এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

আন্তর্জাতিক নিরাপত্তা

256 প্রশ্ন

41. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনসনসমূহ অভিহিত-

a) দুটি রেডক্রসে কনভেনশস' নামে
b) তিনটি রেডক্রস কনভেনশন' নামে
c) চারটি রেডক্রস কনভেনশন' নামে
d) পাঁচটি রেডক্রসে কনভেনশ' নামে
ব্যাখ্যা: উত্তর: 'চারটি রেডক্রস কনভেনশন' নামে। যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের ১২ আগস্টের 'জেনেভা কনভেনশন' - এ যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের সাথে আচরণবিধির ওপর বিশ্বের ৫৮ টি দেশের মধ্যে ৪ টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, ১৯৫৪ সালের ২০ জুলাই সুইজার ল্যান্ডের জেনেভা শহরে ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে চলমান বিক্ষিপ্ত যুদ্ধ বন্ধে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা, জেনেভা চুক্তি' নামে পরিচিত। বাংলাদেশ ১৩২ তম দেশ হিসেবে জেনেভা কনভেনশনে নিবন্ধিত হয়।

42. একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নােবেল পুরস্কার পেয়েছেন –

a) Statin
b) Churchill
c) Nizon
d) Roosevelt
ব্যাখ্যা: উত্তর: চার্চিল। উইনস্টন চার্চিল ইংরেজ রাজনীতিবিদ ও লেখক। তিনি যুক্তরাজ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে অধিক পরিচিত। চার্চিলকে যুক্তরাজ্য ও বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে গণ্য করা হয়। প্রথম জীবনে তিনি ব্রিটিশ নৌবাহিনীর সদস্য ছিলেন। ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ২০০২ সালে বিবিসির এক জরিপে তিনি সর্বকালের সেরা ব্রিটেনবাসী হিসেবে মনোনীত হন।

43. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয়ে থাকে?

a) প্রথম সোমবার
b) দ্বিতীয় সোমবার
c) তৃতীয় সোমবার
d) চতুর্থ সােমবার
ব্যাখ্যা: উত্তর: প্রথম সোমবার। জাতিসংঘের সাধারণ পরিষদে 17 ডিসেম্বর 1985 সালে বিশ্ব প্রতিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে 1986 সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার 'World Habitat Day' পালিত হচ্ছে।

44. শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-

a) দামেস্ক চুক্তি
b) আলজিয়ার্স চুক্তি
c) কায়রো চুক্তি
d) বৈরুত চুক্তি
ব্যাখ্যা: উত্তর: আলজিয়ার্স চুক্তি। শাত-ইল-আরব মূলত একটি বিশাল জলাধার। দজলা নদী দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি নদী। নদীটি তুরস্কে উৎপত্তি লাভ করে ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ইউফ্রেটিস নদীর সাথে মিলিত হয়েছে এবং সাত-ইল-আরব নামে পারস্য উপসাগরে পড়েছে। চুক্তি স্বাক্ষর : ১৩ জুন ১৯৭৫। চুক্তির উদ্দেশ্য : শাত-ইল-আরবের বিরোধপূর্ণ সীমানা নিয়ে ইরাক-ইরান চুক্তি । স্বাক্ষরকারী : ইরাক-ইরান ।

