181.
হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সংগঠন?
a) লেবানন
✓
b) ফিলিস্তিন
c) ইয়েমেন
d) সিরিয়া
ব্যাখ্যা:
উত্তর: লেবানন।
- হিজবুল্লাহ লেবাননের মুসলিম শিয়া সম্প্রদায়ের একটি রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী।
- এটি ১৯৮৫ সালে লেবাননে জন্ম লাভ করে।
- ইরান ও সিরিয়া হিজবুল্লাহকে সমর্থন করে।
- আল মানার হিজবুল্লাহ পরিচালিত একটি টিভি চ্যানেল৷
182.
আল-শাবাব কী?
a) ক) সিরিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী
b) খ) সোমালিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী
✓
c) গ) মিশর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী
d) ঘ) ফিলিপাইন ভিত্তিক জঙ্গি গোষ্ঠী
ব্যাখ্যা:
উত্তর: সোমালিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী।
আল-শাবাব:
- আল-শাবাব; পুরো নাম হরকাত আল শাবাব আল মুজাহিদিন।
- সংক্ষেপে আল-শাবাব নামেই পরিচিত।
- এটি সোমালিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী।
- এতে অনেক বিদেশি যোদ্ধা আছে বলে ধারণা করা হয়।
- এরা সরাসরি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত।
- আল শাবাব এর অর্থ হল তারুণ্য।
- সদর দপ্তর: জিলিব, সোমালিয়া।
- প্রতিষ্ঠাকাল: ২০০৬।
183.
ঐতিহাসিক 'সিমলা চুক্তি' স্বাক্ষরিত হয় কত সালে?
a) ক) ১৯৭২ সালে
✓
b) খ) ১৯৭১ সালে
c) গ) ১৯৭৩ সালে
d) ঘ) ১৯৭৫ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৭২ সালে।
সিমলা চুক্তি:
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর যুদ্ধে বাংলাদেশকে সমর্থন দানকারী দেশ ভারত এবং প্রতিপক্ষ পাকিস্তানের মধ্যে সম্পাদিত একটি শান্তিচুক্তি।
- পাকিস্তান সেনাবাহিনী ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে এবং যুদ্ধবন্দী হিসেবে ভারত তাদের নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়।
- বাংলাদেশ যুদ্ধাপরাধী হিসেবে এদের বিচার করতে চেয়েছিল।
- ভারতের হেফাজত থেকে যুদ্ধবন্দীদের মুক্তি এবং যুদ্ধবন্দি হিসেবে তাদের বিচার রহিতকরণ ছিল পাকিস্তান সরকারের জন্য একটি জাতীয় জরুরি বিষয়।
- অপরদিকে একটি শান্তিকামী জাতি হিসেবে ভারতের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ছিল ভারতের জন্য খুবই জরুরি।
- এ প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী সিমলায় এক শীর্ষ বৈঠকে মিলিত হয়ে (২৮ জুন হতে ২ জুলাই ১৯৭২) একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেন।
- সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় - ২ জুলাই ১৯৭২ সালে।
184.
টুপাক আমারু' কী?
a) একটি যুদ্ধ বিমান
b) পেরুর গেরিলা সংগঠন
✓
c) একটি ফলের নাম
d) একটি দর্শনীয় স্থান
ব্যাখ্যা:
উত্তর: পেরুর গেরিলা সংগঠন।
টুপাক আমারু:
- এটি পেরুর গেরিলা সংগঠন।
- টুপাক আমারু রেভ্যুলেশনারী মুভমেন্ট (MRTA) হলাে পেরুর কমিউনিস্ট সশস্ত্র সংগঠন।
- এটি পেরুতে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র লড়াই শুরু করে।
- ২০০০ সালের দিকে এর কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে।
185.
