার জন্য 1949 সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত সংস্থা। পরিচয়: পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর অর্থনৈতিক জোট । সদর দপ্তর: মস্কো। সদস্য ছিল: পূর্ব ইউরোপীয় ০৮টি সহ মোট ১১টি । সমাজতান্ত্রিক দেশ: আলবেনিয়া, বুলগেরিয়া, রুমানিয়া, চেকোস্লোভাকিয়া, হাংগেরি, পূর্ব জার্মানি, পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন, মঙ্গোলিয়া, কিউবা, ভিয়েতনাম। বিলুপ্ত: ১৯৯১।

84. রুশ-আফগান যুদ্ধের স্থায়িত্বকাল ছিল কত বছর?

a) ১০ বছর
b) ১২ বছর
c) ১৫ বছর
d) ২১ বছর
ব্যাখ্যা: উত্তর: ১০ বছর। সময়কাল: ১৯৭৯-১৯৮৯। প্রেক্ষাপট: নূর মোহাম্মদ তারেকি ও হাফিজুল্লাহ্ আমিনের সমর্থকদের মধ্যে বিরোধে সোভিয়েত ইউনিয়ন লিওন্দি ব্রেজনেভের নেতৃত্বে তারেকিকে সমর্থন করে। অপরদিকে ৩৪টি OIC সদস্য আমিনের সমর্থকদের সমর্থন করে। আফগানিস্তানকে সমর্থনকারী মুজাহিদ: ‘পেশোয়ার-০৭' নামে মুজাহিদ গ্রুপ। ওসামা-বিন-লাদেন ছিলেন পাকিস্তানে ‘পেশোয়ার-০৭' এর অন্তর্ভুক্ত। লাদেন ১৯৮৮ সালে পাকিস্তানের পেশোয়ারে প্রতিষ্ঠা করে 'আল কায়েদা’। যুদ্ধের ধরণ: ছায়া যুদ্ধ / Proxy War। ফলাফল: সোভিয়েত ইউনিয়ন পরাজিত।

85. রুশ-আফগান যুদ্ধের ব্যাপ্তিকাল ছিল-

a) ১৯৭৩-১৯৮৩
b) ১৯৭৫-১৯৮৫
c) ১৯৭৭-১৯৮৭
d) ১৯৭৯-১৯৮৯
ব্যাখ্যা: উত্তর: সময়কাল: ১৯৭৯-১৯৮৯। প্রেক্ষাপট: নূর মোহাম্মদ তারেকি ও হাফিজুল্লাহ্ আমিনের সমর্থকদের মধ্যে বিরোধে সোভিয়েত ইউনিয়ন লিওন্দি ব্রেজনেভের নেতৃত্বে তারেকিকে সমর্থন করে। অপরদিকে ৩৪টি OIC সদস্য আমিনের সমর্থকদের সমর্থন করে। আফগানিস্তানকে সমর্থনকারী মুজাহিদ: ‘পেশোয়ার-০৭' নামে মুজাহিদ গ্রুপ। ওসামা-বিন-লাদেন ছিলেন পাকিস্তানে ‘পেশোয়ার-০৭' এর অন্তর্ভুক্ত। লাদেন ১৯৮৮ সালে পাকিস্তানের পেশোয়ারে প্রতিষ্ঠা করে 'আল কায়েদা’। যুদ্ধের ধরণ: ছায়া যুদ্ধ / Proxy War। ফলাফল: সোভিয়েত ইউনিয়ন পরাজিত।

86. রুশ-আফগান যুদ্ধে পরাজিত হয় কোন দেশ?

a) মার্কিন যুক্তরাষ্ট্র
b) পাকিস্তান
c) ভারত
d) সােভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা: উত্তর: সােভিয়েত ইউনিয়ন। সময়কাল: ১৯৭৯-১৯৮৯। প্রেক্ষাপট: নূর মোহাম্মদ তারেকি ও হাফিজুল্লাহ্ আমিনের সমর্থকদের মধ্যে বিরোধে সোভিয়েত ইউনিয়ন লিওন্দি ব্রেজনেভের নেতৃত্বে তারেকিকে সমর্থন করে। অপরদিকে ৩৪টি OIC সদস্য আমিনের সমর্থকদের সমর্থন করে। আফগানিস্তানকে সমর্থনকারী মুজাহিদ: ‘পেশোয়ার-০৭' নামে মুজাহিদ গ্রুপ। ওসামা-বিন-লাদেন ছিলেন পাকিস্তানে ‘পেশোয়ার-০৭' এর অন্তর্ভুক্ত। লাদেন ১৯৮৮ সালে পাকিস্তানের পেশোয়ারে প্রতিষ্ঠা করে 'আল কায়েদা’। যুদ্ধের ধরণ: ছায়া যুদ্ধ / Proxy War। ফলাফল: সোভিয়েত ইউনিয়ন পরাজিত।

87. সােভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট কে ছিলেন?

a) মিখাইল গর্বাচেভ
b) নিকিতা ক্রুশ্চেভ
c) নিকোলাই কোসিগিনি
d) নিকোলাই পদর্গনি
ব্যাখ্যা: উত্তর: মিখাইল গর্বাচেভ। সোভিয়েত ইউনিয়নের এই নেতা ছিলেন 'গ্লাসনস্ত' ও 'পেরেস্ত্রৈকা' নীতির প্রবক্তা।

88. Cold War-এর অবসান হয় কত সালে?

a) ১৯৯০ সালে
b) ১৯৯১ সালে
c) ১৯৯২ সালে
d) ১৯৯৩ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৯১ সালে। সরাসরি যুদ্ধে না গিয়েও নিজস্ব অর্থনৈতিক, সামরিক ও প্রচারণা শক্তির মাধ্যমে ক্ষমতা, প্রভাব ও প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করে তখন তাকে স্নায়ুযুদ্ধ বা ঠাণ্ডা লড়াই বা Cold War বলে। ১৯৪৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সমাজতান্ত্রিক (Socialist) সোভিয়েত ইউনিয়ন ও পুঁজিবাদী (Capitalist) যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংঘাত হয় তা ইতিহাসে স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। Cold War বা স্নায়ুযুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান তাঁর 'The Cold War' গ্রন্থে। আনুষ্ঠানিকভাবে স্নায়ুযুদ্ধের ঘোষণা দেয়া হয় ট্রুম্যান নীতির (১৯৪৭) মাধ্যমে এবং সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ মাল্টা কনফারেন্সের (১৯৮৯) মাধ্যমে স্নায়ুযুদ্ধের সমাপ্তির ঘোষণা দেন। তবে, স্নায়ুযুদ্ধ কার্যতভাবে শেষ হয় ১৯৯১ সালে।

89. সােভিয়েত ইউনিয়নের পতন ঘটে কত সালে?

a) ১৯৯০ সালে
b) ১৯৯১ সালে
c) ১৯৯২ সালে
d) ১৯৯৩ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৯১ সালে। সোভিয়েত পতন: ১৯৯১ সালের Union Treaty ব্যর্থ হওয়ার মাধ্যমে ১৯২২ সালে গঠিত সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়। মোট ১৫টি রাষ্ট্রের জন্ম হয়: ০১. রাশিয়া ০২. ইউক্রেন ০৩. বেলারুশ ০৪. তুর্কেমেনিস্তান ০৫. তাজিকিস্তান ০৬. কাজাখস্তান ০৭. কিরঘিজস্তান ০৮ উজবেকিস্তান ০৯. জর্জিয়া ১০. আজারবাইজান ১১. এস্তোনিয়া ১২. লাটভিয়া ১৩. লিথুনিয়া ১৪. আর্মেনিয়া ১৫. মলদোভা ।

90. সােভিয়েত ইউনিয়ন ভেঙ্গে মােট কতটি রাষ্ট্রের জন্ম হয়?

a) ১৪টি
b) ১৫টি
c) ১০টি
d) ১২টি
ব্যাখ্যা: উত্তর: ১৫টি। সোভিয়েত পতন: ১৯৯১ সালের Union Treaty ব্যর্থ হওয়ার মাধ্যমে ১৯২২ সালে গঠিত সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়। মোট ১৫টি রাষ্ট্রের জন্ম হয়: ০১. রাশিয়া ০২. ইউক্রেন ০৩. বেলারুশ ০৪. তুর্কেমেনিস্তান ০৫. তাজিকিস্তান ০৬. কাজাখস্তান ০৭. কিরঘিজস্তান ০৮ উজবেকিস্তান ০৯. জর্জিয়া ১০. আজারবাইজান ১১. এস্তোনিয়া ১২. লাটভিয়া ১৩. লিথুনিয়া ১৪. আর্মেনিয়া ১৫. মলদোভা ।

