এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

পরিবেশ

196 প্রশ্ন

101. জাতিসংঘ ঘােষিত ২০২২ সাল নিম্নের কোন বর্ষ?

a) আন্তর্জাতিক শান্তি ও বিশ্বস্ততা বর্ষ
b) টেকসই উন্নয়নের জন্য উদ্ভাবনী অর্থনীতি বর্ষ
c) আন্তর্জাতিক ফলমূল ও সবজি বর্ষ
d) টেকসই উন্নয়নের জন্য বিজ্ঞান বর্ষ
ব্যাখ্যা: উত্তর: টেকসই উন্নয়নের জন্য বিজ্ঞান বর্ষ। ▣ জাতিসংঘ ঘোষিত বর্ষ সমূহ : ২০২২ = টেকসই উন্নয়নের জন্য বিজ্ঞান বর্ষ ২০২০ = প্লান্ট হেলথ বর্ষ ২০১৭ = টেকসই পর্যটন বর্ষ ২০১৩ = পানি সহযোগিতা বর্ষ ২০১২ = টেকসই জ্বালানি বর্ষ ২০১১ = বন বর্ষ ২০১০ = বাঘ ও জীব বৈচিত্র্য বর্ষ

102. WWF এর সদর দপ্তর-

a) বিশবেক
b) জেনেভা
c) গ্ল্যান্ড
d) ওয়াশিংটন
ব্যাখ্যা: উত্তর: গ্লান্ড ▣ প্রকৃতি সংক্রান্ত ২টি organisation : → WWF = সুইজারল্যান্ড , গ্ল্যান্ড → IUCN = সুইজারল্যান্ড , গ্লান্ড ▣ কৃষি সংক্রান্ত organisation : → FAO = রোম ,ইতালি → IFAD = রোম, ইতালি ▣ টাকা-পয়সা সংক্রান্ত organisation : → IMF = ওয়াশিংটন ডিসি → World bank = ওয়াশিংটন ডিসি

103. নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?

a) নাইট্রাস অক্সাইড
b) মিথেন
c) কার্বন-ডাই-অক্সাইড
d) অক্সিজেন
ব্যাখ্যা: উত্তর: অক্সিজেন। → গ্রিনহাউজ গ্যাসসমূহ : কার্বন-ডাই-অক্সাইড (CO2), মিথেন (CH4) , হাইড্রোফ্লোরো কার্বন (HFC) , নাইট্রাস অক্সাইড (N2O) , পারফ্লোরো কার্বন ও সুপার হেক্সাফ্লুরাইড (SF6) → হাউজ গ্যাস না থাকলে পৃথিবী এশটি বরফ খণ্ড হত (তাপমাত্রা থাকতো -১৮ ডিগ্রি সেলসিয়াস)। → শিল্প বিপ্লব (১৭৫০) থেকে বর্তমান পর্যন্ত বায়ুমণ্ডলে ৪০% গ্রিনহাউজ গ্যাস বৃদ্ধি পেয়েছে। → ১৭৫০ সালে ছিল ২৮০ পিপিএম, যা বর্তমানে ৪০৬ পিপিএম। → পৃথিবী ছাড়াও মঙ্গল, টাইটান ও ভেনাস গ্রহের বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।

104. Human Environment Summit নামে পরিচিত -

a) Kyoto Summit
b) Rio+20 Conference
c) Rio Conference
d) Stockholm Summit
ব্যাখ্যা: উত্তর: Stockholm Summit. স্টকহোম সামিটঃ পরিচয়: বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন সম্মেলনস্থল: স্টকহোম, সুইডেন তারিখ: ০৫-১৬ জুন, ১৯৭২ সম্মেলনের প্রস্তাব পাশ হয়: ECOSOC এর ৪৫তম অধিবেশনে প্রথম এবং ১৯৬৮ সালের ৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৩তম অধিবেশনে দ্বিতীয়বারের মতো পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক প্রস্তাব গৃহীত হয়। সম্মেলনের আনুষ্ঠানিক নাম: United Nations Conference on the Human Environment (মানব পরিবেশ সম্মেলন) গৃহীত কার্যক্রম : (১) পরিবেশ এবং উন্নয়ন সম্পর্কিত ২৬টি (২) ১০৯টি সুপারিশসহ কর্ম-পরিকল্পনা প্রণয়ন।

