161.
তুরষ্ক সম্পর্কে কোনটি সঠিক?
a) এটি ন্যাটো জোটের সদস্য
✓
b) এটি আরবলীগের সদস্য
c) এটি ইউরােপীয় ইউনিয়নের সদস্য
d) এটি উপসাগরীয় সহযােগিতা কাউন্সিলের সদস্য
ব্যাখ্যা:
উত্তর: এটি ন্যাটো জোটের সদস্য।
তুরস্ক একটি চতুর্ভুজাকৃতির দেশ। তুরস্ক দক্ষিণ-পশ্চিম এশিয়ার আনাতোলিয়া উপদ্বীপের সম্পূর্ণ অংশ এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের দক্ষিণ প্রান্তের অংশ বিশেষ নিয়ে গঠিত। এদেশটি এশিয়া ও ইউরোপের মধ্যে অবস্থিত। ১৯৪৫ সালের ২৩ ফেব্রুয়ারি দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। যুদ্ধের পর দেশটি জাতিসংঘ ও ন্যাটোতে যোগ দেয়।
162.
ইন্টারপােল সংস্থার সদর দপ্তর কোথায়?
a) লিঁও
✓
b) মাসাই
c) ভার্সাই
d) প্যারিস
ব্যাখ্যা:
উত্তর: লিঁও।
ইন্টারপোল শব্দটি পূর্ণরুপ International Criminal Police Organization.। অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে ।
163.
ইন্টারপােল কী?
a) আন্তর্জাতিক পুলিশ সংস্থা
✓
b) আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
c) আন্তর্জাতিক পােলিও নিয়ন্ত্রণ সংস্থা
d) আন্তর্জাতিক বাজার উন্নয়ন সংস্থা
ব্যাখ্যা:
উত্তর: আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
ইন্টারপোল শব্দটি পূর্ণরুপ International Criminal Police Organization । অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে ।
164.
Present Members of Interpol?
a) 194
b) 191
c) 195
✓
d) 181
ব্যাখ্যা:
উত্তর: ১৯৫.
ইন্টারপোলের ১৯৫ টি সদস্য দেশ রয়েছে, যা বিশ্বের বৃহত্তম পুলিশ সংস্থা। তারা পুলিশ তদন্ত সম্পর্কিত তথ্য ভাগ করে নিতে সাধারণ সচিবালয়ের সাথে একসাথে কাজ করে।
165.
INTERPOL-এর পূর্ণরূপ কী?
a) ইন্টারন্যাশনাল পুলিশ
b) ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন
c) ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন
✓
d) ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন
ব্যাখ্যা:
উত্তর: ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন।
ইন্টারপোল শব্দটি পূর্ণরুপ International Criminal Police Organization । অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে ।
166.
Anti Ballistic Missile Treaty স্বাক্ষরিত হয়েছিল কবে?
a) ১৯৭০ সালে
b) ১৯৭২ সালে
✓
c) ১৯৭৩ সালে
d) ১৯৭৯ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৭২ সালে।
প্রতিনিক্ষেপী ক্ষেপণাস্ত্র বা ইংরেজি পরিভাষায় "অ্যান্টি - ব্যালিস্টিক মিসাইল" (সংক্ষেপে "এবিএম") হলো কোন পৃষ্ঠ - থেকে - বায়ুতে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র যেটিকে নিক্ষেপী ক্ষেপণাস্ত্র (ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা) মোকাবেলা করার জন্য নকশা করা হয়।
১৯৭২ সালে স্বাক্ষরিত হয়।
167.
CTBT দ্বারা কী বােঝায়?
a) Centre for Training of British Teachers
b) Comprehensive Training of British Traders
c) Comprehensive Nuclear-Test-Ban Treaty
✓
d) Computer Training in Banking and Trading
ব্যাখ্যা:
উত্তর: Comprehensive Nuclear Test Ban Treaty.
