এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

জাতিসংঘ

583 প্রশ্ন

1. কোন বছরের জন্য বাংলাদেশ প্রথমবার নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল?

a) ১৯৭৯-৮০
b) ১৯৮০-৮১
c) ১৯৯০-৯১
d) ১৯৭৪-৭৫
ব্যাখ্যা: উত্তর: ১৯৭৯-৮০। জাতিসংঘ সনদের ২৩ অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে। প্রতিষ্ঠাকালে স্থায়ী ৫টি অস্থায়ী ৬টি সদস্য নিয়ে গঠিত ছিল। ১৯৬৩ সালে ২৩ নং অনুচ্ছেদ সংশোধন করে অস্থায়ী সদস্য ৬ টির পরিবর্তে ১০টি করা হয়,যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সবচেয়ে বেশি বার নির্বাচিত হয়েছে জাপান ও ব্রাজিল (১২ বার) এবং ভারত (৮ বার)।

2. Yalta Conference- এর একটি লক্ষ্য ছিল:

a) বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
b) জিব্রালটার প্রণালীর সুরক্ষা
c) জাতিসংঘ প্রতিষ্ঠা
d) যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
ব্যাখ্যা: উত্তর: জাতিসংঘ প্রতিষ্ঠা। ১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি কৃষ্ণ সাগরের তীরে ইয়াল্টায় এই কনফারেন্স হয়। বিশ্বের তিন পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন কৃষ্ণসাগরের তীরে সোভিয়েত রিসোর্টের শহর ইয়াল্টায় আলোচনার টেবিলে বসেন।

3. জাতিসংঘ নামকরণ করেন-

a) রুজভেল্ট
b) স্ট্যালিন
c) দ্য গল
d) চার্চিল
ব্যাখ্যা: উত্তর: রুজভেল্ট। ১ জানুয়ারি ১৯৪২ সালে ওয়াশিংটন ডি সি তে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট জাতিসংঘ (United Nations) নামকরণ করেন।

4. কোন মহাসচিব ভিয়েতনাম যুদ্ধ অবসানে মধ্যস্থতা করেন?

a) দ্যাগ হ্যামারশোল্ড
b) উথান্ট
c) পেরেজ দ্য কুয়েলার
d) কুর্ট ওয়াল্ডহেইম
ব্যাখ্যা: উত্তর: কুর্ট ওয়াল্ডহেইম। কুর্ট ওয়াল্ডহেইম অস্ট্রিয়ার অধিবাসী ছিলেন। তিনি বাংলাদেশে সফরকারী প্রথম মহাসচিব। তিনি ভিয়েতনাম যুদ্ধ অবসানেও মধ্যস্থতা করেন।

5. জাতিসংঘের মহাসচিবদের মধ্যে একজন পরবর্তীতে নিজ দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি কে?

a) দ্যাগ হ্যামারশোল্ড
b) কুর্ট জোসেফ ওয়াল্ড হেইম
c) জ্যাভিয়ের পেরেজ দ্য কুয়েলার
d) উথান্ট
ব্যাখ্যা: উত্তর: কুর্ট জোসেফ ওয়াল্ড হেইম। কুর্ট ওয়াল্ডহেইম অস্ট্রিয়ার অধিবাসী ছিলেন। তিনি বাংলাদেশে সফরকারী প্রথম মহাসচিব। তিনি ভিয়েতনাম যুদ্ধ অবসানেও মধ্যস্থতা করেন।

6. জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান?

a) ট্রিগভেলী
b) উ-থান্ট
c) দ্যাগ হেমারশোল্ড
d) কুট ওয়ার্ল্ডহেইম
ব্যাখ্যা: উত্তর: দ্যাগ হেমারশোল্ড। দ্যাগ হেমার শোল্ড সুইডেনের নাগরিক ছিলেন। তিনি বিমান দুর্ঘটনায় নিহত হন এবং শান্তিতে মরণোত্তর পদক লাভ করেন।

7. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?

a) চীন
b) পর্তুগাল
c) উত্তর কোরিয়া
d) জাপান
ব্যাখ্যা: উত্তর: পর্তুগাল। জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস। তিনি মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন ২০১৭ সালে এবং দ্বিতীয়বার মহাসচিব হন ২০২১ সালে। বর্তমান মেয়াদ : ২০২১ - ২০২৫

8. জাতিসংঘের ৯ম মহাসচিবের নাম কী?

a) কফি আনান
b) বুট্রোস ঘালি
c) পেরেজ দ্য কুয়েলার
d) অ্যান্তোনিও গুতেরেস
ব্যাখ্যা: উত্তর: অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস। তিনি মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন ২০১৭ সালে এবং দ্বিতীয়বার মহাসচিব হন ২০২১ সালে। বর্তমান মেয়াদ : ২০২১ - ২০২৫

9. কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব?

a) প্রথম
b) দ্বিতীয়
c) তৃতীয়
d) চতুর্থ
ব্যাখ্যা: উত্তর: দ্বিতীয়। কফি আনান ঘানার অধিবাসী ছিলেন৷ তিনি ২০০১ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন। আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত প্রথম মহাসচিব ছিলেন ড. বুট্রোস ঘালি।

10. জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়াল্ড হেইম কোন দেশের নাগরিক ছিলেন?

a) নরওয়ে
b) সুইডেন
c) পেরু
d) অস্ট্রিয়া
ব্যাখ্যা: উত্তর: অস্ট্রিয়া। কুর্ট ওয়াল্ডহেইম অস্ট্রিয়ার অধিবাসী ছিলেন। তিনি বাংলাদেশে সফরকারী প্রথম মহাসচিব। তিনি ভিয়েতনাম যুদ্ধ অবসানেও মধ্যস্থতা করেন।

11. ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন?

a) কুর্ট ওয়াল্ডহেইম
b) দ্যাগ হ্যামারশোল্ড
c) উ থান্ট
d) বুট্রোস ঘালি
ব্যাখ্যা: উত্তর: উ থান্ট। উ থান্ট মিয়ানমারের অধিবাসী ছিলেন। এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি মহাসচিব ছিলেন।

12. রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে নিম্নের কোন দেশ?

a) উগান্ডা
b) গাম্বিয়া
c) জাম্বিয়া
d) মালদ্বীপ
ব্যাখ্যা: উত্তর: গাম্বিয়া। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করে। মামলায় বলা হয়, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা, ধর্ষণ এবং সাম্প্রদায়িক নিধন চালিয়েছে।

13. রোহিঙ্গা ইস্যুতে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আদালত মায়ানমারের উপর কতটি নির্দেশনা প্রদান করেছে?

a) ৪টি
b) ৫টি
c) ৬টি
d) ৭টি
ব্যাখ্যা: উত্তর: ৪টি। ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা দায়ের করে আফ্রিকার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া। ৪ টি নির্দেশনা হলো- রাখাইনে বসবাসরত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা মুসলিম ঝুঁকিতে রয়েছে। তাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। মিয়ানমারের সেনাবাহিনীর লাগাম টেনে ধরতে হবে। আদালত বলেছে, সেনাবাহিনী কিংবা অন্য যে কোন ধরণের নিরাপত্তা বাহিনী যাতে গণহত্যা না চালায় কিংবা উস্কানি না দেয় সেজন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত যেসব অভিযোগ এসেছে, সে সংক্রান্ত তথ্য-প্রমাণ সংরক্ষণ করতে হবে। রোহিঙ্গাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার কী ধরণের ব্যবস্থা নিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন আগামী চারমাসের মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতের কাছে জমা দিতে হবে।

14. আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোন দেশে অবস্থিত?

a) সুইজারল্যান্ড
b) নেদারল্যান্ড
c) নিউজিল্যান্ড
d) অস্ট্রিয়াতে
ব্যাখ্যা: উত্তর: নেদারল্যান্ড। ICJ - International Court of Justice বা আন্তর্জাতিক আদালত/বিচারালয় জাতিসংঘের একটি অঙ্গসংস্থা। এর বর্তমান সভাপতি জোয়ান ডনাহিউ (যুক্তরাষ্ট্র) এবং সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত Peace Palace. আদালতে বিচারকের সংখ্যা ১৫ জন এবং বিচারক গণের মেয়াদ ৯ বছর।

15. আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন?

a) ৯ বছর
b) ৭ বছর
c) ৬ বছর
d) ২ বছর
ব্যাখ্যা: উত্তর: ৯ বছর। International Court of Justice বা আন্তর্জাতিক আদালত/বিচারালয় জাতিসংঘের একটি অঙ্গসংস্থা। সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত Peace Palace. আদালতে বিচারকের সংখ্যা ১৫ জন এবং বিচারক গণের মেয়াদ ৯ বছর।

16. নিচের কোনটি জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা?

a) International Criminal Court (ICC)
b) International Arbitral Tribunal
c) International Court of Justice (ICJ)
d) United Nations Development Program UNDP)
ব্যাখ্যা:

উত্তর: International Court of Justice (ICJ). জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ৬ টি ১. সাধারন পরিষদ ২. নিরাপত্তা পরিষদ ৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ৪. আন্তর্জাতিক আদালত (International Court of Justice - ICJ) ৫. জাতিসংঘ সচিবালয় ৬. অছি পরিষদ International Criminal Court (ICC) - আন্তর্জাতিক অপরাধ আদালত International Arbitral Tribunal - আন্তর্জাতিক সালিসী ট্রাইবুনাল United Nations Development Program ( UNDP) - জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা

17. নিরাপত্তা পরিষদের অধিবেশন এ পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের বাইরে অনুষ্ঠিত হয় -

a) ১ বার
b) ২ বার
c) ৩ বার
d) ৪ বার
ব্যাখ্যা:

উত্তর: ৩ বার। নিরাপত্তা পরিষদের অধিবেশন এ পর্যন্ত দুইবার জাতিসংঘের সদর দপ্তরের বাইরে অনুষ্ঠিত হয়। আদ্দিস আবাবা, পানামা সিটি এবং জেনেভাতে অনুষ্ঠিত হয়।


18. জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন?

a) ভারত
b) মায়ানমার
c) শ্রীলঙ্কা
d) ইরান
ব্যাখ্যা: উত্তর: মায়ানমার। মায়ানমারের নাগরিক উ থান্ট ছিলেন জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি মহাসচিব ছিলেন জাতিসংঘের বর্তমান সেক্রেটারি জেনারেল পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস।

19. নিচে উল্লেখিত জাতিসংঘের সেক্রেটারি জেনারেলদের কোন জন এশিয়া মহাদেশের অধিবাসী?

a) দ্যাগ হ্যামারশোল্ড
b) পেরেজ দ্য কুয়েলার
c) বুট্রোস ঘালী
d) উ-থান্ট
ব্যাখ্যা: উত্তর: উ-থান্ট। দ্যাগ হ্যামারশেল্ড - সুইডেন পেরেজ দ্য কুয়েলার - পেরু বুট্রোস ঘালী - মিশর উ থান্ট - মায়ানমার

20. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?

a) সাধারণ পরিষদের
b) নিরাপত্তা পরিষদের
c) স্থায়ী সদস্যদের
d) আমেরিকার প্রেসিডেন্টের
ব্যাখ্যা: উত্তর: নিরাপত্তা পরিষদের। জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ নিয়োগ দ্বারা নিয়োগ প্রাপ্ত হন। মহাসচিবের মেয়াদকাল ৫ বছর । জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগ ভ্যালি। তিনি নরওয়ের অধিবাসী ছিলেন।