45. ডেটন চুক্তির উদ্যোক্তা ছিল কোন মার্কিন প্রেসিডেন্ট-

a) বিল ক্লিনটন
b) জিমি কার্টার
c) রিচার্ড নিক্সন
d) রােনাল্ড রিগ্যান
ব্যাখ্যা: উত্তর: বিল ক্লিনটন। "জেনারেল ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর পিস ইন বসনিয়া এন্ড হার্জেগোভিনা" যা সংক্ষেপে ডেটন চুক্তি / প্যারিস প্রটোকল / ডেটন প্যারিস চুক্তি নামে পরিচিত। ১৯৯৫ সালের ১ নভেম্বর যুক্তরাষ্টের ওহাইও অংগরাজ্যের ডেটনে অবস্থিত রাইট প্যাটারসন বিমানবাহিনীর দপ্তরে স্বাক্ষরিত হয়। ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্যারিসে স্বাক্ষরিত হয়। এই চুক্তি যুগোস্লাভ যুদ্ধের অন্যতম দীর্ঘ যুদ্ধ বসনিয়া যুদ্ধের সমাপ্তি ঘটায়। ডেটন চুক্তির উদ্যোক্তা ছিল কোন মার্কিন প্রেসিডেন্ট- বিল ক্লিনটন।

46. কোন চুক্তির মাধ্যমে বসনিয়া যুদ্ধের অবসান হয়েছিল?

a) ডেটন চুক্তি
b) হেনরন চুক্তি
c) কায়রাে চুক্তি
d) দামেস্ক চুক্তি
ব্যাখ্যা: উত্তর: ডেটন চুক্তি। "বসনিয়া এন্ড হার্জেগোভিনা" যা সংক্ষেপে ডেটন চুক্তি, প্যারিস প্রটোকল,ডেটন প্যারিস চুক্তি নামে পরিচিত। এ চুক্তির মাধ্যমে বসনিয়ায় যুদ্ধ বিরতি বন্ধ হয়। একটি শান্তিচুক্তি যা ১৯৯৫ সালের ১ নভেম্বর যুক্তরাষ্টের ওহিও অংগরাজ্যের ডেটনে অবস্থিত রাইট প্যাটারসন বিমানবাহিনীর দপ্তরে সাক্ষরিত হয় এবং ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্যারিসে সাক্ষরিত হয়। এটা যুগোস্লাভ যুদ্ধের অন্যতম দীর্ঘ যুদ্ধ বসনিয়া যুদ্ধের সমাপ্তি ঘটায়।

47. গঙ্গার পানি বন্টন চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কে?

a) শেখ হাসিনা
b) খালেদা জিয়া
c) এরশাদ
d) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা: উত্তর: শেখ হাসিনা। গঙ্গার পানি বণ্টন বাংলাদেশ ও ভারত রাষ্ট্রদ্বয়ের বৈদেশিক সম্পর্কের একটি দীর্ঘকালীন ইস্যু। বাংলাদেশ-ভারত পানিচুক্তি (গঙ্গার পানিবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় ১২ ডিসেম্বর, ১৯৯৬ সালে)। গঙ্গা পানি চুক্তি ৩০ বছরের জন্য স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে নতুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ. ডি. দেবেগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সামগ্রিক বৈদেশিক চুক্তি স্বাক্ষর করেন।

48. CSTO কী ধরনের সংস্থা?

a) ক) সীমান্ত বিরোধ নিষ্পত্তি
b) খ) নিরাপত্তা সহযোগিতা
c) গ) পানি ব্যবস্থাপনা
d) ঘ) পরমাণু সহযোগিতা
ব্যাখ্যা: উত্তর: নিরাপত্তা সহযোগিতা। - CSTO (The Collective Security Treaty Organization) হলো সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর একটি নিরাপত্তা সহযোগিতা বিষয়ক চুক্তি। - ১৯৯২ সালের ১৫ মে রাশিয়া, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান নিজেদের মধ্যে The Collective Security Treaty চুক্তি স্বাক্ষর করে। - ১৯৯৩ সালে এটিতে আজারবাইজান, বেলারুশ ও জর্জিয়া যোগ দেয়। ১৯৯৪ সালের ২০ এপ্রিল পাঁচ বছর মেয়াদি চুক্তিটি কার্যকর হয়। - ২০০২ সালের ৭ অক্টোবর ৬টি দেশ চুক্তিকে সংস্থায় রূপদান করে। - এর সদরদপ্তর স্থাপন করা হয় রাশিয়ার মস্কোতে। CSTO এর বর্তমান সদস্য ৬টি। এগুলো হলো: - রাশিয়া - আর্মেনিয়া - বেলারুশ - কিরগিজস্তান - তাজিকিস্তান এবং - কাজাখস্তান।

