এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

পরিবেশ

196 প্রশ্ন

41. WMO গঠনের প্রেক্ষাপট কী?

a) কপ- ১৫
b) স্টকহােম সামিট
c) আবহাওয়া কনভেনশন
d) রিও সামিট
ব্যাখ্যা: উত্তর: আবহাওয়া কনভেনশন। ▣ WMO পরিচয়: জাতিসংঘের আবহাওয়া সংস্থা। WMO: World Meteorological Organization. গঠন : ১৯৫০। গঠনের প্রেক্ষাপট: ১৯৪৭ সালের ‘আবহাওয়া কনভেনশন'। সদর দপ্তর: জেনেভা। সদস্য: ১৯৩ [১৮৭টি দেশ + ৬টি অঞ্চল/ রাজ্য] WMO: World Meteorological Organization.

42. Green Belt Movement এর প্রতিষ্ঠাতা?

a) মিসাইল গর্বাঙ্গে
b) ম্যান বরুল্যাগ
c) গ্রেটা থানবার্গ
d) ওয়াঙ্গেরি মাথাই
ব্যাখ্যা: উত্তর: ওয়াঙ্গেরি মাথাই। ▣ Green Belt Movement → পরিচয়: পরিবেশ উন্নয়ন বিষয়ক বেসরকারি সংস্থা। → প্রতিষ্ঠা : ১৯৭৭ সালে। → প্রতিষ্ঠাতা: ২০০৪ সালে শান্তিতে নোবেলজয়ী পরিবেশ আন্দোলনকর্মী ওয়াঙ্গেরি মাথাই। → প্রধান কাজ: নারী কর্মীদের দ্বারা বৃক্ষরোপণ, খাদ্য উৎপাদন ও মৌমাছি আহরণ। → সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।

43. Green Belt Movement এর সদর দপ্তর কোথায়?

a) হারারে
b) নাইরােবি
c) আদ্দিস আবাবা
d) রাবাত
ব্যাখ্যা: উত্তর: নাইরােবি। ▣ Green Belt Movement → পরিচয়: পরিবেশ উন্নয়ন বিষয়ক বেসরকারি সংস্থা। → প্রতিষ্ঠা : ১৯৭৭ সালে। → প্রতিষ্ঠাতা: ২০০৪ সালে শান্তিতে নোবেলজয়ী পরিবেশ আন্দোলনকর্মী ওয়াঙ্গেরি মাথাই। → প্রধান কাজ: নারী কর্মীদের দ্বারা বৃক্ষরোপণ, খাদ্য উৎপাদন ও মৌমাছি আহরণ। → সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।

44. Green Belt Movement প্রতিষ্ঠিত হয় কত সালে?

a) ১৯৭৫ সালে
b) ১৯৭৯ সালে
c) ১৯৭৭ সালে
d) ১৯৮১ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৭৭ সালে। ▣ Green Belt Movement → পরিচয়: পরিবেশ উন্নয়ন বিষয়ক বেসরকারি সংস্থা। → প্রতিষ্ঠা : ১৯৭৭ সালে। → প্রতিষ্ঠাতা: ২০০৪ সালে শান্তিতে নোবেলজয়ী পরিবেশ আন্দোলনকর্মী ওয়াঙ্গেরি মাথাই। → প্রধান কাজ: নারী কর্মীদের দ্বারা বৃক্ষরোপণ, খাদ্য উৎপাদন ও মৌমাছি আহরণ। → সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।

45. বিশ্ব প্রাণী দিবস কবে?

a) ০৪ অক্টোবর
b) ০৪ সেপ্টেম্বর
c) ০৫ সেপ্টেম্বর
d) ১০ ডিসেম্বর
ব্যাখ্যা: ▣ ৪ অক্টোবর = বিশ্ব প্রাণী দিবস ▣ ১৩ অক্টোবর = আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ▣ ১৬ সেপ্টেম্বর = আন্তর্জাতিক ওজোনস্তর / CFC হ্রাস দিবস ▣ ১০ মার্চ = জাতীয় দুর্যোগ প্রশমন দিবস

46. ২০২২ সালের জন্য জাতিসংঘের বর্ষ-

a) Year of Glass
b) Year of Pure Air
c) Year of Plant Health
d) Year of Pure Water

47. পরিবেশ সুরক্ষায় প্রথম কোন দেশ সূচক চালু করে?

a) ফিলিপাইন
b) ভারত
c) চীন
d) বাংলাদেশ

48. নদী রক্ষার জন্য ১৯৬৬ সালে কোন কনভেনশনটি স্বাক্ষরিত হয়?

a) জেনেভা কনভেনশন
b) প্যারিস কনভেনশন
c) স্টকহােম কনভেনশন
d) হেলসিংকি সনদ
ব্যাখ্যা: ▣ আন্তর্জাতিক নদীশাসন ও ব্যবহারসংক্রান্ত নীতিমালা → হেলসিংকি নীতিমালা ১৯৬৬। → জাতিসংঘ কনভেনশন ১৯৭৭। → UNEP Convention on Biological Diversities 1992. → Ramsar Convention on Wet Lands 1971. → World Commission on Dams (WCD) 1998.

