এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

পরিবেশ

196 প্রশ্ন

161. কার্টাগেনা প্রটোকল হচ্ছে-

a) জাতিসংঘের যুদ্ধ মােকাবিলাসংক্রান্ত চুক্তি
b) জাতিসংঘের অধিকারবিষয়ক চুক্তি
c) জাতিসংঘের নারী অধিকারবিষয়ক প্রটোকল
d) জাতিসংঘের জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি
ব্যাখ্যা: উত্তর: জাতিসংঘের জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি। ▣ কার্টাগেনা প্রটোকল → অপর নাম: জৈব জ্বালানি নিরাপত্তা বিষয়ক প্রটোকল → স্বাক্ষর: ২০০০ → কার্যকর: ২০০৩ → বাংলাদেশ স্বাক্ষর করে: ২০০০ সালে → বাংলাদেশ অনুমোদন করে: ২০০৪ → স্বাক্ষরিত হয়: মন্ট্রিল, কানাডার

162. বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরােধ দিবস কবে?

a) ১৭ এপ্রিল
b) ১৭ মে
c) ১৭ জুন
d) ১৭ জুলাই
ব্যাখ্যা: উত্তর: ১৭ জুন। → ২ ফেব্রুয়ারি = বিশ্ব জলাভূমি দিবস → ১৪ ফেব্রুয়ারি = জাতীয় সুন্দরবন দিবস → ৫ জুন = বিশ্ব পরিবেশ দিবস → ৪ অক্টোবর = বিশ্ব প্রাণী দিবস

163. বিশ্ব ইকো দিবস-

a) ৫ জুন
b) ৭ জুলাই
c) ২০ জুন
d) ২১ জুলাই
ব্যাখ্যা: উত্তর: ৫ জুন। → ২ ফেব্রুয়ারি = বিশ্ব জলাভূমি দিবস → ১৪ ফেব্রুয়ারি = জাতীয় সুন্দরবন দিবস → ৫ জুন = বিশ্ব পরিবেশ দিবস → ৪ অক্টোবর = বিশ্ব প্রাণী দিবস

164. সুন্দরবন কখন 'রামসার সাইট' হিসেবে স্বীকৃতি লাভ করে?

a) ১৯৯০ সালে
b) ১৯৯২ সালে
c) ১৯৯৪ সালে
d) ২০০০ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৯২ সালে। রামসার সাইট: ১৯৭১ সালে ইরানের রামসার শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে। এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে - সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১মে, ১৯৯২), টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই, ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

165. জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সর্বোচ্চ গবেষণা সংস্থা কোনটি?

a) ক) The Intergovernmental Panel on Climate Change
b) খ) The International Union for Conservation of Nature
c) গ) The United Nations Framework Convention on Climate Change
d) ঘ) The United Nations Environment Programme
ব্যাখ্যা: উত্তর: The Intergovernmental Panel on Climate Change. ⇨ জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সর্বোচ্চ গবেষণা সংস্থা হলো IPCC (The Intergovernmental Panel on Climate Change)। IPCC জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও মূল্যায়ন করে থাকে। গবেষণায় প্রাপ্ত তথ্য-উপাত্ত বিভিন্ন নীতি-নির্ধারকদের সরবরাহ করে থাকে। ⇨ ১৯৮৮ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) উদ্যোগে IPCC গঠিত হয়। ⇨ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রচেষ্টা ও অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে IPCC এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশকর্মী আল গোর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ⇨ IPCC এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি। ⇨ সদরদপ্তর অবস্থিত জেনেভায়।

166. 'কিগালি সংশোধনী' নিম্নের কোনটির সাথে সম্পর্কিত?

a) ক) কিয়োটো প্রটোকল
b) খ) মন্ট্রিল প্রটোকল
c) গ) নাগোয়া প্রটোকল
d) ঘ) কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা: মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol) মন্ট্রিল প্রটোকলের পূর্ণনাম - The Montreal Protocol on Substances That Deplete the Ozone Layer। ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিঃসরণ কমানোর উদ্দেশ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে এই চুক্তিটি স্বাক্ষরিত ও অনুমোদিত হয়। চুক্তি অনুমোদন : ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সাল চুক্তি কার্যকর : ১ জানুয়ারি, ১৯৮৯ সাল চুক্তি অনুমোদনকারী পক্ষ : ১৯৮টি বাংলাদেশের অনুমোদন : ১৯৯০ সাল সংশোধন : ৫ বার

