21.
সার্বজনীন প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরকারী প্রথম দেশ কোনটি?
a) যুক্তরাষ্ট্র
b) ফ্রান্স
✓
c) জাপান
d) চীন
ব্যাখ্যা:
উত্তর: ফ্রান্স।
সার্বজনীন প্যারিস জলবায়ু চুক্তি-২০১৬:
উদ্দেশ্য : বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও কার্বন নিঃসরণ কমানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
স্বাক্ষরিত হয়: নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে।
প্রথম স্বাক্ষরকারী দেশ- ফ্রান্স এবং সর্বশেষ স্বাক্ষরকারী- চীন।
এটাকে বলা হচ্ছে – জলবায়ু সংক্রান্ত প্রথম সর্বজনীন চুক্তি।
22.
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস কবে পালিত হয়-
a) ৪ অক্টোবর
b) ১৩ অক্টোবর
✓
c) ১৬ সেপ্টেম্বর
d) ১০ মার্চ
ব্যাখ্যা:
উত্তর: ১৩ অক্টোবর।
৪ অক্টোবর = বিশ্ব প্রানী দিবস,
১৩ অক্টোবর = আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস,
১৬ সেপ্টেম্বর = আন্তর্জাতিক ওজোনস্তর / CFC হ্রাস দিবস,
১০ মার্চ = জাতীয় দুর্যোগ প্রশমন দিবস।
23.
‘লু' কোন অঞ্চলের স্থানীয় বায়ু?
a) ফ্রান্স
b) ভারতীয়
✓
c) ইতালি
d) আরব
ব্যাখ্যা:
উত্তর: ভারতীয়।
লু বায়ুপ্রবাহের উৎপত্তি হয় প্রধানত ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত এক বিস্তৃত মরু অঞ্চলে, যা ভারত-এর গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট বা থর মরুভূমি, পাকিস্তান-এর চোলিস্তান মরুভূমি ও দক্ষিণ বালুচিস্তান-এর মরু অঞ্চলের সমন্বয়ে গঠিত।
24.
রিখটার স্কেল দিয়ে কী মাপা হয়?
a) বায়ুর চাপ
b) ভূচুম্বকের তীব্রতা
c) ভূমিকম্পের তীব্রতা
✓
d) বায়ুর আর্দ্রতা
ব্যাখ্যা:
উত্তর: ভূমিকম্পের তীব্রতা।
গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র - ম্যানোমিটার,
বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র - ব্যারোমিটার,
আর্দ্রতা পরিমাপের যন্ত্র - হাইগ্রোমিটার এবং
উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র – পাইরোমিটার।
25.
United Nations Environment Programme কবে প্রতিষ্ঠিত হয়? ?
a) ১৯৭১ সালে
b) ১৯৭৩ সালে
c) ১৯৭২ সালে
✓
d) ১৯৭৪ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৭২ সালে।
▣ UNEP:
পরিচয়: জাতিসংঘের পরিবেশ কর্মসূচি।
Nations Environment Program গঠন: ৫ জুন, ১৯৭২।
গঠনের প্রেক্ষাপট: ১৯৭২ সালের স্টকহোম সামিট সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
বর্তমান প্রধান: Inger Andersen, Denmark।
UNDG সদস্য হয়: ১৯৯৭ সালে।
26.
জাতিসংঘ পরিবেশবিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ুবিষয়ক সংস্থা(WMO)-এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-
a) Green Peace
b) IPCC
✓
c) Sierra Club
d) MIGA
ব্যাখ্যা:
উত্তর: IPCC।
▣ IPCC:
পরিচয়: মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা জাতিসংঘের নেটওয়ার্ক।
IPCC: Inter-governmental Panel on Climate Change।
গঠন: ১৯৮৮।
গঠনকারী: UNEP ও WMO।
সদর দপ্তর: জেনেভায় অবস্থিত WMO ভবনে।
মূল কাজ: কয়েকশ বিজ্ঞানীর সমন্বয়ে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ও প্রভাব নিয়ে প্রতিবেদন তৈরি করা।
সদস্য: ১৯৫।
27.
আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কী?
a) মিস্ট্রাল
b) সিরােক্কো
c) সাইমুম
✓
d) খামসিন
ব্যাখ্যা:
উত্তর: সাইমুম।
▣ স্থানীয় বায়ু (Local Winds)
তাপমাত্রার তারতম্যের কারণে ভূ-পৃষ্ঠের স্থানে উৎপত্তি হয় স্থানীয় বায়ুর ।
স্থানীয় বায়ুর উদাহরণ হলো:
উত্তর আফ্রিকা ও দক্ষিণ ইতালিতে সিরক্কো,
আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে বোরা,
রকি পর্বতের চিনুক,
ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত মিস্ট্রাল,
আর্জেন্টিনা ও উরুগুয়ের পদ্মাস অঞ্চলের উত্তরে পাম্পেরু,
মিসরের খামসিন,
আরব মালভূমির সাইমুম,
ভারতীয় উপমহাদেশের লু।
28.
IUCN-এর কাজ হলাে বিশ্বব্যাপী-
a) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
✓
b) আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
c) পানিসম্পদ সংরক্ষণ করা
d) মানবাধিকার সংরক্ষণ করা
ব্যাখ্যা:
উত্তর: প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
▣ IUCN:
পরিচয়: প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বেসরকারি সংস্থা
IUCN ( International Union for Conservation of Nature and Natural Resources)।
গঠন: ১৯৪৮, ফ্রান্স।
গঠনের প্রেক্ষাপট: ১৯৪৭ সালের ‘আবহাওয়া কনভেনশন'।
সদর দপ্তর: গ্ল্যান্ড, সুইজারল্যান্ড।
29.
গ্রিনপিস কোন ধরনের সংগঠন?
a) পরিবেশবাদী
✓
b) নারীবাদী
c) অর্থনৈতিক
d) মানবতাবাদী
ব্যাখ্যা:
উত্তর: পরিবেশবাদী।
▣ Greenpeace
পরিচয়: নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশ সংস্থা।
প্রতিষ্ঠা: ১৯৭১, ভ্যানকুভার, কানাডা ।
সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।
অফিস আছে: ৫৫টি দেশে।
পূর্ব নাম: Don't make a Wave Committee (1969-1972) ।
প্রতিষ্ঠাতা: প্যাট্রিক মোরে, রবার্ট হান্টার, ডেভিড ম্যকট্যাগার্ড ও আরো অনেকে।
গ্রিনপিসের জাহাজের নাম: রেইনবো ওয়ারিয়র।
বাংলাদেশে রেইনবো ওয়ারিয়রের নাম: রংধনু।
30.
পৃথিবীর মহাসাগরগুলাের কোন অংশে সুনামি হওয়ার সম্ভাবনা সর্বাধিক রয়েছে?
a) প্রশান্ত মহাসাগর
✓
b) আটলান্টিক মহাসাগর
c) ভারত মহাসাগর
d) আর্কটিক সাগর
ব্যাখ্যা:
উত্তর: প্রশান্ত মহাসাগর।
▣ সুনামি (Tsunami):
সুনামি ভাষা হিসেবে: জাপানিজ,
সুনামি শব্দের অর্থ: “পোতাশ্রয়ের ঢেউ”।
সুনামির কারণ:
ক. সমুদ্রের মধ্যে বা বিশাল হ্রদে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও
খ. সমুদ্রের তলদেশে প্লেটের চ্যূতি বা উত্থান-পতন।
সুনামির প্রকৃতি: অতি দ্রুত ফুঁসে ফুলে ওঠা জোয়ারের মতো যা উপকূল এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি করে।
সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ টোঙ্গার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে সুনামির সৃষ্টি হয়।
31.