49. গাছ কাটা নিষিদ্ধ করেছে-

a) ফিলিপিনস
b) সিঙ্গাপুর
c) নরওয়ে
d) ডেনমার্ক
ব্যাখ্যা: → গাছ কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে নরওয়ে → মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ১ কোটি গাছ লাগিয়েছে। → 'মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ' ঘোষণা করেছে সৌদি আরব।

50. "মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ" ঘোষণা করেছে কোন দেশ?

a) ইরাক
b) মিশর
c) সৌদি আরব
d) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা: → গাছ কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে নরওয়ে → কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটিতে ২০০ কোটি গাছ এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ১০০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে। → মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ১ কোটি গাছ লাগিয়েছে। → 'মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ' ঘোষণা করেছে সৌদি আরব।

51. ‘গ্রিন পিস' কী?

a) পরিবেশ আন্দোলন গ্রুপ
b) পরিবেশ রক্ষাকারী প্রযুক্তি
c) বন রক্ষাকারী শ্লোগান
d) সবুজ বিপ্লব
ব্যাখ্যা: ▣ Greenpeace → উদ্দেশ্য : বিশ্বব্যাপী জীববৈচিত্র্য প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা । → পরিচয়: নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশ সংস্থা → প্রতিষ্ঠা: ১৯৭১, ভ্যানকুভার, কানাডা সদর → দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস → অফিস আছে: ৫৫টি দেশে → পূর্ব নাম: Don't make a Wave Committee (1969-1972) → প্রতিষ্ঠাতা: প্যাট্রিক মোরে, রবার্ট হান্টার, ডেভিড ম্যকট্যাগার্ড ও আরো অনেকে → গ্রিনপিসের জাহাজের নাম: রেইনবো ওয়ারিয়র → বাংলাদেশে রেইনবো ওয়ারিয়রের নাম: রংধনু

52. বিশ্বে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?

a) চীন
b) জাপান
c) ব্রিটেন
d) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: → বিশ্বের ৮০ শতাংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানি . → বিশ্বের সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ চীন এবং দ্বিতীয় সর্বোচ্চ নিঃসরণকারী যুক্তরাষ্ট্র → ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশগুলো হচ্ছে জার্মানি, ইতালি এবং পোল্যান্ড

53. লা নিনা কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কী বুঝায়?

a) ল্যাটিন, শৈত্যপ্রবাহ
b) গ্রিক, ক্ষরা ও ঘূর্ণিঝড়
c) মালয়েশীয়, বিপদ সংকেত
d) স্পেনীয়, প্রবল বৃষ্টিপাত ও বন্যা
ব্যাখ্যা: ▣ লা নিনা (La- nina) → La- nina হচ্ছে Little girl A Cold Event → প্রশান্ত মহাসাগরের মধ্যপূর্বের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের তাপমাত্রা সমুদ্রপৃষ্ঠের চেয়ে শীতল হওয়াকে লা নিনা বলে। → লা- নিনা প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়ে A Cool Episode গঠন করে

54. জলবায়ু ঝুঁকি সূচক প্রকাশ করে কোন সংস্থা?

a) জার্মান ওয়াচ
b) ওয়াচডগ ফাউন্ডেশন
c) দ্য আর্থ
d) আর্থ ওয়াচ
ব্যাখ্যা: ▣ German watch * পরিচয়: শিল্পোন্নত উত্তরের দেশগুলোর সাথে অনুন্নত দক্ষিণের দেশগুলোর সম্পর্ক স্থাপনের লক্ষ্যে প্রতিষ্ঠিত অলাভজনক বেসরকারি পরিবেশ ও বাণিজ্য সংস্থা। * প্রতিষ্ঠা : ১৯৯১ সালে * সদর দপ্তর : বন, জার্মানি * লক্ষ্য: বৈশ্বিক সমতা প্রতিষ্ঠা এবং জীবিকা সংরক্ষণ * গৃহীত উদ্যোগ: প্রতিবছর “বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক” প্রকাশ করে

55. ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়করী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?

