1.
বিশ্ব ওজোনস্তর সংরক্ষণ দিবস কবে পালিত হয়?
a) ১৫ সেপ্টেম্বর
b) ১৬ সেপ্টেম্বর
✓
c) ১৭ সেপ্টেম্বর
d) ১৮ সেপ্টেম্বর
ব্যাখ্যা:
উত্তর: ১৬ সেপ্টেম্বর।
▣ ৪ অক্টোবর = বিশ্ব প্রাণী দিবস
▣ ১৩ অক্টোবর = আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
▣ ১৬ সেপ্টেম্বর = আন্তর্জাতিক ওজোনস্তর / CFC হ্রাস দিবস
▣ ১০ মার্চ = জাতীয় দুর্যোগ প্রশমন দিবস
2.
পৃথিবীর ফুসফুস নামে পরিচিত ‘আমাজন’ বনাঞ্চলের কত অংশ ব্রাজিলে অবস্থিত?
a) 0.7
b) 0.6
✓
c) 0.5
d) 0.4
ব্যাখ্যা:
উত্তর: ৬০%।
▣ আমাজন বন :
আমাজন বনের অবস্থান : ৯টি দেশে
কলম্বিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা, পেরু, বলিভিয়া, সুরিনাম, ব্রাজিল, ফ্রেঞ্চগায়না, গায়না - এই ৯টি দেশের ভেতর দিয়ে আমাজন বন প্রবাহিত হয় ।
এরমধ্যে আমাজনের ৬০% ব্রাজিলে অবস্থিত।
আমাজন বনের বিশেষত্ব : ১। বিশ্বের বৃহত্তম বনভূমি, ২। পৃথিবীর ফুসফুস নামে পরিচিত, ৩। পৃথিবীর প্রশস্ততম নদী।
3.
জলীয় বাষ্পের প্রধান উৎস--
a) বায়ুমণ্ডল
b) সমুদ্র
✓
c) সূর্য
d) ভূমি
ব্যাখ্যা:
উত্তর: সমুদ্র।
▣ জলীয় বাষ্প হলো জল বা পানির বায়বীয় রূপ। প্রমাণ চাপে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল বাষ্পে পরিণত হয়।
4.
বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য কোন ঝুকিতে বাংলাদেশকে শীর্ষে রেখেছে?
a) মরুকরণ
b) কৃষি উৎপাদন ব্যাহত
c) সমুদ্রের উচ্চতা বৃদ্ধি
d) বন্যা
✓
ব্যাখ্যা:
উত্তর: বন্যা।
বৈশ্বিক উষ্ণতার ঝুঁকিতে থাকা পাঁচটি ক্যাটাগরি হচ্ছে-
১। মরুকরণ, ২। বন্যা, ৩। ঝড়, ৪। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ৫। কৃষিতে অনিশ্চয়তা।
এর মধ্যে-
→ বন্যাতে বাংলাদেশের অবস্থান প্রথম ।
→ ঝড়ের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় ।
→ সমুদ্রপৃষ্ঠের উচ্চতার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান দশম ।
5.
রাতের বেলা বায়ু স্থলভাগ থেকে প্রবাহিত হয় -
a) বনভূমির দিকে
b) সমুদ্রের দিকে
✓
c) ভূ-পৃষ্ঠের দিকে
d) পাহাড়ের দিকে
ব্যাখ্যা:
উত্তর: সমুদ্রের দিকে।
▣ সমুদ্র বায়ু ও স্থল বায়ু:
দিনের বেলা স্থলভাগ বেশি উত্তপ্ত হয় বলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়; কিন্তু জলভাগ কম উত্তপ্ত হয় বলে সেখানে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়।
আমরা জানি, বায়ু সবসময় উচ্চচাপের অঞ্চল হতে নিম্নচাপের অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
ফলে দিনের বেলা জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। একে সমুদ্রবায়ু বলে। যেমন: বঙ্গোপসাগর থেকে দিনের বেলা এ ধরনের বায়ু স্থলভাগে প্রবাহিত হয় ।
আবার রাতে জলভাগের চেয়ে স্থলভাগ বেশি শীতল বলে স্থলভাগের বায়ু উচ্চচাপযুক্ত হয়। তখন স্থলভাগ থেকে জলভাগ বা সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয় বলে একে স্থলবায়ু বলে।
6.
