21.
কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান ও স্থাবর সম্পত্তির ক্ষতি হয় না?
a) ক. নিউট্রন বোমা
b) খ. হাইড্রোজেন বোমা
c) গ. নাপাম বোমা
✓
d) ঘ. আণবিক বোমা
ব্যাখ্যা:
উত্তর: নাপাম বোমা।
নাপাম নামটা এসেছে দুইটা এসিডের নামের মিলন থেকে ন্যাপথ্যানিক এসিড (naphthenc acid) ও পামিটিক এসিড (palmtic acid) এই দুইয়ের মিশ্রণে এক ধরনের জেলি জাতীয় রাসায়নিক দ্রব্য তৈরি হয়।
এই জেলির সঙ্গে পেট্রোল বা গ্যাসোলিন মিশালে এক ধরনের থলথলে দাহ্য পদার্থ তৈরি হবে। সেটাকে বিস্ফোরকের সঙ্গে মিশিয়ে বোমা বানানো হয়।
নাপাম বোমা মানুষের ক্ষতি করে কিন্তু দালান ঘরবাড়ি ক্ষতি হয়না।
22.
কোন দেশে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে?
a) ক. কানাডা
b) খ. ফ্রান্স
c) গ. যুক্তরাষ্ট্র
d) ঘ. রাশিয়া
✓
ব্যাখ্যা:
উত্তর: রাশিয়া।
রাশিয়ার কাছে সবথেকে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
23.
চীন প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়—
a) ক. ১৯৫৮
b) খ. ১৯৫০
c) গ. ১৯৫৪
d) ঘ. ১৯৬৪
✓
ব্যাখ্যা:
উত্তর: ১৯৬৪।
১৯৬৪ সালের ১৬ই অক্টোবর চীনের প্রথম পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটানো হয়।
24.
ভারত কবে প্রথম পারমাণবিক শক্তির অধিকারী হয়?
a) ক. ১৯৭৪
✓
b) খ. ১৯৯৯
c) গ. ১৯৯৮
d) ঘ. ২০০০
ব্যাখ্যা:
উত্তর: ১৯৭৪।
ভারত ১৯৭৪ সালে পারমাণবিক শক্তির অধিকারী হয়। ১৯৭৪ সালের ১৮ মে ভারত বিশ্বের ষষ্ঠ দেশ হিসাবে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়।
25.
পাকিস্তান কোন সনে পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়?
a) ক. ১৯৯৭
b) খ. ১৯৯৯
c) গ. ১৯৯৮
✓
d) ঘ. ২০০০
ব্যাখ্যা:
উত্তর: ১৯৯৮।
পাকিস্তানের বেলুচিস্তানের চাগাইতে পারমাণবিক বিস্ফোরণ ঘটে (১৯৯৮) সালে।
26.
চাগাই, লুপনোর ও পোখরানের মধ্যে সাদৃশ্য কোথায়?
a) ক. ইকো-পার্কের স্থান
b) খ. আণবিক অস্ত্র মজুদের স্থান
c) গ. আণবিক অস্ত্র পরীক্ষার স্থান
✓
d) ঘ. উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা:
উত্তর: আণবিক অস্ত্র পরীক্ষার স্থান।
পোখরান ভারতের রাজস্থানে অবস্থিত। চাগাই পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত। লুপানোর চীনে অবস্থিত।
27.
AWACS' stands for what?
a) ক. Associated War Control System
b) খ. Allied War Control Systems
c) গ. Air Wings and Control Systems
d) ঘ. Airborne Warning and Control System
✓
ব্যাখ্যা:
উত্তর: Airborne Warning and Control System.
It is a mobile, long-range radar surveillance and control centre for air defense.
28.
ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি?
a) ক. ৬টি
b) খ. ৮টি
✓
c) গ. ৯টি
d) ঘ. ৭টি
ব্যাখ্যা:
উত্তর: ৮টি।
মোট পরমাণু ক্ষমতাধর ৯টি দেশ হলো-
রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, পাকিস্তান, ভারত, ইজরায়েল এবং উত্তর কোরিয়া।
এরমধ্যে ইসরাইল অঘোষিত পরমাণু শক্তিধর দেশ৷
29.
পাকিস্তানের আণবিক বোমার জনক
a) ক. নওয়াজ শরীফ
b) খ. আব্দুল কাদির খান
✓
c) গ. জুলফিকার আলী ভুট্টো
d) ঘ. বিজ্ঞানী সালাম
ব্যাখ্যা:
উত্তর: আব্দুল কাদির খান।
30.
পোখরান-২ কী?
a) ক. পাকিস্তানের আণবিক বিস্ফোরণের নাম
b) খ. ভারতে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সংঘাতের নাম
c) গ. একটি নতুন কম্পিউটার ভাইরাস
d) ঘ. ভারতের আণবিক বিস্ফোরণের নাম
✓
ব্যাখ্যা:
উত্তর: ভারতের আণবিক বিস্ফোরণের নাম।
31.