105. কার্টাগেনা প্রটোকল কোন সালে স্বাক্ষরিত হয়?

a) ২০০০ সালে
b) ২০০১ সালে
c) ২০০৩ সালে
d) ২০০৫ সালে
ব্যাখ্যা: উত্তর: ২০০০ সালে। ▣ কার্টাগেনা প্রটোকল অপর নাম: জৈব জ্বালানি নিরাপত্তা বিষয়ক প্রটোকল স্বাক্ষর: ২০০০ কার্যকর: ২০০৩ বাংলাদেশ স্বাক্ষর করে: ২০০০ সালে বাংলাদেশ অনুমোদন করে: ২০০৪ স্বাক্ষরিত হয়: মন্ট্রিল, কানাডা।

106. জলবায়ুজনিত কারণে ২১০০ সালের মধ্যে খাদ্য উৎপাদন হ্রাস পাবে কত শতাংশ?

a) 0.3
b) 0.25
c) 0.4
d) 0.35
ব্যাখ্যা: উত্তর: ৩০%.

107. World Watch Institute কোন দেশভিত্তিক পরিবেশবাদী প্রতিষ্ঠান?

a) ক) নিউজিল্যান্ড
b) খ) যুক্তরাষ্ট্র
c) গ) সুইডেন
d) ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা: - World Watch Institute মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পরিবেশবাদী গবেষণা প্রতিষ্ঠান। - এটি বিশ্বের প্রথম বেসরকারি স্বাধীন পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা। মার্কিন বিজ্ঞানী ও অর্থনীতিবিদ লেস্টার ব্রাউন ১৯৭৪ সালে এটি প্রতিষ্ঠা করেন। - এর প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

108. European Environment agency (EEA) এর চুক্তি স্বাক্ষরিত হয়-

a) ১৯৭৭ সালে
b) ১৯৬১ সালে
c) ১৯৯০ সালে
d) ২০০০সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৯০ সালে। → পূর্ণরূপ: European Environment Agency → চুক্তি স্বাক্ষরিত হয়: ১৯৯০ সালে → সদর দপ্তরঃ কোপেনহেগেন, ডেনমার্ক।

109. Annex-।। বলতে বুঝায় –

a) উন্নত ২৪টি দেশ
b) অনুন্নত ২৪টি দেশ
c) উন্নয়নশীল ২৪ টি দেশকে
d) বৃহত্তর ২৪টি দেশ
ব্যাখ্যা: উত্তর: উন্নত ২৪টি দেশ। ▣ কিয়োটো প্রটোকল ▣ → Annex-I: শিল্পপ্রধান ৪২টি দেশ ও EU কে বুঝায়। এরা বেশি কার্বন নিঃসরণ করে → Annex-II: উন্নত ২৪টি দেশকে বুঝায় । অপেক্ষাকৃত কম কার্বন নিঃসরণকারী । → Non-Annex Countries (বৈশ্বিক উষ্ণায়নের জন্য যারা দায়ী নয় এমন দেশসমূহ) কিয়োটো প্রটোকল গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর জন্য বিশেষ করে Annex-I দেশগুলোর উপর বিশেষ বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। → শাস্তি: নির্ধারিত গ্যাস হ্রাস করতে না পারলে পরবর্তীতে তাকে ৩০% হ্রাস করতে হবে।

110. কোনাে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়ােজন মােট ভূমির -

a) ১৬ শতাংশ
b) ২০ শতাংশ
c) ২৫ শতাংশ
d) ৩০ শতাংশ
ব্যাখ্যা: উত্তর: ২৫ শতাংশ। একটি দেশের আয়তনের কমপক্ষে ২৫ ভাগ বনভূমি থাকা বাঞ্ছনীয়। বাংলাদেশে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মোট বনভূমির পরিমাণ প্রায় আঠারো শতাংশ।

111. পরিবেশ বিষয়ে ইকুয়েটর পুরস্কার প্রদান করে কোন সংস্থা?