প্রথম পরিবেশ সম্মেলন-
a) রিও কনফারেন্স, ১৯৯২
b) বান্দুং সম্মেলন, ১৯৫৫
c) স্টকহােম সম্মেলন, ১৯৭২
✓
d) বেইজিং কনফারেন্স, ১৯৯৫
ব্যাখ্যা:
উত্তর: স্টকহােম সম্মেলন, ১৯৭২।
স্টকহোম সামিট:
পরিচয়: বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন।
সম্মেলনস্থল: স্টকহোম, সুইডেন।
তারিখ: ০৫-১৬ জুন, ১৯৭২।
সম্মেলনের প্রস্তাব পাশ হয়: ECOSOC এর ৪৫তম অধিবেশনে প্রথম এবং ১৯৬৮ সালের ৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৩তম অধিবেশনে দ্বিতীয়বারের মতো পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক প্রস্তাব গৃহীত হয়।
সম্মেলনের আনুষ্ঠানিক নাম: United Nations Conference on the Human Environment (মানব পরিবেশ সম্মেলন)।
গৃহীত কার্যক্রম : (১) পরিবেশ এবং উন্নয়ন সম্পর্কিত ২৬টি (২) ১০৯টি সুপারিশসহ কর্ম-পরিকল্পনা প্রণয়ন।
32.
আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয়?
a) ২১ মার্চ
✓
b) ২১ এপ্রিল
c) ২১ মে
d) ২১ জুন
ব্যাখ্যা:
উত্তর: ২১ মার্চ।
বিভিন্ন দিবস:
২১ মার্চ = বিশ্ব বন দিবস।
২১ জুন = বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস।
২১ এপ্রিল ও ২১ মে কোন পরিবেশ সংক্রান্ত দিবস নেই,
তবে ২২ এপ্রিল = আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস।
২২ মে = আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস।
33.
ওয়ার্ল্ড ওয়াচ কোন অঞ্চলভিত্তিক পরিবেশ সংস্থা?
a) নিউইয়র্ক
b) ওয়াশিংটন
✓
c) অস্ট্রেলিয়া
d) কানাডা
ব্যাখ্যা:
উত্তর: ওয়াশিংটন।
World Watch:
পরিচয়: ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা।
প্রতিষ্ঠা: ১৯৭৪ সালে।
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি।
34.
কোন দেশটি কিয়ােটো প্রটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে?
a) যুক্তরাষ্ট্র
✓
b) জাপান
c) যুক্তরাজ্য
d) ফ্রান্স
ব্যাখ্যা:
উত্তর: যুক্তরাষ্ট্র।
বিশ্বের উষ্ণতা রোধ বিষয়ে কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়- ১৯৯৭ সালে COP এর তৃতীয় বৈঠকে (জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে)।
কার্যকর হয়- ১৬ ফেব্রুয়ারি, ২০০৫। চুক্তিতে ছিল উন্নত দেশগুলো ১৯৯০ সালকে ভিত্তি বছর ধরে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ৫.২% হারে কমাবে, যা ক্লিন ম্যানেজমেন্ট' নামেও পরিচিত।
মেয়াদ: ২০১২ সাল পর্যন্ত। লক্ষ্য অর্জিত না হওয়ায় ২০২০ সাল পর্যন্ত করা হয়েছে।
স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি আমেরিকা।
কিয়োটো চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারকারী দেশ - যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ স্বাক্ষর করে ২০০১ সালে । কার্যকর করে ২০০৫ সালে।
35.
জলবায়ু পরিবর্তন রােধে গঠিত ‘গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)' এর সদরদপ্তর কোথায়?
a) ইনচিয়ন
✓
b) ক্যানবেরা
c) হ্যামিল্টন
d) ওয়েলিংটন
ব্যাখ্যা:
উত্তর: ইনচিয়ন।
GCF: Green Climate Fund
পরিচয় : জাতিসংঘ জলবায়ু পরিবর্তন তহবিল
গঠনের প্রেক্ষাপট: ২০০৯ সালের 'কপ-১৫' এর আলোকে
প্রতিষ্ঠাতা: UNFCCC
গঠন: ২০১০
সদর দপ্তর: সংদু, ইনচিয়ান, দক্ষিণ কোরিয়া
GCF থেকে বাংলাদেশ ২৫০ মিলিয়ন ডলার বা ২৫ কোটি ডলারের একটি প্রকল্প সহায়তা পেয়েছে।
36.