a) মন্ট্রিল প্রটোকল
b) ক্লোরােফ্লোরো কার্বন চুক্তি
c) ICC চুক্তি
d) কোনটিই নয়
ব্যাখ্যা: ▣ মন্ট্রিল প্রটোকল : → স্ট্রাটোমন্ডলে অবস্থিত ওজোনস্তর রক্ষা বিষয়ক প্রটোকল । → সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে প্রাণিকুল রক্ষার্থে গৃহীত প্রটোকলটির পূর্ণনাম "Montreal Protocol on Substances the Deplete the Ozone Layer"

56. ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?

a) স্টকহোম
b) নিউইয়র্ক সিটি
c) জোহানেসবার্গ
d) রিও-ডি-জেনেরিও
ব্যাখ্যা: ▣ "স্টকহোম সামিট" স্বাক্ষরের স্থান স্টকহোম,সুইডেন । ▣ "ধরিত্রী সম্মেলন/ Earth Summit / Rio Conference" স্বাক্ষরের স্থান রিওডি জেনেরিও, ব্রাজিল । ▣ "Earth Summit +05/ ধরিত্রী সম্মেলন +05/ রিও +০৫" স্বাক্ষরের স্থান নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র । ▣ "বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন/ Rio +10" স্বাক্ষরের স্থান দক্ষিণ আফ্রিকা,জোহানেসবার্গ ।

57. পরিবেশ সুরক্ষায় পৃথিবীর প্রথম দেশ হিসেবে কোন দেশ 'গ্রিন পার্টি' প্রতিষ্ঠা করে?

a) ডেনমার্ক
b) অস্ট্রেলিয়া
c) নিউজিল্যান্ড
d) কানাডা
ব্যাখ্যা: ▣ গ্লোবাল জিরো: ২৫ বছরের মধ্যে 'বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্তকরণ কর্মসূচি'। চালু হয়- ২০০৮ সালে। ▣ গ্রিন সার্টিফিকেট: কার্বন ডাই-অক্সাইড হ্রাসের লক্ষ্যে ডেনমার্কে প্রবর্তিত হয় ▣ গ্রিন পার্টি: রাজনৈতিক দল। নিউজিল্যান্ডের ভ্যালুস পার্টিকে পৃথিবীর প্রথম গ্রিন পার্টি বলা হয় ▣ গ্রিন কেমিস্ট্রি: পরিবেশ সহায়ক রাসায়নিক পদার্থ, যাতে পরিবেশের ক্ষতি কম হয় ▣ গ্রিন ব্যাংকিং: কাগজবিহীন ব্যাংকিং কার্যক্রম।

58. শিল্পপ্রধান দেশগুলােকে UNFCCC কী নামে ডাকে যারা কার্বন নি:সরণ করে পরিবেশ বিপর্যয় সৃষ্টি করে?

a) E8
b) OASIS
c) AOSIS
d) ANNEX-1
ব্যাখ্যা: ▣ Annex - I → UNFCCC এর তথ্য মতে, শিল্পপ্রধান 42 টি দেশ ও EU কে বলা হয়- Annex-1. এসব দেশ কার্বন নিঃসরণ করে পরিবেশ বিপর্যয় ঘটায়। → ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনে (COP-15 ) বলা হয়, ANNEX-I দেশগুলো কার্বন নিঃসরণ করার কারণে জলবায়ু বিপর্যয়ের শিকার এমন দেশগুলোকে তাদের জিডিপির ০.৭% ক্ষতিপূরণ দিবে। → চীন, দক্ষিণ আফ্রিকা, ভারত, ব্রাজিল COP-15 এর , শর্তের বিরোধিতা করে।

59. High Level Advisory Group on Climate Financing গঠিত হয় কোন জলবায়ু সম্মেলনে?

a) কপ-১৭, ২০১১
b) কপ-২১, ২০১৫
c) কপ-১৫, ২০০৯
d) কপ-১৬, ২০১০
ব্যাখ্যা: United Nations Climate Change Conference স্থান: কোপেনহেগেন, ডেনমার্ক, তারিখ: ৭ থেকে ১৫ ডিসেম্বর, ২০০৯ অন্য নাম: MOP-5 (কিয়োটো প্রটোকলের ৫ম Meeting of the Parties) সম্মেলনের খসড়া প্রস্তুত করে: যুক্তরাষ্ট্র, ব্রাজিল, চীন, দক্ষিণ আফ্রিকা ও ভারত লক্ষ্যঃ ২০০৭ সালে অনুষ্ঠিত বালি সম্মেলনের বিষয়বস্তু পর্যালোচনা গৃহীত কার্যক্রম: ক. তাপমাত্রা ২ ডিগ্রির নিচে রাখা খ. জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য Green Climate Fund গঠনের প্রস্তাব

60. প্রথম কোন দেশ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশের জন্য সেদেশে বাজেটে তহবিল রেখেছে?

a) অস্ট্রেলিয়া
b) কানাডা
c) নিউজিল্যান্ড
d) সুইডেন