এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

পরিবেশ

196 প্রশ্ন

81. জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা IUCN এর সদর দপ্তর কোথায়?

a) গ্লান্ড, সুইজারল্যান্ড
b) টোকিও, জাপান
c) লন্ডন, যুক্তরাজ্য
d) জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা: ▣ IUCN → পরিচয়: প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বেসরকারি সংস্থা → IUCN ( International Union for Conservation of Nature and Natural Resources) → গঠন: ১৯৪৮, ফ্রান্স → গঠনের প্রেক্ষাপট: ১৯৪৭ সালের ‘আবহাওয়া কনভেনশন' → সদর দপ্তর: গ্ল্যান্ড, সুইজারল্যান্ড ,

82. গ্রিন ক্লাইমেট ফান্ডে ১০০ বিলিয়ন ডলার মনজুর করা হয় কোন জলবায়ু সম্মেলনে?

a) টোকিও সম্মেলন, ২০১৪
b) লন্ডন সম্মেলন, ২০১৬
c) প্যারিস সম্মেলন, ২০১৫
d) দোহা সম্মেলন, ২০১২
ব্যাখ্যা: পরিচয়: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন তহবিল GCF: Green Climate Fund • গঠন: ২০১০ • গঠনের প্রেক্ষাপট: ২০০৯ সালের 'কপ-১৫' এর আলোকে • প্রতিষ্ঠাতা: UNFCCC সদর দপ্তর: সংদু, ইনচিয়ান, দক্ষিণ কোরিয়া

83. কোন গ্যাসটি গ্রিন হাউজ ইফেক্ট এর সাথে জড়িত?

a) অক্সিজেন
b) সিএফসি
c) নাইট্রোজেন
d) হিলিয়াম
ব্যাখ্যা: → ওজোনস্তরের ক্ষয় ওজোন অণুর হ্যালোজেন দ্বারা প্রভাবকীয় ক্ষয়ের ফলে হয়ে থাকে। → এই হ্যালোজেন অণুর মূল উৎস হল মানবসৃষ্ট হ্যালোকার্বণ হিমায়ন পদার্থের সালোক বিভাজন। যেমনঃ ক্লোরোফ্লুরোকার্বন, ফ্রেয়ন, হ্যালোয়াঅ্যালকেন ইত্যাদি। → CFC (ক্লোরোফ্লুরোকার্বনস) এবং অন্যান্য ক্ষয়কারী অন্যান্য যৌগসমূহকে ওজোনস্তর ক্ষয়কারী যৌগ ('ODS) হিসেবে অভিহিত করা হয়ে থাকে। → ওজোনক্ষয় বিশ্বে ব্যপক উদ্বেগ সৃষ্টি করেছে যার ফলে মন্ট্রিয়াল চুক্তি গৃহীত হয়েছে, যার ফলে ক্লোরোফ্লুরোকার্বনস, হ্যালোজেন এবং অন্যান্য ওজোনস্তর ক্ষয়কারী রাসায়নিক উৎপাদন নিষিদ্ধ করা হয়েছে।

84. ওজোন স্তর ও ক্লোরােফ্লোরাে কার্বন এর মধ্যে সম্পর্ক কী?