"Green House Effect" কথাটি প্রথম ব্যবহৃত হয় কত সালে ?
a) 1996
b) 1896
✓
c) 1890
d) 1930
ব্যাখ্যা:
উত্তর: ১৮৯৬।
▣ গ্রিনহাউজ গ্যাস:
'Green House' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৮৯৬ সালে।
গ্রিনহাউজ গ্যাস শব্দটি প্রথম ব্যবহার করেন সুইডিশ বিজ্ঞানী সোভনটে অ্যারেহেনিয়াস ।
গ্রিনহাউজ প্রভাব প্রথম আবিষ্কার করেন জোসেফ ফোরিয়ার (১৮২৪ সালে)।
গ্রিনহাউজ গ্যাসসমূহ : কার্বন-ডাই-অক্সাইড (CO2), মিথেন (CH4) , ক্লোরেফ্লোরো কার্বন (CFC) , নাইট্রাস অক্সাইড (N2O) , জলীয়বাষ্প ও অন্যান্য।
বায়ুমণ্ডলে এসব গ্যাসের ক্রমাগত বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির সামগ্রিক প্রক্রিয়াকে গ্রিনহাউজ প্রভাব (Green House Effect) বলা হয়। অন্যদিকে
অধিকহারে গ্রিনহাউজ গ্যাস বায়ুমণ্ডলে নির্গমনের ফলে আশঙ্কাজনকভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে 'বৈশ্বিক উষ্ণায়ন (Global Warming)' বলে।
37.
Digital Earth Summit কত বছর পর পর হয়?
a) 5
b) 10
c) 2
✓
d) প্রতিবছর
ব্যাখ্যা:
উত্তর: Digital Earth Summit ২ বছর পর পর হয়।
38.
One Planet Summit কোন সংস্থা আয়োজন করে?
a) বিশ্ব ব্যাংক
✓
b) জাতিসংঘ
c) গ্রিনপিস
d) গ্রিনক্রস
ব্যাখ্যা:
উত্তর: বিশ্ব ব্যাংক।
One Planet Summit এর উদ্দেশ্য: জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারি বেসরকারি অর্থায়নের কর্মপন্থা নির্ধারণ।
আয়োজক: বিশ্ব ব্যাংক।
প্রথম সম্মেলন: ২০১৭ সালের ১২ ডিসেম্বর, প্যারিসের এলিসি প্যালেসে।
39.
কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হয় কবে?
a) ৩১ ডিসেম্বর, ২০২১
b) ৩১ ডিসেম্বর, ২০২২
c) ৩১ ডিসেম্বর, ২০২০
✓
d) ১ জুন, ২০২৩
ব্যাখ্যা:
উত্তর: ৩১ ডিসেম্বর, ২০২০।
Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change.
স্বাক্ষর: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
স্থান: জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে।
লক্ষ্য: বৈশ্বিক উষ্ণায়ন রোধে ১৯৯০ সালের স্তরকে ভিত্তি বছর ধরে নিয়ে উন্নত দেশগুলো তাদের ৬টি গ্রিনহাউস গ্যাসের যৌথ নিঃসরণ ৫.২% হ্রাস করবে।
সদস্য: ১৯২টি।
অন্তর্ভুক্ত নয়: যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ সুদান ও অ্যান্ডোরা।
ত্যাগকারী দেশ: কানাডা (২০১১)।
মেয়াদ শেষ হয়: ৩১ ডিসেম্বর, ২০২০।
40.
কার্টাগেনা প্রটোকল স্বাক্ষরিত হয় কোথায়?
a) কার্টাগেনা, কলম্বিয়া
b) কিয়াটো, জাপান
c) রামসার, ইরান
d) মন্ট্রিল, কানাডা
✓
ব্যাখ্যা:
উত্তর: মন্ট্রিল, কানাডা।
▣ কার্টাগেনা প্রটোকল
অপর নাম: জৈব জ্বালানি নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
স্বাক্ষর: ২০০০।
কার্যকর: ২০০৩।
বাংলাদেশ স্বাক্ষর করে: ২০০০ সালে।
বাংলাদেশ অনুমোদন করে: ২০০৪।
স্বাক্ষরিত হয়: মন্ট্রিল, কানাডা।