এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

পরিবেশ

196 প্রশ্ন

181. কিয়োটো চুক্তিতে কতটি গ্যাস নিঃসরণের হার কমানোর উদ্যোগ নেয়া হয়?

a) ক) ৩টি
b) খ) ৪টি
c) গ) ৫টি
d) ঘ) ৬টি
ব্যাখ্যা: জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল। ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে অনুষ্ঠিত এক সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের সাত বছর পর ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি বাস্তবায়নের কাজ শুরু হয়। ওই সম্মেলনে জাতিসংঘের অন্তর্ভুক্ত ১৯১টি দেশ উপস্থিত ছিল। চুক্তিভুক্ত দেশগুলো যে ছয়টি গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগ নেয় সেগুলো হলো- ১. কার্বন ডাই-অক্সাইড, ২. মিথেন, ৩. নাইট্রাস অক্সাইড, ৪. হাইড্রোফ্লোরোকার্বন, ৫. পারফ্লোরোকার্বন ও ৬. সালফার।

182. বৈশ্বিক উষ্ণতা রোধে গৃহীত আন্তর্জাতিক চুক্তি কিয়োটো প্রটোকল এর মেয়াদ কত সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিলো?

a) ক) ২০১৩
b) খ) ২০১৬
c) গ) ২০২০
d) ঘ) ২০২৫
ব্যাখ্যা: ১৯৯৭ সালের ডিসেম্বরে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠেয় ৩য় জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা Conference of Parties (CoP)-3 এ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণ বিষয়ক কিয়োটো প্রটোকল গৃহীত হয়। এর অংশীদার মােট ১৯২টি দেশ ও সংস্থা। ২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা সংশোধনীর মাধ্যমে এটির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলেও তা কার্যকর হয়নি। বাংলাদেশ কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয় ২০০১ সালের ২২ অক্টোবর এবং কার্যকর হয় ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি।

183. UNFCCC স্বাক্ষরিত হয় কোন শহরে?

a) ক) রিও ডি জেনেরিও
b) খ) প্যারিস
c) গ) রোম
d) ঘ) ভিয়েনা
ব্যাখ্যা: UNFCCC স্বাক্ষরিত হয় রিও ডি জেনেরিওতে। UNFCCC হল জাতিসংঘের একটি সংস্থা যা জলবায়ু পরিবর্তনের হুমকির বিরুদ্ধে বৈশ্বিক প্রতিক্রিয়া সমর্থন করার জন্য কাজ করে। UNFCCC এর অর্থ হল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন। UNFCCC ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। UNFCCC সদর দপ্তর বন,জার্মানী।

184. জীববৈচিত্র‍্য সংরক্ষণবাদী সংস্থা কোনটি?

a) ক) World Meteorological Organization
b) খ) International Union for the Conservation of Nature
c) গ) World Wide Fund for Nature
d) ঘ) United Nations World Tourism Organization
ব্যাখ্যা: IUCN - International Union for Conservation of Nature. এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণবাদী সংস্থা। IUCN একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক এবং টেকসই ব্যবহারের ক্ষেত্রে কাজ করে। এটি প্রতিষ্ঠিত হয় ৫ অক্টোবর, ১৯৪৮ সালে। IUCN এর সদরদপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। এটি নিয়ে বিশ্বের ১৬০টির অধিক দেশ কাজ করছে। অন্যদিকে - World Meteorological Organization (WMO) হলো বিশ্ব আবহাওয়া সংস্থা। World Wide Fund for Nature (WWF) হলো প্রাকৃতিক পরিবেশ রক্ষা বিষয়ক সংস্থা। United Nations World Tourism Organization হলো বিশ্ব পর্যটন সংস্থা।

185. ‘কনভেনশন অন ওয়েটল্যান্ডস’ চুক্তি -

a) ক) স্টকহোম কনভেনশন
b) খ) রামসার কনভেনশন
c) গ) নাগোয়া প্রটোকল
d) ঘ) বালি সম্মেলন
ব্যাখ্যা: বিশ্বব্যপী জৈব পরিবেশ রক্ষার সম্মিলিত প্রয়াসই রামসার কনভেনশন। ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসারে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণঙ্গো যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়। সেখানে ‘কনভেনশন অন ওয়েটল্যান্ডস’ নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। - এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে। - এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। - স্থান দুটি- সুন্দরবন রিজার্ভ ফরেস্ট (২১মে, ১৯৯২) ও টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই, ২০০০)।

186. বায়ুমন্ডলে ওজোন গ্যাসের শতকরা পরিমাণ কত?

