101.
ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের মধ্যে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
a) ১৯৭১ সালে
b) ১৯৭২ সালে
c) ১৯৭৩ সালে
✓
d) ১৯৭৪ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৭৩ সালে।
ভিয়েতনাম যুদ্ধ (Vietnam War)
সময়কাল: ০১ নভেম্বর, ১৯৫৫ থেকে ৩০ এপ্রিল, ১৯৭৫।
বিবাদমান পক্ষ: উত্তর ভিয়েতনাম এবং তার সহযোগীবৃন্দ (Viet Cong) বনাম দক্ষিণ ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র + ফ্রান্স।
দুই ভিয়েতনাম একত্রিত হয়: ০২ জুলাই, ১৯৭৬।
যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত চুক্তি: প্যারিস শান্তি চুক্তি (১৯৭৩)।
প্যারিস শান্তি চুক্তিতে স্বাক্ষর করে: উত্তর ভিয়েতনামের নেতা লি ডাক থো এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিন্জার ( ২ জনই ১৯৭৩ সালে নোবেল শান্তি জয়ী )।
লি ডাক থো প্রথম এশীয় হিসেবে শান্তিতে নোবেল পেয়েও হেনরি কিসিঞ্জারকে দেয়ায় প্রত্যাখান করেন।
ভিয়েতনাম ওয়াল অবস্থিত: প্যারিসে [ভিয়েতনাম যুদ্ধের স্মৃতি]।
102.
The historical 'D-day' is related with-
a) Gulf War
b) First World War
c) Second World War
✓
d) Iraq War
ব্যাখ্যা:
উত্তর: Second World War.
D-Day - পরিচয়: Normandy Landings / Down Day/ Operation Neptune.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬ জুন, ১৯৪৪ সালে মিত্রপক্ষ বিপুল সংখ্যক সৈন্য ফ্রান্সের নরমান্ডিতে অবতরণ করায়। ইউরোপের মূলভূখণ্ডে মিত্রবাহিনী এ অভিযান পরিচালনা করে। এটি ছিল ইতিহাসে পৃথিবীর সব চাইতে বড় উভচর আক্রমণ। এ দিনটি D-Day নামে খ্যাত। এই অভিযানের নাম ছিলো Operation Overlord।
ফলাফল: ফ্রান্সকে জার্মানি থেকে মুক্ত করা হয়।
103.
বি-৫২ হলাে এক ধরনের-
a) যাত্রীবাহী বিমান
b) হেলিকপ্টার
c) বােমারু বিমান
✓
d) ক্ষেপণাস্ত্র
ব্যাখ্যা:
উত্তর:বােমারু বিমান।
104.
পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কী কাজে ব্যবহার হয়?
a) শত্রু বিমান ধ্বংস করার জন্য
b) দূরে সেনা ছাউনিতে আঘাত হানার জন্য
c) আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য
✓
d) শত্রু ট্যাংক ধ্বংস করার জন্য
ব্যাখ্যা:
উত্তর: আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য।
105.
হিরােশিমায় এটম বােমা ফেলা হয়েছিল-
a) ১৯৪৫ সালের ৯ আগস্ট
b) ১৯৪৫ সালের ৭ আগস্ট
c) ১৯৪৫ সালের ৬ আগস্ট
✓
d) ১৯৪৫ সালের ৫ আগস্ট
ব্যাখ্যা:
উত্তর: ১৯৪৫ সালের ৬ আগস্ট।
হিরোশিমা হামলাঃ
অবস্থান: জাপানের সর্ববৃহৎ দ্বীপ হনশুর সর্ববৃহৎ শহর।
বোমার ধরণ: প্রথমবারের মতো পারমাণবিক বোমা।
সময়: ৬ আগস্ট, ১৯৪৫ সাল |
বোমা ফেলে: যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী |
হিরোশিমার বৈশিষ্ট্য: জাপানের চোগুকো অঞ্চলের সামরিক সদর দপ্তর, নৌ-সেনা সদর দপ্তর এবং সর্ববৃহৎ সামরিক রসদ সরবরাহের ডিপো ছিল হিরোশিমা শহর।
পারমাণবিক বোমার নাম: লিটল বয় ।
লিটল বয় বহনকারী বিমান: বোয়িং বি ২৯ সুপার ফরট্রিস (এনোলা গে)।
106.
