এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

আন্তর্জাতিক নিরাপত্তা

256 প্রশ্ন

221. শেনজেন চুক্তি হচ্ছে-

a) বাণিজ্য চুক্তি
b) কর হ্রাস করা চুক্তি
c) অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
d) এর কোনােটিই নয়
ব্যাখ্যা: উত্তর: অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। জল, স্থল ও আকাশ পথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার লক্ষ্যে ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত চুক্তি। ১৯৮৫ সালে বেলজিয়াম , ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড এ চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির ফলশ্রুতিতে ১৬ মার্চ ১৯৯৫ থেকে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।

222. কোন চুক্তিকে চীন 'স্নায়ু যুদ্ধের মানসিকতা' বলে আখ্যায়িত করেছে?

a) AUKUS
b) QUAD
c) IPAC
d) TTIP
ব্যাখ্যা: উত্তর: AUKUS. অকাস চুক্তি অনুসারে পারমাণবিক সাবমেরিন তৈরিতে অস্ট্রেলিয়াকে প্রযুক্তি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। অকাস চুক্তিতে সই করে অস্ট্রেলিয়া বিশ্বের কোথায় দাঁড়িয়ে আছে সেটা তারা প্রকাশ করে দিয়েছে। এই চুক্তি থেকে বোঝা যায় যে চীনের ব্যাপারে তারা যুক্তরাষ্ট্রের পক্ষেই অবস্থান নিয়েছে।

223. কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?

a) ন্যাটো
b) সিটিবিটি
c) এনপিটি
d) সল্ট
ব্যাখ্যা: উত্তর: CTBT. CTBT চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে। CTBT এর পূর্ণরূপ হলো - Comprehensive Nuclear test ban treaty.

224. নিচের কোনটি অর্থনৈতিক চুক্তি নয়?

a) NAFTA
b) AFTA
c) SAFTA
d) NATO
ব্যাখ্যা: উত্তর: NATO. উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো (ইংরেজি: North Atlantic Treaty Organisation বা NATO; ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

225. নিচের কোন রাষ্ট্রটি স্থলমাইন নিষেধ সংক্রান্ত চুক্তি সই করেনি?

a) যুক্তরাজ্য
b) যুক্তরাষ্ট্র
c) বাংলাদেশ
d) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা: উত্তর: যুক্তরাষ্ট্র।

226. ANZUS কোন ধরনের সংগঠন?

a) অর্থনৈতিক
b) আঞ্চলিক
c) সামরিক
d) রাজনৈতিক
ব্যাখ্যা: উত্তর: সামরিক। ANZUS - Australia, New Zealand, United states. (প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক জোট, সদস্য দেশ ৩ টি)। গঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১ ( সানফ্রানসিসকো)।

227. Anti-Ballistic Missile Treaty স্বাক্ষরিত হয়েছিল কবে?

a) ১৯৭০ সালে
b) ১৯৭২ সালে
c) ১৯৭৩ সালে
d) ১৯৭৯ সালে
ব্যাখ্যা:

উত্তর: ১৯৭২ সালে। ABM - Anti Ballistic Missile Treaty. (পরমাণু বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চুক্তি)। স্বাক্ষর : ২৬ মে, ১৯৭২ (মস্কো)। মেয়াদ: ৩০ বছর।

228. Nuclear Non-proliferation Treaty (NPT) অনুযায়ী আণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা-

a) 4
b) 5
c) 6
d) 8
ব্যাখ্যা: উত্তর: ৮. NPT - Nuclear non-proliferation Treaty. ( পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি) । চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬৮ সালে এবং কার্যকর হয় ১৯৭০ সালে। NPT এর মতে, পূর্বে ৫ টি রাষ্ট্র আণবিক অস্ত্র উৎপাদক থাকলেও বর্তমানে দেশের সংখ্যা ৮ টি। শর্ত: পারমাণবিক অস্ত্রধারী দেশ পারমাণবিক অস্ত্রহীন দেশের কাছে পারমানবিক অস্ত্র বিক্রি বা অস্ত্র তৈরীতে সাহায্য করতে পারবে না।

229. Outer Space Treaty চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

a) ১৯৬০ সালে
b) ১৯৬২ সালে
c) ১৯৬৭ সালে
d) ১৯৭০ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৬৭ সালে। Outer Space Treaty স্বাক্ষরিত হয় ১৯৬৭ সালে।

230. শাত-ইল-আরব জলধারাকে কেন্দ্র করে কোন চুক্তি হয়েছিল?