CTBT চুক্তি
সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা সিটিবিটি হল একটি বহুপাক্ষিক চুক্তি যা সকল ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করে। চুক্তিটি জাতিসংঘের সাধারণ অধিবেশন দ্বারা ১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে গৃহীত হয়।
এটি বর্তমান পর্যন্ত ১৮৫ টি দেশ দ্বারা স্বাক্ষরিত হয়েছে এবং ১৭২টি দেশ দ্বারা অনুমোদন হয়েছে। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে না যতক্ষণ না এটি ৪৪টি নির্দিষ্ট দেশ দ্বারা অনুমোদিত হয়, যার মধ্যে ৮ দেশ (চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েল, ইরান, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্র।) চুক্তিটিতে অনুমোদন করেনি। CTBT এর পূর্ণরুপ হল The Comprehensive Nuclear Test Ban Treaty (CTBT)।
168.
সিটিবিটি কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল?
a) পরিবেশ সংরক্ষণ
b) পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
✓
c) মুক্ত বাণিজ্য
d) শিশু পাচার রােধ
ব্যাখ্যা:
উত্তর: পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ।
CTBT চুক্তি
সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা সিটিবিটি হল একটি বহুপাক্ষিক চুক্তি যা সকল ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করে। চুক্তিটি জাতিসংঘের সাধারণ অধিবেশন দ্বারা ১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে গৃহীত হয়।
169.
Nuclear Non-proliferation Treaty (NPT) অনুযায়ী আণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা-
ব্যাখ্যা:
উত্তর: ৮ টি।
170.
Void contract বলতে বুঝায় -
a) প্রত্যক্ষ চুক্তি
b) পরােক্ষ চুক্তি
c) চুক্তির খসড়া
d) বাতিল চুক্তি
✓
ব্যাখ্যা:
উত্তর: বাতিল চুক্তি।
171.
Outer Space Treaty চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
a) ১৯৬০ সালে
b) ১৯৬২ সালে
c) ১৯৬৭ সালে
✓
d) ১৯৭০ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৬৭ সালে।
1967 সালে আউটার স্পেস ট্রিটি মহাকাশে গণবিধ্বংসী অস্ত্র (WMD) স্থাপন নিষিদ্ধ করে, মহাকাশের উপর সামরিক কার্যকলাপ নিষিদ্ধ করে, এবং শান্তিপূর্ণ অন্বেষণ এবং ব্যবহার নিয়ন্ত্রণকারী আইনগতভাবে বাধ্যতামূলক নিয়মের বিবরণ দেয়।
172.
পারমাণবিক অস্ত্র প্রসার রােধ সংক্রান্ত চুক্তি এনপিটি এর স্বাক্ষরকারী নয় –
a) চীন
b) বাংলাদেশ
c) ভারত
✓
d) ফ্রান্স
ব্যাখ্যা:
উত্তর: ভারত।
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি এমন দেশের মধ্যে রয়েছে ভারত, ইসরাইল, পাকিস্তান এবং দক্ষিণ সুদান। পরমাণু অস্ত্রধারী নয় অথচ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেছে এমন দেশ যথা ইরাক, লিবিয়া, আফগানিস্তান, সিরিয়া।
173.
কোন চুক্তিটি ভারত ও পাকিস্তান স্বাক্ষর করেনি?
a) এনপিটি
✓
b) রিও চুক্তি
c) স্টার্ট-১
d) স্টার্ট-২
ব্যাখ্যা:
উত্তর: এনপিটি।
বিশ্বে যে সকল দেশ পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করেছে তার মধ্যে ইসরাইল, ভারত ও পাকিস্তান এনপিটি অনুসমর্থন করেনি এবং ভারত গত ২৭ জানুয়ারী সমুদ্রের গভীর থেকে নিক্ষেপণযোগ্য পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
174.
