61.
জীবাশ্ম জ্বালানি ব্যবহারে শীর্ষ দেশ-
a) ভারত
b) জার্মানি
c) ভুটান
d) চীন
✓
ব্যাখ্যা:
→ বিশ্বের ৮০ % কার্বন নিঃসরণের জন্য দায়ী - জীবাশ্ম জ্বালানি
→ জীবাশ্ম জ্বালানির মধ্যে অন্যতম হচ্ছে কয়লা
→ সারাবিশ্বে যে পরিমাণ কয়লা নিঃসরণ হয় তার -৫২ % ব্যবহার করে চীন ।
→ বিশ্বের সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ - চীন
62.
জলবায়ু অ্যাসেসমেন্ট রিপাের্ট প্রকাশ করে কোন সংস্থা?
a) IPCC
✓
b) UNEP
c) WMO
d) UNFCCC
ব্যাখ্যা:
পরিচয়: মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা জাতিসংঘের নেটওয়ার্ক
• IPCC: Inter-governmental Panel on Climate Change
• গঠন: ১৯৮৮
গঠনকারী: UNEP ও WMO
• সদস্য: ১৯৫
সদর দপ্তর: জেনেভায় অবস্থিত WMO ভবনে
মূল কাজ: কয়েকশ বিজ্ঞানীর সমন্বয়ে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ও প্রভাব নিয়ে প্রতিবেদন তৈরি করা
নোবেল শান্তি লাভ: ২০০৭
63.
বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী Annex-1 ভূক্ত ৪২টি দেশের বাইরে কোন সংস্থাটি রয়েছে?
a) জি-৭
b) ইউরােপীয় ইউনিয়ন
✓
c) ব্রিকস
d) জাতিসংঘ
ব্যাখ্যা:
▣ Annex - I
→ UNFCCC এর তথ্য মতে, শিল্পপ্রধান 42 টি দেশ ও EU কে বলা হয়- Annex-1. এসব দেশ কার্বন নিঃসরণ করে পরিবেশ বিপর্যয় ঘটায়।
→ ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনে (COP-15 ) বলা হয়, ANNEX-I দেশগুলো কার্বন নিঃসরণ করার কারণে জলবায়ু বিপর্যয়ের শিকার এমন দেশগুলোকে তাদের জিডিপির ০.৭% ক্ষতিপূরণ দিবে।
→ চীন, দক্ষিণ আফ্রিকা, ভারত, ব্রাজিল COP-15 এর , শর্তের বিরোধিতা করে।
64.
World Resource Institute এর মতে, পরিবেশের ভারসাম্য বিনষ্টে দায়ী শীর্ষ দেশটি হলাে-
a) চীন
✓
b) যুক্তরাষ্ট্র
c) লুক্সেমবার্গ
d) কাতার
ব্যাখ্যা:
→ বিশ্বের ৮০ % কার্বন নিঃসরণের জন্য দায়ী - জীবাশ্ম জ্বালানি
→ জীবাশ্ম জ্বালানির মধ্যে অন্যতম হচ্ছে কয়লা
→ সারাবিশ্বে যে পরিমাণ কয়লা নিঃসরণ হয় তার -৫২ % ব্যবহার করে চীন ।
→ বিশ্বের সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ - চীন
65.
পরিবেশ আন্দোলনের সাথে জড়িত কোপাকাবানা সৈকত কোন দেশে?
a) সিডনি, অস্ট্রেলিয়া
b) রিওডিজেনেরিও, ব্রাজিল
✓
c) ডারবান, দক্ষিণ আফ্রিকা
d) বুসান, দক্ষিণ কোরিয়া
66.
পরিবেশের ভারসাম্য বিনষ্টের জন্য সবচেয়ে বেশি প্রভাবিত করে-
a) নিঃসরণকৃত গ্যাস
✓
b) অরণ্যবিনাশ
c) খনন
d) রাসায়নিক প্রবাহ
67.
