81.
সিমলা চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
a) ভারত-বাংলাদেশ
b) ভারত-পাকিস্তান
✓
c) পাকিস্তান-চীন
d) ভারত-চীন
ব্যাখ্যা:
উত্তর: ভারত-পাকিস্তান।
সিমলা চুক্তি সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সঙ্ঘটিত যুদ্ধের শেষে সম্পাদিত একটি শান্তিচুক্তি। ১৯৭১ সালের এ যুদ্ধে ছিল তিনটি পক্ষ: ভারত, পাকিস্তান ও মুক্তিবাহিনী। সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ৩ জুলাই ১৯৭২ সালে । ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
উল্লেখ্য, সিমলা ভারতের হিমাচল প্রদেশের রাজধানী।
82.
"জইশ-ই-মুহাম্মদ" কোন দেশের গেরিলা সংগঠনের নাম?
a) ভারত
b) পাকিস্তান
✓
c) ফিলিস্তিন
d) আফগানিস্তান
ব্যাখ্যা:
উত্তর: পাকিস্তান।
জইশে মুহাম্মদ কাশ্মীর ভিত্তিক দেওবন্দি জিহাদি সংগঠন। সংগঠনটির প্রাথমিক লক্ষ্য কাশ্মীরকে ভারত থেকে পৃথক করা এবং সে জন্য ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে সংগঠনটি। ২০০২ সালে পাকিস্তানে জইশে মুহাম্মদ নিষিদ্ধ হয়।
83.
টুপাক আমারু' কোন দেশের গেরিলা সংগঠনের নাম?
a) নাইজেরিয়া
b) চাদ
c) পেরু
✓
d) কলম্বিয়া
ব্যাখ্যা:
উত্তর: পেরু।
টুপাক আমারুঃ ল্যাটিন আমেরিকা দেশ পেরুর একটি মার্কসবাদী- লেনিন বাদী গেরিলা গোষ্ঠী। ১৯৮৩ সালে এটি গঠিত হয়। বর্তমানে এর কার্যক্রম নেই বললে -ই চলে ।
84.
এল টি.টি. ই হলো –
a) বাংলাদেশের রাজনৈতিক দল
b) ভারতের দস্যুদল
c) কানাডার একটা সন্ত্রাসী দল
d) শ্রীলংকার একটা বিচ্ছিন্নতাবাদী দল
✓
ব্যাখ্যা:
উত্তর: শ্রীলংকার একটা বিচ্ছিন্নতাবাদী দল।
এল টি টি ই হলো শ্রীলংকার চরম পন্থী তামিলদের একটি সংগঠন।
85.
মরাে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের বিদ্রোহী গ্রুপ?
a) চীন
b) ইন্দোনেশিয়া
c) ফিলিপাইন
✓
d) থাইল্যান্ড
ব্যাখ্যা:
উত্তর: ফিলিপাইন।
মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ( এমএনএলএফ ) হল ফিলিপাইনের একটি রাজনৈতিক সংগঠন যা 1972 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মুসলিম স্বাধীনতা আন্দোলনের একদল গোষ্ঠী হিসেবে শুরু করে। 1970 দশকের শুরু থেকে প্রায় দুই দশক ধরে মোরো বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে এমএনএলএফ প্রধান সংগঠক ছিলেন।
86.
PKK কী?
a) ফিলিস্থিনিদের সংগঠন
b) ফিলিপাইনের মুসলিম বিদ্রোহীদের সংগঠন
c) তামিল টাইগারদের সংগঠন
d) তুরস্কের কুর্দিদের সংগঠন
✓
ব্যাখ্যা:
উত্তর: তুরস্কের কুর্দিদের সংগঠন।
87.
ভারতের জাতীয় গােয়েন্দা সংস্থা কোনটি?
a) RAW
✓
b) NIA
c) NSA
d) SVI
ব্যাখ্যা:
উত্তর: RAW.
বিশ্বে প্রভাববিস্তারকারী যে কয়েকটি গোয়েন্দা সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতীয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-‘র’ নামের গোয়েন্দা সংস্থাটি। ‘র’ ১৯৬৮ সালে গঠিত হয়। সংস্থাটির বর্তমান প্রধান রাজিন্দর খন্না যিনি উগ্রপন্থীদের ব্যাপারে একজন গভীর বিশেষজ্ঞ।
‘র’ গঠনের সূচনা ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের পর হলেও ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর ১৯৬৮ সালের ২১ সেপ্টেম্বর এটি চূড়ান্তভাবে জন্ম নেয়। ওই সময় ভারতকে সুরক্ষিত রাখতেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই সংস্থাটি গড়ে তোলেন।
সংস্থাটির মূলমন্ত্র হল ‘ধর্ম রক্ষতি রক্ষিত’।
88.
ব্ল্যাক ক্যাট' কোন দেশের কমান্ডাে বাহিনী?
a) ভারত
✓
b) নেপাল
c) ইরান
d) মালয়েশিয়া
ব্যাখ্যা:
উত্তর: ভারত।
ভারতের জাতীয় নিরাপত্তা প্রহরী ব্ল্যাক ক্যাট। এরা অত্যন্ত দুর্ধর্ষ ও উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। এদের পোশাক কালো।
89.