91. ট্রুম্যান নীতির প্রবক্তা কোন মার্কিন প্রেসিডেন্ট?

a) আইজেনহাওয়ার
b) রুজভেল্ট
c) জেমস মনরো
d) হ্যারি এস ট্রুম্যান
ব্যাখ্যা: উত্তর: হ্যারি এস ট্রুম্যান ট্রুম্যান নীতি (Truman Doctrine) - ঘোষণা: ১৯৪৭ সালের ১২ মার্চ, মার্কিন কংগ্রেসে। ঘোষণাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। বিষয়বস্তু: ট্রুম্যান আনুষ্ঠানিকভাবে Cold War শব্দটি ব্যবহার করেন এবং তুরস্ক ও গ্রিসকে ৪০ কোটি ডলার সহায়তার ঘোষণা দেন। বি.দ্রঃ ট্রুম্যান নীতির পরই বিশ্বে ডলার কূটনীতি চালু হয়।

92. মার্কিন পররাষ্ট্র সচিব কোন বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে গিয়ে মার্শাল পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন?

a) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
b) ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়
c) আরিজোনা বিশ্ববিদ্যালয়
d) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা: উত্তর: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। মার্শাল প্ল্যান (Marshal Plan) - ঘোষণা: ১৯৪৭ সালের ৫ জুন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় | ঘোষণাকারী: তৎকালীন মার্কিন সেক্রেটারি অব দ্য স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) জর্জ সি মার্শাল। আইনসভায় অনুমোদন: ১৯৪৮ সালের ৩ এপ্রিল | বিষয়বস্তু: ইউরোপের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ১২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেন। এর মধ্যে ২৬% পাবে যুক্তরাজ্য।

93. পশ্চিম ইউরােপের দেশগুলাের অর্থনীতি পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র যে আর্থিক পরিকল্পনা গ্রহণ করে তা কী নামে পরিচিত?

a) ট্রুম্যান নীতি
b) মার্শাল প্লান
c) কমেকন
d) কমিনফর্ম
ব্যাখ্যা: উত্তর: মার্শাল প্ল্যান (Marshal Plan) - ঘোষণা: ১৯৪৭ সালের ৫ জুন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় | ঘোষণাকারী: তৎকালীন মার্কিন সেক্রেটারি অব দ্য স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) জর্জ সি মার্শাল। আইনসভায় অনুমোদন: ১৯৪৮ সালের ৩ এপ্রিল | বিষয়বস্তু: ইউরোপের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ১২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেন। এর মধ্যে ২৬% পাবে যুক্তরাজ্য।

94. নিচের কোনটি NATO ভুক্ত মুসলিম দেশ?

a) সৌদি আরব
b) তুরস্ক
c) জর্ডান
d) উজবেকিস্তান
ব্যাখ্যা: উত্তর: তুরস্ক। NATO: - পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization - NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে। - NATO গঠনের মূল উদ্দেশ্য ছিল - সমাজতন্ত্রের বিস্তার ঠেকানো এবং সম্মিলিতভাবে সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করা। - NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি। - NATO র বর্তমান সদস্য ৩১ টি । - NATO ভুক্ত মুসলিম দেশ ২টি (তুরস্ক ও আলবেনিয়া)। - NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস (নোট: প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল প্যারিসে)। - মহাপরিচালক- Jens Stoltenberg

95. Warsaw Pact চুক্তিটির বিলুপ্তি ঘটে-

a) ১৯৮৮ সালে
b) ১৯৯১ সালে
c) ১৯৯০ সালে
d) ১৯৯৩ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৯১ সালে। Warsaw Pact: - ন্যাটো জোটের বিপরীত জোট হিসেবে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়ারশ প্যাক্ট নামে সামরিক জোট গঠন করে। - এই জোটের উদ্দেশ্য ছিলো পুঁজিবাদী দেশগুলোর আগ্রাসন প্রতিহত করা। - সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে ১৯৯১ সালের ১ জুলাই ওয়ারশ প্যাক্ট বিলুপ্ত ঘটে।

96. দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ কত সালে হয়েছিল?

