61.
ANZUS Stands for-
a) ক. Australia, Newzealand UAE and South Africa
b) খ. America, New Zealand, United Kindom, and switzerland
c) গ. Australia, New Zealand and United States
✓
d) ঘ. Australia, New Zealand, Uruguay and South Africa
ব্যাখ্যা:
উত্তর: Australia, New Zealand and United States
ANZUS এর পূর্ণরূপ হলো- Australia, New Zealand United States Security Treaty।
সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে বৈদেশিক আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড একত্র হয়ে ১৯৫১ সালের ১ সেপ্টেম্বরে প্রতিষ্ঠা করেন সামরিক জোট ANZUS।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং এ অঞ্চলের দেশগুলোর মধ্যকার রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে সমন্বয় সাধন করা এ সংস্থার প্রধান উদ্দেশ্য। তা ছাড়া যৌথ সামরিক মহড়া, সামরিক ঘাঁটি স্থাপন প্রভৃতি বিষয় সম্পর্কেও এ সংস্থা ভূমিকা রাখতে তৎপর।
62.
বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
a) ক. সৌদি আরব
b) খ. চীন
c) গ. তাইওয়ান
d) ঘ. ভারত
✓
ব্যাখ্যা:
উত্তর: ভারত।
63.
বিশ্বের কোন দেশ অস্ত্র রপ্তানিতে শীর্ষে?
a) ক.রাশিয়া
b) খ. চীন
c) গ. মার্কিন যুক্তরাষ্ট্র
✓
d) ঘ. ফ্রান্স
ব্যাখ্যা:
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
64.
মানবাধিকার ঘোষণাপত্রের অনুচ্ছেদ কতটি?
a) ক. ২৮টি
b) খ. ২৫টি
c) গ. ২৭টি
d) ঘ. ৩০টি
✓
ব্যাখ্যা:
উত্তর: ৩০টি।
Universal Declaration of Human Rights-1948.
সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র।
গৃহীত: ১০ ডিসেম্বর, ১৯৪৮ [জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে]।
কার্যকর: ১৯৭৬।
স্থান: পালাইস ডি চেইলট, প্যারিস, ফ্রান্স।
অনুচ্ছেদ: ৩০টি।
65.
ভিয়েনা কনভেনশনের কত নং অনুচ্ছেদে 'পারসোনা-নন-গ্রাটা’ সম্পর্কে বলা হয়েছে?
a) ক. ২১ নং
b) খ. ২৫ নং
c) গ. ২৩ নং
✓
d) ঘ. ২২ নং
ব্যাখ্যা:
উত্তর: ২৩নং।
একজন কূটনীতিক যদি স্বাগতিক দেশে (Receiving State) কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত কোন কাজ করে তাঁকে স্বাগতিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে। এই তলব করাকেই বলা হয় Recall.
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের পরে কূটনীতিকের ব্যাখ্যা সন্তোষজনক না হলে ঐ কূটনীতিকের বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রদানসহ তাকে অবাঞ্ছিত কূটনীতিক (Persona-non-grata) ব্যক্তি ঘোষণা করা হয় স্বাগতিক দেশ কর্তৃক। এরূপ বহিষ্কৃত কোনো কূটনীতিক স্বাগতিক দেশের সকল অধিকার ও দায়মুক্তি হারাবে।
১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের ২৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে, গ্রাহক রাষ্ট্র প্রেরক রাষ্ট্রকে যেকোন সময়ে এই মর্মে নোটিশ প্রদান করতে পারে যে, মিশন-প্রধান, কোন কূটনৈতিক কর্মচারী বা অন্য কাজে নিয়োজিত কর্মচারীকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
66.
সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রটি কবে কার্যকর হয়?
a) ক. ১৯৫২
b) খ. ১৯৪৮
c) গ. ১৯৭৬
✓
d) ঘ. ১৯৬৬
ব্যাখ্যা:
উত্তর: ১৯৭৬।
Universal Declaration of Human Rights-1948.
সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র।
গৃহীত: ১০ ডিসেম্বর, ১৯৪৮ [জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে]।
কার্যকর: ১৯৭৬।
স্থান: পালাইস ডি চেইলট, প্যারিস, ফ্রান্স।
অনুচ্ছেদ: ৩০টি।
67.
নিরাপত্তা পরিষদে সবচেয়ে বেশি ভেটো প্রদানকারী দেশ-
a) ক. চীন
b) খ. রাশিয়া
✓
c) গ. ফ্রান্স
d) ঘ. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা:
উত্তর: রাশিয়া।
68.