a) তারা পরস্পরকে সাহায়তা করে
b) পরেরটি প্রথমটিকে ধ্বংস করে
c) প্রথমটি পরেরটিকে ধ্বংস করে
d) তাদের মধ্যে কোন সম্পর্ক নেই
ব্যাখ্যা: → ওজোনস্তরের ক্ষয় ওজোন অণুর হ্যালোজেন দ্বারা প্রভাবকীয় ক্ষয়ের ফলে হয়ে থাকে। → এই হ্যালোজেন অণুর মূল উৎস হল মানবসৃষ্ট হ্যালোকার্বণ হিমায়ন পদার্থের সালোক বিভাজন। যেমনঃ ক্লোরোফ্লুরোকার্বন, ফ্রেয়ন, হ্যালোয়াঅ্যালকেন ইত্যাদি। → CFC (ক্লোরোফ্লুরোকার্বনস) এবং অন্যান্য ক্ষয়কারী অন্যান্য যৌগসমূহকে ওজোনস্তর ক্ষয়কারী যৌগ ('ODS) হিসেবে অভিহিত করা হয়ে থাকে। → ওজোনক্ষয় বিশ্বে ব্যপক উদ্বেগ সৃষ্টি করেছে যার ফলে মন্ট্রিয়াল চুক্তি গৃহীত হয়েছে, যার ফলে ক্লোরোফ্লুরোকার্বনস, হ্যালোজেন এবং অন্যান্য ওজোনস্তর ক্ষয়কারী রাসায়নিক উৎপাদন নিষিদ্ধ করা হয়েছে।

85. ই- ৮ ভুক্ত দেশ নয় কোনটি?

a) ব্রাজিল
b) ভারত
c) নেদারল্যান্ড
d) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: ▣ E-8 → পরিচয়: পরিবেশ দূষণকারী ৭টি দেশ ও ১টি সংস্থাকে একত্রে E-8 বলা হয়। → দেশসমূহ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা (ব্রিক্স ভুক্ত ৫ দেশ), যুক্তরাষ্ট্র, জাপান ও ইইউ → এই ৮টি দেশ বিশ্ব গ্রিনহাউস গ্যাসের ৭০% নির্গত করে।

86. ই - ৮ ভুক্ত দেশ কোনগুলো?

a) চীন, জাপান , রাশিয়া
b) ব্রাজিল , গায়ানা ,নেদারল্যান্ড
c) জার্মানি , জাপান, ইইউ
d) দক্ষিণকোরিয়া , যুক্তরাষ্ট্র, ইইউ
ব্যাখ্যা: ▣ E-8 → পরিচয়: পরিবেশ দূষণকারী ৭টি দেশ ও ১টি সংস্থাকে একত্রে E-8 বলা হয়। → দেশসমূহ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা (ব্রিক্স ভুক্ত ৫ দেশ), যুক্তরাষ্ট্র, জাপান ও ইইউ → এই ৮টি দেশ বিশ্ব গ্রিনহাউস গ্যাসের ৭০% নির্গত করে।

87. গ্রেটা থুনবার্গ কর্তৃক প্রতিষ্ঠিত পরিবেশ সংগঠন Fridays for Future কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?

a) ডেনমার্ক
b) সুইডেন
c) ফিনল্যান্ড
d) সুইজারল্যান্ড
ব্যাখ্যা: উত্তর: সুইডেন। ▣ Fridays for Future → পরিচয়: স্কুল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ১ দিনের পরিবেশ কর্মসূচি । → সূচনা করেন: ১৬ বছরের সুইডিশ কিশোরি গ্রেটা থানবার্গ (পরিবেশ কন্যা) ।

88. বিশ্ব পানি দিবস কবে?

a) ২১ মার্চ
b) ২২ মার্চ
c) ২৩ মার্চ
d) ২৫ মার্চ
ব্যাখ্যা: উত্তর: ২২ মার্চ। ▣ পরিবেশ বিষয়ক দিবস, বর্ষ [Environmental Days, Years & Decade] আন্তর্জাতিক দিবস --- তারিখ বিশ্ব জলাভূমি দিবস --- ০২ ফেব্রুয়ারি বন্যপ্রাণী দিবস --- ০৩ মার্চ আন্তর্জাতিক নদী রক্ষা দিবস --- ১৪ মার্চ বিশ্ব বন দিবস --- ২১ মার্চ Earth Hour (১ ঘণ্টা বিদ্যুৎহীন থাকার কর্মসূচি) --- মার্চের শেষ শনিবার আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস --- ২২ মে বিশ্ব পরিবেশ দিবস --- ৫ জুন বিশ্ব মহাসাগর দিবস --- ৮ জুন বিশ্ব জনসংখ্যা দিবস [তবে জাতীয় জনসংখ্যা দিবস: ২ ফেব্রু] --- ১১ জুলাই ধরিত্রী দিবস/ Earth Day --- ২২ এপ্রিল বিশ্ব আবহাওয়া দিবস --- ২৩ মার্চ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস --- এপ্রিলের যে কোন বুধবার