a) ১৯৪৮ সালে
b) ১৯৫৬ সালে
c) ১৯৬৭ সালে
d) ১৯৭৩ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৫৬ সালে। আরব-ইসরাইল যুদ্ধঃ এ পর্যন্ত আবর-ইসরাইল ৪টি যুদ্ধ সংগঠিত হয়। ১৯৪৮ প্রথম আরব ইসরাইল যুদ্ধে আরবরা পরাজিত হয়। ১৯৫৬ সালে মিশর কর্তৃক সুয়েজখাল জাতীয়করণ করাকে কেন্দ্র করে দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ বাঁধে। ফ্রান্স ও ইংল্যান্ড ইসরাইলকে সমর্থন করে। ১৯৬৭ সালে তৃতীয় আরব ইসরাইল যুদ্ধে ইসরাইল জেরুজালেমের বিরাট অংশ, সিনাই, পশ্চিম তীর ও গাজাসহ সিরিয়ার মালভূমি দখল করে নেয় । এ যুদ্ধ ৬ দিন স্থায়ী ছিল। ১৯৭৩ সালে চতুর্থ আরব ইসরাইল যুদ্ধে মিশর সিনাই পূর্ণদখল করে। এই যুদ্ধ ১৮ দিন স্থায়ী ছিল।

97. কোরীয় যুদ্ধ কোন সনে আরম্ভ হয়?

a) ১৯৪৮ সালে
b) ১৯৫০ সালে
c) ১৯৫১ সালে
d) ১৯৫২ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৫০ সালে। কোরিয়া যুদ্ধঃ ১৯৫০-১৯৫৩ সালে এ যুদ্ধ সংগঠিত হয়। ১৯৪৫ সালে উত্তর কোরিয়ায় রুশ এবং দক্ষিণ কোরিয়ায় মার্কিন সৈন্য দল প্রবেশ করে ৩৮° অক্ষরেখা বরাবর কোরিয়াকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করে নেয়। ১৯৫০ সালে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ বাদে। এ যুদ্ধে উত্তর কোরিয়াকে রাশিয়া এবং দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্র সাহায্য সহযোগিতা দান করে। ১৯৫৩ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি চুক্তির মাধ্যমে কোরিয়া যুদ্ধের অবসান ঘটে।

98. ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের স্থায়িত্বকাল কতদিন?

a) ৬ দিন
b) ১০ দিন
c) ১১ দিন
d) ১২ দিন
ব্যাখ্যা: উত্তর: ৬ দিন। ১৯৬৭ সালে তৃতীয় আরব ইসরাইল যুদ্ধে ইসরাইল জেরুজালেমের বিরাট অংশ, সিনাই, পশ্চিম তীর ও গাজাসহ সিরিয়ার মালভূমি দখল করে নেয় । এ যুদ্ধ ৬ দিন স্থায়ী ছিল।

99. ছয় দিনের যুদ্ধ যে সনে সংঘটিত হয়?

a) 1956
b) 1967
c) 1973
d) 1982
ব্যাখ্যা: উত্তর: ১৯৬৭। ১৯৬৭ সালে তৃতীয় আরব ইসরাইল যুদ্ধে ইসরাইল জেরুজালেমের বিরাট অংশ, সিনাই, পশ্চিম তীর ও গাজাসহ সিরিয়ার মালভূমি দখল করে নেয় । এ যুদ্ধ ৬ দিন স্থায়ী ছিল।

100. মধ্যপ্রাচ্যের দেশগুলাে পাশ্চাত্যের ওপর প্রথম তেলঅস্ত্র ব্যবহার করেছিল কত সালে?

a) ১৯৭৩ সালে
b) ১৯৭৪ সালে
c) ১৯৭৫ সালে
d) ১৯৭৬ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৭৩ সালে। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোর হঠাৎ করে একযোগে তেল রপ্তানি বন্ধ করাকে বলা হয় তেল অস্ত্র ব্যবহার । ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে বিমানযোগে অস্ত্র পাঠাতে শুরু করলো - তখন মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল তেল। তারা কমিয়ে দিল তেলের উৎপাদন, বাড়িয়ে দিল তেলের দাম, আর ইসরায়েলকে সামরিক সহায়তাদানকারী সব দেশে তেল সরবরাহ কমিয়ে দিল ।