পণ্যের পরিবেশগত মান বুঝায়-
a) IS0: 12009
b) ISO: 1001
c) ISO: 9001
d) IS0:14001
✓
ব্যাখ্যা:
ISO 14001: 2015 এর উদ্দেশ্যসমূহ :
→ পরিবেশগত কর্মক্ষমতা বৃদ্ধি;
→ সম্মতির বাধ্যবাধকতা পূরণ;
→ পরিবেশগত উদ্দেশ্য অর্জন।
68.
কোন দুটি দেশ প্রথম পরিবেশ বিষয়ে মামলা করে?
a) যুক্তরাজ্য-আলবেনিয়া
b) কানাডা-যুক্তরাষ্ট্র
✓
c) ইরাক-ইরান
d) ইংল্যান্ড-ফ্রান্স
69.
জাতিসংঘের পরিবেশ কর্মসূচী (UNEP) প্রতিষ্ঠিত হয় কোন সম্মেলনের ভিত্তিতে?
a) নাইরােবি সম্মেলন, ১৯৮৫
b) রিও কনফারেন্স, ১৯৯২
c) স্টকহােম সম্মেলন, ১৯৭২
✓
d) মেক্সিকো সম্মেলন, ১৯৭৫
ব্যাখ্যা:
▣ জাতিসংঘের পরিবেশ সংস্থা [UNEP]
→ পরিচয়: জাতিসংঘের পরিবেশ কর্মসূচি
→ UNEP: United Nations Environment Program
→ গঠন: ৫ জুন, ১৯৭২
→ গঠনের প্রেক্ষাপটঃ ১৯৭২ সালের স্টকহোম সামিট
→ সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া
→ বর্তমান প্রধান: Inger Andersen, Denmark
→ UNDG সদস্য হয়: ১৯৯৭ সালে
70.
এ পর্যন্ত কতটি দেশ United Nations Framework Convention on Climate Change অনুমােদন করেছে ?
a) ১৬৫টি
b) ১৭০টি
c) ১৮৭টি
d) ১৯৮টি
✓
ব্যাখ্যা:
→ পূর্ণ নাম: United Naitons Framework Convention on Climate Change.
→ প্রস্তুত হয়: ০৯ মে, ১৯৯২ (নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র)
→ স্বাক্ষর: ১৯৯২ সালে ধরিত্রী সম্মেলনে [রিওডিজেনেরিও, ব্রাজিলে],
→ কার্যকর: ১৯৯৪
→ বাংলাদেশ স্বাক্ষর করে: ১৯৯২ এবং অনুমোদন করে: ১৯৯৪
→ মূল কাজ: বার্ষিক জলবায়ু সম্মেলন (COP) আয়োজন
→ উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস হ্রাস
→ স্বাক্ষরকারী পক্ষ: ১৯৮ টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন [জাতিসংঘের সদস্য ১৯৩টি+ ফিলিস্তিন+ নিউ দ্বীপপুঞ্জ+ কুক দ্বীপপুঞ্জ+ ইউরোপীয় ইউনিয়ন]
Note: নিউ দ্বীপপুঞ্জ ও কুক দ্বীপপুঞ্জ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডের অধীন।
71.
জাতিসংঘের মতে ২০৩০ সাল পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হলে কার্বন নিঃসরণ করতে হবে কত?
a) 0.098
b) 0.076
✓
c) 0.089
d) 0.067
72.
