1.
ইহুদি রাষ্ট্র প্রতিশ্রুতি সম্বলিত বেলফোর ঘোষণা কখন দেয়া হয়েছিল?
a) 1914
b) 1917
✓
c) 1939
d) 1948
ব্যাখ্যা:
উত্তর: ১৯১৭।
ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে প্রথম বিশ্বযুদ্ধের সম্পর্ক রয়েছে। এ বিশ্বযুদ্ধ চলাকালে বৃটেনের সমরব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে গ্লিসারলের অভাবে। বৃটিশ সরকার তখন গ্লিসারলের বিকল্প আবিষ্কারের জন্য বিশ্বের বিজ্ঞানীদের কাছে আহ্বান জানায়। এই আহ্বানে সারা দিয়ে ইহুদি বায়োকেমিস্ট ড. চিম ওয়াইজম্যান অ্যাসিটোন আবিষ্কার করে বৃটেনের সমরব্যবস্থাকে রক্ষা করেন।
এর প্রতিদান স্বরূপ ইহুদি নেতা লর্ড রথচাইল্ডের কাছে বৃটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর ১৯১৭ সালের ২ নভেম্বর একটি চিঠি দিয়ে জানায় যে, ইহুদিদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের পক্ষে বৃটেন। এই চিঠিকেই বলা হয়- বেলফোর ঘোষণা। যার লক্ষ্য ছিলো- ইহুদিদের জন্য পৃথক রাষ্ট্র গড়ে তোলা ।
2.
ভার্সাই নগরী কোন দেশে অবস্থিত?
a) জার্মানি
b) ফ্রান্স
✓
c) ইংল্যান্ড
d) আমেরিকা
ব্যাখ্যা:
উত্তর: ফ্রান্স।
'ভার্সাই' ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি উপনগর।
3.
বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত?
a) ক. পাকিস্থান
b) খ. কসোভো
c) গ. ইসরাইল
✓
d) ঘ. কিউবা
ব্যাখ্যা:
উত্তর: ইসরাইল।
ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে প্রথম বিশ্বযুদ্ধের সম্পর্ক রয়েছে। এ বিশ্বযুদ্ধ চলাকালে বৃটেনের সমরব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে গ্লিসারলের অভাবে। বৃটিশ সরকার তখন গ্লিসারলের বিকল্প আবিষ্কারের জন্য বিশ্বের বিজ্ঞানীদের কাছে আহ্বান জানায়। এই আহ্বানে সারা দিয়ে ইহুদি বায়োকেমিস্ট ড. চিম ওয়াইজম্যান অ্যাসিটোন আবিষ্কার করে বৃটেনের সমরব্যবস্থাকে রক্ষা করেন।
এর প্রতিদান স্বরূপ ইহুদি নেতা লর্ড রথচাইল্ডের কাছে বৃটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর ১৯১৭ সালের ২ নভেম্বর একটি চিঠি দিয়ে জানায় যে, ইহুদিদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের পক্ষে বৃটেন। এই চিঠিকেই বলা হয়- বেলফোর ঘোষণা। যার লক্ষ্য ছিলো- ইহুদিদের জন্য পৃথক রাষ্ট্র গড়ে তোলা ।
4.
প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়-
a) ক.সেভার্স চুক্তি
b) খ.ডেটন চুক্তি
c) গ. ভার্সাই চুক্তি
✓
d) ঘ. প্যারিস চুক্তি
ব্যাখ্যা:
উত্তর: ভার্সাই চুক্তি।
দ্বিতীয় ভার্সাই সন্ধি (Treaty of Versailles)
চুক্তির অফিসিয়াল নাম: Treaty of Peace between the Allied and Associated Powers and Germany
স্বাক্ষরস্থল: প্যারিসের ভার্সাই প্যালেসের হল অব মিররে
চুক্তির ফল: আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি [অনানুষ্ঠানিক সমাপ্তি: ১১ নভেম্বর, ১৯১৮]
চুক্তি কার্যকর: ১০ জানুয়ারি, ১৯২০ [জাতিপুঞ্জ প্রতিষ্ঠার মাধ্যমে]
5.
প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল?
a) গ্রাজ
b) সারায়েভো
✓
c) জাগরেব
d) সালজবুর্গ
ব্যাখ্যা:
উত্তর: সারায়েভো।
১ম বিশ্বযুদ্ধের শুরুটা হয় অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিনান্ড হত্যার মধ্য দিয়ে।
১৯১৪ সালের জুন মাসে ইউরোপে অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সিংহাসনের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্জ ফার্দিনান্দ নিহত হয়েছিলেন সারায়েভো শহরে।
6.