নাগাসাকিতে পারমাণবিক হামলা করা হয়-
a) ১৯৪৫ সালের ৯ আগস্ট
✓
b) ১৯৪৫ সালের ৬ আগস্ট
c) ১৯৪৫ সালের ৮ আগস্ট
d) ১৯৪৫ সালের ৭ আগস্ট
ব্যাখ্যা:
উত্তর: ১৯৪৫ সালের ৯ আগস্ট।
নাগাসাকি হামলা
অবস্থান: জাপানের কিয়োশু দ্বীপে অবস্থিত বন্দর [নাগাসাকি শব্দের অর্থ: দীর্ঘ অন্তরীপ] ।
পারমাণবিক বোমার হামলার সময়: ৯ আগস্ট, ১৯৪৫।
বোমা ফেলে: মার্কিন সামরিক বিমান বাহিনী।
বোমার নাম: ফ্যাটম্যান ।
ফ্যাটম্যান নিক্ষেপ করার প্রথম টার্গেট ছিল: ককোরা শহর।
কিন্তু এর পাশের শহর ইয়াওটাতে আগের দিন বোমা হামলার ফলে ককোরার আকাশ মেঘ এবং ধোয়াচ্ছন্ন ছিল ফলে দ্বিতীয় টার্গেট নাগাসাকিতে বোমা ফেলা হয়।
107.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় -
a) ১৯৪৪ সালের ১ সেপ্টম্বর
b) ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর
✓
c) ১৯৪৫ সালের ৯ তাগিস্ট
d) ১৯৪৫ সালের ৬ আগস্ট
ব্যাখ্যা:
উত্তর: ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর।
ক. ইতালির আত্মসমর্পণ:
১৯৪৩ সালের ২৫ জুলাই মুসোলিনী পদত্যাগে বাধ্য হন। এরপর ৩ সেপ্টেম্বর, ১৯৪৩ সালে মিত্রশক্তি সিসিলি আক্রমণ করে ইতালিকে পরাজিত করে।
খ. জার্মানির আত্মসমর্পণ:
জার্মানি আত্মসমর্পণ করে- ৭ মে, ১৯৪৫
আত্মসমর্পণ চুক্তি হয়— ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চলীয় বিমস্ শহরে।
জার্মানির পক্ষে আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করে- ফিল্ড মার্শাল উইলহেম কেইটেল।
মিত্রপক্ষের হয়ে স্বাক্ষর করে- জেনারেল আইজেনহাওয়ার।
ইউরোপে বিজয় দিবস উদযাপন করা হয়- ৮ মে, ১৯৪৫।
গ. জাপানের আত্মসমর্পণ:
জাপান আত্মসমর্পণের ঘোষণা দেয়- ১৪ আগস্ট, ১৯৪৫ এবং আত্মসমর্পণ চুক্তি স্বাক্ষর করে- ২ সেপ্টেম্বর, ১৯৪৫
জাপানের পক্ষে স্বাক্ষর করেন- দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মামুরু শিগেমিৎসু এবং
যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন- ম্যাক আর্থার।
আত্মসমর্পণ অনুষ্ঠান হয়— মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মিসৌরিতে।
108.
NATO'র সর্বশেষ সদস্যপদ লাভ করে কোন দেশ?
a) মন্টিনিগ্রো
b) ইউক্রেন
c) ফিনল্যান্ড
✓
d) সুইডেন
ব্যাখ্যা:
উত্তর: ফিনল্যান্ড
ন্যাটো-
- প্রতিষ্ঠা: ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩১টি।
- সর্বশেষ সদস্য: ফিনল্যান্ড।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ন্যাটো সামরিক সহযোগিতার জোট।
109.
ওয়ারশ প্যাক্ট স্বাক্ষরিত হয় -
a) ইউক্রেনে
b) কাজাখস্তানে
c) রাশিয়ায়
d) পোল্যান্ডে
✓
ব্যাখ্যা:
উত্তর: পোল্যান্ড।
ওয়ারশ প্যাক্ট:
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
- স্বাক্ষর: ১৪মে, ১৯৫৫।
- স্বাক্ষরের স্থান: ওয়ারশ, পোল্যান্ড।
- সদস্য সংখ্যা: ৮টি; সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভিয়া, পূর্ব জার্মানি, হাঙেরি, পোল্যান্ড ও রোমানিয়া।
- বিলুপ্ত: ১ জুলাই, ১৯৯১।
110.
কোন বিখ্যাত নেতার ডাকনাম ছিলো 'মাদিবা'?
a) মার্টিন লুথার
b) মার্টিন লুথার কিং
c) নেলসন ম্যান্ডেলা
✓
d) আহমদ সুকর্ণ
ব্যাখ্যা:
উত্তর: নেলসন ম্যান্ডেলা।
• নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত কৃষ্ণাঙ্গনেতা ও সাবেক প্রেসিডেন্ট।
• তার ডাকনাম ছিলো মাদিবা।
• নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) পার্টির নেতা ছিলেন।
• ১৯৯৪ সালের ১০ মে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
• ১৯৯৩ সালে ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
• ২০১৩ সালের ৫ ডিসেম্বর ম্যান্ডেলা মারা যান।
111.
