121.
বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার সমুদ্রসীমার রায় প্রদান করে নিম্নের কোন আদালত?
a) PCIJ
b) ICJ
c) PCA
d) ITLOS
✓
ব্যাখ্যা:
উত্তর: ITLOS.
'দি টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট - ১৯৭৪ ' নামক আইন বলে বাংলাদেশ বেজলাইন থেকে ২০০ নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন দাবি করে। তখন থেকে বাংলাদেশের সাথে মিয়ানমার ও ভারতের সমুদ্র বিরোধের সূত্রপাত ঘটে।
বাংলাদেশ ২০০৯ সালে ৮ অক্টোবর বিষয়টি আন্তর্জাতিক সালিশে নিয়ে যায়। জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্র্যাইবুনাল (International Tribunal for the law of the Sea ) ১৪ মার্চ ২০১২ বাংলাদেশ - মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ মামলার রায় দেয়। এ রায়ে বাংলাদেশ তার সমুদ্র সীমা দাবিতে জয়ী হয়।
122.
বাংলাদেশ ও মায়ানমারের সমুদ্রসীমার রায় প্রধান করা হয় কত সালে?
a) ২০১০ সালে
b) ২০১২ সালে
✓
c) ২০১৪ সালে
d) ২০১৬ সালে
ব্যাখ্যা:
উত্তর: ২০১২ সালে।
জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্র্যাইবুনাল (International Tribunal for the law of the Sea ) ১৪ মার্চ ২০১২ বাংলাদেশ - মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ মামলার রায় দেয়। এ রায়ে বাংলাদেশ তার সমুদ্র সীমা দাবিতে জয়ী হয়।
123.
The Permanent Court of Arbitration (PCA)-এর সদর দপ্তর কোথায়?
a) জেনেভা
b) হেগ
✓
c) হামবুর্গ
d) প্যারিস
ব্যাখ্যা:
উত্তর: হেগ।
স্থায়ী সালিসি আদালত (PCA) প্রতিষ্ঠিত হয় ২৯ জুলাই, ১৮৯৯। PCA এর পূর্ণ রুপ permanent court of Arbitration.
স্থায়ী সালিসি আদালত এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত।
124.
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমার রায় প্রদান করে নিম্নের কোন আদালত?
a) PCIJ
b) ICJ
c) PCA
✓
d) ITLOS
ব্যাখ্যা:
উত্তর: PCA.
৭ জুলাই, ২০১৪ বাংলাদেশ - ভারতের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয়।
বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলার রায় হয় নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালত (PCA).
125.
বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমার রায় প্রদান করা হয় কত সালে?
a) ২০১০ সালে
b) ২০১২ সালে
c) ২০১৪ সালে
✓
d) ২০১৬ সালে
ব্যাখ্যা:
উত্তর: ২০১৪ সালে।
৭ জুলাই নেদারল্যান্ডস এর দি হ্যাগ শহরে অবস্থিত পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন (স্থায়ী সালিশী আদালত) কর্তৃক বাংলাদেশ ভারতের সমুদ্রসীমা বিরোধ মামলার রায় দেয়া হয়। ৭ জুলাই রায় দেয়া হলেও জনসম্মুখে রায়টি প্রকাশ করা হয় ৮ জুলাই, ২০১৪ সালে।
ভারতের সাথে সমুদ্রসীমায় বিরোধপূর্ণ এলাকা ছিল ২৫,৬০২ বর্গ কিলোমিটার। যার মধ্যে বাংলাদেশ পেয়েছে ১৯,৪৬৭ বর্গ কিলোমিটার সীমা । আর ভারত পেয়েছে ৬১৩৫ বর্গ কিলোমিটার।
126.
ভিত্তিরেখা হতে একটি রাষ্ট্রের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল হবে কত নটিক্যাল মাইল?
a) ১০০ নটিক্যাল মাইল
b) ১৫০ নটিক্যাল মাইল
c) ১৮০ নটিক্যাল মাইল
d) ২০০ নটিক্যাল মাইল
✓
ব্যাখ্যা:
উত্তর: ২০০ নটিক্যাল মাইল।
উপকূলীয় যে রেখা হতে সমুদ্রের দিকে একটি রাষ্ট্রের সমুদ্র অঞ্চল মাপা হয় তাই ভিত্তি রেখা বা Low water line। সাধারণত ভাটার সময় উপকূলের নিম্নতম জলসীমাকে ভিত্তি রেখা ধরা হয়।
বাংলাদেশ ১৯৭৪ সালে সরকারীভাবে বিজ্ঞপ্তি প্রদান করে উপকূলীয় সমুদ্রের ১০ ফ্যাদম বা ৬০ ফুট গভীরতা পর্যন্ত ভিত্তিরেখা হিসাবে গ্রহণ করে। ভিত্তিরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত উপকূলীয় রাষ্ট্রের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল।
127.
আঞ্চলিক সমুদ্র ব্যতীত একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল হবে?
a) ১০০ নটিক্যাল মাইল
b) ১২০ নটিক্যাল মাইল
c) ১৮৮ নটিক্যাল মাইল
✓
d) ২০০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা:
উত্তর: ১৮৮ নটিক্যাল মাইল।
ভিত্তিরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত উপকূলীয় রাষ্ট্রের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল। অর্থাৎ আঞ্চলিক জলসীমার পরে এর দৈর্ঘ্য ১৮৮ নটিক্যাল মাইল। এ অঞ্চলে উপকূলীয় রাষ্ট্রের কৃত্রিম দ্বীপ, স্থাপনা ও অবকাঠামো, সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা, এবং সামুদ্রিক পরিবেশের সুরক্ষা ও সংরক্ষণের এখতিয়ার রয়েছে।
128.
রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে রাষ্ট্রদূতের মর্যাদা ভোগ করেন-
a) ক. Special Envoy
b) খ. Charge the Affairs
✓
c) গ. Envoy
d) ঘ. Attache
ব্যাখ্যা:
উত্তর: Charge the Affairs.
129.
সমঝোতার জন্য বার বার সফর হলো-
a) ক. মিডিয়া কূটনীতি
b) খ. ট্রাক-টু কূটনীতি
c) গ. ট্রাক- থ্রি কূটনীতি
d) ঘ. মাকু কূটনীতি
✓
ব্যাখ্যা:
উত্তর: মাকু কূটনীতি।
130.
কাশ্মীর নিয়ে ১৯৪৭ সালে স্বাক্ষরিত হয়-
a) ক. Act
b) খ. Pact
c) গ. Deed
d) ঘ. Instrument
✓
ব্যাখ্যা:
উত্তর: Instrument.
131.
যুদ্ধবিরতি চুক্তি হলো-
a) ক. Warhad
b) খ. Ceasefire
c) গ. Concord
d) ঘ. Armistice
✓
ব্যাখ্যা:
উত্তর: Armistice.
132.
অনুসমর্থন-
a) ক. Reparation
b) খ. Signature
c) গ. Ratification
✓
d) ঘ. Accession
ব্যাখ্যা:
উত্তর: Ratification
133.
যুক্তরাষ্ট্র INF চুক্তি থেকে বেরিয়া যায় কবে?
a) 2016
b) 2017
c) 2019
✓
d) 2018
ব্যাখ্যা:
উত্তর: ২০১৯.
134.
জাতিসংঘ কর্তৃক স্বাক্ষরিত পরমানু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কোনটি?
a) CTBT
b) NPT
c) TPNW
✓
d) ABM
ব্যাখ্যা:
উত্তর: TPNW.
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ সম্পর্কিত চুক্তি (টিপিএনডব্লিউ) স্বাক্ষরকারী দেশগুলোর জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার, বিকাশ, পরীক্ষা, উৎপাদন, মজুদকরণ, কেন্দ্র স্থাপন, স্থানান্তর এবং হুমকি দেওয়া নিষিদ্ধ করতে এটিই হচ্ছে প্রথম আন্তর্জাতিক চুক্তি। চুক্তিটি এ পর্যন্ত ৮৬টি দেশ স্বাক্ষর করেছে এবং ৫১টি দেশ অনুসমর্থন করেছে।
135.
ABM চুক্তির মেয়াদ-
a) 20
b) 30
✓
c) 25
d) 15
ব্যাখ্যা:
উত্তর: ৩০ বছর।
ABM: Anti -Ballistic Missile Treaty.
স্বাক্ষর :২৬ মে, ১৯৭২ (মস্কো) , স্বাক্ষর করেন : তৎকালীন সোভিয়েত কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ব্রেঝনেভ এবং মার্কিন প্রেসিডেন্ট রিচার্ভ নিক্সন।
136.
ICBM-
a) Intercontinental Ballistic Missiles
b) Intercontinental Ballistic Missile
✓
c) Intergalactical Ballistic Missile
d) Intermedium Ballistic Missile
ব্যাখ্যা:
উত্তর: Intercontinental Balastic Missile.
ICBM - Intercontinental Balastic Missile বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এর সর্বনিম্ন গতি ৫৫০০ কি.মি.।
137.
বাংলাদেশ গনহত্যা কনভেনশনের কত নং অনুচ্ছেদ নিয়ে আপত্তি জানিয়েছে?
ব্যাখ্যা:
উত্তর: ৯.
গণহত্যা কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করে : ৫ অক্টোবর, ১৯৯৮ সালে। বাংলাদেশ আপত্তি করে ৯ নং অনুচ্ছেদ।
138.
কত সালের জেনেভা কনভেনশনে যুদ্ধবন্দীদের প্রতি আচরণ নিয়ে আলোচনা করা হয়েছে?
a) 1927
b) 1948
c) 1929
✓
d) 1951
ব্যাখ্যা:
উত্তর: ১৯২৯ সালে।
১৯২৯ সালের ২৭ জুলাই ৩য় জেনেভা কনভেনশন স্বাক্ষরের মধ্য দিয়ে সমস্যার সমাধান হয়; যার উদ্দেশ্য হচ্ছে, যুদ্ধবন্দিদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা।
139.
কোনটি Great Charter হিসেবে পরিচিত?
a) Magna Carta
✓
b) Bill of Rights
c) USA Bill of Rights
d) UN Charter
ব্যাখ্যা:
উত্তর: ম্যাগনা কার্টা।
'ম্যাগনা কার্টা হল রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল। যা ১২১৫ সালের ১৫ জুন স্বাক্ষরিত হয়। ঐতিহাসিকভাবে ম্যাগনা কার্টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে বর্তমান সাংবিধানিক শাসনের সূচনা বলা যেতে পারে।
140.
নিম্নের কোন দেশটি Buffer State নামে পরিচিত?
a) সুইজারল্যান্ড
b) ফ্রান্স
c) জার্মানি
d) বেলজিয়াম
✓
ব্যাখ্যা:
উত্তর: বেলজিয়াম।
দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ রাষ্ট্রসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র।
বাফার রাষ্ট্রের উদাহরণ:
১.বেলজিয়াম (জার্মানি -ফ্রান্সের মাঝে)
২. নেপাল ও ভূটান( ভারত- চীন)
৩. মঙ্গোলিয়া (চীন- রাশিয়ার মাঝে)