a) গ্রিন বেল্ট মুভমেন্ট
b) রেডক্রস
c) জাতিসংঘ
d) গ্রিনপিস
ব্যাখ্যা: উত্তর: জাতিসংঘ। পরিবেশ বিষয়ে অস্কার খ্যাত ‘এনার্জি গ্লোব অ্যাওয়ার্ড প্রদানকারি দেশ= অস্ট্রিয়া। পরিবেশ বিষয়ে ইকুয়েটর পুরস্কার প্রদানকারি সংস্থা= জাতিসংঘ।

112. নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?

a) সালফার ডাই অক্সাইড
b) মিথেন
c) কার্বন ডাই অক্সাইড
d) ক্লোরোফ্লোরোকার্বন
ব্যাখ্যা: উত্তর: সালফার ডাই অক্সাইড। কিয়োটো প্রটোকল অনুসারে গ্রিনহাউজ গ্যাস - ৬টি কার্বন-ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, পারফ্লুরো কার্বন, হাইড্রোফ্লুরো কার্বন, সালফার হেক্সাফ্লোরাইড। U.S. Environmental Protection Agency (EPA) অনুসারে গ্রিনহাউজ গ্যাস - ৭টি কার্বন-ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, পারফ্লুরো কার্বন, হাইড্রোফ্লুরো কার্বন, সালফার হেক্সাফ্লোরাইড এবং নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড।

113. ‘Greenhouse Gas Bulletin শিরােনামে রিপাের্ট প্রকাশ করে কোন সংস্থা?

a) UNFCCC
b) WMO
c) IPCC
d) UNEP
ব্যাখ্যা: উত্তর: WMO. পরিচয়: জাতিসংঘের আবহাওয়া সংস্থা WMO: World Meteorological Organization গঠন: ১৯৫০ ১৯৪৭ সালের আবহাওয়া কনভেনশনের মাধ্যমে গঠিত হয়। সদর দপ্তর: জেনেভা সদস্য: ১৯৩ [১৮৭টি দেশ + ৬টি অঞ্চল/ রাজ্য]

114. EIA -

a) Environmental Impact Assessment
b) Environmental Index Assessment
c) Environmental Impact Association
d) Environmental Index Affairs
ব্যাখ্যা: উত্তর: Environmental Impact Assessment.

115. UNFCCC-

a) United Nations Framework Convention to Climatic Change
b) United Nations Framework Convention of` Climate Change
c) United Nations Framework Convention for Climate Change
d) United Nations Framework Convention on Climate Change
ব্যাখ্যা: উত্তর: United Nations Framework Convention on Climate Change. → স্বাক্ষর: ১৯৯২ সালে ধরিত্রী সম্মেলনে [রিওডিজেনেরিও, ব্রাজিলে], → কার্যকর: ১৯৯৪ → বাংলাদেশ স্বাক্ষর করে: ১৯৯২ এবং অনুমোদন করে: ১৯৯৪ → মূল কাজ: বার্ষিক জলবায়ু সম্মেলন (COP) আয়োজন → উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস হ্রাস → স্বাক্ষরকারী পক্ষ: ১৯৭টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন [জাতিসংঘের সদস্য ১৯৩টি+ ফিলিস্তিন+ নিউ দ্বীপপুঞ্জ+ কুক দ্বীপপুঞ্জ+ ইউরোপীয় ইউনিয়ন] Note: নিউ দ্বীপপুঞ্জ ও কুক দ্বীপপুঞ্জ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডের অধীন।

116. UNCHE-

a) The United Nations Council on the Human Environment
b) The United Nations Commission on the Human Environment
c) The United Nations Conference on the Humane Environment
d) The United Nations Conference on the Human Environment
ব্যাখ্যা: উত্তর: United Nations Conference on the Human Environment. পরিচয়: বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন > সম্মেলনস্থল: স্টকহোম, সুইডেন তারিখ: ০৫-১৬ জুন, ১৯৭২ সম্মেলনের প্রস্তাব পাশ হয়: ECOSOC এর ৪৫তম অধিবেশনে প্রথম এবং ১৯৬৮ সালের ৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৩তম অধিবেশনে দ্বিতীয়বারের মতো পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক প্রস্তাব গৃহীত হয়। > সম্মেলনের আনুষ্ঠানিক নাম: United Nations Conference on the Human Environment (মানব পরিবেশ সম্মেলন) → গৃহীত কার্যক্রম : (১) পরিবেশ এবং উন্নয়ন সম্পর্কিত ২৬টি (২) ১০৯টি সুপারিশসহ কর্ম-পরিকল্পনা প্রণয়ন।