কত সালে সংঘটিত আরব-ইসরাইল যুদ্ধের স্থায়িত্ব ছিল ছয় দিন?
a) 1948
b) 1956
c) 1973
d) 1967
✓
ব্যাখ্যা:
উত্তর: ১৯৬৭।
১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধ
▪ যুদ্ধ সংঘটনকাল: ৫ জুন - ১০ জুন, ১৯৬৭ সাল।
▪ বিবাদমান পক্ষসমূহ - ইসরায়েল এবং মিশর, সিরিয়া ও জর্ডান।
▪ ফলাফল - সকল ফ্রন্টে ইসরায়েল বিজয়ী।
112.
চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন -
a) চিয়াং কাই শেক
b) সান ইয়েৎ সেন
✓
c) মাও সেতুং
d) ইয়াং সি কিয়াং
ব্যাখ্যা:
উত্তর: সান ইয়েৎ সেন।
- ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্র কায়েম হয়।
- এর আগে ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
- সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।
- ১৯৪৯ সালে মাও সেতুংয়ে নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
113.
মার্টিন লুথার মূলত পরিচিত -
a) রাজতন্ত্র বিরোধী আন্দোলনের জন্য
b) প্রোটেস্ট্যান্ট আন্দোলনের জন্য
✓
c) বর্ণবাদ বিরোধী আন্দোলনের জন্য
d) দাসপ্রথা বিরোধী আন্দোলনের জন্য
ব্যাখ্যা:
উত্তর: প্রোটেস্ট্যান্ট আন্দোলনের জন্য।
মার্টিন লুথার-
• মার্টিন লুথার হলেন জার্মানির একজন বিখ্যাত ধর্মযাজক।
• ষোড়শ শতকের শুরুর দিকে মার্টিন লুথার জার্মানিতে প্রচলিত পোপ নিয়ন্ত্রিত চার্চতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠে প্রতিবাদী খ্রিস্টধর্ম বা প্রোটেস্ট্যান্ট আন্দোলনের সূচনা করেন।
• এই আন্দোলনের ফলশ্রুতিতে খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
114.
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন না -
a) Neville Chamberlain
b) Winston Churchill
c) Clement Attlee
d) William Ewart Gladstone
✓
ব্যাখ্যা:
উত্তর: William Ewart Gladstone.
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪০ সালের মে পর্যন্ত চেম্বারলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
▪ চেম্বারলেনের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। ১৯৪৫ সালের জুলাইয়ে Clement Attlee দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত উইনস্টন চার্চিল প্রধানমন্ত্রী ছিলেন।
▪ Clement Attlee জুলাই ১৯৪৫ সাল থেকে অক্টোবর ১৯৫১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে।
115.
ভেলভেট বিপ্লব' (Velvet Revolution) সংঘটিত হয়েছিল কোন দেশে?
a) চেকোস্লোভাকিয়া
✓
b) ইউক্রেন
c) কিরগিজস্তান
d) রাশিয়া
ব্যাখ্যা:
উত্তর: চেকোস্লোভাকিয়া।
ভেলভেট বিপ্লব (Velvet Revolution)
▪ সংঘটন কাল: ১৭ নভেম্বর - ২৯ ডিসেম্বর, ১৯৮৯ সাল।
▪ সংঘটন স্থান – চেকোস্লোভাকিয়া (বর্তমানে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া)।
▪ বিপ্লবের কারন - কমিউনিস্ট শাসন থেকে মুক্তি ও সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য ছাত্র-জনতার শান্তিপুর্ণ আন্দোলন। এই বিপ্লবকে 'Gentle Revolution' ও বলা হয়ে থাকে।
116.
কোন মার্কিন প্রেসিডেন্টকে ‘সৎ প্রতিবেশি নীতি’র প্রবক্তা বলা হয়?
a) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
✓
b) জন এফ কেনেডি
c) আব্রাহাম লিংকন
d) হ্যারি এস ট্রুম্যান
ব্যাখ্যা:
উত্তর: ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
▪ মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ‘সৎ প্রতিবেশি নীতি’র প্রবক্তা।
▪ ১৯৩০-৪০ এর সময়ে লাতিন আমেরিকান দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্ধারণে রুজভেল্ট পূর্বেকার হস্তক্ষেপ নীতির পরিবর্তে সদ্ভাবমূলক নীতি প্রবর্তন করেন।
▪ ১৯৩৩ সালে প্রথম এ বিষয়ে ধারণা দেওয়া হয়।
▪ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের এন্টি-কমিউনিজম নীতির ফলে ‘সৎ প্রতিবেশি নীতি’ গুরুত্ব হারায়।
117.
রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায় কী নামে পরিচিত?
a) ফেব্রুয়ারি বিপ্লব
b) সমাজতান্ত্রিক বিপ্লব
c) বলশেভিক বিপ্লব
✓
d) রাজতান্ত্রিক বিপ্লব
ব্যাখ্যা:
উত্তর: বলশেভিক বিপ্লব।
• ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়। এই দুটি বিপ্লবকে একত্রে “১৯১৭ সালের রুশ বিপ্লব” (Russian Revolution of 1917) বলা হয়।
ফেব্রুয়ারি বিপ্লব:
• রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
• ফেব্রুয়ারি বিপ্লবের ফলে - রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
• ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন - আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।
বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
• রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
• বলশেভিক বিপ্লবের ফলে - রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
• বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন - ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।
118.
সমাজতান্ত্রিক চীন প্রতিষ্ঠিত হয় কত সালে?
a) 1939
b) 1959
c) 1951
d) 1949
✓
ব্যাখ্যা:
উত্তর: ১৯৪৯।
- ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্র কায়েম হয়।
- এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।
- এর আগে ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
- সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।
- ১৯৪৯ সালে মাও সেতুংয়ে নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
119.
কোরিয়া সংকটকালীন সময়ে দক্ষিণ কোরিয়াকে সমর্থন দেয় কোন দেশ?
a) সোভিয়েত ইউনিয়ন
b) মার্কিন যুক্তরাষ্ট্র
✓
c) চীন
d) কোনটি নয়
ব্যাখ্যা:
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
কোরিয়া যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ:
▪ যুদ্ধ সংঘটনকাল - ২৫ জুন, ১৯৫০ - ২৭ জুলাই, ১৯৫৩ সাল পর্যন্ত।
▪ বিবাদমান পক্ষসমূহ - সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত - উত্তর কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত - দক্ষিণ কোরিয়া।
▪ ফলাফল - জাতিসংঘের তত্ত্বাবধানে যুদ্ধবিরতি চুক্তি হয়।
▪ যুদ্ধের ফলাফল - কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ "শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace) প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
▪ দীর্ঘ তিন বছর যুদ্ধ চলার পর জাতিসংঘের তত্ত্ববধানে ১৯৫৩ সালের ২৭ জুলাই দুই কোরিয়ার সীমান্তবর্তী নিরপেক্ষ অঞ্চল ”পানমুনজাম” - এ সোভিয়েত ইউনিয়ন, চীন ও যুক্তরাষ্টে্র মধ্যে যুদ্ধবিরতি চুক্তি "Armistice Agreement" স্বাক্ষরিত হয় এবং কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে। এতে আনুষ্ঠানিকভাবে দুই কোরিয়ার কেউ স্বাক্ষর করে নি।
120.
কোন আরব-ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্য প্রথম তেল অস্ত্র ব্যবহার করেছিল?
a) 1973
✓
b) 1967
c) 1948
d) 1956
ব্যাখ্যা:
উত্তর: ১৯৭৩।
চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ - ১৯৭৩
▪ মিশর ও সিরিয়া ১৯৬৭ সালের যুদ্ধে তাদের হারানো অঞ্চল ফিরে পাওয়ার উদ্দেশ্যে ৬ অক্টোবর, ১৯৭৩ সালে দুই দিক থেকে ইসরায়েল আক্রমণ করে।
▪ মিশর সিনাই উপদ্বীপে ও সিরিয়া গোলান মালভূমি অঞ্চলে প্রায় একই সময়ে ইহুদীদের সবচেয়ে পবিত্র রাতে (Yom Kippur) অতর্কিত হামলা শুরু করে।
▪ প্রথম দিকে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও পরে ইসরায়েল ঘুরে দাঁড়ায়। পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী এরিয়েল শেরনের নেতৃত্ব কায়রো ও দামেস্কের কাছাকাছি পর্যন্ত চলে আসে।
▪ সৌদি আরব, জর্ডান, ইরাক প্রভৃতি রাষ্ট্র সিরিয়া ও মিশরের সাহায্যে সৈন্য প্রেরণ করে।
▪ আরব রাষ্ট্রগুলো এই যুদ্ধের সময় অর্থাৎ ১৯৭৩ সালে প্রথম ‘তেল অস্ত্র’ প্রয়োগ করে। তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলো একই সাথে ৫% তেল উৎপাদন কমিয়ে দেয় এবং যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি বন্ধ করে দেয়।
▪ ২৫ অক্টোবর, ১৯৭৩ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইসরায়েল ও মিশরের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। ইসরায়েল গোলান মালভূমির আরও বেশ কিছু অঞ্চল নিজেদের দখলে নেয়।