201.
প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
a) সেভার্স চুক্তি
b) লুজেন চুক্তি
c) ভার্সাই চুক্তি
✓
d) প্যারিস চুক্তি
ব্যাখ্যা:
উত্তর: ভার্সাই চুক্তি।
ভার্সাই চুক্তি একটি শান্তিচুক্তি যা প্রথম বিশ্বযুদ্ধের পরপর যুদ্ধের মিত্রশক্তি ও তৎসংশ্লিষ্ট শক্তিসমূহ এবং জার্মানির মধ্যে সম্পাদিত হয়।
স্থান: মিরর হল, ভার্সাই প্রাসাদ, ভার্সাই নগরী, ফ্রান্স
সম্পাদনের তারিখ: জুন ২৮, ১৯১৯।
কার্যকরণের তারিখ: জানুয়ারি ১০, ১৯২০।
202.
জেনেভা কনভেনশন হলো –
a) বাণিজ্য সম্মেলন
b) যুদ্ধ বিরতিকরণ সম্মেলন
c) বিচার বিভাগীয় সম্মেলন
d) যুদ্ধবন্দীদের প্রতি আচরণ বিধি
✓
ব্যাখ্যা:
উত্তর: যুদ্ধবন্দীদের প্রতি আচরণ বিধি।
জেনেভা কনভেনশন চারটি চুক্তি ও তিনটি বাড়তি প্রটোকল নিয়ে গঠিত, যা যুদ্ধে মানবিক আচরণ নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠা করা হয়।
203.
ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন?
a) জন
✓
b) জেমস
c) এডওয়ার্ড
d) জর্জ
ব্যাখ্যা:
উত্তর: জন।
ম্যাগনা কার্টা হল রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল। যা ১২১৫ সালের ১৫ জুন স্বাক্ষরিত হয়। ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন সামন্তদের চাপে পড়ে রাজার অধিকার সংক্রান্ত এই চুক্তিতে স্বাক্ষর করেন। মানে ১২১৫ খ্রিস্টাব্দে ম্যাগনাকার্টা প্রণীত হয়।
204.
ম্যাগনাকার্টা কোন সালের কত তারিখে স্বাক্ষরিত হয়?
a) ১৫২১ সালের ১৫ জুন
b) ১২১৩ সালের ৭ ডিসেম্বর
c) ১২১৫ সালের ১৫ জুন
✓
d) ১৩২৫ সালের ৭ জুলাই
ব্যাখ্যা:
উত্তর: ১২১৫ সালের ১৫ জুন।
ম্যাগনা কার্টা হল রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল। যা ১২১৫ সালের ১৫ জুন স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের ঐতিহাসিক ৬ দফাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়।
205.
ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত?
a) জার্মানি
b) ফ্রান্স
✓
c) ইংল্যান্ড
d) আমেরিকা
ব্যাখ্যা:
ভার্সাই নগরী ফ্রান্স দেশে অবস্থিত।
206.
ম্যাগনাকার্টা হচ্ছে-
a) ফরাসি শাসনতন্ত্রের লাইবেল
b) ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল
✓
c) স্পেনীয় শাসনতন্ত্রের বাইবেল
d) জার্মান শাসনতন্ত্রের বাইবেল
ব্যাখ্যা:
উত্তর: ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল।
ম্যাগনাকার্টা এর বাংলা অর্থ হলো স্বাধীনতা সনদ। ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন সামন্তদের চাপে পড়ে রাজার অধিকার সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন, ইতিহাসে এই চুক্তি ম্যাগনাকার্টা নামে পরিচিত।
207.