117. COP-26 এ বাংলাদেশ কত দফা প্রস্তাব করেছে?

a) 3
b) 5
c) 6
d) 4
ব্যাখ্যা: উত্তর: ৪ টি। COP-26 স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বনেতাদের সামনে চারটি দাবি তুলে ধরেন। প্রথম দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রধান কার্বন নিঃসরণকারীদের অবশ্যই উচ্চাভিলাষী জাতীয় পরিকল্পনা (এনডিসি) দাখিল এবং তা বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় দাবিতে শেখ হাসিনা বলেন, উন্নত দেশগুলোকে অভিযোজন এবং প্রশমনে অর্ধেক অর্ধেক (৫০ঃ৫০) ভিত্তিতে বার্ষিক ১০০ বিলিয়ন ডলার সরবরাহ করার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। প্রধানমন্ত্রীর তৃতীয় দাবিতে বলা হয়, উন্নত দেশগুলোকে স্বল্প খরচে অধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নিরাপদ ও পরিবেশবান্ধব প্রযুক্তি সরবরাহ করতে হবে। চতুর্থ দাবিতে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, বন্যা ও খরার মতো দুর্যোগের কারণে বাস্তুচ্যুত জলবায়ু অভিবাসীদের দায়িত্ব নেওয়াসহ জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্ষতি ও ধ্বংস মোকাবেলা করতে হবে।

118. COP-26 -এ COP মানে কি?

a) কনফারেন্স অব প্যারিস
b) কনফারেন্স অব দ্য পাওয়ার
c) কনফারেন্স অব দ্য পার্টিস
d) কনফারেন্স অব দ্য প্রটোকল
ব্যাখ্যা: উত্তর: কনফারেন্স অব দ্য পার্টিস। → বিশ্বের পরিবেশ রক্ষায় যেসব বড় ধরনের উদ্যোগ নেয়া হয়, Conference of the Parties (COP) তার মধ্যে অন্যতম। → জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা কনভেনশন UNFCCC কার্যকর হওয়ার পর থেকে এর সদস্য দেশগুলো প্রতিবছর COP নামক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন আয়োজন করে আসছে। → Conference of the Parties এর ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয় ৩১ অক্টোবর-১২ নভেম্বর, ২০২১ স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। → UNFCCC আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ব্রিটিশ মন্ত্রী অলোক শৰ্মা। → কপ-২৬ সম্মেলনে ২০০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। → উল্লেখ্য, UNFCCC এর বাৎসরিক বৈঠককে 'কনফারেন্স অব দ্য পার্টিস' (কপ) নামে অভিহিত করা হয়। → নীতি নির্ধারক পর্যায়ে এটিই পৃথিবীর বৃহত্তম পরিবেশ সম্মেলন।

119. নাগোয়া প্রটোকল কোথায় স্বাক্ষরিত হয়?

a) কানাডা
b) জাপান
c) ফিনল্যান্ড
d) ফ্রান্স
ব্যাখ্যা: উত্তর: জাপান। ▣ নাগোয়া প্রটোকল → লক্ষ্য: বন্য প্রাণী সংরক্ষণ প্রটোকল → স্বাক্ষর: ২০১০ → স্বাক্ষরিত হয়: জাপানের নাগোয়ায় → কার্যকর: ২০১৪ → Note: প্রটোকলটি ১৯৯২ সালের Convention on Biological Diversity বাস্তবায়নে স্বাক্ষরিত হয়

120. কার্বন ট্যাক্স চালুকারী এশিয় দেশ নিচের কোনটি?

a) ভূটান
b) দক্ষিণ কোরিয়া
c) মালয়েশিয়া
d) থাইল্যান্ড
ব্যাখ্যা: উত্তর: দক্ষিণ কোরিয়া। Carbon Tax → প্রথম চালুকারী: ফিনল্যান্ড [১৯৯০ এর দশকে ] → মোট চালুকারী দেশ: ২৭টি → এশিয়ার দেশগুলো হলো: দক্ষিণ কোরিয়া, চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর ও তাইয়ান → ওশেনিয়ার দেশ: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড