141.
পৃথিবীর সবচেয়ে দূষিত নদী-
a) গঙ্গা, ভারত
✓
b) ইয়েলাে, চীন
c) সিতারাম, ইন্দোনেশিয়া
d) বুড়িগঙ্গা, ঢাকা
ব্যাখ্যা:
উত্তর: গঙ্গা, ভারত।
▣ দূষিত নদী
প্রথম = গঙ্গা, ভারত
দ্বিতীয় = সিতারাম , ইন্দোনেশিয়া
পঞ্চম = বুড়িগঙ্গা, ঢাকা
142.
জাতিসংঘে জীববৈচিত্র্য রক্ষা সংক্রান্ত কনভেনশন হয়-
a) 1989
b) 1992
✓
c) 2010
d) 2012
ব্যাখ্যা:
উত্তর: ১৯৯২ সালে।
→ পূর্ণ নাম: জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন [ Convention on Biological Diversity (CBD)]
→ কার্যকর: ১৯৯৩
→ স্বাক্ষর: ০৫ জুন, ১৯৯২ [রিও কনফারেন্সে]
→ স্বাক্ষরিত হয়: রিওডিজেনেরিওতে
→ বাংলাদেশ অনুমোদন করে: ১৯৯৪
Note: কনভেনশনটি দ্রুত বাস্তবায়নের জন্য ২০০০ সালে 'কার্টাগেনা প্রটোকল' এবং ২০১০ সালে ‘নাগোয়া প্রটোকল' স্বাক্ষরিত হয় ।
143.
সর্বপ্রথম পানি দূষণ সমস্যাকে চিহ্নিত করেন কোন ব্যক্তি?
a) আর্নেষ্ট হ্যাকেল
b) হিপােক্রেটিস
✓
c) আর হােনিয়াস
d) হেস
ব্যাখ্যা:
উত্তর: হিপােক্রেটিস।
→ ইকোওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন = আর্নেস্ট হেকেল
→ গ্রীন হাউজ শব্দটি প্রথম ব্যবহার করেন = সোভনটে আরহেনিয়াস
→ সর্বপ্রথম পানি দূষণ সমস্যাকে চিহ্নিত করেন = হিপােক্রেটিস
144.
CFC গ্যাস সক্রিয় থাকে কত বছর?
a) ৮০ - ৯০ বছর
b) ৮০ - ১০০ বছর
c) ৯০ - ১১০ বছর
d) ৮০- ১৭০ বছর
✓
ব্যাখ্যা:
উত্তর: ৮০-১৭০ বছর।
145.
জাতিসংঘের জলবায়ু তহবিলের সদর দপ্তর-
a) বেইজিং, চিন
b) টেক্সাস, যুক্তরাষ্ট্র
c) বাগদাদ, ইরাক
d) ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
✓
ব্যাখ্যা:
উত্তর: ইনচিয়ান, দক্ষিণ কোরিয়া।
পরিচয়: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন তহবিল
GCF: Green Climate Fund
• গঠন: ২০১০
• গঠনের প্রেক্ষাপট: ২০০৯ সালের 'কপ-১৫' এর আলোকে
• প্রতিষ্ঠাতা: UNFCCC
সদর দপ্তর: সংদু, ইনচিয়ান, দক্ষিণ কোরিয়া।
146.
জাতিসংঘের বিশ্ব পরিবেশ কর্মসূচি (UNEP) এর তথ্য মতে, বায়ু দূষণে বছরে কত জন মারা যায়?
a) ৮০ লাখ
b) ৭০ লাখ
✓
c) ৯০ লাখ
d) ১ কোটি
ব্যাখ্যা:
উত্তর: ৭০ লাখ।
147.
জল, স্থল সকল জায়গায় সকল পরিবেশে থাকা সকল ধরনের জীব এবং উদ্ভিদের বিচিত্রতাকে বলে-
a) বায়ােডাইভারসিটি
✓
b) ইকোলজি
c) ইকোসিস্টেম
d) ডাইভারসিটি
ব্যাখ্যা:
উত্তর: বায়ােডাইভারসিটি।
জীববিজ্ঞানী ম্যাকেঞ্জি জীববৈচিত্র্যের যে সংজ্ঞা দেন, তা হল- বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরের জীবদের ক্ষেত্রে একই প্রজাতির জীবের জিনগত প্রকরন থেকে বিভিন্ন প্রজাতির বৈচিত্র্য সমূহ কে জীববৈচিত্র্য বলে।
148.
জাতিসংঘের কোন সংস্থার মাধ্যমে ২০১২ সালে ‘Climate and Clean Air Coalition' যাত্রা শুরু করে?
a) UNEP
✓
b) IPCC
c) WMO
d) UNFCCC
ব্যাখ্যা:
উত্তর: UNEP.