অভিবাসী দিবস-
a) ক. ২১ জুন
b) খ. ১৮ ডিসেম্বর
✓
c) গ. ২২ জুলাই
d) ঘ. ২৩ জুন
ব্যাখ্যা:
উত্তর: ১৮ ডিসেম্বর।
69.
YPG কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী?
a) ক. ইরান
b) খ. সিরিয়া
✓
c) গ. কুয়েত
d) ঘ. আজারবাইজান
ব্যাখ্যা:
উত্তর: সিরিয়া।
70.
তারকা যুদ্ধ বলতে বুঝায়-
a) ক. ক্ষেপণাস্ত্রের যুদ্ধকে
✓
b) খ. সশস্ত্র যুদ্ধকে
c) গ. গ্রহরাজির যুদ্ধকে
d) ঘ. পরমাণু যুদ্ধকে
ব্যাখ্যা:
উত্তর: ক্ষেপণাস্ত্রের যুদ্ধকে।
মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ১৯৮৩ সালের ২৩ মার্চ ভূমি ও মহাকাশে পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হাতে নেন যা SDI (Strategic Defense Initiative) নামে পরিচিত। একে সমালোচকরা নক্ষত্র যুদ্ধ (Star War) এর পরিকল্পনা হিসেবেও অভিহিত করেন।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে তারকা যুদ্ধের বিষয়টি স্তিমিত হয়ে যায়।
71.
স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি?
a) ক. ইউনেস্কো
b) খ. অছি পরিষদ
c) গ. ইউএনডিপি
✓
d) ঘ. নিরাপত্তা পরিষদ
ব্যাখ্যা:
উত্তর: ইউএনডিপি।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (United Nations Development Programme) বা ইউএনডিপি (UNDP) জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা। ১৯৬৫ সালের ২২শে নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য। প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত।
72.
‘নহর-ই-যুবাইদা’ যেখানে অবস্থিত-
a) ক. মক্কা
✓
b) খ. মদিনা
c) গ. বাগদাদ
d) ঘ. দামেস্ক
ব্যাখ্যা:
উত্তর: মক্কা।
73.
নিচের দেশগুলোর মধ্যে কোনটি নগররাষ্ট্র?
a) ক. জায়ারে
b) খ. ইথিওপিয়া
c) গ. সিঙ্গাপুর
✓
d) ঘ. আলাস্কা
ব্যাখ্যা:
উত্তর: সিঙ্গাপুর।
একটি শহরকে কেন্দ্র করে কোনো দেশ গড়ে উঠলে সেটি একটি নগর রাষ্ট্র। যেমন সিঙ্গাপুর। এছাড়া প্রাচীন গ্রিসেও নগর রাষ্ট্র ছিল।
74.
AUKUS জোটের সদস্য কারা?
a) ক. চীন, রাশিয়া, পাকিস্তান
b) খ. জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত
c) গ. যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য
✓
d) ঘ. অস্ট্রেলিয়া, ভারত,যুক্তরাজ্য
ব্যাখ্যা:
উত্তর: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য।
১৫ সেপ্টেম্বর, ২০২১ সালে এক যৌথ বিবৃতিতে এই জোটের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
নতুন জোটের নাম দেয়া হয় AUKUS যা Australia, UK ও USA- তিন দেশের নামের আদ্যাক্ষর নিয়ে এ চুক্তির নাম রাখা হয় AUKUS বা অকাস।
75.
আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
a) ক. জাপান,
b) খ. যুক্তরাজ্য
c) গ. মিশর
✓
d) ঘ. ইরান
ব্যাখ্যা:
উত্তর: মিশর।
76.
ডেটন চুক্তি’ স্বাক্ষরিত হয় কোন শহরে?
a) ক. আলাক্সা
b) খ. নিউইয়র্ক
c) গ. প্যারিস
✓
d) ঘ. মিউনিখ
ব্যাখ্যা:
উত্তর: প্যারিস।
স্বাক্ষরিত হয়- নভেম্বর, ১৯৯৫ সালে ফ্রান্সের প্যারিসে।
অন্য নাম- “ডেটন প্যারিস চুক্তি” বা “প্যারিস প্রটোকল" ।
স্বাক্ষর করে- বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া ও মন্টিনিগ্রো ।
উদ্দেশ্য- বসনিয়া যুদ্ধের সমাপ্তি করা।
উদ্যোক্তা- সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
নামকরণ- ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের 'ডেটন শহরে এ চুক্তির বিষয়ে ঐক্যমত হয়, ফলে ডেটন শহরের নাম অনুসারে এ চুক্তির নামকরন করা হয়।
77.