a) লিসবন চুক্তি
b) প্যারিস চুক্তি
c) রােম চুক্তি
d) আলজিয়ার্স চুক্তি
ব্যাখ্যা: উত্তর: আলজিয়ার্স চুক্তি। দজলা ও ফোরাত নদীর মিলিত স্রোতটি পারস্য উপসাগরের শাত-ইল- আরব জলপথ নামে পরিচিত। এই জলপথ নিয়ে ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত ইরাক- ইরানের মধ্যে যুদ্ধ হয়।

231. কোন চুক্তির মাধ্যমে জার্মানিকে প্রথম বিশ্ব যুদ্ধের যুদ্ধাপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়েছিল?

a) প্রথম ভার্সাই চুক্তি
b) দ্বিতীয় ভার্সাই চুক্তি
c) সেভার্স চুক্তি
d) পাৈর্টসমাউথ চুক্তি
ব্যাখ্যা: উত্তর: দ্বিতীয় ভার্সাই চুক্তি। ভার্সাই চুক্তির লক্ষণীয় বিষয় হলো, এ চুক্তিতে জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে সাব্যস্ত করা হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকেই দায়ী করা হয়।

232. গণহত্যা Convention স্বাক্ষরিত হয় কখন?

a) ৯ ডিসেম্বর, ১৯৪৮ সালে
b) ১০ ডিসেম্বর, ১৯৪৮ সালে
c) ১২ ডিসেম্বর, ১৯৪৮ সালে
d) ১৫ ডিসেম্বর, ১৯৪৮ সালে
ব্যাখ্যা: উত্তর: ৯ ডিসেম্বর, ১৯৪৮ সালে। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের গণহত্যা কনভেনশন' গণহত্যাকে সংজ্ঞায়িত করে বলে,"গণহত্যা হলো হত্যাকারী সদস্যদের প্রতিশ্রুতিবদ্ধ একটি জঘন্য কাজ, যার মূল লক্ষ্য হলো, সম্পূর্ণ বা আংশিকভাবে জাতিগত বা ধর্মীয় গোষ্ঠী ধ্বংস করা"।

233. বিশ্বের কোন কোন দেশের সাথে বাংলাদেশের Extradition Treaty রয়েছে?

a) কানাডা-যুক্তরাষ্ট্র
b) ভারত-থাইল্যান্ড
c) চীন-থাইল্যান্ড
d) ভারত-মায়ানমার
ব্যাখ্যা: উত্তর: ভারত-থাইল্যান্ড।

234. আন্তর্জাতিক আগ্রাসন বিরোধী চুক্তি-

a) পিস অব প্যারিস
b) প্যারিস প্যাক্ট
c) প্যারিস শান্তি চুক্তি
d) প্রথম প্যারিস চুক্তি
ব্যাখ্যা: উত্তর: প্যারিস প্যাক্ট। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী চুক্তি হল 'প্যারিস প্যাক্ট'। ১৯২৮ সালে ২৭ আগস্ট প্যারিসে "প্যারিস প্যাক্ট " স্বাক্ষরিত হয়।

235. হাইড্রোজেন বোমার অধিকারী দেশ কয়টি?

a) 6
b) 7
c) 8
d) 9
ব্যাখ্যা: উত্তর: ৬ টি। সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমা আছে রাশিয়ার কাছে।

236. সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়-

a) 1949
b) 1950
c) 1948
d) 1951
ব্যাখ্যা: উত্তর: ১৯৪৮. এলেনর রুজভেল্টের সভাপতিত্বে জাতিসংঘের একটি কমিটি কর্তৃক খসড়া তৈরি করা হয়, এটি ফ্রান্সের প্যারিসের প্যালেস দে শ্যালোটে ১০ ডিসেম্বর ১৯৪৮ এ তৃতীয় অধিবেশন চলাকালীন সাধারণ পরিষদ কর্তৃক রেজোলিউশন ২১৭ হিসাবে গৃহীত হয়।। প্রত্যেক মানুষের মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই সনদ ঘোষিত হয়।

237. বাংলাদেশ CTBT চুক্তি স্বাক্ষর করে কবে?

a) 1996
b) 2000
c) 1999
d) 1998

238. নিচের কোন চুক্তিটি পারমাণবিক পরীক্ষা সম্পর্কিত-

a) ABM
b) CTBT
c) START
d) SALT

239. কোন চুক্তিটি ভারত ও পাকিস্তান স্বাক্ষর করেনি?

a) এনপিটি
b) রিও চুক্তি
c) স্টার্ট-১
d) স্টার্ট-২

240. কোন আন্তর্জাতিক চুক্তি থেকে উত্তর কোরিয়া নিজেকে প্রত্যাহার করেছে?

a) ডব্লিউটির
b) এনপিটি
c) CTBT
d) স্টার্ট-২