ক্যাম্প ডেভিড মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত?
a) মেরিল্যান্ড
✓
b) ভার্জিনিয়া
c) কেন্টাকি
d) ওহাইও
ব্যাখ্যা:
উত্তর: মেরিল্যান্ড।
ক্যাম্প ডেভিড মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদের বিশ্রাম স্থান হিসেবে পরিচিত। ১৯৫৩ সালের পূর্ব পর্যন্ত এটি শাংগ্রিলা নামে পরিচিতি ছিল। ওয়াশিংটন ডিসি’র ৬২ মাইল (১০০ কিমি) উত্তর-উত্তর-পশ্চিমাংশের মেরিল্যান্ডের থারমন্টের কাছে ক্যাটোকটিন মাউন্টেইন পার্কে অবস্থিত।
208.
যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন যে সনে স্বাক্ষরিত হয়
a) ১৯২৫ সনে
b) ১৯৪৯ সনে
✓
c) ১৯৬৬ সনে
d) ১৯৭২ সনে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৪৯ সালে।
জেনেভা কনভেনশন চারটি চুক্তি ও তিনটি বাড়তি প্রটোকল নিয়ে গঠিত, যা যুদ্ধে মানবিক আচরণ নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠা করা হয়। বস্তুত, জেনেভা কনভেনশন ১৯৪৯ সালের একটি সন্ধিপত্রকে নির্দেশ করে, যেটি সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে।
209.
তাসখন্দ ঘােষণায় স্বাক্ষরকারী ভারতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন?
a) জওহরলাল নেহেরু
b) লাল বাহাদুর শাস্ত্রী
✓
c) মােরারজি দেশাই
d) ইন্দিরা গান্ধী
ব্যাখ্যা:
উত্তর: লাল বাহাদুর শাস্ত্রী।
তাসখন্দ চুক্তি হচ্ছে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পাকিস্তান ও ভারত এর মধ্যে সম্পাদিত একটি চুক্তি,যা ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সমাধান করে ।
স্বাক্ষরকারী- লাল বাহাদুর শাস্ত্রী।
210.
ঐতিহাসিক সিমলা চুক্তিতে স্বাক্ষর করেন -
a) লাল বাহাদুর শাস্ত্রী ও আইয়ুব খান
b) রাজীব গান্ধী ও বেনজির ভুট্টো
c) অটল বিহারী বাজপেয়ী ও জেনারেল পারভেজ মােশাররফ
d) ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো
✓
ব্যাখ্যা:
উত্তর: ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো।
সিমলা চুক্তি বা ব্রিটেন-চীন-তিব্বত চুক্তি, সিমলা বলতে ১৯১৪ খ্রিষ্টাব্দে ব্রিটিশ ভারতের সিমলা শহরে চীন প্রজাতন্ত্র, তিব্বত এবং ব্রিটিশ ভারত সরকারের প্রতিনিধিদল দ্বারা তিব্বতের অবস্থা নির্ধারণকারী একটি চুক্তিকে বোঝানো হয়ে থাকে।
211.
উত্তর আয়ারল্যান্ডে কত সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
a) ১৯৯৭ সালে
b) ১৯৯৮ সালে
✓
c) ১৯৯৯ সালে
d) ২০০০ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৯৮ সালে।
ব্রিটিশ তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও আইরিশ তৎকালীন প্রধানমন্ত্রী এহেরন বেলফাস্ট (আয়ারল্যান্ড) ১০ এপ্রিল, ১৯৯৮ মার্কিন সিনেটর জর্জ মিশেলের মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষর করেন।
212.
বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় কার্যকর হয় কখন?
a) ২০১৩ সালে
b) ২০১৪ সালে
c) ২০১৬ সালে
d) ২০১৫ সালে
✓
ব্যাখ্যা:
উত্তর: ২০১৫ সালে।
২৩ নভেম্বর ১৯৭৪ বাংলাদেশের জাতীয় সংসদে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে পাস হয়। কিন্তু ভারত তা না করায় বাস্তবায়িত হয়নি।
১ আগস্ট ২০১৫ ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়।
213.
মিশর ও ইসরাইলের মধ্যে কত সালে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়?
a) ১৯৭৭ সালে
b) ১৯৭৮ সালে
✓
c) ১৯৭৯ সালে
d) ১৯৮১ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৭৮ সালে।
১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় মিশর ও ইসরাইলের মধ্যে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে মার্কিন প্রেসিডেন্টের অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিড নামক স্থানে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।
214.