প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়-
a) ১৯১৪ সালের ১০ সেপ্টেম্বর
b) ১৯১৭ সালের ১৪ আগস্ট
c) ১৯১৮ সালের ১১ নভেম্বর
✓
d) ১৯২০ সালের ১৯ জুন
ব্যাখ্যা:
উত্তর: ১৯১৮ সালের ১১ নভেম্বর।
১৯১৮ সালের ১১ নভেম্বর এক চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। চুক্তিটি ‘আরমিসটিস’ (সংঘাতের অবসান) নামে পরিচিত।
7.
প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?
a) উড্রো উইলসন
✓
b) রুজভেল্ট
c) আইসেন হাওয়ার
d) লিংকন
ব্যাখ্যা:
উত্তর: উড্রো উইলসন।
প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন।
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে প্রেসিডেন্ট উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে তাঁর শান্তি পরিকল্পনা ঘােষণা করেন । এই ঘােষণায় তিনি চৌদ্দটি শর্ত দেন। এগুলি উইলসনের চৌদ্দ দফা দাবি নামে পরিচিত ।
উইলসন ১৯১৮ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে যে চৌদ্দটি দাবি জানান সেগুলি ছিল এরকম 一
1.আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক গােপন চুক্তির বদলে দেশগুলিকে খােলাখুলি শান্তি আলােচনা করতে হবে ।
2. মহাসাগরে নিরপেক্ষ দেশগুলির অবাধ জাহাজ চলাচলের অধিকার থাকবে।
3. আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিটি দেশের অবাধ অধিকার স্বীকৃতি পাবে ।
4. কোনাে দেশই অভ্যন্তরীণ নিরাপত্তার অতিরিক্ত সামরিক শক্তি বজায় রাখবে না ।
5. উপনিবেশগুলির ওপর বিভিন্ন দেশের দাবি নিরপেক্ষভাবে বিচার করতে হবে ।
6. রাশিয়াকে তার অধিকৃত অঞ্চলগুলি ফিরিয়ে দিতে হবে এবং সেখান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে ।
7. বেলজিয়াম থেকে সেনা সরিয়ে নিয়ে তাকে স্বাধীনতা প্রদান করতে হবে ।
8. ফ্রান্স থেকে জার্মান সৈন্যবাহিনী সরিয়ে নিতে হবে এবং তাকে আলসাস – লােরেন অঞ্চল ফিরিয়ে দিতে হবে ।
9. জাতিগত ভিত্তিতে ইতালির রাজ্য সীমা ঠিক করতে হবে ।
10. অস্ট্রিয়া – হাঙ্গেরির বিভিন্ন জাতিকে স্বায়ত্ত শাসনের সুযােগ দিতে হবে ।
11. বলকান রাজ্যগুলিকে স্বাধীনতা দিতে হবে ও সার্বিয়া অঞ্চলকে সমুদ্রের সঙ্গে সংযুক্ত করতে হবে ।
12. তুরস্কের সুলতানের সাম্রাজ্য ভুক্ত জাতিগুলিকে স্বায়ত্ত শাসনের সুযােগ দিতে হবে এবং দার্দানালিস প্রণালী নিরপেক্ষ রাখতে হবে ।
13. স্বাধীন ও সার্বভৌম পােল্যান্ড রাষ্ট্র গঠন করা হবে ।
14. বিশ্বের সব দেশের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য এক আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করা হবে ।
8.
কোন সাম্রাজ্যের যুবরাজের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়?
a) অটোমান
b) অস্ট্রো-হাঙ্গেরিয়ান
✓
c) রোমান সাম্রাজ্য
d) হন সাম্রাজ্য
ব্যাখ্যা:
উত্তর: অস্ট্রো-হাঙ্গেরিয়ান।
১ম বিশ্বযুদ্ধের শুরুটা হয় অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিনান্ড হত্যার মধ্য দিয়ে।
১৯১৪ সালের জুন মাসে ইউরোপে অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সিংহাসনের উত্তরাধিকারী আর্কডিউক ফ্রান্জ ফার্দিনান্দ নিহত হয়েছিলেন সারায়েভো শহরে।
9.
প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয় কবে?
a) ২৮ জুন, ১৯১৪ সালে
b) ২৮ জুলাই, ১৯১৪ সালে
✓
c) ১১ নভেম্বর, ১৯১৪ সালে
d) ২৮ ডিসেম্বর, ১৯১৪ সালে
ব্যাখ্যা:
উত্তর: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
১ম বিশ্বযুদ্ধের শুরুটা হয় অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিনান্ড হত্যার মধ্য দিয়ে।
১৯১৪ সালের জুন মাসে ইউরোপে অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সিংহাসনের উত্তরাধিকারী আর্কডিউক ফ্রান্জ ফার্দিনান্দ নিহত হয়েছিলেন সারায়েভো শহরে।
অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য এ খুনের ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং জার্মানির সহায়তায় এক মাসের মাথায় ২৮ জুলাই তারা সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
10.
নিম্নের কোন দেশটি প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশ ছিল?
a) বেলজিয়াম
b) বৃটেন
c) অস্ট্রিয়া
✓
d) সার্বিয়া
ব্যাখ্যা:
উত্তর: অস্ট্রিয়া।
প্রথম বিশ্বযুদ্ধের পক্ষ-
মিত্রপক্ষ — মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জাপান, সার্বিয়া, বেলজিয়াম, চীন।
অক্ষশক্তি — জার্মান সাম্রাজ্য, অস্ট্রো — হাংগেরিয়ান সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য আর বুলগেরিয়া।
11.
প্রথম বিশ্বযুদ্ধের সময় বৃটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
a) হেনরি আসকুইথ
✓
b) চেম্বারলিন
c) চার্চিল
d) এটলি
ব্যাখ্যা:
উত্তর: হেনরি আসকুইথ।
12.
প্রথম বিশ্বযুদ্ধ কী নামে খ্যাত?
a) The World War
b) The Big War
c) The Great War
✓
d) The victory War
ব্যাখ্যা:
উত্তর: The Great War
13.
প্রথম বিশ্বযুদ্ধের সময় নিম্নের কোন বিপ্লবটি সংঘঠিত হয়েছিল?
a) অরেঞ্জ বিপ্লব
b) ভেলভেট বিপ্লব
c) অক্টোবর বিপ্লব
✓
d) জেসমিন বিপ্লব
ব্যাখ্যা:
উত্তর: অক্টোবর বিপ্লব।
বিংশ শতাব্দীর ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী ঘটনাগুলোর একটি ছিল রুশ সমাজতান্ত্রিক বিপ্লব, যা রুশ বর্ষপঞ্জি অনুযায়ী অক্টোবর বিপ্লব নামেও পরিচিত। রাশিয়ায় ১৯১৭ সালের অক্টোবর মাসে ভ্লদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে কম্যুনিস্ট বলশেভিকরা ক্ষমতা দখল করেছিল।
14.
The Art of War'- রচয়িতা কে?
a) ক্লজউইজ
b) আলফ্রেড মাহান
c) সুন জু
✓
d) কৌটিল্য
ব্যাখ্যা:
উত্তর: সুন জু।
15.
আঠারো শতকের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের সমাজের আর্থ-সামাজিক পরিবর্তনকে ‘ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন’ হিসেবে অভিহিত করেন কে?
a) ক) আর্নল্ড টয়েনবি
✓
b) খ) গ্রান্ট পাউলি
c) গ) জেরেমি বেন্থাম
d) ঘ) বান্ট্রান্ড রাসেল
ব্যাখ্যা:
উত্তর: আর্নল্ড টয়েনবি।
আঠারো শতকের মধ্যভাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ঘটে। এরপর তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে।
শিপ্ল বিপ্লবের ফলে গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ শহুরে কলকারখানা নির্ভর সমাজে পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তন মানবজীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলে।
আঠারো শতকের দ্বিতীয়ার্ধের ইংল্যান্ডের সমাজের এরূপ পরিবর্তনকে আর্নল্ড টয়েনবি ‘ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন’ হিসেবে অভিহিত করেন।
16.