49. গাম্বিয়া কত সালে গণহত্যা কনভেনশনে স্বাক্ষর করে?

a) ক. ১৯৭৪ সালে
b) খ. ১৯৭৬ সালে
c) গ. ১৯৭৮ সালে
d) ঘ. ১৯০৬ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৭৮ সালে। গণহত্যা সনদ, ১৯৪৮। অফিসিয়াল নাম: The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide (CPPCG) চুক্তির উদ্দেশ্য: গণহত্যার মতো আন্তর্জাতিক অপরাধ সংঘটনে জড়িতদের শাস্তির ব্যবস্থা করা। স্বাক্ষর: ৯ ডিসেম্বর, ১৯৪৮; কার্যকর হয়: ১৯৫১।

50. কোনো সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা' কোন ধরনের অপরাধ?

a) ক. মৌলিক অপরাধ
b) খ. মানবতাবিরোধী অপরাধ
c) গ. যুদ্ধাপরাধ
d) ঘ. গণহত্যা
ব্যাখ্যা:

উত্তর: গণহত্যা। জেনোসাইড বা গণহত্যা শব্দটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম ব্যবহার করেন পোল্যান্ডের বিতাড়িত ইহুদি আইনজীবী রাফায়েল লেমকিন। তাঁর মতে গণহত্যা হচ্ছে, বিশেষ জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হত্যা, আক্রমণ, এবং পীড়ন ইত্যাদি। আন্তর্জাতিক আইনে গণহত্যা বলতে, কোন সরকার কর্তৃক পরিচালিত ইচ্ছাকৃতভাবে কোন জাতিগত, ধর্মীয়গত, এবং গোত্রীয় দলভুক্ত জনগণের বিনাশ সাধন। ১৯৪৯ সালে জাতিসংঘ একটি কনভেনশনের মাধ্যমে গণহত্যার বিচারের জন্য শাস্তির বিধান করে। ফলে নিম্নের অপরাধগুলো গণহত্যার পর্যায়ে পড়বে, --কোন জাতি বা গোষ্ঠীর সদস্যদের হত্যা করা --কোন নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর সদস্যদের শারীরিক ও মানসিক ক্ষতিসাধন --কোন গোষ্ঠীর দৈহিক অস্তিত্ব সম্পূর্ণ বা আংশিক নষ্ট করা --কোন জাতি বা গোষ্ঠীর মধ্যে মানবজন্ম প্রতিরোধ এর ব্যবস্থা করা --এক গোষ্ঠীর শিশুদের জোরপূর্বক অন্য গোষ্ঠীতে প্রেরণ করা

51. গণহত্যার অপরাধ কতটি?

a) ক. ১১টি
b) খ. ৩টি
c) গ. ৪টি
d) ঘ. ৫টি
ব্যাখ্যা: উত্তর: ৫টি। গনহত্যা সনদ অনুসারে গনহত্যার অপরাধ – ৫ টি। --গোষ্ঠীর সদস্যদের হত্যা করা। --সদস্যদের শারীরিক এবং মানসিকভাবে আহত করা। --এমন কর্মসূচি গ্রহণ করা যাতে একটি গোষ্ঠী সম্পূর্ণরূপে বা আংশিকভাবে ধ্বংস হয়ে যায়। --জোরপূর্বকভাবে জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করা। --জোরপূর্বক এক গোষ্ঠীর শিশুদের অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা।

52. বাংলাদেশ গণহত্যা সনদের কত নং অনুচ্ছেদে আপত্তি জানিয়েছে?