পরিচয়: জাতিসংঘের পরিবেশ কর্মসূচি
UNEP: United Nations Environment Program.
গঠন: ৫ জুন, ১৯৭২.
গঠনের প্রেক্ষাপট: ১৯৭২ সালের স্টকহোম সামিট → সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
149.
২০৩০ সাল নাগাদ বাংলাদেশ কত শতাংশ কার্বন নিঃসরণ হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছে ?
a) 21.85
✓
b) 18
c) 25
d) 20
ব্যাখ্যা:
উত্তর: ২১.৮৫।
২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ২১ দশমিক ৮৫ শতাংশ কার্বন ডাই-অক্সাইড গ্যাসের নির্গমন কমাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
150.
প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী ২০২৫ সালের মধ্যে কত শতাংশ গ্রিনহাউস গ্যাস হ্রাসের কথা বলা হয়েছে?
a) 0.28
✓
b) 0.29
c) 0.22
d) 0.25
ব্যাখ্যা:
উত্তর: ২৮%.
151.
পরিবেশ প্রভাব জরিপ হলাে-
a) DOE
b) EIA
✓
c) EIR
d) DIR
ব্যাখ্যা:
উত্তর: EIA (Environmental Impact Assessment).
152.
Carbon Trade ধারণাটি কোন চুক্তি প্রটোকল থেকে পাওয়া যায়?
a) কিয়ােটো প্রটোকল
✓
b) মন্ট্রিল প্রটোকল
c) নাগােয়া চুক্তি
d) কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা:
উত্তর: কিয়ােটো প্রটোকল।
→ বিষয়বস্তু: বায়ুমণ্ডলে কার্বন-ডাই অক্সাইড কম নিঃসরণের জন্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি ক্রেডিট বিনিময়ের নাম কার্বন বাণিজ্য। অর্থাৎ কার্বন নিঃসরণ যারা বেশি করে সে দেশগুলো অধিকতর কার্বন নিঃসরণের অধিকার লাভ করে এবং কম কার্বন নিঃসরণকারী রাষ্ট্রের অতিরিক্ত কার্বন অর্থের বিনিময়ে কিনবে।
→ সূত্রপাত: ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকলের ১৭ অনুচ্ছেদে ৩৮টি দেশকে ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে তাদের কার্বন নিঃসরণের মাত্রা পূর্ববর্তী সময়ের চেয়ে (১৯৯০) ৫.২% কমানোর সীমা বেঁধে দেওয়া হয়।
153.
কিয়ােটো প্রােটোকল কার্যকর হয় কত সালে?
a) ১৬ মার্চ, ১৯৯৭
b) ১১ ডিসেম্বর ১৯৯৮
c) ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
✓
d) ১৩ মে, ২০০৪
ব্যাখ্যা:
উত্তর: ১৬ ফেব্রুয়ারি , ২০০৫।
Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change
> স্বাক্ষর: ১১ ডিসেম্বর, ১৯৯৭
> কার্যকর : ১৬ ফেব্রুয়ারি , ২০০৫
> স্থান: জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে
> লক্ষ্য: বৈশ্বিক উষ্ণায়ন রোধে ১৯৯০ সালের স্তরকে ভিত্তি বছর ধরে নিয়ে উন্নত দেশগুলো তাদের ৬টি গ্রিনহাউস গ্যাসের যৌথ নিঃসরণ ৫.২% হ্রাস করবে
> সদস্য: ১৯২টি
> অন্তর্ভুক্ত নয়: যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ সুদান ও অ্যান্ডোরা
> ত্যাগকারী দেশ: কানাডা (২০১১)
> মেয়াদ শেষ হয়: ৩১ ডিসেম্বর।
154.
পরিবেশ দূষণের জন্য দায়ী রাসায়নিক দ্রব্যকে বলা হয়-
a) Dirty Chemicals
b) Dirty Ten
c) Dirty Eight
d) Dirty Dozen
✓
ব্যাখ্যা:
উত্তর: Dirty Dozen.
ডার্টি ডজন (Dirty Dozen) পরিবেশ দূষণের জন্য দায়ী পৃথিবীর বারোটি মারাত্মক বিষাক্ত রাসায়নিক দ্রব্যের সাধারণ দলগত নাম।
এ ১২টি রাসায়নিক পদার্থের মধ্যে আটটি কীটনাশক:
অলড্রিন (aldrin), ডায়েলড্রিন (dieldrin), ক্লোরডেন (chlordane), এনড্রিন (endrin), হেপ্টাক্লোর (heptachlor), ডিডিটি (DDT), মিরেক্স (mirex) এবং টক্সাফিন (toxaphene); দুটি শিল্পজাত রাসায়নিক দ্রব্য: পিসিবি (PCBs) এবং হেক্সাক্লোরোবেনজিন (hexachlorobenzene); এবং অন্য দুটি ডাইওক্সিন (dioxin) ও ফিউরান (furan), কল-কারখানায় উৎপন্ন অনাকাঙ্ক্ষিত উপজাত।
155.
