এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

বৈশ্বিক ইতিহাস

297 প্রশ্ন

161. কিউবান মিসাইল সংকটের সময় সােভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন?

a) মিখাইল গর্বাচেভ
b) নিকিতা ক্রুশ্চেভ
c) নিকোলাই কোসিগিনি
d) নিকোলাই পদগনি
ব্যাখ্যা: উত্তর: নিকিতা ক্রুশ্চেভ। সংকটকাল: ১৬ থেকে ২৮ অক্টোবর, ১৯৬২ [১৩ দিন] প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র তুরস্কে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র স্থাপন করলে সোভিয়েত ইউনিয়ন কিউবায় মাঝারি পাল্লা ক্ষেপণাস্ত্র স্থাপন করে। প্রতিক্রিয়া: মার্কিন DEFCON 3 প্রতিরক্ষা লেভেলটি গুয়ান্তানামোতে সৈন্য জড়ো করতে থাকে। ফলে ভয়াবহ পরমানু সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। তৎকালীন রাষ্ট্রপ্রধান: মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং সোভিয়েত সর্বোচ্চ নেতা নিকিতা ক্রুশ্চেভ। সমাপ্তি: তুরস্ক ও ইতালি থেকে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র তুলে নিলে সোভিয়েত ইউনিয়নও ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করে।

162. কিউবান মিসাইল সংকটের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?

a) বিল ক্লিনটন
b) জর্জ হাবার্ড বুশ
c) রিচার্ড নিক্সন
d) জন এফ কেনেডি
ব্যাখ্যা: উত্তর: জন এফ কেনেডি। সংকটকাল: ১৬ থেকে ২৮ অক্টোবর, ১৯৬২ [১৩ দিন] প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র তুরস্কে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র স্থাপন করলে সোভিয়েত ইউনিয়ন কিউবায় মাঝারি পাল্লা ক্ষেপণাস্ত্র স্থাপন করে। প্রতিক্রিয়া: মার্কিন DEFCON 3 প্রতিরক্ষা লেভেলটি গুয়ান্তানামোতে সৈন্য জড়ো করতে থাকে। ফলে ভয়াবহ পরমানু সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। তৎকালীন রাষ্ট্রপ্রধান: মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং সোভিয়েত সর্বোচ্চ নেতা নিকিতা ক্রুশ্চেভ। সমাপ্তি: তুরস্ক ও ইতালি থেকে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র তুলে নিলে সোভিয়েত ইউনিয়নও ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করে।

163. কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি?

a) থাইল্যান্ড
b) মায়ানমার
c) ইন্দোনেশিয়া
d) মালয়েশিয়া
ব্যাখ্যা: উত্তর: থাইল্যান্ড। থাইল্যান্ড শব্দের অর্থ মুক্তভূমি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড কারো উপনিবেশ ছিল না। এছাড়াও দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ও ভুটান কারো উপনিবেশ ছিল না।

164. বার্লিন দেওয়াল (Berlin Wall) কোন সালে নির্মিত হয়েছিল?

a) 1946
b) 1948
c) 1961
d) 1962
ব্যাখ্যা: উত্তর: ১৯৬১। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি কার্যত চারটি অংশে বিভক্ত হয়ে পড়ে। ফ্রান্স, বৃটেন এবং যুক্তরাষ্ট্রের অংশ একত্রে পশ্চিম জার্মানি এবং সোভিয়েত রাশিয়ার অংশকে পূর্ব জার্মানি বলা হত। পশ্চিম জার্মানি ছিল পুঁজিবাদী অপরপক্ষে পূর্ব জার্মানির অর্থব্যবস্থা ছিল সমাজতান্ত্রিক। ১৯৬১ সালে সোভিয়েত রাশিয়া বার্লিন শহরের মাঝ দিয়ে ১৫৬ কিমি দীর্ঘ দেয়াল নির্মাণ করে। কারণ রাশিয়ার দখলে বার্লিনের যেই অংশ ছিলো, সেই অংশ থেকে লোকজন পালিয়ে পশ্চিম জার্মানির অধীনে বার্লিনের যে অংশ, সেখানে পালিয়ে চলে আসতো। ২৮ বছর দেয়ালটি বিদ্যমান থাকলেও জার্মানির দুই অংশের মানুষ তা মন থেকে কখনোই যে ১৯৮৯ সালে প্রকট আন্দোলনের মধ্য দিয়ে বার্লিন দেয়ালের পতন হয় ৷

165. ৫০০ দিনের প্লান' বলতে বােঝায় যে এ সময়ের মধ্যে-

a) ওয়ারশ' জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
b) রুমানিয়াতে গণতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
c) সােভিয়ত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
d) পূর্ব জার্মানি হতে সােভিয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা
ব্যাখ্যা: উত্তর: সােভিয়ত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের বাজার অর্থনীতি গ্রহণের কর্মসূচি ছিল “500 days program" ।

166. Operation Desert Storm বলতে কোন যুদ্ধকে বুঝায়?

a) ইরান-ইরাক যুদ্ধ
b) ভিয়েতনাম যুদ্ধ
c) ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ
d) ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ

167. কোন দেশের বিরুদ্ধে Operation Desert Storm পরিচালিত হয়-

a) ফিলিস্তিন
b) আফগানিস্তান
c) ইরাক
d) ইরান
ব্যাখ্যা: উত্তর: ইরাক। উপসাগরীয় যুদ্ধ/ইরাক-কুয়েত যুদ্ধ (Gulf War) অন্য নাম: পারস্য উপসাগরীয় যুদ্ধ, কুয়েত যুদ্ধ, প্রথম ইরাক যুদ্ধ সময়কাল: ০২ আগস্ট, ১৯৯০-২৮ ফেব্রুয়ারি, ১৯৯১। বিবদমান পক্ষ: ইরাক বনাম কুয়েত (আমেরিকা, যুক্তরাজ্য, সৌদি আরব, মিশর, ফ্রান্স, সিরিয়া— কুয়েতকে সমর্থন করে)। অপারেশনের নাম: অপারেশন ডেজার্ট শিল্ড: (০২ আগস্ট, ১৯৯০ থেকে ১৭ জানুয়ারি, ১৯৯১ সাল পর্যন্ত) । অপারেশন ডেজার্ট স্টর্ম: (১৭ জানুয়ারি, ১৯৯১ থেকে ২৮ ফেব্রুয়ারি, ১৯৯১ সাল পর্যন্ত) ।

168. আফগানিস্তানের সন্ত্রাসবিরােধী অভিযান -

a) অপারেশন এনডুরিং ফ্রিডম
b) অপারেশন ডেজার্ট স্টর্ম
c) অপারেশন সার্চ লাইট
d) অপারেশন রেস্টোর হােপ
ব্যাখ্যা: উত্তর: অপারেশন এনডুরিং ফ্রিডম। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ (War Against Terrorism) অন্য নাম: Global War on Terrorism বা সন্ত্রাসের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধ। শুরু হয়: ১১ সেপ্টেম্বর, ২০০১ সালে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (টুইন টাওয়ার) আত্মঘাতী বোমা হামলার পর। অভিযান পরিচালনা করে: বুশ প্রশাসন। War on Terrorism- শব্দটি প্রথম ব্যবহারকারী: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিও বুশ । ২০০৩ সালের ২০ মার্চ 'Operation Iraqi Freedom' চালিয়ে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের পতন করা হয়। ২০০১ সালের ৭ ডিসেম্বর 'Operation Enduring Freedom' চালিয়ে আফগানিস্তানে তালেবান সরকারের পতন হয়। ২০০২ সালে মন্ত্রিসভার বিভাগ হিসেবে United States Department of Homeland Security (DHS) প্রতিষ্ঠা । ২০০৩ সালের ২০ মার্চ 'Operation Iraqi Freedom' চালিয়ে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের পতন করা হয়।

169. ইমবেডেড জার্নালিজম' কোন অপারেশনের সাথে যুক্ত?

a) অপারেশন ইরাকি ফ্রিডম
b) অপারেশন ডেজার্ট স্টর্ম
c) অপারেশন রেড ডন
d) অপারেশন লিপ ফরওয়ার্ড
ব্যাখ্যা:

উত্তর: অপারেশন ইরাকি ফ্রিডম। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ (War Against Terrorism) অন্য নাম: Global War on Terrorism বা সন্ত্রাসের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধ। শুরু হয়: ১১ সেপ্টেম্বর, ২০০১ সালে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (টুইন টাওয়ার) আত্মঘাতী বোমা হামলার পর। অভিযান পরিচালনা করে: বুশ প্রশাসন। War on Terrorism- শব্দটি প্রথম ব্যবহারকারী: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিও বুশ । ২০০৩ সালের ২০ মার্চ 'Operation Iraqi Freedom' চালিয়ে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের পতন করা হয়।

170. ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?

a) ১৯৬৭ সালে
b) ১৯৭৩ সালে
c) ১৯৪৮ সালে
d) ১৯৬০ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৬৭ সালে। আরব-ইসরাইল যুদ্ধঃ এ পর্যন্ত আরব-ইসরাইল ৪টি যুদ্ধ সংগঠিত হয়। ১৯৪৮ প্রথম আরব ইসরাইল যুদ্ধে আরবরা পরাজিত হয়। ১৯৫৬ সালে মিশর কর্তৃক সুয়েজখাল জাতীয়করণ করাকে কেন্দ্র করে দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ বাঁধে। ফ্রান্স ও ইংল্যান্ড ইসরাইলকে সমর্থন করে। ১৯৬৭ সালে তৃতীয় আরব ইসরাইল যুদ্ধে ইসরাইল জেরুজালেমের বিরাট অংশ, সিনাই, পশ্চিম তীর ও গাজাসহ সিরিয়ার মালভূমি দখল করে নেয় । এ যুদ্ধ ৬ দিন স্থায়ী ছিল। ১৯৭৩ সালে চতুর্থ আরব ইসরাইল যুদ্ধে মিশর সিনাই পূর্ণদখল করে। এই যুদ্ধ ১৮ দিন স্থায়ী ছিল।