a) ক. ৫ নং
b) খ. ১৯ নং
c) গ. ৯ নং
d) ঘ. ১নং
ব্যাখ্যা: উত্তর: ৯ নং। গণহত্যা সনদে ১৯ টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশ সহ ৫টি দেশের আপত্তি রয়েছে ৯ নং অনুচ্ছেদে। ৯ নং অনুচ্ছেদ- প্রতিপক্ষ রাষ্ট্রের অনুমতি ছাড়া মামলা করা যাবে।

53. জেনেভা কনভেনশন' হয়েছিল?

a) ক. ১৮৬৪ সনে
b) খ. ১৮০৬ সনে
c) গ. ১৯২০ সনে
d) ঘ. ১৯৩০ সনে
ব্যাখ্যা: উত্তর: ১৮৬৪ সনে। যুদ্ধাহত ও অসুস্থ সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি নিয়ে প্রথম জেনেভা কনভেনশন হয়েছিল ১৮৬৪ সালে। পরবর্তীতে ১৯৪৯ সালে ৪টি কনভেনশন একত্রিত করে নাম দেওয়া হয় 'জেনেভা কনভেনশন'। এই কনভেনশনকে ৪ টি রেডক্রস কনভেনশনও বলে। ৪টি কনভেনশন- -যুদ্ধাহত ও অসুস্থ সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি (১৮৬৪) -সমুদ্রে যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি (১৯০৬) -যুদ্ধবন্দিদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা (১৯২৯) -বেসামরিক জনগনের জীবন ও সম্পদের সুরক্ষা (১৯৪৯) অনুমোদনকারী দেশ – ১৯৬

54. জেনেভা কনভেনশন কোন বিষয়ের সাথে সম্পর্কিত ?

a) ক. Women's Rights
b) খ. Peace and Conflict
c) গ. International Trade
d) ঘ. Conduct of War
ব্যাখ্যা: উত্তর: Conduct of War. যুদ্ধাহত ও অসুস্থ সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি নিয়ে প্রথম জেনেভা কনভেনশন হয়েছিল ১৮৬৪ সালে। পরবর্তীতে ১৯৪৯ সালে ৪টি কনভেনশন একত্রিত করে নাম দেওয়া হয় 'জেনেভা কনভেনশন'। এই কনভেনশনকে ৪ টি রেডক্রস কনভেনশনও বলে। ৪টি কনভেনশন- -যুদ্ধাহত ও অসুস্থ সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি (১৮৬৪) -সমুদ্রে যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি (১৯০৬) -যুদ্ধবন্দিদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা (১৯২৯) -বেসামরিক জনগনের জীবন ও সম্পদের সুরক্ষা (১৯৪৯) অনুমোদনকারী দেশ – ১৯৬

55. জেনেভা কনভেনশন হলো-

a) ক. যুদ্ধবন্দীদের প্রতি আচরণ বিধি
b) খ. বানিজ্য সম্মেলন
c) গ. যুদ্ধ বিরতীকরণ সম্মেলন
d) ঘ. বিচার বিভাগীয় সম্মেলন
ব্যাখ্যা: উত্তর: যুদ্ধবন্দীদের প্রতি আচরণ বিধি। যুদ্ধাহত ও অসুস্থ সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি নিয়ে প্রথম জেনেভা কনভেনশন হয়েছিল ১৮৬৪ সালে। পরবর্তীতে ১৯৪৯ সালে ৪টি কনভেনশন একত্রিত করে নাম দেওয়া হয় 'জেনেভা কনভেনশন'। এই কনভেনশনকে ৪ টি রেডক্রস কনভেনশনও বলে। ৪টি কনভেনশন- -যুদ্ধাহত ও অসুস্থ সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি (১৮৬৪) -সমুদ্রে যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি (১৯০৬) -যুদ্ধবন্দিদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা (১৯২৯) -বেসামরিক জনগনের জীবন ও সম্পদের সুরক্ষা (১৯৪৯) অনুমোদনকারী দেশ – ১৯৬