গ্রিনহাউস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
a) হেস
b) আর্হেনিয়াস
✓
c) ক্যারােলাস লিনিয়াস
d) আল গাের
ব্যাখ্যা:
▣ গ্রিনহাউজ গ্যাস
→ 'Green House' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৮৯৬ সালে।
→ গ্রিনহাউজ গ্যাস শব্দটি প্রথম ব্যবহার করেন সুইডিশ বিজ্ঞানী সোভনটে আর্হেনিয়াস ।
→ গ্রিনহাউজ প্রভাব প্রথম আবিষ্কার করেন জোসেফ ফোরিয়ার (১৮২৪ সালে)।
→ গ্রিনহাউজ গ্যাস; গ্রিনহাউজ প্রভাব; বৈশ্বিক উষ্ণায়ন : CO, CO2, CFC, CH4, SO2, N2O, 03 ইত্যাদি গ্যাস তাপ ধরে রাখতে পারে বলে এদের গ্রিনহাউজ গ্যাস বলা হয়।
→ বায়ুমণ্ডলে এসব গ্যাসের ক্রমাগত বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির সামগ্রিক প্রক্রিয়াকে গ্রিনহাউজ প্রভাব (Green House Effect) বলা হয়। অন্যদিকে
অধিকহারে গ্রিনহাউজ গ্যাস বায়ুমণ্ডলে নির্গমনের ফলে আশঙ্কাজনকভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে 'বৈশ্বিক উষ্ণায়ন (Global Warming)' বলে।
73.
United Nations Framework Convention on Climate Change বা UNFCCC স্বাক্ষরিত হয় কোন সম্মেলনে?
a) রিও কনফারেন্স, ১৯৯২
✓
b) মন্ট্রিল সম্মেলন, ১৯৮৭
c) স্টকহােম সম্মেলন, ১৯৭২
d) ভিয়েনা সম্মেলন, ১৯৯৩
ব্যাখ্যা:
→ স্বাক্ষর: ১৯৯২ সালে ধরিত্রী সম্মেলনে [রিওডিজেনেরিও, ব্রাজিলে],
→ কার্যকর: ১৯৯৪
→ বাংলাদেশ স্বাক্ষর করে: ১৯৯২ এবং অনুমোদন করে: ১৯৯৪
→ মূল কাজ: বার্ষিক জলবায়ু সম্মেলন (COP) আয়োজন
→ উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস হ্রাস
→ স্বাক্ষরকারী পক্ষ: ১৯৭টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন [জাতিসংঘের সদস্য ১৯৩টি+ ফিলিস্তিন+ নিউ দ্বীপপুঞ্জ+ কুক দ্বীপপুঞ্জ+ ইউরোপীয় ইউনিয়ন]
Note: নিউ দ্বীপপুঞ্জ ও কুক দ্বীপপুঞ্জ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডের অধীন।
74.
সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০' হচ্ছে একটি-
a) জাপানের উন্নয়ন কৌশল
b) সুনামি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
c) দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
✓
d) ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল
ব্যাখ্যা:
→ পুরো নাম:
The Sendai Framework for Disaster Risk Reduction (2015-30)
→ সেন্দাই সম্মেলন: ১৪-১৮ মার্চ, ২০১৫ সালে জাপানের সেন্দাই শহরে
→ ভিত্তি: ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত Hyogo Framework for Action
→ অগ্রাধিকার খাত: ৪টি।
যথা:
১. দুর্যোগ ঝুঁকি বুঝতে পারা
২. দুর্যোগ ঝুঁকি প্রশমন ব্যবস্থা জোরদার করা
৩. দুর্যোগ ঝুঁকি প্রশমনে বিনিয়োগ
8. Build Back Better (BBB) বা recovery, rehabilitation and reconstruction বা দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি
→ লক্ষ্য: ৭টি।
75.
V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত ?
a) কৃষি উন্নয়ন
b) দারিদ্র বিমোচন
c) জলবায়ু পরিবর্তন
✓
d) বিনিয়োগ
ব্যাখ্যা:
▣ V-20 (Vulnerable 20 )
→ পরিচয়: CVF ভুক্ত জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশের অর্থমন্ত্রীদের জোট
→ বর্তমান সদস্য: ৫৮ (প্রতিষ্ঠাকালীন – ২০)
→ প্রতিষ্ঠা: ৮ অক্টোবর, ২০১৫ (স্থান: লিমা, পেরু)
→ উদ্যোক্তা: ফিলিপাইন
→ বর্তমান সভাপতি: ঘানার অর্থমন্ত্রী (২০২২-২০২৪)
→ লক্ষ্য: উন্নত দেশগুলোর নিকট থেকে বৈশ্বিক জলবায়ু তহবিল গঠন করে সেই অর্থের যথাযথ ব্যবহার করা।
76.