171. রেভল্যুশনারি গার্ড যে দেশের সেনাবাহিনী?

a) ইরান
b) ইরাক
c) ইয়েমেন
d) কাতার
ব্যাখ্যা: উত্তর: ইরান।

172. Republic of China নামে পরিচিত?

a) চীন
b) তাইওয়ান
c) ম্যাকাও
d) হংকং
ব্যাখ্যা: উত্তর: তাইওয়ান। - তাইওয়ান পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ যা দক্ষিণ-পূর্ব চীনের উপকূল থেকে প্রায় 100 মাইল (160 কিমি) দূরে অবস্থিত। - তাইওয়ান Formosa /Republic of China নামে পরিচিত।

173. নিচের কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিলো?

a) যুক্তরাষ্ট্র
b) চীন
c) জাপান
d) সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা: উত্তর: জাপান। - দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনটি দেশ জার্মানি, জাপান ও ইতালি মিলে অক্ষশক্তি গড়ে উঠে। - এই শক্তির বিপরীতে গড়ে উঠা মিত্রশক্তিতে যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন প্রভৃতি দেশ অন্তর্ভুক্ত ছিলো। - দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির নিকট অক্ষশক্তি পরাজিত হয়

174. সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়?

a) যুক্তরাজ্য
b) চীন
c) ইতালি
d) জাপান
ব্যাখ্যা: উত্তর: চীন। - ১৯৬৬ সালে চীনা কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুং এর আহ্বানে চীনে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যে সাংস্কৃতিক বিপ্লবের সূত্রপাত হয়। - ১০ বছর এই বিপ্লব চলমান ছিল। - ১৯৭৬ সালে মাও সেতুং এর মৃত্যুর মাধ্যমে এই বিপ্লবের পরিসমাপ্তি ঘটে।

175. ফিদেল ক্যাস্ট্রো কোন দেশের অধিবাসী ছিলেন?

a) যুক্তরাষ্ট্র
b) ঘানা
c) লাওস
d) কিউবা
ব্যাখ্যা: উত্তর: কিউবা।

176. চীন কবে প্রজাতন্ত্রে পরিণত হয়?

a) ১৯১০ সালে
b) ১৯১২ সালে
c) ১৯১৭ সালে
d) ১৯০৫ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯১২ সালে। - ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্র কায়েম হয়। এদিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়। - এর আগে ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে দক্ষিণ চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়। সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। - ১৯৪৯ সালে মাও সেতুংয়ে নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।

177. সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় কত সালে?

a) ১৯১৭ সালে
b) ১৯১৮ সালে
c) ১৯২২ সালে
d) ১৯২৪ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯২২। - ১৯১৭ সালে ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে রাশিয়ায় ‘বলশেভিক/অক্টোবর বিপ্লব’ সংঘটিত হয়। এর ফলে রাশিয়ায় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। - ১৯২২ সালের ৩০ ডিসেম্বর চারটি সমাজতান্ত্রিক সোভিয়েত রিপাবলিক (রাশিয়া, ট্রান্স ককেশাসিয়ান ফেডারেশন, ইউক্রেন ও বেলারুশ) একত্রিত হয়ে ইউনিয়ন অব সোভিয়েত স্যোশালিস্ট রিপাবলিক (ইউএসএসআর) বা সোভিয়েত ইউনিয়ন গঠন করে। - পরবর্তীতে আরো বেশ কিছু দেশ ও অঞ্চল সোভিয়েত ইউনিয়নে যোগ দেয়। - ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের পদত্যাগের মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। - সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।

178. ‘ডাস ক্যাপিটাল’ গ্রন্থের রচয়িতা কে?

a) ভি আই লেনিন
b) কার্ল মার্কস
c) ফ্রেডারিখ অ্যাঙ্গেলস
d) ভলতেয়ার
ব্যাখ্যা: উত্তর: কার্ল মার্ক্স। - ‘ডাস ক্যাপিটাল’ হলো কার্ল মার্ক্স রচিত একটি গ্রন্থ। কার্ল মার্ক্সের অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে: - দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো - ইকোনমিক এন্ড ফিরোসফিক ম্যানুস্ক্রিপ্ট - দ্য জার্মান আইডওলজি - ক্যাপিটাল : এ ক্রিটিক অব পলিটিক্যাল ইকোনমি প্রভৃতি।

179. কোন দেশকে আক্রমণ করার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়?

a) জাপান
b) যুক্তরাষ্ট্র
c) বেলজিয়াম
d) পােল্যান্ড
ব্যাখ্যা: ***পােল্যান্ড***

180. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নােবেল পুরস্কার পান?

a) দুর্ভিক্ষ ও দারিদ্র
b) উন্নয়ন গতিধারা
c) মাইক্রো ক্রেডিট
d) বৈদেশিক সাহায্য
ব্যাখ্যা: উত্তর: দুর্ভিক্ষ ও দারিদ্র।