মুজিব-ইন্দিরা চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
a) ১৯৭২ সালে
b) ১৯৭৩ সালে
c) ১৯৭৪ সালে
✓
d) ১৯৭৫ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৭৪ সালে।
মুজিব-ইন্দিরা চুক্তি স্বাধীন বাংলাদেশ ও ভারত রাষ্ট্রদ্বয়ের মধ্যে সম্পাদিত গুরুত্বপূর্ণ একটি দ্বি-পক্ষীয় আন্তর্জাতিক চুক্তি। এটি ১৯৭৪ খ্রিষ্টাব্দের মে মাসের তারিখে ১৬ তারিখে নয়াদিল্লীতে সম্পাদিত এবং বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং ভারতের পক্ষে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
215.
গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে কত সালে?
a) ২০২২ সালে
b) ২০২৬ সালে
✓
c) ২০২৮ সালে
d) ২০৩০ সালে
ব্যাখ্যা:
উত্তর: ২০২৬ সালে।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর গঙ্গার পানি বন্টন সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয় এবং ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নির্ধারিত হয় যে, উভয় পক্ষের সম্মতিক্রমে গৃহীত ফর্মুলা মোতাবেক ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ে দু’দেশের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি হবে, এবং ভারত নদীটির জলপ্রবাহের মাত্রা গত ৪০ বছরের গড় মাত্রায় বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে।
216.
অসলাে (Oslo) শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?
a) ১৯১০ সালে
b) ১৯৯১ সালে
c) ১৯৯৩ সালে
✓
d) ১৯৯৪ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৯৩ সালে।
নরওয়ের রাজধানী অসলোতে ১৯৯৩ সালে অত্যন্ত গোপনে এক আপোষ মীমাংসার মধ্য দিয়ে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মধ্যে একটি শান্তি চুক্তি সই হয়েছিল, যা অসলো চুক্তি নামে পরিচিতি পায়।
217.
“উই রিভার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
a) 1998
✓
b) 1999
c) 2000
d) 2001
ব্যাখ্যা:
উত্তর: ১৯৯৮ সালে।
'উই রিভার' চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৯৮ সালে।
উই নদীর পানি বণ্টনকে কেন্দ্র করে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।
218.
প্রত্যাবাসন চুক্তি-
a) Extradition
b) Repatriation
✓
c) Reparation
d) Sent Back
ব্যাখ্যা:
উত্তর: Repatriation.
Repatriation: প্রত্যাবাসন চুক্তি। শরণার্থীদের নিজ ভূমিতে ফেরৎ পাঠানোর জন্য বসতি স্থাপন, জীবন ও জীবিকার নিশ্চয়তা প্রদান করতে হয়।
Extradition: অপরাধী প্রত্যপর্ণ চুক্তি। বাংলাদেশ ২০০৮ সালে থাইল্যান্ডের সাথে এবং ২০১৩ সালের ২৭ জানুয়ারি ভারতের সাথে অপরাধী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে।
219.
নিচের কোনটি অলঙ্ঘনীয় আইন-
a) Charter
b) Truce
c) Pact
d) Act
✓
ব্যাখ্যা:
উত্তর: Act- অলঙ্ঘনীয় আইন।
220.
CTBT দ্বারা কী বােঝায়?
a) Centre for Training of British Teachers
b) Comprehensive Training of British Traders
c) Comprehensive Nuclear Test Ban Treaty
✓
d) Computer Training in Banking and Trading
ব্যাখ্যা:
উত্তর: Comprehensive Nuclear Test Ban Treaty.
CTBT : Comprehensive Nuclear Test Ban Treaty.
(পরমাণু অস্ত্র পরীক্ষারোধ চুক্তি)
স্বাক্ষর: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬.
প্রস্তাবক দেশ: অস্ট্রেলিয়া।