a) ক) o.০১ শতাংশ
b) খ) o.০৩ শতাংশ
c) গ) o.৪১ শতাংশ
d) ঘ) o.০০০১ শতাংশ

187. ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে কততম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ অনুষ্ঠিত হবে?

a) ক) ২৭ তম
b) খ) ২৯ তম
c) গ) ২৬ তম
d) ঘ) ২৮ তম

188. V-20 বা Vulnerable - 20 গঠিত -

a) ক) বন ও পরিবেশ মন্ত্রীদের নিয়ে
b) খ) বাণিজ্য মন্ত্রীদের নিয়ে
c) গ) পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে
d) ঘ) অর্থমন্ত্রীদের নিয়ে

189. 'ক্লাইমেট ভালনারেবল ফোরাম' এ বর্তমানে সভাপতিত্ব করছে -

a) ক) বাংলাদেশ
b) খ) ঘানা
c) গ) কেনিয়া
d) ঘ) কোস্টারিকা
ব্যাখ্যা: জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ'। বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরাম এর সভাপতির নেতৃত্ব দিচ্ছে ঘানা।

190. বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) ক) লন্ডন
b) খ) ভিয়েনা
c) গ) জেনেভা
d) ঘ) বার্ন

191. আর্থ আওয়ার-এর আয়োজন কোন সংস্থা?

a) IPCC
b) UNEP
c) WWF
d) IUCN
ব্যাখ্যা:

উত্তর: WWF। 


আর্থ আওয়ার:

- পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বছরে ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখার কার্যক্রম।- WWF (World Wide Fund for Nature) এর আয়োজক।

- ২০০৭ সালের ৩১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম আর্থ আওয়ার পালিত হয়।

- রাত ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখা হয়।

- প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার পালিত হয়।


উল্লেখ্য,

- ২০২৩ সালের মার্চ মাসের ২৫ তারিখ আর্থ আওয়ার পালন করা হয়।



192. ২৯তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP-29) কোথায় অনুষ্ঠিত হবে?

a) আজারবাইজান
b) আর্জেন্টিনা
c) ব্রাজিল
d) তুরস্ক
ব্যাখ্যা:

উত্তর: আজারবাইজান। 


- কপ- ২৯, ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হবে।

- সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া কপ-২৮ জলবায়ু সম্মেলনে কপ-২৯ জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ হিসেবে এশিয়ার দেশ আজারবাইজানকে নির্ধারণ করা হয়েছে।


193. নিচের কোনটি 'ই-৮' ভুক্ত দেশ নয়?

a) রাশিয়া
b) জাপান
c) দক্ষিণ আফ্রিকা
d) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা:

উত্তর: সংযুক্ত আরব আমিরাত। 


ই - ৮:

- ই - ৮ হচ্ছে ৮টি পরিবেশ দূষণকারী দেশ।

- ই - ৮ ভুক্ত দেশসমূহ পরিবেশ দূষণকারী দেশগুলোর জন্য বিভিন্ন আইন-কানুন জারি করে। 

- ই - ৮ ভুক্ত দেশসমূহ হলো: মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া, জাপান, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা।


194. বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব নির্বাচিত হয়েছেন কে?

a) সেলেস্তে সাওলো
b) মারিয়া তুরিন
c) জর্জিয়া
d) জুলিয়ান কেইন
ব্যাখ্যা:

উত্তর: সেলেস্তে সাওলো। 


WMO:


- WMO বা বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা।

- WMO এর পূর্ণরূপ The World Meteorological Organization (WMO)।

- সংস্থাটির প্রথম নারী মহাসচিব আর্জেন্টিনার সেলেস্তে সাওলো।

- প্রতিষ্ঠা - ২৩মার্চ, ১৯৫০ সালে।

- সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

- বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৩টি। 


195. বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিষ্ঠা লাভ করে কত সালে?

a) ১৯৪৯ সালে
b) ১৯৫০ সালে
c) ১৯৫১ সালে
d) ১৯৫২ সালে
ব্যাখ্যা:

উত্তর: ১৯৫০ সালে। 


বিশ্ব আবহাওয়া সংস্থা:


- WMO বা বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা।

- (WMO) এর পূর্ণরূপ The World Meteorological Organization (WMO)।

- (WMO) প্রতিষ্ঠা লাভ করে ২৩মার্চ, ১৯৫০ সালে।

- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

- বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৩টি। 


196. ইউরোপীয় পরিবেশ সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?

a) পোল্যান্ড
b) জার্মানী
c) ডেনমার্ক
d) বেলজিয়াম
ব্যাখ্যা:

উত্তর: ডেনমার্ক। 


ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):


- গঠন - ১৯৯৪ সালে।- সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।

- সদস্য দেশ -৩২ টি।

- সহযোগী দেশ - ০৬টি।

- ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ।