121.
IPCC গঠিত হয় কবে?
a) 1990
b) 1986
c) 1988
✓
d) 1989
ব্যাখ্যা:
উত্তর: ১৯৮৮ সালে।
▣ IPCC
→ IPCC: Inter-governmental Panel on Climate Change
→পরিচয়: মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা জাতিসংঘের নেটওয়ার্ক
→ গঠন: ১৯৮৮
→ গঠনকারী: UNEP WMO
→ সদস্য : ১৯৫
→ সদর দপ্তর: জেনেভায় অবস্থিত WMO ভবনে
→ মূল কাজ: কয়েকশ বিজ্ঞানীর সমন্বয়ে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ও প্রভাব নিয়ে প্রতিবেদন তৈরি করা
→ নোবেল শান্তি লাভ: ২০০৭ [তখন প্রধান ছিলেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল ঘোর]
→ বর্তমান প্রধান: দক্ষিণ কোরিয়ার অর্থনীতিবিদ হোয়েসাং লি
122.
বৈশ্বিক পরিবেশ নেটওয়ার্ক-
a) UNFCCC
b) IPCC
c) GEF
✓
d) GCF
ব্যাখ্যা:
উত্তর: GEF.
▣ GEF
→ GEF: Global Environment Facility
→ পরিচয়: বৈশ্বিক পরিবেশ নেটওয়ার্ক
→ গঠন: ১৯৯২
→ গঠনের প্রেক্ষাপট: ১৯৯২ সালের রিও কনফারেন্স
→ সদর দপ্তরঃ ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
→ মূল কাজ: অর্থনৈতিক সহযোগিতা প্রদান ও গ্রহণ
123.
Convention on Biological Diversity স্বাক্ষরিত-
a) 1994
b) 1993
c) 1996
d) 1992
✓
ব্যাখ্যা:
উত্তর: ১৯৯২ সালে।
পূর্ণ নাম: Convention on Biological Diversity (CBD) লক্ষ্য: বিশ্বব্যাপী জীব বৈচিত্র্য সংরক্ষণ
স্বাক্ষর: ০৫ জুন, ১৯৯২ [রিও কনফারেন্সে]
কার্যকর: ১৯৯৩
স্বাক্ষরিত হয়: রিওডিজেনেরিওতে
বাংলাদেশ অনুমোদন করে: ১৯৯৪
Note: কনভেনশনটি দ্রুত বাস্তবায়নের জন্য ২০০০ সালে 'কার্টাগেনা প্রটোকল' এবং ২০১০ সালে 'নাগোয়া প্রটোকল' স্বাক্ষরিত হয়।
124.
COP-15 কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
a) ব্রিটেন
b) ফ্রান্স
c) স্পেন
d) ডেনমার্ক
✓
ব্যাখ্যা:
উত্তর: ডেনমার্ক।
Cop-25 = মাদ্রিদ,স্পেন
Cop-26 = গ্লাসগো ,স্কটল্যান্ড
Cop -27 = শার্ম আল শেখ, মিশর
Cop-28 = দুবাই, সংযুক্ত আরব আমিরাত
125.
বিশ্ব বাঘ দিবস-
a) ২৮ জুলাই
b) ২৭ জুলাই
c) ৩০ জুলাই
d) ২৯ জুলাই
✓
ব্যাখ্যা:
উত্তর: ২৯ জুলাই।
→ ২ ফেব্রুয়ারি = বিশ্ব জলাভূমি দিবস
→ ১৪ ফেব্রুয়ারি = জাতীয় সুন্দরবন দিবস
→ ৫ জুন = বিশ্ব পরিবেশ দিবস
→ ৪ অক্টোবর = বিশ্ব প্রাণী দিবস
126.
গ্রিনপিস কোন দেশে প্রতিষ্ঠিত হয় ?
a) ফ্রান্সে
b) নেদারল্যান্ডসে
c) সুইডেনে
d) কানাডায়
✓
ব্যাখ্যা:
উত্তর: কানাডা।
গ্রিনপিসের পরিচয়: নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশ সংস্থা।
প্রতিষ্ঠা: ১৯৭১, ভ্যানকুভার, কানাডা।
সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।
পূর্ব নাম: Don't make a Wave Committee (1969-1972)।
প্রতিষ্ঠাতা: প্যাট্রিক মোরে, রবার্ট হান্টার, ডেভিড ম্যকট্যাগার্ড ও আরো অনেকে।
গ্রিনপিসের জাহাজের নাম: রেইনবো ওয়ারিয়র।
বাংলাদেশে রেইনবো ওয়ারিয়রের নাম: রংধনু।
127.
বর্তমানে মাথাপিছু গ্রিনহাউস নির্গমনে শীর্ষ দেশ-
a) সৌদি আরব
b) যুক্তরাজ্য
c) যুক্তরাষ্ট্র
d) কাতার
✓
ব্যাখ্যা:
উত্তর: কাতার।
128.
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে গঠিত আন্তর্জাতিক সংগঠন কোনটি?
a) ক) V-20
b) খ) CVF
✓
c) গ) E-8
d) ঘ) WWF
ব্যাখ্যা:
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে গঠিত বৈশ্বিক অংশীদারিত্বমূলক সংগঠন হচ্ছে - Climate Vulnerable Forum। এর সদস্য দেশসমূহ জলবায়ুর পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় আলোচনার মাধ্যমে পন্থা বের করার ফোরাম হিসাবে কাজ করে সংস্থাটি।
⤇ প্রতিষ্ঠাকাল - নভেম্বর, ২০০৯ সাল।
⤇ প্রতিষ্ঠার স্থান - মালে, মালদ্বীপ।
⤇ সদরদপ্তর - মাজুরো, মার্শাল দ্বীপপুঞ্জ।
⤇ সদস্য সংখ্যা - ৭৬ টি দেশ (প্রতিষ্ঠাকালীন সদস্য - বাংলাদেশ সহ ১১টি দেশ)
⤇ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০৯ সালে মালদ্বীপ সমুদ্রের তলদেশে মন্ত্রীসভার বৈঠক করে।
- V-20 বা Vulnerable - 20 হচ্ছে - জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত একটি ফোরাম।
- বিশ্বের ৮টি দেশ যারা ৭০ শতাংশের বেশি গ্রিন হাউস গ্যাস নিঃসরনের জন্য দায়ী, তাদের একত্রে ই-৮ (E-8) ভুক্ত দেশ বলে।
- WWF - এর পূর্ণরূপ - World Wide Fund for Nature। পরিবেশবাদী এই সংস্থাটি জলবায়ু, খাদ্য নিরাপত্তা, বন, বিশুদ্ধ পানি, সমুদ্র ও বন্যপ্রাণি - নিয়ে কাজ করে থাকে।
129.
সবুজ বিপ্লবের মূল উপজীব্য বিষয়-
a) আবহাওয়া সংরক্ষণ
b) খাদ্য উৎপাদন বৃদ্ধি
✓
c) বনায়ন কর্মসূচি
d) কার্বন হ্রাস
ব্যাখ্যা:
উত্তর: খাদ্য উৎপাদন বৃদ্ধি।
সবুজ বিপ্লব বিংশ শতাব্দীর শেষার্ধে উচ্চ ফলনশীল বীজ, সার এবং সেচের পানি ব্যবহারের মাধ্যমে গম, ধান, ভুট্টা প্রভৃতির উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশে অতি দ্রুত যে বিরাট সাফল্য অর্জিত হয়েছে তাকে ‘সবুজ বিপ্লব’ হিসেবে আখ্যায়িত করা হয়।
এ পরিবর্তন এসেছে প্রচলিত (Conventional) পদ্ধতির চাষাবাদ থেকে অধিক উৎপাদনক্ষম নতুন প্রযুক্তির চাষাবাদে রূপান্তরের মাধ্যমে। এর মাধ্যমে ফলন বৃদ্ধির চেষ্টা করা হয়। মার্কিন কৃষিবিদ ও মানবাধিকার কর্মী নরম্যান আর্নেস্ট বোরলগকে বলা হয় সবুজ বিপ্লবের জনক।
130.
রামসার' কোন দেশে?
a) জাপান
b) কলম্বিয়া
c) ফ্রান্স
d) ইরান
✓
ব্যাখ্যা:
উত্তর: ইরান।
Ramsar Convention on Wetlands of International Importance especially as Waterfowl Habitat
লক্ষ্য: জলাশয় ও জলাভূমি সংরক্ষণ
অনুষ্ঠানস্থল: রামসার, ইরান
স্বাক্ষর: ১৯৭১
কার্যকর: ১৯৭৫
বাংলাদেশের রামসার সাইট: ২টি। যথা- সুন্দরবন (১৯৯২) ও টাঙ্গুয়ার হাওর (২০০০)
131.
অ্যান্টার্কটিকার সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য কত সালে চুক্তি হয়?
a) ২০১৬ সালে
✓
b) ২০১৭ সালে
c) ২০১১ সালে
d) ১৯৯৮ সালে
ব্যাখ্যা:
উত্তর: ২০১৬ সালে।
132.
Global Environmental Facility (GEF)-এর সদর দপ্তর-
a) প্যারিস
b) লন্ডন
c) নিউইয়র্ক
d) ওয়াশিংটন
✓
ব্যাখ্যা:
উত্তর: ওয়াশিংটন।
▣ GEF
→ GEF: Global Environment Facility
→ পরিচয়: বৈশ্বিক পরিবেশ নেটওয়ার্ক
→ গঠন: ১৯৯২
→ গঠনের প্রেক্ষাপট: ১৯৯২ সালের রিও কনফারেন্স
→ সদর দপ্তরঃ ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
→ মূল কাজ: অর্থনৈতিক সহযোগিতা প্রদান ও গ্রহণ
133.
কার্বন নি:সরণে কোন দেশ গ্রিন সার্টিফিকেট প্রদান করে?
a) সুইজারল্যান্ড
b) নরওয়ে
c) সুইডেন
d) ডেনমার্ক
✓
ব্যাখ্যা:
উত্তর: ডেনমার্ক।
134.
পরিবেশ আন্দোলনের জনক-
a) প্যাট্রিক মােরে
b) ওয়ানগিরি মাথাই
c) আল ঘাের
d) হানরি ডেভিড থ্যারাে
✓
ব্যাখ্যা:
উত্তর: হেনরি ডেভিড থ্যারো।
পরিবেশ আন্দোলন সর্বপ্রথম শুরু করেন হেনরি ডেভিড থ্যারো। ক্ল্যাইমেট চেঞ্জ ধারনাটি সর্বপ্রথম প্রবর্তণ করেন IPCC.
135.
কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ-
a) মালদ্বীপ
b) শ্রীলংকা
c) ভুটান
✓
d) নেপাল
ব্যাখ্যা:
উত্তর: ভুটান।
বিশ্বে কার্বন ডাই অক্সাইডের ক্ষতিকর প্রভাবমুক্ত প্রথম দেশ ভুটান। দেশটি যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে তার চেয়ে কয়েকগুণ বেশি কার্বন শোষণক্ষম হওয়াতেই এর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত।
136.
পরিবেশ ভারসাম্য রক্ষার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নকে বলা হয়-
a) ব্লু-ইকোনমি
b) গ্রিন ব্যাংকিং
c) গ্রিন রেভুলসন
d) টেকসই উন্নয়ন
✓
ব্যাখ্যা:
উত্তর: টেকসই উন্নয়ন।
উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি সেসব উন্নয়ন কর্মকান্ড যাতে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে ঘাটতি বা বাঁধার কোন কারণ হয়ে না দাঁড়ায়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রেখে পরিকল্পিত উন্নয়নই হল টেকসই উন্নয়ন বা Sustainable Development।
137.
IPCC এর মতে, সমুদ্র স্তরের উচ্চতার ফলে কোন দেশ বেশি জলবায়ু শরনার্থীর মুখে পড়বে?
a) হন্ডুরাস
b) মালদ্বীপ
c) ভারত
d) বাংলাদেশ
✓
ব্যাখ্যা:
উত্তর: বাংলাদেশ।
▣ IPCC
→ IPCC: Inter-governmental Panel on Climate Change
→পরিচয়: মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা জাতিসংঘের নেটওয়ার্ক
→ গঠন: ১৯৮৮
→ গঠনকারী: UNEP WMO
→ সদস্য : ১৯৫
→ সদর দপ্তর: জেনেভায় অবস্থিত WMO ভবনে
→ মূল কাজ: কয়েকশ বিজ্ঞানীর সমন্বয়ে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ও প্রভাব নিয়ে প্রতিবেদন তৈরি করা
→ নোবেল শান্তি লাভ: ২০০৭
138.
Rainbow Warrior- কোন সংস্থার পরিবেশ জাহাজ?
a) গ্রিনক্রোসের
b) গ্রিনপিসের
✓
c) জার্মানওয়াচের
d) রেডক্রসের
ব্যাখ্যা:
উত্তর: গ্রিনপিস।
▣ Greenpeace
→ উদ্দেশ্য : বিশ্বব্যাপী জীববৈচিত্র্য প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা ।
→ পরিচয়: নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশ সংস্থা
→ প্রতিষ্ঠা: ১৯৭১, ভ্যানকুভার, কানাডা সদর
→ দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস
→ অফিস আছে: ৫৫টি দেশে
→ পূর্ব নাম: Don't make a Wave Committee (1969-1972)
→ প্রতিষ্ঠাতা: প্যাট্রিক মোরে, রবার্ট হান্টার, ডেভিড ম্যকট্যাগার্ড ও আরো অনেকে
→ গ্রিনপিসের জাহাজের নাম: রেইনবো ওয়ারিয়র
→ বাংলাদেশে রেইনবো ওয়ারিয়রের নাম: রংধনু
139.
United Nations Framework Convention on Climate Change বা UNFCCC স্বাক্ষরকারী গােষ্ঠী-
a) ১৯৭টি
b) ১৯০টি
c) ১৯৮টি
✓
d) ১৯৫টি
ব্যাখ্যা:
উত্তর: ১৯৮।
→ স্বাক্ষর: ১৯৯২ সালে ধরিত্রী সম্মেলনে [রিওডিজেনেরিও, ব্রাজিলে],
→ কার্যকর: ১৯৯৪
→ বাংলাদেশ স্বাক্ষর করে: ১৯৯২ এবং অনুমোদন করে: ১৯৯৪
→ মূল কাজ: বার্ষিক জলবায়ু সম্মেলন (COP) আয়োজন
→ উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস হ্রাস
→ স্বাক্ষরকারী পক্ষ: ১৯৭ টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন [জাতিসংঘের সদস্য ১৯৩টি+ ফিলিস্তিন+ নিউ দ্বীপপুঞ্জ+ কুক দ্বীপপুঞ্জ+ ইউরোপীয় ইউনিয়ন]
140.
Global Environmental Facility (GEF) প্রতিষ্ঠিত হয়-
a) 2007
b) 1992
✓
c) 2009
d) 1995
ব্যাখ্যা:
উত্তর: ১৯৯২.
▣ GEF
→ GEF: Global Environment Facility
→ পরিচয়: বৈশ্বিক পরিবেশ নেটওয়ার্ক
→ গঠন: ১৯৯২
→ গঠনের প্রেক্ষাপট: ১৯৯২ সালের রিও কনফারেন্স
→ সদর দপ্তরঃ ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
→ মূল কাজ: অর্থনৈতিক সহযোগিতা প্রদান ও গ্রহণ