21.
মার্টিন লুথার মূলত পরিচিত -
a) রাজতন্ত্র বিরোধী আন্দোলনের জন্য
b) প্রোটেস্ট্যান্ট আন্দোলনের জন্য
✓
c) বর্ণবাদ বিরোধী আন্দোলনের জন্য
d) দাসপ্রথা বিরোধী আন্দোলনের জন্য
ব্যাখ্যা:
উত্তর: প্রোটেস্ট্যান্ট আন্দোলনের জন্য।
মার্টিন লুথার-
• মার্টিন লুথার হলেন জার্মানির একজন বিখ্যাত ধর্মযাজক।
• ষোড়শ শতকের শুরুর দিকে মার্টিন লুথার জার্মানিতে প্রচলিত পোপ নিয়ন্ত্রিত চার্চতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠে প্রতিবাদী খ্রিস্টধর্ম বা প্রোটেস্ট্যান্ট আন্দোলনের সূচনা করেন।
• এই আন্দোলনের ফলশ্রুতিতে খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
22.
নিচের কোন যুদ্ধটি "The Great War” নামে পরিচিত?
a) আরব-ইসরাইল যুদ্ধ
b) উপসাগরীয় যুদ্ধ
c) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
d) প্রথম বিশ্বযুদ্ধ
✓
ব্যাখ্যা:
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধ।
প্রথম বিশ্বযুদ্ধ “মহাযুদ্ধ ” বা "The Great War” নামে ইতিহাসে বিখ্যাত।
একনজরে প্রথম বিশ্বযুদ্ধ
▪ যুদ্ধ সংঘটনকাল:- ২৮ জুলাই, ১৯১৪ — ১১ নভেম্বর, ১৯১৮ খ্রিস্টাব্দ।
▪ অক্ষশক্তি:- জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, গ্রীস ও তুরস্ক।
▪ মিত্রশক্তি:- রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, চীন, সার্বিয়া,
রোমানিয়া ও বেলজিয়াম প্রভৃতি দেশ।
▪ ফলাফল:- মিত্রশক্তি বিজয়ী।
23.
শতবর্ষী যুদ্ধ' সংঘটিত হয় কোন দুটি দেশের মধ্যে?
a) ফ্রান্স ও স্পেন
b) ইংল্যান্ড ও আর্জেন্টিনা
c) ফ্রান্স ও ইংল্যান্ড
✓
d) ইংল্যান্ড ও স্পেন
ব্যাখ্যা:
উত্তর: ফ্রান্স ও ইংল্যান্ড।
▪ যুদ্ধ সংঘটনকাল — ১৩৩৭ — ১৪৫৩ খ্রিস্টাব্দ।
▪ যুদ্ধের ব্যাপ্তিকাল — শতবর্ষী যুদ্ধ বলা হলেও এই যুদ্ধের মেয়াদ ছিল ১১৬ বছর।
▪ বিবাদমান পক্ষ — ফ্রান্স ও ইংল্যান্ড।
▪ বিজয়ী পক্ষ — ফ্রান্স।
24.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষ অবলম্বন করে কোন দেশ?
a) বেলজিয়াম
✓
b) তুরস্ক
c) বুলগেরিয়া
d) হাঙ্গেরি
ব্যাখ্যা:
উত্তর: বেলজিয়াম।
একনজরে প্রথম বিশ্বযুদ্ধ
▪ যুদ্ধ সংঘটনকাল:- ২৮ জুলাই, ১৯১৪ — ১১ নভেম্বর, ১৯১৮ খ্রিস্টাব্দ।
▪ অক্ষশক্তি:- জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, গ্রীস ও তুরস্ক।
▪ মিত্রশক্তি:- রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, চীন, সার্বিয়া, রোমানিয়া ও বেলজিয়াম প্রভৃতি দেশ।
▪ ফলাফল:- মিত্রশক্তি বিজয়ী।
25.
'Liberty, Equality and Fraternity' কোন বিপ্লবের স্লোগান ছিল?
a) ফরাসি বিপ্লব
✓
b) রুশ বিপ্লব
c) ভেলভেট বিপ্লব
d) চীনের সমাজতান্ত্রিক বিপ্লব
ব্যাখ্যা:
উত্তর: ফরাসি বিপ্লব।
১৭৮৯ সালে পৃথিবী কাঁপানো ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
এই বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সের শত বছরের পুরনো রাজতন্ত্র ও সামন্তব্যবস্থা ভেঙে জনগণের অধিকার স্বীকৃত হয়।
১৪ জুলাই ১৭৮৯ সালে বাস্তিল দূর্গে আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা ঘটে। বাস্তিল দূর্গ ছিলো একটি রাজকীয় কারাগার।
ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের তৎকালীন রাজা ষোড়শ লুইস - এর পতন ঘটে।
ফরাসি বিপ্লবের শ্লোগান ছিলো স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব (Liberty, Equality, Fraternity)।
নেপোলিয়ান বোনাপার্টকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়।
26.