২০১৫ সালে প্যারিসে স্বাক্ষরিত চুক্তির শিরােনাম-
a) Mitigation of CFC of the Paris Aggrement
b) Adaptation of the Paris Agreement
✓
c) Advancement of the Paris Aggrement
d) Accord of the Paris Aggrement
ব্যাখ্যা:
উত্তর: Adaptation of the Paris Agreement.
২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত কিছু। বিষয়বস্তু হলোঃ
>পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে শিল্পায়ন যুগ পূর্ব তাপমাত্রার (১.৫ - ২ ডিগ্রি সেলসিয়াসের) মধ্যে রাখা।
> ২০৫০ - ২১০০ সালের মধ্যে গ্রীনহাউজ গ্যাসের নিঃসরণকে কমিয়ে এমন পর্যায়ে আনা যেন গাছপালা তা প্রাকৃতিকভাবে শুষে নিতে পারে, অর্থাৎ কার্যত প্রকৃতিতে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনা।
>সকল দেশের কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য প্রতি পাঁচ বছর অন্তর অন্তর বৃদ্ধি করা।
> উন্নত রাষ্ট্রগুলো কর্তৃক উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির জন্য তহবিল সৃষ্টি করা।
156.
প্রথম কোন দেশ কার্বন কর চালু করে?
a) ফিনল্যান্ড
✓
b) চীন
c) জাপান
d) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা:
উত্তর: ফিনল্যান্ড।
বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিনল্যান্ড ১৯৯০ সালে কার্বন কর চালু করে। পরবর্তীতে সুইডেন, আয়ারল্যান্ড, ব্রিটেন সহ বিশ্বের প্রায় ৪০ টি দেশ কার্বন কর চালু করে৷ তবে সবগুলো দেশে এই কর পুরোপুরি কার্যকর নয়।
157.
ই-৮ কী?
a) পৃথিবীর সবচেয়ে গরিব ৮টি দেশ
b) পরিবেশ দূষণকারী ৮টি দেশ
✓
c) ধনী ৫টি দেশ
d) শিল্পোন্নত ৮টি দেশ
ব্যাখ্যা:
উত্তর: পরিবেশ দূষণকারী ৮টি দেশ।
▣ E-8
→ পরিচয়: পরিবেশ দূষণকারী ৭টি দেশ ও ১টি সংস্থাকে একত্রে E-8 বলা হয়।
→ দেশসমূহ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা (ব্রিক্স ভুক্ত ৫ দেশ), যুক্তরাষ্ট্র, জাপান ও ইইউ
→ এই ৮টি দেশ বিশ্ব গ্রিনহাউস গ্যাসের ৭০% নির্গত করে।
158.
World Health Day' is observed on
a) 1st December
b) 7th December
c) 1st April
d) 7th April
✓
ব্যাখ্যা:
উত্তর: 7th April.
→ ২ ফেব্রুয়ারি = বিশ্ব জলাভূমি দিবস
→ ১৪ ফেব্রুয়ারি = জাতীয় সুন্দরবন দিবস
→ ৫ জুন = বিশ্ব পরিবেশ দিবস
→ ৪ অক্টোবর = বিশ্ব প্রাণী দিবস
159.
জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি?
a) IUCN
b) IPCC
✓
c) UNEP
d) COP
ব্যাখ্যা:
উত্তর: IPCC.
▣ IPCC
→ পরিচয়: মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা জাতিসংঘের নেটওয়ার্ক
→ IPCC: Inter-governmental Panel on Climate Change
→ গঠন: ১৯৮৮
→ গঠনকারী: UNEP ও WMO
→ সদর দপ্তর: জেনেভায় অবস্থিত WMO ভবনে
→ মূল কাজ: কয়েকশ বিজ্ঞানীর সমন্বয়ে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ও প্রভাব নিয়ে প্রতিবেদন তৈরি করা
→ সদস্য: ১৯৫
160.
মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে-
a) IPCC
✓
b) WMO
c) UNFCCC
d) UNEP
ব্যাখ্যা:
উত্তর: IPCC.
▣ IPCC
→ পরিচয়: মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা জাতিসংঘের নেটওয়ার্ক
→ IPCC: Inter-governmental Panel on Climate Change
→ গঠন: ১৯৮৮
→ গঠনকারী: UNEP ও WMO
→ সদর দপ্তর: জেনেভায় অবস্থিত WMO ভবনে
→ মূল কাজ: কয়েকশ বিজ্ঞানীর সমন্বয়ে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ও প্রভাব নিয়ে প্রতিবেদন তৈরি করা
→ সদস্য: ১৯৫