কোন আন্তর্জাতিক চুক্তি থেকে উত্তর কোরিয়া নিজেকে প্রত্যাহার করেছে?
a) ডব্লিউটিও
b) এনপিটি
✓
c) সিটিবিটি
d) আইসিসি
ব্যাখ্যা:
উত্তর: এনপিটি।
কোরিয়া ১৯৮৫ সালে এনপিটি চুক্তিতে স্বাক্ষর করে এবং পরবর্তীতে এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। কিন্তু বিশ্বে যে সকল দেশ পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করেছে তার মধ্যে ইসরাইল, ভারত ও পাকিস্তান এনপিটি অনুসমর্থন করেনি এবং ভারত গত ২৭ জানুয়ারী সমুদ্রের গভীর থেকে নিক্ষেপণযোগ্য পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
175.
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো)' প্রতিষ্ঠিত হয় কবে?
a) 1965
b) 1949
✓
c) 1954
d) 1955
ব্যাখ্যা:
উত্তর: ১৯৪৯ সালে।
উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা North Atlantic Treaty Organisation (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট।
176.
দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখনে অবস্থিত দেশকে বলা হয়-
a) ক. স্থলবেষ্টিত রাষ্ট্র
b) খ. নিরপেক্ষ রাষ্ট্র
c) গ. বাফার রাষ্ট্র
✓
d) ঘ. জিরো সাম রাষ্ট্র
ব্যাখ্যা:
উত্তর: বাফার রাষ্ট্র।
বাফার স্টেট হচ্ছে এমন সব দেশ, যেসব দেশ আয়তনে ছোট, কিন্তু দুটি দেশের মাঝে বিদ্যমান এবং দুই দেশের নিরপেক্ষ সীমা নির্দেশ করে। বেলজিয়াম (জার্মানি-ফ্রান্সের মাঝে), নেপাল ও ভুটান (ভারত-চীন) এবং মঙ্গোলিয়া (চীন-রাশিয়ার মাঝে) বাফার স্টেটের উদাহরণ।
177.
জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়—
a) ক. অ্যাম্বাসেডর
✓
b) খ. হাইকমিশনার
c) গ. অ্যাটাশে
d) ঘ. সেক্রেটারি
ব্যাখ্যা:
উত্তর: অ্যাম্বাসেডর।
178.
কূটনৈতিক কাজ কোন বিভাগ করে থাকে?
a) ক. বিচার বিভাগ
b) খ. শাসন বিভাগ
✓
c) গ. সংবিধান
d) ঘ. আইন সভা
ব্যাখ্যা:
উত্তর: শাসন বিভাগ।
179.
হাইকমিশনার ও অ্যাম্বাসেডরের মধে পার্থক্য কী?
a) ক. প্রথমজন কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের প্রতিনিধি ও অপরজন কমনওয়েলথ বহির্ভূত রাষ্ট্রের প্রতিনিধি
✓
b) খ. প্রথমজন ইউরোপীয় রাষ্ট্রের প্রতিনিধি ও অপরজন এশিয়া ও আফ্রিকার প্রতিনিধি
c) গ. প্রথমজন কূটনীতিক ও অপরজন রাষ্ট্রের প্রতিনিধি
d) ঘ. কোনো পার্থক্য নেই
ব্যাখ্যা:
উত্তর: প্রথমজন কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের প্রতিনিধি ও অপরজন কমনওয়েলথ বহির্ভূত রাষ্ট্রের প্রতিনিধি.
180.
আন্তর্জাতিক সম্পর্কে দ্বন্দ্ব-সংঘাত নিরসনের জন্য মীমাংসার প্রস্তাবকে কী বলা হয়?
a) ক. Clandestine
b) খ. Credits
c) গ. Status Quo
d) ঘ. Good Offices
✓
ব্যাখ্যা:
উত্তর: Good Offices.
কোনো বিরোধ বা দুটি দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেলে তৃতীয় কোনো দেশ যদি এগিয়ে বিরোধ মীমাংসার জন্য কাজ করে তাহলে ঐ তৃতীয় দেশ Good offices.
যেমন- তাসখন্দ চুক্তিতে মধ্যস্থতাকারী – সোভিয়েত ইউনিয়ন।