ফরাসি বিপ্লবের ফলে কোন দূর্গের পতন ঘটে?
a) মরগ্যান দুর্গ
b) বাস্তিল দূর্গ
✓
c) সেবাস্তিয়ান দূর্গ
d) ব্রায়ান দূর্গ
ব্যাখ্যা:
উত্তর: বাস্তিল দূর্গ।
১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দূর্গ আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
বাস্তিল দূর্গ ছিলো একটি রাজকীয় কারাগার। এর পতনের মাধ্যমে ফ্রান্সের শত বছরের পুরনো রাজতন্ত্র ও সামন্তব্যবস্থা ভেঙে জনগণের অধিকার স্বীকৃত হয়।
ফ্রান্সের তৎকালীন রাজা ষোড়শ লুই ক্ষমতাচ্যুত হন। ফরাসি বিপ্লবের শ্লোগান ছিলো ‘স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব’।
27.
লেডি উইথ দ্য ল্যাম্প নামে খ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে জড়িয়ে রয়েছে?
a) ১ম বিশ্বযুদ্ধ
b) ক্রিমিয়ার যুদ্ধ
✓
c) ২য় বিশ্বযুদ্ধ
d) ট্রাফাগাল যুদ্ধ
ব্যাখ্যা:
উত্তর: ক্রিমিয়ার যুদ্ধ।
'ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ নামটি ক্রিমিয়ার যুদ্ধের সাথে জড়িত।
তিনি Lady with the Lamp নামে পরিচিত।
যুদ্ধটি ১৮৫৩-১৮৫৬ সময়কালে সংঘটিত হয়।
ক্রিমিয়ার যুদ্ধে নার্সিং ইতিহাসের বৈপ্লবিক উন্নয়ন ও পরিবর্তন ঘটেছিল অপ্রতুল চিকিৎসা সেবার আলো হাতে নিয়ে পাশে এসে দাঁড়ান ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
ফ্লোরেন্স নাইটিংগেল কে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়।
তাকে আধুনিক নার্সিংয়ের অগ্রদূতও বলা হয়।
28.
প্রথম শিল্প বিপ্লব শুরু হয় -
a) ১৮ শতকের শেষে
b) ১৮ শতকের শুরুতে
c) ১৮ শতকের মাঝামাঝি
✓
d) ১৯ শতকের শেষে
ব্যাখ্যা:
উত্তর: ১৮ শতকের মাঝামাঝি ।
ব্যাখ্যা:
প্রথম শিল্প বিপ্লব ছিল এমন এক সময়কাল যখন অধিক দক্ষ এবং স্থিতিশীল উৎপাদন প্রক্রিয়ার দিকে মানব অর্থনীতির বৈশ্বিক রূপান্তর ঘটেছিল। এটি কৃষি বিপ্লবের পর গ্রেট ব্রিটেন, ইউরোপ মহাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ সালের মধ্যে ঘটেছিল।
29.
বেলফোর ঘোষণা কী?
a) ক. মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা
✓
b) খ. আরব ও ইহুদিদের মধ্যে শান্তি স্থাপনের ঘোষণা
c) গ.মধ্যপ্রাচ্যে আরব সংহতি রক্ষার ঘোষণা
d) ঘ. আরব ও ইহুদিদের সংঘর্ষের ঘোষণা
ব্যাখ্যা:
উত্তর: মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা।
The Balfour Declaration (বেলফোর প্রতিশ্রুতি) ছিলো ১৯১৭ সালে ব্রিটেন কর্তৃক নিজেদের দেওয়া প্রতিশ্রুত ঘোষণা, "a national home for the Jewish people"। অর্থাৎ ইহুদীদের জন্য ইহুদী রাষ্ট্র তৈরির ঘোষণা।
ব্রিটেনের ওই ঘোষণাটি পত্র আকারে ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার বেলফোরের পক্ষ থেকে ব্রিটেনে ইহুদীর একটি বড় সংগঠন British Jews Community এর প্রধান ওয়াল্টার রথসচাইল্ডকে উদ্দেশ্য করে বিবৃত করা হয়।
30.