89. পরিবেশ বিষয়ে অস্কার খ্যাত ‘এনার্জি গ্লোব অ্যাওয়ার্ড' প্রদান করে কোন দেশ?

a) অস্ট্রিয়া
b) নেদারল্যান্ডস
c) জাপান
d) ফ্রান্স
ব্যাখ্যা: উত্তর: অস্ট্রিয়া। → এই পুরস্কার দিয়ে থাকে অস্ট্রিয়ার নাগরিক উলফগাং নয়মানের প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা "এনার্জি গ্লোব ফাউন্ডেশন"। → ১৯৯৯ সাল থেকে দেয়া শুরু হয় পরিবেশের ক্ষেত্রে অস্কার হিসেবে খ্যাত এই পুরস্কার।

90. কোন সম্মেলনে “Green Economy'' এর ধারণা পাওয়া যায়?

a) ডারবান কনফারেন্স , ২০০১
b) জোহানেসবার্গ সামিট, ২০০২
c) রিও+২০, ২০১২
d) রিও কনফারেন্স, ১৯৯২
ব্যাখ্যা: উত্তর: রিও+২০, ২০১২. ▣ রিও+২০: → পূর্ণ নাম: United Nations Conference on Sustainable Development (দ্বিতীয়) → তারিখ: ২০-২২ জুন, ২০১২, → স্থান: রিওডিজেনেরিও, ব্রাজিল → লক্ষ্য: টেকসই উন্নয়নের জন্য কৌশল নির্ধারণ → গৃহীত কার্যক্রম: “কী ভবিষ্যত আমরা চাই” শীর্ষক অঙ্গীকারপত্র গৃহীত হয়। → এই সম্মেলনের পর চালু হয়: গ্রিন ইকোনমি।

91. ওজোনস্তর রক্ষা নিয়ে এ পর্যন্ত কতটি চুক্তি স্বাক্ষরিত হয়?

a) ০৪ টি
b) ০৫ টি
c) ০৩ টি
d) ০২ টি
ব্যাখ্যা: উত্তর: ২ টি। প্রথম স্বাক্ষরিত চুক্তি- ভিয়েনা কনভেনশন, ১৯৮৫। লক্ষ্য - ক্রমহ্রাসমান ওজন স্তরের সুরক্ষা এবং সংরক্ষণ। দ্বিতীয় স্বাক্ষরিত চুক্তি- মন্ট্রিল প্রটোকল, ১৯৮৭। লক্ষ্য - ওজন স্তর ক্ষয়কারী বস্তু সামগ্রীর উৎপাদন, বিপণন এবং ব্যবহার বন্ধ করা।

92. প্রথম পরিবেশ সম্মেলন-

a) রিও কনফারেন্স, ১৯৯২
b) বান্দুং সম্মেলন, ১৯৫৫
c) স্টকহােম সম্মেলন, ১৯৭২
d) বেইজিং কনফারেন্স, ১৯৯৫
ব্যাখ্যা: উত্তর: স্টকহােম সম্মেলন, ১৯৭২. স্টকহোম সামিটঃ পরিচয়: বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন সম্মেলনস্থল: স্টকহোম, সুইডেন তারিখ: ০৫-১৬ জুন, ১৯৭২ সম্মেলনের প্রস্তাব পাশ হয়: ECOSOC এর ৪৫তম অধিবেশনে প্রথম এবং ১৯৬৮ সালের ৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৩তম অধিবেশনে দ্বিতীয়বারের মতো পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক প্রস্তাব গৃহীত হয়। সম্মেলনের আনুষ্ঠানিক নাম: United Nations Conference on the Human Environment (মানব পরিবেশ সম্মেলন) গৃহীত কার্যক্রম : (১) পরিবেশ এবং উন্নয়ন সম্পর্কিত ২৬টি (২) ১০৯টি সুপারিশসহ কর্ম-পরিকল্পনা প্রণয়ন

93. আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয়?

a) ২১ মার্চ
b) ২১ এপ্রিল
c) ২১ মে
d) ২১ জুন
ব্যাখ্যা: উত্তর: ২১ মার্চ। ▣ পরিবেশ বিষয়ক দিবস, বর্ষ [Environmental Days, Years & Decade] আন্তর্জাতিক দিবস --- তারিখ বিশ্ব জলাভূমি দিবস --- ০২ ফেব্রুয়ারি বন্যপ্রাণী দিবস --- ০৩ মার্চ আন্তর্জাতিক নদী রক্ষা দিবস --- ১৪ মার্চ বিশ্ব বন দিবস --- ২১ মার্চ বিশ্ব পানি দিবস -- ২২ মার্চ Earth Hour (১ ঘণ্টা বিদ্যুৎহীন থাকার কর্মসূচি) --- মার্চের শেষ শনিবার আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস --- ২২ মে বিশ্ব পরিবেশ দিবস --- ৫ জুন বিশ্ব মহাসাগর দিবস --- ৮ জুন বিশ্ব জনসংখ্যা দিবস [তবে জাতীয় জনসংখ্যা দিবস: ২ ফেব্রু] --- ১১ জুলাই ধরিত্রী দিবস/ Earth Day --- ২২ এপ্রিল বিশ্ব আবহাওয়া দিবস --- ২৩ মার্চ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস --- এপ্রিলের যে কোন বুধবার

94. "Green House Effect" কথাটি প্রথম ব্যবহৃত হয় কত সালে ?

a) 1996
b) 1896
c) 1890
d) 1930
ব্যাখ্যা: উত্তর: ১৮৯৬ সালে। ▣ গ্রিনহাউজ গ্যাস → 'Green House' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৮৯৬ সালে। → গ্রিনহাউজ গ্যাস শব্দটি প্রথম ব্যবহার করেন সুইডিশ বিজ্ঞানী সোভনটে অ্যারেহেনিয়াস। → গ্রিনহাউজ প্রভাব প্রথম আবিষ্কার করেন জোসেফ ফোরিয়ার (১৮২৪ সালে)। → গ্রিনহাউজ গ্যাসসমূহ : কার্বন-ডাই-অক্সাইড (CO2), মিথেন (CH4) , হাইড্রোফ্লোরো কার্বন (HFC) , নাইট্রাস অক্সাইড (N2O) , পারফ্লোরো কার্বন ও সুপার হেক্সাফ্লুরাইড (SF6). → বায়ুমণ্ডলে এসব গ্যাসের ক্রমাগত বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির সামগ্রিক প্রক্রিয়াকে গ্রিনহাউজ প্রভাব (Green House Effect) বলা হয়। অন্যদিকে অধিকহারে গ্রিনহাউজ গ্যাস বায়ুমণ্ডলে নির্গমনের ফলে আশঙ্কাজনকভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে 'বৈশ্বিক উষ্ণায়ন (Global Warming)' বলে।

95. One Planet Summit কোন সংস্থা আয়োজন করে?

a) বিশ্ব ব্যাংক
b) জাতিসংঘ
c) গ্রিনপিস
d) গ্রিনক্রস
ব্যাখ্যা: উত্তর: বিশ্ব ব্যাংক।

96. কার্বন ট্রেডের ধারণা দেয় কোন প্রটোকল?