167. কোন সম্মেলনের প্রেক্ষিতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর যাত্রা শুরু হয়?

a) ক) লন্ডন সম্মেলন
b) খ) স্টকহোম সম্মেলন
c) গ) কোপেনহেগেন সম্মেলন
d) ঘ) প্যারিস সম্মেলন
ব্যাখ্যা: জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) UNEP - এর পূর্ণরূপ United Nations Environment Programme বা জাতিসংঘ পরিবেশ কর্মসূচী। প্রতিষ্ঠার পর থেকেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী নির্মাণের উদ্দেশ্যে পরিবেশগত এজেন্ডা নির্ধারণ ও বাস্তবায়নে UNEP নেতৃত্ব দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাকাল : ৫ জুন, ১৯৭২ সাল সদস্য সংখ্যা : জাতিসংঘের সদস্য ১৯৩টি দেশ কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠাকালীন সম্মেলন : Stockholm Conference বা United Nations Conference on the Human Environment সদরদপ্তর : নাইরোবি, কেনিয়া ⤇ পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক - Champion of the Earth প্রদান করা হয় এই সংস্থা থেকে। ⤇ UNEP - এর প্রতিষ্ঠার দিন ৫ জুনকে “বিশ্ব পরিবেশ দিবস” হিসেবে পালন করা হয়।

168. ওয়াঙ্গেরি মাথাই নিম্নের কোন আন্দোলনের সূত্রপাত করেন?

a) ক) Save Silent Valley Movement
b) খ) Fridays For Future
c) গ) Green Belt Movement
d) ঘ) Let’s Save the Planet
ব্যাখ্যা: গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement) গ্রিন বেল্ট মুভমেন্ট - কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন। এর মাধ্যমে গ্রাম্য অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। ⤇ শুরুর সময় - ১৯৭৭ সাল। ⤇ শুরুর স্থান - নাইরোবি, কেনিয়া। ⤇ গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই। তিনি ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার ও ২০০৬ সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন।

169. বিশ্ব আবহাওয়া সংস্থা ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির যৌথ উদ্যোগে নিম্নের কোনটি গঠিত হয়?

a) ক) IMO
b) খ) IPCC
c) গ) UNFCCC
d) ঘ) WMO
ব্যাখ্যা: IPCC (The Intergovernmental Panel on Climate Change) জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য-উপাত্ত সরবরাহ করে থাকে। - বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (UNEP) যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC গঠিত হয়। - IPCC এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি। - IPCC ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

170. নিম্নের কোন দেশ মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষে?

a) ক) যুক্তরাষ্ট্র
b) খ) কাতার
c) গ) চীন
d) ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা: মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ ৫টি দেশ: - কাতার - নিউ ক্যালেডোনিয়া - মঙ্গোলিয়া - ত্রিনিদাদ ও টোবাগো - কুয়েত

171. কোন সম্মেলনে 'ব্লু ইকোনমি' ধারণাটি গুরুত্ব লাভ করে?

a) ক) রিও + ১০ সম্মেলনে
b) খ) রিও + ৫ সম্মেলনে
c) গ) রিও + ২০ সম্মেলনে
d) ঘ) রিও + ২৫ সম্মেলনে
ব্যাখ্যা: ব্লু ইকোনমি হলো সমুদ্রনির্ভর অর্থনীতি। - ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন বেলজিয়ামের অর্থনীতিবিদ গ্রুন্টার পাউলি। ১৯৯৪ সালে তিনি প্রথম এই প্রত্যয়টি ব্যবহার করেন। - পরবর্তীতে ২০১০ সালে তার ব্লু ইকোনমি বইয়ে তিনি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। - তবে বৈশ্বিকভাবে ২০১২ সালের ২০-২২ জুন রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে ব্লু ইকোনমি ধারণাটি গুরুত্ব লাভ করে।

172. 'ভিয়েনা কনভেনশন' নিচের কোনটির সাথে সম্পর্কিত?