ইহুদি রাষ্ট্র প্রতিশ্রুতি সম্বলিত বেলফোর ঘোষণা কখন দেয়া হয়েছিল?
a) 1914
b) 1917
✓
c) 1939
d) 1948
ব্যাখ্যা:
উত্তর: ১৯১৭।
The Balfour Declaration (বেলফোর প্রতিশ্রুতি) ছিলো ১৯১৭ সালে ব্রিটেন কর্তৃক নিজেদের দেওয়া প্রতিশ্রুত ঘোষণা, "a national home for the Jewish people"। অর্থাৎ ইহুদীদের জন্য ইহুদী রাষ্ট্র তৈরির ঘোষণা।
ব্রিটেনের ওই ঘোষণাটি পত্র আকারে ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার বেলফোরের পক্ষ থেকে ব্রিটেনে ইহুদীর একটি বড় সংগঠন British Jews Community এর প্রধান ওয়াল্টার রথসচাইল্ডকে উদ্দেশ্য করে বিবৃত করা হয়।
31.
প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়-
a) ক.সেভার্স চুক্তি
b) খ.ডেটন চুক্তি
c) গ. ভার্সাই চুক্তি
✓
d) ঘ. প্যারিস চুক্তি
ব্যাখ্যা:
উত্তর: ভার্সাই চুক্তি।
প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তিতে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়
দ্বিতীয় ভার্সাই চুক্তি (১৯১৯):
স্বাক্ষরিত হয়- ১৯১৯ সালে।
স্বাক্ষরিত হয়- প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানির মাঝে।
স্থান- ফ্রান্সের ভার্সাই নগরীতে।
উদ্দেশ্য- জার্মানিকে যুদ্ধাপরাধী চিহ্নিতকরণ এবং যুদ্ধের ক্ষতিপূরণ আদায়।
ফলাফল- প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানীর ক্ষতিপূরণ প্রদান।
32.
ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
a) ক. ১৯২৮
b) খ ১৯৪৫
c) গ.১৯৬২
d) ঘ. ১৯১৯
✓
ব্যাখ্যা:
উত্তর: ১৯১৯।
ভার্সাই চুক্তি (দ্বিতীয় ভার্সাই চুক্তি) স্বাক্ষরিত হয় ১৯১৯ সালে।
দ্বিতীয় ভার্সাই চুক্তি (১৯১৯):
স্বাক্ষরিত হয়- ১৯১৯ সালে।
স্বাক্ষরিত হয়- প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানির মাঝে।
স্থান- ফ্রান্সের ভার্সাই নগরীতে।
উদ্দেশ্য- জার্মানিকে যুদ্ধাপরাধী চিহ্নিতকরণ এবং যুদ্ধের ক্ষতিপূরণ আদায়।
ফলাফল- প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানীর ক্ষতিপূরণ প্রদান।
33.
প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় পক্ষের নাম কী?
a) Central Powers
✓
b) Axis Powers
c) Allied Powers
d) Allied Force
ব্যাখ্যা:
উত্তর: Central Powers.
একনজরে প্রথম বিশ্বযুদ্ধ
▪ যুদ্ধ সংঘটনকাল:- ২৮ জুলাই, ১৯১৪ — ১১ নভেম্বর, ১৯১৮ খ্রিস্টাব্দ।
▪ অক্ষশক্তি/কেন্দ্রীয় শক্তি (Central Powers):- জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, গ্রীস ও তুরস্ক।
▪ মিত্রশক্তি:- রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, চীন, সার্বিয়া, রোমানিয়া ও বেলজিয়াম প্রভৃতি দেশ।
▪ ফলাফল:- মিত্রশক্তি বিজয়ী।
34.
১ম বিশ্বযুদ্ধের সময় ‘Big Four' খ্যাত ছিলেন
a) ক. ল্যালিং, চার্চিল, উইলসন, অরল্যান্ডো
b) খ. উইলসন, উইলিয়াম, লেনিন, লয়েড জর্জ
c) গ. উইলসন, লয়েড জর্জ, ক্লিমেন শো, অরল্যান্ডো
✓
d) ঘ. স্ট্রেসম্যান, বেলফোর, রথচাইল্ড ও মার্কিনো
ব্যাখ্যা:
উত্তর: উইলসন, লয়েড জর্জ, ক্লিমেন শো, অরল্যান্ডো।
বৃটেনের ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের জর্জেস ক্ল্যামেনশ , যুক্তরাষ্ট্রের উড্রো উইলসন এবং ইতালির ভিটোরিও অরল্যান্ডো; এদের একত্রে 'বিগ ফোর' বলা হত।
35.