a) মন্ট্রিল প্রটোকল
b) ম্যাগনাকাটা প্রটোকল
c) কার্টাগেনা প্রটোকল
d) কিয়ােটো প্রটোকল
ব্যাখ্যা: উত্তর: কিয়ােটো প্রটোকল। Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change > স্বাক্ষর: ১১ ডিসেম্বর, ১৯৯৭ > স্থান: জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে > লক্ষ্য: বৈশ্বিক উষ্ণায়ন রোধে ১৯৯০ সালের স্তরকে ভিত্তি বছর ধরে নিয়ে উন্নত দেশগুলো তাদের ৬টি গ্রিনহাউস গ্যাসের যৌথ নিঃসরণ ৫.২% হ্রাস করবে > কার্বন ট্রেড ও কার্বন ট্যাক্সের ধারনা পাওয়া যায় কিয়োটো প্রটোকল থেকে । > সদস্য: ১৯২টি > অন্তর্ভুক্ত নয়: যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ সুদান ও অ্যান্ডোরা > ত্যাগকারী দেশ: কানাডা (২০১২)

97. Earth Hour প্রােগ্রামটি পরিচালনা করে কোন সংস্থা?

a) Earth Watch
b) World Watch
c) GCT
d) WWF
ব্যাখ্যা: উত্তর: WWF. Earth Hour পরিচয়: পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বছরে ১ ঘণ্টা বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার কর্মসূচি আয়োজক: পরিবেশ বিষয়ক সংস্থা World Wide Fund for Nature (WWF) প্রথম আয়োজন: অস্ট্রেলিয়ার সিডনিতে ২০০৭ সালে সময়ঃ রাত ৮: ৩০ মিনিট থেকে ৯:৩০ মিনিট প্রতিবছর আয়োজন করা হয়: মার্চ মাসের শেষ শনিবার

98. জলবায়ু অ্যাসেসমেন্ট রিপাের্ট প্রকাশ করে কোন সংস্থা?

a) IPCC
b) UNEP
c) WMO
d) UNFCCC
ব্যাখ্যা: উত্তর: IPCC. ▣ IPCC → IPCC: Inter-governmental Panel on Climate Change →পরিচয়: মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা জাতিসংঘের নেটওয়ার্ক → গঠন: ১৯৮৮ → গঠনকারী: UNEP WMO → সদস্য : ১৯৫ → সদর দপ্তর: জেনেভায় অবস্থিত WMO ভবনে → মূল কাজ: কয়েকশ বিজ্ঞানীর সমন্বয়ে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ও প্রভাব নিয়ে প্রতিবেদন তৈরি করা → নোবেল শান্তি লাভ: ২০০৭ [তখন প্রধান ছিলেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল ঘোর] → বর্তমান প্রধান: দক্ষিণ কোরিয়ার অর্থনীতিবিদ হোয়েসাং লি

99. এ পর্যন্ত কতটি দেশ UNFCCC অনুমােদন করেছে ?

a) ১৬৫টি
b) ১৭০টি
c) ১৮৭টি
d) ১৯৮ টি
ব্যাখ্যা:

উত্তর: ১৯৮ টি। → স্বাক্ষর: ১৯৯২ সালে ধরিত্রী সম্মেলনে [রিওডিজেনেরিও, ব্রাজিলে], → কার্যকর: ১৯৯৪ → বাংলাদেশ স্বাক্ষর করে: ১৯৯২ এবং অনুমোদন করে: ১৯৯৪ → মূল কাজ: বার্ষিক জলবায়ু সম্মেলন (COP) আয়োজন → উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস হ্রাস

100. ২৭ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-27) কোথায় অনুষ্ঠিত হয়?

a) মিশর
b) স্পেন
c) জার্মানি
d) স্কটল্যান্ড
ব্যাখ্যা: উত্তর: মিশর। Cop-25 = মাদ্রিদ,স্পেন Cop-26 = গ্লাসগো ,স্কটল্যান্ড Cop -27 = শার্ম আল শেখ, মিশর Cop-28 = দুবাই, সংযুক্ত আরব আমিরাত