পণ্যের পরিবেশগত মান বুঝায়-
a) IS0: 12009
b) ISO: 1001
c) ISO: 9001
d) IS0:14001
✓
ব্যাখ্যা:
উত্তর: IS0:14001।
ISO 14001:2015 এর উদ্দেশ্যসমূহ :
→ পরিবেশগত কর্মক্ষমতা বৃদ্ধি;
→ সম্মতির বাধ্যবাধকতা পূরণ;
→ পরিবেশগত উদ্দেশ্য অর্জন।
7.
সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০' হচ্ছে একটি-
a) জাপানের উন্নয়ন কৌশল
b) সুনামি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
c) দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
✓
d) ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল
ব্যাখ্যা:
উত্তর: দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল।
▣ Sendai Framework : The Sendai Framework for Disaster Risk Reduction (2015-30)
→ সেন্দাই সম্মেলন: ১৪-১৮ মার্চ, ২০১৫ সালে জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত হয়
→ ভিত্তি: ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত Hyogo Framework for Action
→ অগ্রাধিকার খাত: ৪টি।
যথা:
১. দুর্যোগ ঝুঁকি বুঝতে পারা
২. দুর্যোগ ঝুঁকি প্রশমন ব্যবস্থা জোরদার করা
৩. দুর্যোগ ঝুঁকি প্রশমনে বিনিয়োগ
8. Build Back Better (BBB) বা recovery, rehabilitation and reconstruction বা দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি
→ লক্ষ্য: ৭টি।
8.
একই পরিবেশে বহু ধরনের উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক অবস্থানকে বলে-
a) অভিযােজন
b) পরিবেশ ভারসাম্য
c) জীব বৈচিত্র্য
✓
d) প্রতিবেশ
ব্যাখ্যা:
উত্তর: জীব বৈচিত্র্য।
▣ একই পরিবেশে বহু ধরনের উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক অবস্থানকে জীববৈচিত্র্য বলে।
▣ অভিযোজন : এটি গতিশীল বিবর্তনীয় প্রক্রিয়া যা জীবকে তাদের পরিবেশের সাথে খাপ খাওয়াতে সাহায্য করে।
▣ পরিবেশের ভারসাম্য : বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে , সেইসাথে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণও করে তোলে।
▣ প্রতিবেশ পরিবেশ-এর অংশবিশেষ। অর্থাৎ পরিবেশের অন্তর্ভুক্ত এবং আলোচ্য বিষয়ের নিকটবর্তী যেসব উপাদান পরিবেশকে এবং জীবজন্তু বিশেষ করে মানুষের স্বাভাবিক জীবনধারাকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে তাকে প্রতিবেশ বলে।
9.
পৃথিবীর ১ম দেশ হিসেবে নিজস্ব তহবিলে “ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড” (BCCTF) গঠন করেছে-
a) চীন
b) বাংলাদেশ
✓
c) ভারত
d) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা:
উত্তর: বাংলাদেশ।
১৩ অক্টোবর ২০১০ সালে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০ এর বিল পাশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।
10.
জল, স্থল সকল জায়গায় সকল পরিবেশে থাকা সকল ধরনের জীব এবং উদ্ভিদের বিচিত্রতাকে বলে-
a) বায়ােডাইভারসিটি
✓
b) ইকোলজি
c) ইকোসিস্টেম
d) ডাইভারসিটি
ব্যাখ্যা:
উত্তর: বায়ােডাইভারসিটি।
▣ বায়োডাইভারসিটি :
জীব বিজ্ঞানীদের মতে, জৈববৈচিত্র্য হলো জল, স্থল সব জায়গায় সকল পরিবেশে থাকা সকল ধরনের জীব এবং উদ্ভিদের বিচিত্রতা।
▣ ইকোলজি :
ইংরেজি ইকোলজি শব্দটি গ্রিক শব্দ 'Oikos' যার অর্থ ঘর বা বাসস্থান এবং 'Logos' যার অর্থ অধ্যায়ন সুতরাং ইকোলজির অর্থ জীবমন্ডলের বাসস্থান সম্পর্কে অধ্যায়ন।ইকোলজি বা বাস্তুবিদ্যা হল বিজ্ঞানের একটি শাখা, যে শাখায় জীব ও তাদের পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয়।
▣ ইকোসিস্টেম :
বাস্তুতন্ত্র (ইংরেজি: Ecosystem) হচ্ছে জৈব, অজৈব পদার্থ ও বিভিন্ন জীবসমন্বিত এমন প্রাকৃতিক একক যেখানে বিভিন্ন জীবসমষ্টি পরস্পরের সাথে এবং তাদের পারিপার্শ্বিক জৈব ও অজৈব উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি জীবনধারা গড়ে তোলে।
▣ জীববৈচিত্র্য :
জীববৈচিত্র্য সাধারণত একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রকার জীবের একত্র সমাবেশ কে বোঝানো হয়ে থাকে। আবার অন্য ভাবে বললে কোনো অঞ্চলের নির্দিষ্ট প্রজাতির মধ্যে জীনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক যে তারতম্য বা বিভিন্নতা রয়েছে, তাই হল জীববৈচিত্র্য।
11.
মন্ট্রিল প্রটোকলটি বিষয়ক?
a) বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ
b) কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ
c) জৈব নিরাপত্তা বিষয়ক
d) ওজোনস্তর রক্ষা
✓
ব্যাখ্যা:
উত্তর: ওজোনস্তর রক্ষা।
▣ মন্ট্রিল প্রটোকল :
স্ট্রাটোমন্ডলে অবস্থিত ওজোনস্তর রক্ষা বিষয়ক প্রটোকল ।
সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে প্রাণিকুল রক্ষার্থে গৃহীত প্রটোকলটির পূর্ণনাম "Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer"
▣ কিয়োটো প্রটোকল :
কার্বন নির্গমন কমানোর জন্য একমাত্র আইনগত চুক্তি ।
কিয়োটো প্রটোকলকে "গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তি" বলা হয় ।
▣ কার্টাগেনা প্রটোকল :
জাতিসংঘের জৈব নিরাপত্তাবিষয়ক প্রটোকল ।
12.
ঋতু পরিবর্তনের সঙ্গে যে বায়ুর দিক পরিবর্তন হয়, তাকে বলে-
a) অয়ন বায়ু
b) প্রত্যয়ন বায়ু
c) মৌসুমি বায়ু
✓
d) স্থানীয় বায়ু
ব্যাখ্যা:
উত্তর: মৌসুমি বায়ু।
▣ অয়ন বায়ু/ বাণিজ্য বায়ু
→ পূর্বে বাণিজ্য জাহাজগুলো এ বায়ুপ্রবাহের দিক অনুসরণ করে চলত।
→ অয়ন বায়ু নিরক্ষরেখায় অত্যধিক তাপে উষ্ণ ও হালকা হয়ে উর্ধ্বে উঠে যায় এবং নিরক্ষীয় অঞ্চলের উত্তর ও দক্ষিণে ৫ অক্ষাংশ পর্যন্ত একটি শান্ত বলয় তৈরি করে যা নিরক্ষীয় শান্ত বলয় নামে পরিচিত।
▣ স্থানীয় বায়ু (Local Winds)
→ তাপমাত্রার তারতম্যের কারণে ভূ-পৃষ্ঠের স্থানে উৎপত্তি হয় স্থানীয় বায়ুর ।
স্থানীয় বায়ুর উদাহরণ হলো:
→ উত্তর আফ্রিকা ও দক্ষিণ ইতালিতে সিরক্কো
→ আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে বোরা
→ রকি পর্বতের চিনুক
→ ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত মিস্ট্রাল
→ আর্জেন্টিনা ও উরুগুয়ের পদ্মাস অঞ্চলের উত্তরে পাম্পেরু
→ মিসরের খামসিন
→ আরব মালভূমির সাইমুম
→ ভারতীয় উপমহাদেশের লু
▣ মৌসুমী বায়ু (Monsoon wind)
→ আরবি 'মৌসুম' শব্দের অর্থ- ঋতু
→ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হয় তাকে মৌসুমী বায়ু বলে।
→ এটি আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয়- ২টি শাখায় বিভক্ত
→ আরব সাগরীয় শাখা- পাকিস্তান ও পশ্চিম ভারতে বৃষ্টিপাত ঘটায়
→ বঙ্গোপসাগরীয় শাখা- বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে বৃষ্টিপাত ঘটায় ।
▣ পশ্চিমা বায়ু /প্রত্যয়ন বায়ু
→ পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ-পশ্চিম দিকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়।
→ উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি বলে ধীরে এবং দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি বলে প্রবলবেগে প্রবাহিত হয়।
→ ৪০ থেকে ৪৭° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ সর্বাপেক্ষা বেশি বলে এ অঞ্চলকে গর্জনশীল চল্লিশ বলে।
→ ৩০ থেকে ৩৫. উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় দুটি অবস্থিত। এটি অশ্ব অক্ষাংশ নামেও পরিচিত। এ অঞ্চলে শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় ।
13.
বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় কখন?
a) গরম ও আর্দ্র থাকলে
b) ঠান্ডা ও শুষ্ক থাকলে
✓
c) ঠান্ডা ও আর্দ্র থাকলে
d) গরম ও শুষ্ক থাকলে
ব্যাখ্যা:
উত্তর: ঠান্ডা ও শুষ্ক থাকলে।
14.
নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশ সংস্থা ‘ গ্রিনপিস' এর পূর্ব নাম কী ছিল?
a) Don't Make A Wave Committee
✓
b) Greenpeace Wave Committee
c) Greenpeace Rainbow Warrior
d) Don't Make a Green committe
ব্যাখ্যা:
উত্তর: Don't Make A Wave Committee.
▣ Greenpeace:
উদ্দেশ্য : বিশ্বব্যাপী জীববৈচিত্র্য প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা ।
পরিচয়: নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশ সংস্থা।
প্রতিষ্ঠা: ১৯৭১, ভ্যানকুভার, কানাডা সদর।
দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।
অফিস আছে: ৫৫টি দেশে।
পূর্ব নাম: Don't make a Wave Committee (1969-1972)।
প্রতিষ্ঠাতা: প্যাট্রিক মোরে, রবার্ট হান্টার, ডেভিড ম্যকট্যাগার্ড ও আরো অনেকে।
গ্রিনপিসের জাহাজের নাম: রেইনবো ওয়ারিয়র।
বাংলাদেশে রেইনবো ওয়ারিয়রের নাম: রংধনু।
15.
‘ওজন স্তর’ ও ‘ক্লোরােফ্লোরাে কার্বন’ এর মধ্যে সম্পর্ক কী ?
a) তারা পরস্পরকে সহায়তা করে
b) পরেরটি প্রথমটির জন্য ক্ষতিকারক
✓
c) প্রথমটি পরেরটিকে ধ্বংস করে
d) পরেরটি প্রথমটিকে ধ্বংস করে না
ব্যাখ্যা:
উত্তর: পরেরটি প্রথমটির জন্য ক্ষতিকারক।
ওজোনস্তর অবস্থিত বায়ুমন্ডলের স্ট্রাটোমন্ডলে।
ওজোন স্তরে অবক্ষয়ের জন্য দায়ী ফ্রেয়ন ( অপর নাম CFC বা হ্যালোজেন বা ক্লোরোফ্লোরোকার্বন)।
ওজোন স্তরে সবচেয়ে বেশী ক্ষতি করে ক্লোরিন গ্যাস।
16.
বায়ুমন্ডলে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা কত শতাংশ?
a) ০.০১ শতাংশ
b) ০.০৩ শতাংশ
c) ০.৪১ শতাংশ
✓
d) ০.৮০ শতাংশ
ব্যাখ্যা:
উত্তর: ০.৪১ শতাংশ।
বায়ুমন্ডলের বিভিন্ন উপাদান:
আর্গন ০.৮০ %,
কার্বন-ডাই-অক্সাইড ০.০৩%,
জলীয় বাষ্প ০.৪১ %,
ধূলিকণা ০.০১ %।
17.
বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত শতাংশ?
a) ৭৮.০২ শতাংশ
✓
b) ২০.৭১ শতাংশ
c) ৭৫.০৩ শতাংশ
d) ৭৭.০২ শতাংশ
ব্যাখ্যা:
উত্তর: ৭৮.০২ শতাংশ।
বায়ুমণ্ডলের উপাদানসমূহ:
৭৮.০২% নাইট্রোজেন,
২০.৭১% অক্সিজেন,
০.৮০% আর্গন,
০.০৩% কার্বন ডাই-অক্সাইড,
০.০০১৮% নিয়ন,
০.০০০৫% হাইড্রোজেন,
০.০০০০২% মিথেন এবং
০.০০০০০৫% নাইট্রাস অক্সাইড।
18.
বিশ্ব ব্যাংক বৈশ্বিক উষ্ণায়ণের জন্য চিহ্নিত করেছে ৫টি ঝুঁকির কথা। এর মধ্যে কোনটি নেই?
a) বায়ু দূষণ
✓
b) মরুকরণ
c) কৃষিতে অধিকতর অনিশ্চয়তা
d) ঝড়
ব্যাখ্যা:
উত্তর: বায়ু দূষণ।
▣ বিশ্ব ব্যাংক বৈশ্বিক উষ্ণায়ণের জন্য চিহ্নিত করেছে ৫টি ঝুঁকির কথা-কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মরুকরণ, ঝড়, বন্যা।
19.
বিশ্ব জলাভূমি দিবস-
a) ১৪ ফেব্রুয়ারি
b) ৪ অক্টোবর
c) ৫ জুন
d) ২ ফেব্রুয়ারি
✓
ব্যাখ্যা:
উত্তর: ২ ফেব্রুয়ারি।
বিভিন্ন দিবস:
২ ফেব্রুয়ারি = বিশ্ব জলাভূমি দিবস,
১৪ ফেব্রুয়ারি = জাতীয় সুন্দরবন দিবস,
৫ জুন = বিশ্ব পরিবেশ দিবস,
৪ অক্টোবর = বিশ্ব প্রাণী দিবস।
20.
জীবাশ্ম জ্বালানী দহনের ফলে বায়ুমন্ডলে যে গ্রিনহাউজ গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে?
a) জলীয় বাষ্প
b) ক্লোরােফ্লুরাে কার্বন
c) কার্বন ডাই অক্সইড
✓
d) মিথেন
ব্যাখ্যা:
উত্তর: কার্বন ডাই অক্সইড।
▣ গ্রিনহাউস গ্যাসসমূহ:
কার্বন-ডাই-অক্সাইড-------- ৪৯%,
মিথেন--------------------------- ১৮%,
ক্লোরোফ্লোরো কার্বন------- ১৪%,
জলীয়বাষ্প ও অন্যান্য ---- ১৩%।