সেভার্স সন্ধি মতে অটোম্যান সাম্রাজ্য থেকে সিরিয়া ও লেবাননের অধিকার লাভ করে কোন দেশ?
a) ক. যুক্তরাষ্ট্র
b) খ. ফ্রান্স
✓
c) গ. যুক্তরাজ্য
d) ঘ. ইতালি
ব্যাখ্যা:
উত্তর: ফ্রান্স।
১৯২০ সালে ফ্রান্সের সেভার্স শহরে ১৩টি দেশ মিলে একটি চুক্তি স্বাক্ষর করে অটোমান সাম্রাজ্যকে শাস্তি প্রদান ও তুরস্কের আত্মসমর্পণের জন্য । এই চুক্তিটি সেভার্স চুক্তি নামে পরিচিত। এই চুক্তিতেই বলা হয়, সিরিয়া ও লেবানন ফ্রান্সের অধীনে থাকবে এবং ইরাক ও ফিলিস্তিন বৃটেনের অধীনে থাকবে।
36.
ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন কোন লেখক?
a) প্লেটো
b) শেক্সপিয়ার
c) ভলটেয়ার
✓
d) এরিস্টটল
ব্যাখ্যা:
উত্তর: ভলটেয়ার।
37.
I am the Revolution' উক্তিটি করেছিলেন?
a) এডলফ হিটলার
b) নেপোলিয়ন বেনাপোর্ট
✓
c) মুসোলিনী
d) অটোফন বিসমার্ক
ব্যাখ্যা:
উত্তর: নেপোলিয়ন বেনাপোর্ট।
'I am the Revolution' উক্তিটি করেছিলেন - নেপোলিয়ন বেনাপোর্ট।
নেপোলিয়ন বোনাপার্ট (১৭৬৯-১৮২১)
১৭৯৯ সালের অভ্যুত্থানে ফ্রান্সে রাজনৈতিক ক্ষমতা দখল করার পর, তিনি ১৮০৪ সালে নিজেকে সম্রাটের মুকুট পরিয়ে দেন।
১৮১২ সালে রাশিয়ায় একটি ভয়াবহ ফরাসি আক্রমণের দুই বছর পরে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করেন এবং এলবা দ্বীপে নির্বাসিত হন।
১৮১৫ সালে, তিনি তার হান্ড্রেড ডে ক্যাম্পেইনে সংক্ষিপ্তভাবে ক্ষমতায় ফিরে আসেন।
ওয়াটারলু যুদ্ধে এক চরম পরাজয়ের পর, তিনি আবারও পদত্যাগ করেন এবং প্রত্যন্ত দ্বীপ সেন্ট হেলেনায় নির্বাসিত হন, যেখানে তিনি ৫১ বছর বয়সে মারা যান।
38.
কোন দুইজন দার্শনিক লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন?
a) প্লেটো ও রুশো
b) রুশো ও ভলতেয়ার
✓
c) প্লেটো ও এরিস্টটল
d) শেক্সপিয়ার ও ভলতেয়ার
ব্যাখ্যা:
উত্তর: রুশো ও ভলতেয়ার।
39.
আধুনিক দর্শনের জনক -
a) ক) সক্রেটিস
b) খ) প্লেটো
c) গ) আল কিন্দি
d) ঘ) রেনে দেকার্ত
✓
ব্যাখ্যা:
উত্তর: রেনে দেকার্ত।
রেনে দেকার্ত:
- রেনে দেকার্ত (১৫৯৬-১৬৫০), একজন ফরাসি দার্শনিক, গণিতজ্ঞ এবং বিজ্ঞানী ছিলেন।
- তিনি একজন দ্বৈতবাদী দার্শনিক ছিলেন।
- তিনি মন-দেহের দ্বৈতবাদের প্রথম আধুনিক সংস্করণ তৈরি করেছিলেন।
- তিনি স্কলাস্টিক অ্যারিস্টোটেলিয়ানিজমকে ত্যাগকারী প্রথম ব্যক্তি ছিলেন।
- সেজন্য তাকে আধুনিক দর্শনের জনক বলা হয়েছে।
অন্যদিকে -
- দর্শনের জনক সক্রেটিস।
- মুসলিম দর্শনের জনক আল কিন্দি।
40.
যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি‘ উপহার দেয় কোন দেশ?
a) ক) ফ্রান্স
✓
b) খ) স্পেন
c) গ) জার্মান
d) ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা:
উত্তর: ফ্রান্স।
যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য - ১৩ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০ টি।’
- জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য - ক্যালিফোর্নিয়া।
- আয়তনে বৃহত্তম অঙ্গরাজ্য - আলাস্কা।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।