নেপোলিয়ান কোথায় মৃত্যুবরণ করেন?
a) কর্সিকা দ্বীপে
b) সেন্ট হেলেনা
✓
c) ফ্রেঞ্চ গায়ানা
d) সেন্ট এলবা
ব্যাখ্যা:
উত্তর: সেন্ট হেলেনা।
নেপোলিয়ন বোনাপার্ট (১৭৬৯-১৮২১)
১৭৯৯ সালের অভ্যুত্থানে ফ্রান্সে রাজনৈতিক ক্ষমতা দখল করার পর, তিনি ১৮০৪ সালে নিজেকে সম্রাটের মুকুট পরিয়ে দেন।
১৮১২ সালে রাশিয়ায় একটি ভয়াবহ ফরাসি আক্রমণের দুই বছর পরে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করেন এবং এলবা দ্বীপে নির্বাসিত হন।
১৮১৫ সালে, তিনি তার হান্ড্রেড ডে ক্যাম্পেইনে সংক্ষিপ্তভাবে ক্ষমতায় ফিরে আসেন।
ওয়াটারলু যুদ্ধে এক চরম পরাজয়ের পর, তিনি আবারও পদত্যাগ করেন এবং প্রত্যন্ত দ্বীপ সেন্ট হেলেনায় নির্বাসিত হন, যেখানে তিনি ৫১ বছর বয়সে মারা যান।
17.
যুক্তরাষ্টের কোন প্রেসিডেন্ট 'গেটিসবার্গ ভাষণ' দিয়েছিলেন?
a) উড্রো উইলসন
b) জর্জ ওয়াশিংটন
c) আব্রাহাম লিংকন
✓
d) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
ব্যাখ্যা:
উত্তর: আব্রাহাম লিংকন।
গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত ভাষণ।
আব্রাহাম লিংকন আমেরিকার গৃহযুদ্ধের সময় পেনসিলভানিয়ার গেটিসবার্গে এই ভাষণ দেন।
আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট।
18.
ইউরোপীয় রেনেসাঁস বলতে কোনটিকে নির্দেশ করা হয়?
a) রাজতন্ত্র ও সামন্তবাদের পতন
b) মধ্যবিত্ত ও বুর্জোয়া শ্রেণীর উদ্ভব
c) শিল্প বিপ্লব
d) গ্রিক ও রোমান জ্ঞানবিজ্ঞানের পুনর্জন্ম
✓
ব্যাখ্যা:
উত্তর: গ্রিক ও রোমান জ্ঞানবিজ্ঞানের পুনর্জন্ম।
রেনেসাঁস মানে হলো নবজাগরণ বা পুনর্জন্ম। প্রাচীন গ্রিক ও রোমান জ্ঞানবিজ্ঞান কে জানার গভীর আগ্রহ ও উৎসাহ সৃষ্টিই ‘রেনেসাঁস’ নামে পরিচিত।
ইতালির ফ্লোরেন্স শহর থেকে রেনেসাঁসের প্রথম সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে তা ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে।
19.
খ্রিস্টধর্মের প্রোটেস্ট্যান্ট আন্দোলনের প্রবর্তক কে?
a) মার্টিন লুথার
✓
b) অলিভার ক্রমওয়েল
c) মার্টিন লুথার কিং জুনিয়র
d) সেন্ট টমাস অ্যাকু্ইনাস
ব্যাখ্যা:
উত্তর: মার্টিন লুথার।
মার্টিন লুথার হলেন জার্মানির একজন বিখ্যাত ধর্মযাজক।
ষোড়শ শতকের শুরুর দিকে মার্টিন লুথার জার্মানিতে প্রচলিত পোপ নিয়ন্ত্রিত চার্চতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠে প্রতিবাদী খ্রিস্টধর্ম বা প্রোটেস্ট্যান্ট আন্দোলনের সূচনা করেন।
এই আন্দোলনের ফলশ্রুতিতে খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
অন্যদিকে,
মার্টিন লুথার কিং জুনিয়র হলেন বিখ্যাত মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা।
20.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষ অবলম্বন করে কোন দেশ?
a) ক) বেলজিয়াম
✓
b) খ) তুরস্ক
c) গ) বুলগেরিয়া
d) ঘ) হাঙ্গেরি
ব্যাখ্যা:
উত্তর: বেলজিয়াম।
▪ যুদ্ধ সংঘটনকাল:- ২৮ জুলাই, ১৯১৪ — ১১ নভেম্বর, ১৯১৮ খ্রিস্টাব্দ।
▪ অক্ষশক্তি:- জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, গ্রীস ও তুরস্ক।
▪ মিত্রশক্তি:- রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, চীন, সার্বিয়া, রোমানিয়া ও বেলজিয়াম প্রভৃতি দেশ।
▪ ফলাফল:- মিত্রশক্তি বিজয়ী।