56. কোনো সংঘটিত গণহত্যার বিচারে বেসামরিক জনগণের নিরাপত্তা বিষয়ক কোন কনভেনশনটি প্রাসঙ্গিক?

a) ক. ১ম জেনেভা কনভেনশন
b) খ. ২য় জেনেভা কনভেনশন
c) গ. ৩য় জেনেভা কনভেনশন
d) ঘ. ৪র্থ জেনেভা কনভেনশন
ব্যাখ্যা: উত্তর: ৪র্থ জেনেভা কনভেনশন। যুদ্ধাহত ও অসুস্থ সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি নিয়ে প্রথম জেনেভা কনভেনশন হয়েছিল ১৮৬৪ সালে। পরবর্তীতে ১৯৪৯ সালে ৪টি কনভেনশন একত্রিত করে নাম দেওয়া হয় 'জেনেভা কনভেনশন'। এই কনভেনশনকে ৪ টি রেডক্রস কনভেনশনও বলে। ৪টি কনভেনশন- -যুদ্ধাহত ও অসুস্থ সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি (১৮৬৪) -সমুদ্রে যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি (১৯০৬) -যুদ্ধবন্দিদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা (১৯২৯) -বেসামরিক জনগনের জীবন ও সম্পদের সুরক্ষা (১৯৪৯) অনুমোদনকারী দেশ – ১৯৬

57. জাতিসংঘের মানবাধিকার কমিশন’ (UN Commission on Human Rights) গঠন হয়-

a) ক. ১৯৪৫ সালে
b) খ. ১৯৪৬ সালে
c) গ. ১৯৪৭ সালে
d) ঘ. ১৯৪৮ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৪৬ সালে। মানবাধিকার রক্ষার দায়িত্ব জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদকে ন্যস্ত করা হয়েছে। সাধারণ পরিষদের প্রস্তাব অনুসারে ১৯৪৬ সালের ১৮ ফেব্রুয়ারি অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি কার্যকমিশন রূপে মানবাধিকার সম্পর্কিত কমিশন গঠিত হয়।

58. প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?

a) ক. বাগদাদে
b) খ. ভিয়েনায়
c) গ. টোকিওতে
d) ঘ. তেহেরানে
ব্যাখ্যা: উত্তর: তেহেরানে। মানবাধিকার বিষয়ক প্রথম বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬৮ সালের ইরানের তেহরানে। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের সর্বজনীন বিশ্ব মানবাধিকার সনদ গৃহীত হয়।

59. মানবাধিকার কি?

a) ক. খাদ্যের অধিকার
b) খ. বস্ত্রের অধিকার
c) গ. চিকিৎসার অধিকার
d) ঘ. সম্মান ও নিরাপত্তা লাভের অধিকার
ব্যাখ্যা:

উত্তর: সম্মান ও নিরাপত্তা লাভের অধিকার। মানবাধিকার বলতে বোঝায় প্রতিটি মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য অতি আবশ্যিক সেই সকল সুযোগ-সুবিধা যেগুলি জন্মসূত্রে প্রাকৃতিক ভাবে মানুষ অর্জন করে। সাধারণত অধিকার বলতে বোঝায় রাষ্ট্রীয় আইন কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত কিছু সুযোগ সুবিধা.., কিন্তু মানবাধিকার হলো সেই সকল সর্বজনীন মানবিক অধিকার যেগুলি সীমিত ও সংকীর্ণ রাষ্ট্রীয় অধিকারের থেকে অনেক ব্যাপক এবং সুস্থ স্বাভাবিক জীবন ধারণের জন্য একান্ত অপরিহার্য।

60. আন্তর্জাতিক মানবাধিকার কমিশন সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) ক. নিইউয়র্ক
b) খ. লন্ডন
c) গ. জুরিখ
d) ঘ. জেনেভা
ব্যাখ্যা: উত্তর: জুরিখ। International Human Rights Commission (IHRC) সদর দপ্তর- জুরিখ, সুইজারল্যান্ড