a) ক) জলাভূমি
b) খ) বন্য জীবন
c) গ) ওজোন স্তর
d) ঘ) গ্রিন হাউস গ্যাস নিঃসরণ
ব্যাখ্যা: ভিয়েনা কনভেনশন (Vienna Convention) ভিয়েনা কনভেনশনের পূর্ণনাম - The Vienna Convention for the Protection of the Ozone Layer। এটি জাতিসংঘের ‘ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ’ বিষয়ক চুক্তি। জাতিসংঘ কর্তৃক চুক্তি অনুমোদন/গৃহীত : ২২ মার্চ, ১৯৮৫ সাল চুক্তি স্বাক্ষরের স্থান : ভিয়েনা, অস্ট্রিয়া চুক্তি অনুমোদনকারী দেশ : ১৯৮টি দেশ বাংলাদেশের অনুমোদন : ২ আগস্ট, ১৯৯০ সাল

173. পরিবেশ সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংগঠন WWF এর পূর্ণরূপ কী?

a) ক) World Wide Fund
b) খ) World Wildlife Fund
c) গ) World Watch Fund
d) ঘ) World Wide Fund for Nature
ব্যাখ্যা: WWF (World Wide Fund for Nature) হলো প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন। - WWF ১৯৬১ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয়। - শুরুতে এর নাম ছিলো World Wildlife Fund. ১৯৮৬ সালে নামকরণ করা হয় World Wide Fund for Nature। - এটি বিশ্বের ১০০টির অধিক দেশে পরিবেশ রক্ষায় কাজ করছে। সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে WWF এর সদরদপ্তর অবস্থিত।

174. পরিবেশ বিষয়ক 'ভিয়েনা কনভেনশন' এর পূর্ণনাম কী?

a) ক) The Vienna Convention on Climate Change
b) খ) The Vienna Convention for the Protection of the Ozone Layer
c) গ) United Nations Framework Convention on Climate Change
d) ঘ) The Vienna Convention on Substance that Depletes
ব্যাখ্যা: ভিয়েনা কনভেনশন (Vienna Convention) ভিয়েনা কনভেনশনের পূর্ণনাম - The Vienna Convention for the Protection of the Ozone Layer। এটি জাতিসংঘের ‘ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ’ বিষয়ক চুক্তি। জাতিসংঘ কর্তৃক চুক্তি অনুমোদন/গৃহীত ২২ মার্চ, ১৯৮৫ সাল চুক্তি স্বাক্ষরের স্থান ভিয়েনা, অস্ট্রিয়া চুক্তি অনুমোদনকারী দেশ ১৯৮টি দেশ বাংলাদেশের অনুমোদন ২ আগস্ট, ১৯৯০ সাল

175. বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় -

a) ক) ৮ জুন
b) খ) ২২ জুন
c) গ) ৫ জুন
d) ঘ) ১৭ জুন

176. বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) ক) লন্ডন
b) খ) ভিয়েনা
c) গ) জেনেভা
d) ঘ) বার্ন

177. গ্রেটা থুনবার্গ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিম্নের কোন আন্দোলনের সুত্রপাত করেন?

a) ক) Let’s Save the Planet
b) খ) Friday For Future
c) গ) Strike for Environment
d) ঘ) Fridays For Future

178. প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়-

a) ক) রিও ডি জেনিরো
b) খ) জেনেভায়
c) গ) স্টকহোমে
d) ঘ) নাইরোবিতে
ব্যাখ্যা: ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়। - এটির নাম UN Conference on the Human Environment. - ১৯৭২ সালে এই সম্মেলন থেকে UNEP (United Nations Environment Program) গঠিত হয়। - এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। - এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়।

179. 'বিশ্ব পানি দিবস' পালিত হয়-

a) ক) ২৯ জুলাই
b) খ) ১৭ জুন
c) গ) ২২ এপ্রিল
d) ঘ) ২২ মার্চ

180. UNFCCC এর পূর্ণরূপ -

a) ক) United Nations Framework Commission on Climate Change
b) খ) United Nations Framework Conventions on Climate Change
c) গ) United Nations Framework Communications on Climate Change
d) ঘ) United Nations Framework Convention on Climate Change
ব্যাখ্যা: UNFCCC: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রূপরেখা চুক্তি UNFCCC - এর পূর্ণরূপ - United Nations Framework Convention on Climate Change। - এটি একটি পরিবেশগত চুক্তি যা ১৯৯২ সালের ৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও - তে ধরিত্রী সম্মেলনে (জুন, ১৯৯২) স্বাক্ষরিত হয় এবং এটি কার্যকর হয় ২১ মার্চ, ১৯৯৪ সাল থেকে।