Human Environment Summit নামে পরিচিত -
a) Kyoto Summit
b) Rio+20 Conference
c) Rio Conference
d) Stockholm Summit
✓
ব্যাখ্যা:
স্টকহোম সামিটঃ
পরিচয়: বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন
সম্মেলনস্থল: স্টকহোম, সুইডেন
তারিখ: ০৫-১৬ জুন, ১৯৭২
সম্মেলনের প্রস্তাব পাশ হয়:
ECOSOC এর ৪৫তম অধিবেশনে প্রথম এবং ১৯৬৮ সালের ৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৩তম অধিবেশনে দ্বিতীয়বারের মতো পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক প্রস্তাব গৃহীত হয়।
সম্মেলনের আনুষ্ঠানিক নাম:
United Nations Conference on the Human Environment (মানব পরিবেশ সম্মেলন)
গৃহীত কার্যক্রম :
(১) পরিবেশ এবং উন্নয়ন সম্পর্কিত ২৬টি
(২) ১০৯টি সুপারিশসহ কর্ম-পরিকল্পনা প্রণয়ন
77.
পরিবেশ ও বায়ুদূষণ সূচক চালুকারী পৃথিবীর প্রথম দেশ-
a) ভারত
✓
b) ভুটান
c) জাপান
d) কানাডা
78.
কার্টাগেনা প্রটোকল কোন সালে স্বাক্ষরিত হয়?
a) ২০০০ সালে
✓
b) ২০০১ সালে
c) ২০০৩ সালে
d) ২০০৫ সালে
ব্যাখ্যা:
▣ কার্টাগেনা প্রটোকল
অপর নাম: জৈব জ্বালানি নিরাপত্তা বিষয়ক প্রটোকল
স্বাক্ষর: ২০০০
কার্যকর: ২০০৩
বাংলাদেশ স্বাক্ষর করে: ২০০০
বাংলাদেশ অনুমোদন করে: ২০০৪ স্বাক্ষরিত হয়: মন্ট্রিল, কানাডা।
79.
জলবায়ু পরিবর্তন মােকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলাের জন্য কী পরিমাণ অর্থ মনজুর করেছে?
a) ৮০ বিলিয়ন ডলার
b) ১০০ বিলিয়ন ডলার
✓
c) ১৫০ বিলিয়ন ডলার
d) ২০০ বিলিয়ন ডলার
ব্যাখ্যা:
পরিচয়: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন তহবিল
GCF: Green Climate Fund
• গঠন: ২০১০
• গঠনের প্রেক্ষাপট: ২০০৯ সালের 'কপ-১৫' এর আলোকে
• প্রতিষ্ঠাতা: UNFCCC
সদর দপ্তর: সংদু, ইনচিয়ান, দক্ষিণ কোরিয়া
80.
১৯৮৭ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলটি কোনটির আলােকে হয়-
a) ভিয়েনা কনভেনশন ,'৮৫
✓
b) সিবিডি কনভেনশন,'৯২
c) বাসেল কনভেনশন, '৮৯
d) ভিয়েনা কনভেনশন, '৯৩
ব্যাখ্যা:
পূর্ণ নাম: Vienna Convention for the Protection of the Ozone Layer.
> লক্ষ্য: ক্রমহ্রাসমান ওজোন স্তরের সুরক্ষা এবং সংরক্ষণ
> স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
> গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৫
> কার্যকর: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮
> বাংলাদেশ সমর্থন করে : ০২ আগস্ট, ১৯৯০
Note: কনভেনশনটি দ্রুত বাস্তবায়নের জন্য ১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়।