নিচের কোন জোটটিকে ‘এশিয়ান ন্যাটো’ হিসেবে অভিহিত করা হয়?
a) ক) আনজুস
b) খ) কোয়াড
✓
c) গ) অকাস
d) ঘ) আসিয়ান
ব্যাখ্যা:
উত্তর: কোয়াড।
- কোয়াড (দ্য কোয়াড্রিল্যাটারেল সিকিউরিটি ডায়ালগ) বা চারদেশীয় নিরাপত্তা সংলাপ হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চারটি দেশের সমন্বয়ে গঠিত চীনবিরোধী একটি সামরিক জোট।
- কোয়াড জোটকে ‘এশিয়ান ন্যাটো’ হিসেবে অভিহিত করা হয়।
কোয়াডভুক্ত দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- ভারত
- অস্ট্রেলিয়া এবং
- জাপান।
- ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান রোধের লক্ষ্যে ২০০৭ সালে এই জোট গঠিত হয়।
78.
কোন চুক্তির জন্য আনােয়ার সাদাতকে শান্তিতে নােবেল পুরষ্কার দেওয়া হয়েছিল?
a) ক্যাম্প ডেভিড চুক্তি
✓
b) হেনরন চুক্তি
c) কায়রাে চুক্তি
d) দামেস্ক চুক্তি
ব্যাখ্যা:
উত্তর: ক্যাম্প ডেভিড চুক্তি।
১১ বছরের রাষ্ট্রপতিত্বকালে আনোয়ার সাদাত মিশরে অনেক পরিবর্তন আনেন। নাসেরবাদের অনেক রাজনৈতিক ও অর্থনৈতিক ধারাকে বিদায় দেয়া হয়, বহুদলীয় প্রথার প্রবর্তন করা হয় এবং ইনফিতাহ নামক অর্থনৈতিক নীতি চালু করা হয়। ১৯৭৩ সালে মিশরের সিনাই উপদ্বীপ উদ্ধারের জন্য ইয়ম কিপুর যুদ্ধে তিনি মিশরের নেতৃত্ব দেন। ১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে ইসরায়েল তা দখল করে নিয়েছিল। এ কারণে মিশর ও আরব বিশ্বে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়।
এরপর তিনি ইসরায়েলের সাথে আলোচনায় বসেন এবং মিশর-ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির কারণে আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিম শান্তিতে নোবেল পুরস্কার পান। চুক্তির ফলে মিশর সিনাই উপদ্বীপ ফিরে পায়।
79.
কোন চুক্তির মাধ্যমে মিশর ইসরাইলকে স্বীকৃতি প্রদান করেছিল?
a) ক্যাম্প ডেভিড চুক্তি
✓
b) হেনরন চুক্তি
c) কায়রে চুক্তি
d) দামেস্ক চুক্তি
ব্যাখ্যা:
উত্তর: ক্যাম্প ডেভিড চুক্তি।
ক্যাম্প ডেভিড চুক্তি ছিল মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন স্বাক্ষরিত একজোড়া রাজনৈতিক চুক্তি, ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর, মেরিল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দেশ পশ্চাদপসরণ ক্যাম্প ডেভিডে বারো দিনের গোপন আলোচনার পরে।
দুটি ফ্রেমওয়ার্ক চুক্তি হোয়াইট হাউসে স্বাক্ষরিত হয়েছিল এবং প্রেসিডেন্ট জিমি কার্টার প্রত্যক্ষ করেছিলেন। এর মধ্যে দ্বিতীয় কাঠামো (মিশর ও ইজরায়েলের মধ্যে শান্তি চুক্তি রদ করার জন্য একটি কাঠামো) সরাসরি ১৯৭৯ সালের মিশর-ইজরায়েল শান্তি চুক্তির দিকে পরিচালিত করে।চুক্তির কারণে সাদাত ও বিগিন ১৯৭৮ সালের যৌথ নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
80.
কোন চুক্তির কারণে মিশরকে আরবলীগ এবং ওআইসি থেকে বহিষ্কার করা হয়েছিল?
a) ক্যাম্প ডেভিড চুক্তি
✓
b) হেনরন চুক্তি
c) কায়রাে চুক্তি
d) দামেস্ক চুক্তি
ব্যাখ্যা:
উত্তর: ক্যাম্প ডেভিড চুক্তি।
১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় মিশর ও ইসরাইলের মধ্যে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে মার্কিন প্রেসিডেন্টের অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিড নামক স্থানে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ চুক্তির কারণে মিশরকে আরবলীগ এবং ওআইসি থেকে বহিষ্কার করা হয়েছিল ।