101.
ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
a) ফিনল্যান্ড
✓
b) লিথুয়ানিয়া
c) আলবেনিয়া
d) ক্রোয়েশিয়া
ব্যাখ্যা:
উত্তর: ফিনল্যান্ড
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল ১৯৪৯। বর্তমানে ন্যাটোর বর্তমান সদস্য - দেশের সংখ্যা ৩১।
সর্বশেষ যোগ দেয় [ফিনল্যান্ড ৪/০৪/২০২৩ তারিখে]।
102.
সাবেক মার্কিন প্রেসিডেন্ট রােনাল্ড রিগান কর্তৃক ঘােষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এস. ডি. আই) এর জনপ্রিয় নাম ছিল-
a) থাড
b) শয়তানের সাম্রাজ্যে আক্রমণ
c) তারকা যুদ্ধ
✓
d) ম্যাড
ব্যাখ্যা:
উত্তর: তারকা যুদ্ধ।
Strategic Defence Initiative (SDI) একটি কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ, যা ১৯৮৩ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ঘোষণা করেন। সম্ভব্য সোভিয়েত (বর্তমান রাশিয়া ) ক্ষেপনাস্ত্র হামলার বিরুদ্ধে মহাকাশে মার্কিন প্রতিরক্ষা ব্যূহ রচনাই হলো এ উদ্যোগ মূল কথা । এ ব্যবস্থা পূর্বের Mutual Assured Destructive বা MAD ব্যবস্থার সাথে মহাকাশে যুদ্ধংদেহী অবস্থায় যাওয়ার কারণে প্রচার মাধ্যমগুলো একে Star Wars তারকা যুদ্ধ বলে অভিহিত করে।
103.
কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয় ?
a) NATO
✓
b) SALT
c) NPT
d) CTBT
ব্যাখ্যা:
উত্তর: NATO.
NATO পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকায় দেশগুলোর সামরিক জোট।
SALT যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি।
NPT পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি।
104.
IAEA এর সদর দপ্তর হচ্ছে -
a) জেনেভা
b) ভিয়েনা
✓
c) ওয়াশিংটন
d) প্যারিস
ব্যাখ্যা:
উত্তর: ভিয়েনা।
International Atomic Energy Agency (IAEA) প্রতিষ্ঠিত হয় ২৯ জুলাই ১৯৫৭ । এ সংস্থাটির প্রধানের পদমর্যাদা মহাপরিচালক ।
IAEA- এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
এছাড়া CTBTO, UNIDO, UNODC, OPEC ও OSCE - এর সদর দপ্তর ভিয়েনা।
105.
নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমােদিত হয়নি?
a) এবিএম চুক্তি (ABM)
b) সল্ট-১ চুক্তি (SALT-1)
c) সল্ট-২ চুক্তি (SALT-2)
✓
d) স্টার্ট-১ চুক্তি (START-1)
ব্যাখ্যা:
উত্তর: সল্ট-২ চুক্তি (SALT-2).
ABM Treaty (Anti Ballistic Missile ) ১৯৭২ সালের ৩ আগস্ট মার্কিন সিনেটে অনুমোদিত হয়।
SALT - 1 (Strategic Arms Limitation Talks) ৩০ সেপ্টেম্বর ১৯৭২ মার্কিন সিনেটে অনুমোদন লাভ করে।
১৮ জুন ১৯৭৯ মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও সোভিয়েত প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনভের মধ্যে স্বাক্ষরিত SALT - 2 চুক্তিটি মার্কিন সিনেটে অনুমোদন লাভ করেনি।
START - 2 (Strategic Arms Reduction Treaty) চুক্তি মার্কিন সিনেটে অনুমোদিত হয় ২৬ সেপ্টেম্বর ১৯৯৭।
106.
START-2 কী?
a) টিভিতে সম্প্রচারিত একটি সিরিয়াল
b) বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি
c) কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
✓
d) এর কোনটি নয়
ব্যাখ্যা:
উত্তর: কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি।
START-2: Strategic Arms Reduction Treaty 2 .