ফার্ক' (FARC) হচ্ছে -
a) ক) একটি আন্তর্জাতিক সংস্থা
b) খ) একটি যুদ্ধ বিমান
c) গ) একটি গেরিলা সংগঠন
✓
d) ঘ) একটি গোয়েন্দা সংস্থা
ব্যাখ্যা:
উত্তর: একটি গেরিলা সংগঠন।
ফার্ক (FARC):
- ফার্ক বা Revolutionary Armed Forces of Colombia হচ্ছে ল্যাটিন আমেরিকার একটি পুরনো গেরিলা সংগঠন।
- কলম্বিয়া কেন্দ্রিক এই গেরিলা সংগঠনটি ১৯৬৪ সালের পর থেকেই সশস্ত্র সংগ্রাম পরিচালনা করে আসছে।
- এরা মূলত মার্কসবাদী আদর্শে বিশ্বাসী। এবং কৃষকদের সংগঠিত করে এরা বিপ্লবকে ত্বরান্বিত করতে চান।
186.
শাত-ইল-আরব জলধারাকে কেন্দ্র করে কোন চুক্তি হয়েছিল?
a) লিসবন চুক্তি
b) প্যারিস চুক্তি
c) রােম চুক্তি
d) আলজিয়ার্স চুক্তি
✓
ব্যাখ্যা:
উত্তর: আলজিয়ার্স চুক্তি।
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স এ চুক্তিটি সম্পন্ন হয়। এই চুক্তিটি ইরাক এবং ইরান এর মাঝে সম্পন্ন হয়। মূলত শাত-ইল-আরব নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এই চুক্তি সম্পন্ন করা হয়।
187.
আলজিয়ার্স চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
a) ১৯৭০ সালে
b) ১৯৭১ সালে
c) ১৯৭৫ সালে
✓
d) ১৯৭৪ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৭৫ সালে।
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স এ চুক্তিটি সম্পন্ন হয়। এই চুক্তিটি ইরাক এবং ইরান এর মাঝে সম্পন্ন হয়। মূলত শাত-ইল-আরব নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এই চুক্তি সম্পন্ন করা হয়। আমরা জানি শাত-ইল-আরব হল ফোরাত এবং ইউফ্রেটিস নদীর মিলিত রূপ। আলজিয়ার্স চুক্তি হয় ১৯৭৫ সালে।
188.
কতটি চুক্তির সমন্বিত নাম জেনেভা কনভেনশন?
a) ২টি
b) ৪টি
✓
c) ৬টি
d) ৮টি
ব্যাখ্যা:
উত্তর: ৪ টি।
জেনেভা কনভেনশন চারটি চুক্তি ও তিনটি বাড়তি প্রটোকল নিয়ে গঠিত, যা যুদ্ধে মানবিক আচরণ নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠা করা হয়। জেনেভা কনভেনশন ১৯৪৯ সালের একটি সন্ধিপত্রকে নির্দেশ করে, যেটি সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে।
এই সন্ধিপত্রেই চতুর্থ চুক্তিটি যোগ করা হয় ও প্রথম তিনটি চুক্তির (১৮৬৪, ১৯০৬, ১৯২৯) হালনাগাদ করা হয়। চতুর্থ জেনেভা কনভেনশনের (১৯৪৯) বিভিন্ন অনুচ্ছেদে যুদ্ধকালীন সময়ে বা সামরিক সংঘাতে ধৃত ব্যক্তির মৌলিক অধিকারসমূহ নির্দিষ্টভাবে ও বিশদ ভাষায় নিরূপণ করা হয়েছে
189.
কোন চুক্তির মাধ্যমে বিশ্ব ব্যাংক ও আইএমএফ প্রতিষ্ঠিত হয়?
a) রােম চুক্তি
b) ওয়াশিংটন চুক্তি
c) ব্রেটন উডস চুক্তি
✓
d) হ্যাম্পশায়ার চুক্তি
ব্যাখ্যা:
উত্তর: ব্রেটন উডস চুক্তি।
বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি.-তে অবস্থিত।
১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে জাতিসংঘ মুদ্রা ও অর্থ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। আর সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়: আইএমএফ এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক।
190.
কোন চুক্তির মাধ্যমে জার্মানিকে প্রথম বিশ্ব যুদ্ধের যুদ্ধাপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়েছিল?
a) প্রথম ভার্সাই চুক্তি
b) দ্বিতীয় ভার্সাই চুক্তি
✓
c) সেভার্স চুক্তি
d) পাৈর্টসমাউথ চুক্তি
ব্যাখ্যা:
উত্তর: দ্বিতীয় ভার্সাই চুক্তি।
ভার্সাই চুক্তি একটি শান্তিচুক্তি যা প্রথম বিশ্বযুদ্ধের পরপর যুদ্ধের মিত্রশক্তি ও তৎসংশ্লিষ্ট শক্তিসমূহ এবং জার্মানির মধ্যে সম্পাদিত হয়।
স্থান: মিরর হল, ভার্সাই প্রাসাদ, ভার্সাই নগরী, ফ্রান্স
সম্পাদনের তারিখ: জুন ২৮, ১৯১৯
কার্যকরণের তারিখ: জানুয়ারি ১০, ১৯২০
191.
গণহত্যা Convention স্বাক্ষরিত হয় কখন?
a) ৯ ডিসেম্বর, ১৯৪৮ সালে
✓
b) ১০ ডিসেম্বর, ১৯৪৮ সালে
c) ১২ ডিসেম্বর, ১৯৪৮ সালে
d) ১৫ ডিসেম্বর, ১৯৪৮ সালে
ব্যাখ্যা:
উত্তর: ৯ ডিসেম্বর, ১৯৪৮ সালে।
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের গণহত্যা কনভেনশন গণহত্যাকে সংজ্ঞায়িত করে বলে,"গণহত্যা হলো হত্যাকারী সদস্যদের প্রতিশ্রুতিবদ্ধ একটি জঘন্য কাজ, যার মূল লক্ষ্য হলো, সম্পূর্ণ বা আংশিকভাবে জাতিগত বা ধর্মীয় গোষ্ঠী ধ্বংস করা"।
192.
আন্তর্জাতিক আদালতে প্রথম জেনােসাইড মামলা হয়েছিল কোন দেশের বিপক্ষে?
a) মায়ানমার
b) নামিবিয়া
c) সার্বিয়া
✓
d) রুয়ান্ডা
ব্যাখ্যা:
উত্তর: সার্বিয়া।
জেনোসাইড কনভেনশন এর পুরো নাম: Convention on the prevention and punishment of the crime & Genocide.
অনুমোদনকারী দেশ: ১৫৩টি , গণহত্যা: ৫টি।
193.
১৯৬৫ সালে যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কোন চুক্তির মাধ্যমে?
a) সিমলা চুক্তি
b) ক্রেমলিন চুক্তি
c) মানবাধিকার চুক্তি
d) তাসখন্দ চুক্তি
✓
ব্যাখ্যা:
উত্তর: তাসখন্দ চুক্তি।
১৯৬৫ সালে যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তাসখন্দ চুক্তির মাধ্যমে।
১৯৬৬ সালের ১০ জানুয়ারি কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান ও শান্তি স্থাপনে রাশিয়ার মধ্যস্থতায় উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
194.
ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের মধ্যে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
a) ১৯৭১ সালে
b) ১৯৭২ সালে
c) ১৯৭৩ সালে
✓
d) ১৯৭৪ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৭৩ সালে।
২৭ জানুয়ারি, ১৯৭৩ সালে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ভিয়েতনামের জুয়ান থো এবং তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেনরি কিসিঞ্জার প্যারিস শান্তি চুক্তি আলোচনায় তাদের অবদানের জন্য যৌথভাবে ১৯৭৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
195.
সিমলা চুক্তি কোন সনে স্বাক্ষরিত হয় –
a) ১৯৭২ সনে
✓
b) ১৯৭৩ সনে
c) ১৯৭৪ সনে
d) ১৯৭৫ সনে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৭২ সালে।
সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ৩ জুলাই ১৯৭২ সালে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
196.
যে দুটো দেশের মধ্যে ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি সম্পাদিত হয় –
a) ইসরাইল ও সিরিয়া
b) মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত ইউনিয়ান
c) ইসরাইল ও মিশর
✓
d) মার্কিন যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম
ব্যাখ্যা:
উত্তর: ইসরাইল ও মিশর।
ক্যাম্প ডেভিড চুক্তি ছিল মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন স্বাক্ষরিত একজোড়া রাজনৈতিক চুক্তি, ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর, মেরিল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দেশ পশ্চাদপসরণ ক্যাম্প ডেভিডে বারো দিনের গোপন আলোচনার পরে। দুটি ফ্রেমওয়ার্ক চুক্তি হোয়াইট হাউসে স্বাক্ষরিত হয়েছিল এবং প্রেসিডেন্ট জিমি কার্টার প্রত্যক্ষ করেছিলেন।
এর মধ্যে দ্বিতীয় কাঠামো (মিশর ও ইজরায়েলের মধ্যে শান্তি চুক্তি রদ করার জন্য একটি কাঠামো) সরাসরি ১৯৭৯ সালের মিশর-ইসরায়েল শান্তি চুক্তির দিকে পরিচালিত করে।চুক্তির কারণে সাদাত ও বিগিন ১৯৭৮ সালের যৌথ নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
197.
'উই রিভার'' চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
a) ১৯৯৮ সালে
✓
b) ১৯৯৯ সালে
c) ২০০০ সালে
d) ২০০১ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৯৮ সালে।
'উই রিভার' চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৯৮ সালে।
উই নদীর পানি বণ্টনকে কেন্দ্র করে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।
198.
ম্যাসট্রিচট কী?
a) একটি ক্ষেপনাস্ত্রের নাম
b) উপসাগরীয় যুদ্ধে ব্যবহৃত একটি জঙ্গী বিমানের নাম
c) একটি চুক্তির নাম
✓
d) একটি উপগ্রহের নাম
ব্যাখ্যা:
উত্তর: ম্যাসট্রিচট একটি চুক্তির নাম।
199.
পারমাণবিক অস্ত্র প্রসার রােধ সংক্রান্ত চুক্তি এনপিটি এর স্বাক্ষরকারী নয় –
a) চীন
b) বাংলাদেশ
c) ভারত
✓
d) ফ্রান্স
ব্যাখ্যা:
উত্তর: ভারত।
পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি পারমাণবিক অস্ত্রের প্রসার রোধের উদ্দেশ্যে একটি চুক্তিপত্র। ১৯৬৮ সালের ১ জুলাই এই চুক্তির সাক্ষরসূচনা। এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রপক্ষের সংখ্যা ১৮৯। তার মধ্যে পাঁচটি রাষ্ট্র পরমাণু শক্তিধর: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও গণচীন। এরা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি এমন দেশের মধ্যে রয়েছে ভারত, ইসরাইল, পাকিস্তান এবং দক্ষিণ সুদান।
200.
যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কী নামে পরিচিত?
a) ওয়াশিংটন চুক্তি
b) স্বাধীনতা চুক্তি
c) প্রথম ভার্সাই চুক্তি
✓
d) বার্লিন চুক্তি
ব্যাখ্যা:
উত্তর: প্রথম ভার্সাই চুক্তি।
যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি প্রথম ভার্সাই চুক্তি নামে পরিচিত।
আবার, ২য় ভার্সাই চুক্তি একটি শান্তিচুক্তি যা প্রথম বিশ্বযুদ্ধের পরপর যুদ্ধের মিত্রশক্তি ও তৎসংশ্লিষ্ট শক্তিসমূহ এবং জার্মানির মধ্যে সম্পাদিত হয়। স্থান: মিরর হল, ভার্সাই প্রাসাদ, ভার্সাই নগরী, ফ্রান্স।
সম্পাদনের তারিখ: জুন ২৮, ১৯১৯।
কার্যকরণের তারিখ: জানুয়ারি ১০, ১৯২০।