Spy in the Sky কি?
a) ক. একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র
b) খ. প্রতিরক্ষা বিষয়ক একটি উপগ্রহ
✓
c) গ. একটি ভূ-উপগ্রহ কেন্দ্ৰ
d) ঘ. একটি চালকবিহীন গোয়েন্দা বিমান
ব্যাখ্যা:
উত্তর: প্রতিরক্ষা বিষয়ক একটি উপগ্রহ।
32.
NMD- এর পূর্ণরূপ কি?
a) ক. Natural Mineral Deposit
b) খ. National Monetary Devaluation
c) গ. National Missile Defence
✓
d) ঘ. Natural Mutual Defence
ব্যাখ্যা:
উত্তর: National Missile Defence.
33.
রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন জঙ্গী বিমানের নাম কী?
a) ক. সি-১৩০
b) খ. হকার হ্যারিকেন
c) গ. স্টেলথ
✓
d) ঘ. ডি হ্যাভিল্যান্ড মসকিটো
ব্যাখ্যা:
উত্তর: স্টেলথ।
34.
ইয়াক-১৩০ কী?
a) ক. চীনের তৈরি অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান
b) খ. ইরাকের অত্যাধুনিক যুদ্ধ বিমান
c) গ. রাশিয়ায় তৈরি অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান
✓
d) ঘ. ইরানের তৈরি পারমাণবিক ক্ষেপনাস্ত্র
ব্যাখ্যা:
উত্তর:রাশিয়ায় তৈরি অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান।
35.
আলফ্রেড নােবেল কী আবিষ্কার করেছিলেন?
a) বিদ্যুৎ
b) কম্পিউটার
c) ডিনামাইট
✓
d) পােলিও টিক
ব্যাখ্যা:
উত্তর: ডায়নামাইট।
আলফ্রেড বের্নহার্ড নোবেল একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। তিনি ডায়নামাইট আবিষ্কার করেন। তিনি বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স এর মালিক ছিলেন অনেকদিন, প্রতিষ্ঠানটিকে এক সময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত করেন।
36.
মানবাধিকার দিবস পালিত হয় কবে?
a) ২৬ জুন
b) ১ আগস্ট
c) ১ মে
d) ১০ ডিসেম্বর
✓
ব্যাখ্যা:
উত্তর: ১০ ডিসেম্বর।
মানবাধিকার দিবস পালিত হয় ১০ ডিসেম্বর।
মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়। এছাড়াও, 'সর্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
37.
কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নােবেল পুরস্কার পান?
a) ইয়াসির আরাফাত
b) নাজির মাহফুজ
c) আনােয়ার সাদাত
✓
d) প্রফেসর আব্দুস সালাম
ব্যাখ্যা:
উত্তর: আনোয়ার সাদাত।
মুসলিম মনীষীদের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত। আনোয়ার সাথে ছিলেন মিশরের তৃতীয় প্রেসিডেন্ট। তিনি ১৯৭০-১৯৮১ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ইসরাইলের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের পর ১৯৭৮ সালে প্রথম মুসলিম হিসেবে যৌথভাবে ইসরাইলের প্রধানমন্ত্রীর সাথে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
38.
শেনজেন চুক্তি হচ্ছে –
a) বাণিজ্য চুক্তি
b) কর হ্রাস করা চুক্তি
c) অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
✓
d) এর কোনটি নয়
ব্যাখ্যা:
উত্তর: অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি।
জল, স্থল ও আকাশ পথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার লক্ষ্যে ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত চুক্তি। ১৯৮৫ সালে বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড এ চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির ফলশ্রুতিতে ১৬ মার্চ ১৯৯৫ থেকে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
39.
আবু সায়েফ গেরিলা গােষ্ঠী কোন দেশে তৎপর?
a) ইরাক
b) ফিলিপাইন
✓
c) ইন্দোনেশিয়া
d) থাইল্যান্ড
ব্যাখ্যা:
উত্তর: ফিলিপাইন।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত স্বাধীনতাকামী আবু সায়েফ গ্রুপ (ASG) ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে তৎপর। তারা দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও প্রদেশে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে রত।
40.
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
a) ১৯৫০ সালে
b) ১৯৫৫ সালে
c) ১৯৬৫ সালে
d) ১৯৬৬ সালে
✓
ব্যাখ্যা:
উত্তর: ১৯৬৬ সালে।
বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ তথা মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে ১৯৬৬ সালে দুটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় । যথা: আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি এবংআন্তর্জাতিক আর্থ - সামাজিক সাংস্কৃতিক অধিকার চুক্তি ।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানুষের সহজাত মর্যাদা, সততা ও সমানাধিকার রক্ষায় একটি চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়, যা 'মানবাধিকার চুক্তি' নামে পরিচিত।