স্বাক্ষরকারী: মার্কিন প্রেসিডেন্ট বুশ এবং রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন। শর্ত: যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ১০ বছরের মধ্যে দুই তৃতীয়াংশ হ্রাস করবে।
107.
IAEA- এর নির্বাহী প্রধান হলেন-
a) মােহাম্মদ আল বারাদি
b) রাফায়েল গ্রোসি
✓
c) আয়দি অলওয়ি
d) হামিদ কারজাই
ব্যাখ্যা:
উত্তর: রাফায়েল গ্রোসি।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর বর্তমান প্রধান নির্বাহী বা মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি।
মিশরের মোহাম্মদ আল বারাদি ১ ডিসেম্বর ১৯৯৭ - ৩০ নভেম্বর ২০০৯ পর্যন্ত এ পদে অধিষ্ঠিত ছিলেন।
আমর মুসা মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের সাবেক মহাসচিব।
হামিদ কারজাই আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট।
108.
কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
a) ন্যাটো
b) সিটিবিটি
✓
c) এনপিটি
d) সল্ট
ব্যাখ্যা:
উত্তর: CTBT.
CTBT চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে।
CTBT এর পূর্ণরূপ হলো - Comprehensive Nuclear test ban treaty.
109.
বি-৫২ কী?
a) এক ধরনের যাত্রীবাহী বিমান
b) এক বিশেষ ধরনের হেলিকপ্টার
c) এক ধরনের বোমারু বিমান
✓
d) ভূমি হাতে নিক্ষেপণযােগ্য এক ধরনের ক্ষেপণাস্ত্র
ব্যাখ্যা:
উত্তর: এক ধরনের বোমারু বিমান।
বি-৫২ হলো বিশাল আকৃতির বোমারু বিমান। দীর্ঘদিন ধরেই বিশাল আকৃতির বি-৫২ বোমারু বিমান যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রতীক হয়ে আছে। ৬০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বি-৫২ বোমারু বিমান ব্যবহার করে আসছে। এই বি-৫২ বিমান ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আফগান যুদ্ধেও ব্যবহৃত হয়েছে।
110.
NATO-র সদস্য সংখ্যা কত?
a) 22
b) 25
c) 31
✓
d) 30
ব্যাখ্যা:
উত্তর: ৩১.
ন্যাটোর বর্তমান সদস্য-দেশের সংখ্যা ৩১।
সর্বশেষ যোগ দেয় ফিনল্যান্ড।
111.
NATO কোন ধরনের জোট?
a) সামরিক
✓
b) অর্থনৈতিক
c) রাজনৈতিক
d) পরিবেশগত
ব্যাখ্যা:
উত্তর: সামরিক।
ন্যাটো হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বড় সামরিক জোট। ১৯৪৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ন্যাটোর পুরো নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই জোটের সদস্য হলো ৩১টি দেশ।
112.
নিচের কোনটি অর্থনৈতিক চুক্তি নয়?
a) NAFTA
b) AFTA
c) SAFTA
d) NATO
✓
ব্যাখ্যা:
উত্তর: NATO.
ন্যাটো হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বড় সামরিক জোট। ১৯৪৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ন্যাটোর পুরো নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই জোটের সদস্য হলো ৩১টি দেশ।
113.
ন্যাটো (NATO)-র সদর দপ্তর যেখানে অবস্থিত –
a) নিউইয়র্ক
b) বন
c) জেনেভা
d) ব্রাসেলস
✓
ব্যাখ্যা:
উত্তর: ব্রাসেলস।
North Atlantic treaty organisation এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস এ অবস্থিত। যা ১৯৬৭ সালে ফ্রান্সের প্যারিস থেকে স্থানান্তর করা হয়।
114.
কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
a) তুরস্ক
✓
b) পাকিস্তান
c) সৌদি আরব
d) মালয়েশিয়া
ব্যাখ্যা:
উত্তর: তুরস্ক।
মুসলিম দেশ হিসেবে তুরস্ক ১৮ ফেব্রুয়ারি ১৯৫২ সালে NATO - র সদস্য হয়।
উল্লেখ্য, আলবেনিয়া NATO - এর দ্বিতীয় মুসলিম সদস্য রাষ্ট্র।
115.
কোন দেশ ন্যাটোর সদস্য নয়?
a) অস্ট্রিয়া
✓
b) পােল্যান্ড
c) হাঙ্গেরি
d) স্পেন
ব্যাখ্যা:
উত্তর: অস্ট্রিয়া।
NATO - এর পূর্ণরুপ North Atlantic Treaty Organization ।
৪ এপ্রিল ১৯৪৯ ন্যাটো প্রতিষ্ঠিত হয়। ন্যাটোর বর্তমান সদস্য দেশ ৩১ টি । অপশনগুলোর মধ্যে হাঙ্গেরী ,পোল্যান্ড ও স্পেন ন্যাটোর সদস্য।
অস্ট্রিয়া ন্যাটোর সদস্য দেশ নয়।
116.
NATO-এর পূর্ণরূপ কী?
a) North American Treaty Organization
b) North Atlantic Treaty Organization
✓
c) Northern African Treaty Organization
d) North Asian Treaty Organization
ব্যাখ্যা:
উত্তর: North Atlantic Treaty Organization.
North Atlantic Treaty Organization (NATO).
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে NATO প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ইউরোপ এবং উত্তর আমেরিকার ৩১টি দেশের একটি রাজনৈতিক ও সামরিক জোট। সংগঠনটি সদস্য দেশগুলির স্বাধীনতা এবং সুরক্ষা রক্ষার জন্য গঠিত হয়েছিল। সংগঠনটির সদর দফতর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
117.
NATO-এর সদর দপ্তর কোথায়?
a) জার্মানি
b) বেলজিয়াম
✓
c) ফ্রান্স
d) ইতালি
ব্যাখ্যা:
উত্তর: বেলজিয়াম।
NATO - এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল ব্রিটেনের লন্ডনে এবং পরবর্তীতে ১৬ এপ্রিল ১৯৫২ ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয়।
সর্বশেষ ১৯৬৭ সালে বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর বর্তমান সদর দপ্তর স্থানান্তর করা হয়।
118.
কোনটি সামরিক জোট নয়?
a) ন্যাটো
b) ওয়ারসাে
c) সিয়াটো
d) নাফটা
✓
ব্যাখ্যা:
উত্তর: নাফটা।
NAFTA এর পূর্ণরূপ হলো: North American Free Trade Agreement.
North American Free Trade Agreement স্বাক্ষরিত হয় ১৭ ডিসেম্বর ১৯৯২ সালে এবং কার্যকর হয় ১ জানুয়ারি ১৯৯৪ সালে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মধ্যে বাণিজ্য প্রচারের জন্য NAFTA তৈরি করেছিল।
NAFTA এর সদস্য দেশ ৩টি যথা: মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।
119.
১৯৪৯ সালে যখন ন্যাটো গঠিত হয়, তখন এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল-
ব্যাখ্যা:
উত্তর: ১২ টি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও ৮টি ইউরোপীয় দেশ সহ ১২ টি প্রতিষ্ঠাতা সদস্য একে অপরকে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে রক্ষার অঙ্গীকার নিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেছিল।
120.
International Tribunal for the Law of the Sea (ITLOS)-এর সদর দপ্তর কোথায়?
a) জেনেভা
b) হেগ
c) হার্মবুর্গ
✓
d) প্যারিস
ব্যাখ্যা:
উত্তর: হামবুর্গ।
সমুদ্রের আইনের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ITLOS) সাগরের আইন সম্পর্কিত তৃতীয় জাতিসংঘ সম্মেলনের আধিকারিক দ্বারা নির্মিত একটি আন্তঃসরকার সংগঠন। এটি 1 জুলাই, 1982 তারিখে মন্টেগো বে, জ্যামাইকাতে স্বাক্ষরিত সাগরের আইনের উপর জাতিসংঘ কনভেনশন দ্বারা প্রতিষ্ঠিত হয়।কনভেনশনটি 16 নভেম্বর, 1994 তারিখে কার্যকর হয়।এর সদর দফতর হামবুর্গ, জার্মানি।