হিটলারের গােপন পুলিশ বাহিনীর নাম কী ছিল?
a) ফুয়েরার
b) সিআইই
c) কেজিবি
d) গেস্টাপো
✓
ব্যাখ্যা:
উত্তর: গেস্টাপো।
হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম গেস্টাপো।
"গেস্টাপো" ১৯৩৩ সালে ছিল জার্মানীর গুপ্ত পুলিশ। সাধারণত এস এস নেতা হাইনরিশ হিমলারকে যুক্ত করা হলেও, এটি আসলে এপ্রিল ১৯৩৩ সালে সালে হারমান গোরিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
90.
পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
a) অসলো
b) ভিয়েনা
✓
c) রোম
d) পেন্টাগন
ব্যাখ্যা:
উত্তর: ভিয়েনা।
CTBTO:
পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা CTBTO.
সংস্থাটির সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া।
এর বর্তমান নির্বাহী সচিব রবার্ট ফ্লয়েড।
CTBT এর পূর্ণরূপ Comprehensive Nuclear Test Ban Treaty.
এই চুক্তির উদ্দেশ্য হল সামরিক বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
91.
এফ বি আই কী ?
a) একটি গােয়েন্দা সংস্থা
✓
b) একটি ব্যাংক
c) একটি সন্ত্রাসী সংগঠন
d) একটি গেরিলা সংগঠন
ব্যাখ্যা:
উত্তর: একটি গােয়েন্দা সংস্থা।
ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা (এফবিআই) মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এটি মার্কিন আইন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। বিশ্বস্ততা, সাহস, বিশুদ্ধতা এই তিনটি লক্ষ্য নিয়ে কাজ করে এফবিআই। ওয়াশিংটন ডিসির জে ইজার হভার ভবনের এফবিআইয়ের প্রধান কার্যালয় অবস্থিত।
মূলত এফবিআইয়ের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, ফেডারেল, স্টেট, মিউনিসিপাল এবং আন্তর্জাতিক সংস্থা এবং সহযোগিদের সাহায্য করা।
92.
MI6' কোন দেশের গােয়েন্দা সংস্থা ?
a) মিশর
b) ইসরাইল
c) ফ্রান্স
d) ব্রিটেন
✓
ব্যাখ্যা:
উত্তর: ব্রিটেন।
মিশরঃ
মুখবরাত→ Ai-Mukhabarat al-ammah.
MI→ Military intelligence.
SSIB→ State security investigation bereau.
ইসরাইলঃ
মোসাদ→ Ha-mossad le-modiin u-le tafkidin myukhadim.
আমান(Aman)→ Agaf ha-modiin.
ফ্রান্সঃ
DGSI→ Direction generale de la security exterrieure.
93.
সাভাক কোন দেশের গােয়েন্দা সংস্থার নাম ?
a) সিরিয়া
b) ইরান
✓
c) জার্মানি
d) ইসরাইল
ব্যাখ্যা:
উত্তর: ইরান।
সিরিয়া:
AFID→ Air forces intelligence directorate.
GSD→ General security directorate.
MIS→ Military intelligence service.
PSD→ Police Security Directorate.
ইরান:
MOIS→ Ministry of intelligence, SAVAK.
জার্মান:
BND→ Bundesna chrichtendienst.
BFV→ Bundeana fur verfassungsschutz (Federal intelligence service).
94.
ফেয়ার ফ্যাক্স কী?
a) সংবাদ সংস্থা
b) পরিবেশ সংস্থা
c) গোয়েন্দা সংস্থা
✓
d) মানবাধিকার সংস্থা
ব্যাখ্যা:
উত্তর: গোয়েন্দা সংস্থা।
'ফেয়ার ফ্যাক্স' হলো - যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা।
যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা; এটি শুধু নিজের কর্মকাণ্ডই নয়, বরং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকাণ্ডও দেখাশোনা করতো। কিন্তু ২০০৪ সালে অনুমোদিত ইন্টেলিজেন্স রিফর্ম অ্যান্ড টেররিজম প্রিভেনশন অ্যাক্ট, ২০০৪ দ্বারা তা পরিবর্তিত হয়।
এটি একটি স্বাধীন সংস্থা, যার দায়িত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নীতিনির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা।
95.
নাইচো কোন দেশের গােয়েন্দা সংস্থা-
a) আমেরিকা
b) জাপান
✓
c) ইন্দোনেশিয়া
d) ইসরাইল
ব্যাখ্যা:
উত্তর: জাপান।
যুক্তরাষ্ট্র:
CIA→ Central intelligence agency (২৬ জুলাই ১৯৪৭).
FBI→ Federal bureau of investigation(১৯০৮).
NGA→ National geospatial intelligence agency.
NSA→ National security agency(৪ নভেম্বর ১৯৫২).
INR→ Bureau of intelligence and research.
জাপান:
Naicho(নাইচো).
ইন্দোনেশিয়া:
Badan intelijen negara.
96.
স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত ?
a) স্কটল্যান্ড
b) মায়ামী
c) নিউইয়র্ক
d) লন্ডন
✓
ব্যাখ্যা:
উত্তর: লন্ডন।
যুক্তরাজ্যের সবচেয়ে বড় পুলিশ বাহিনী স্কটল্যান্ড ইয়ার্ড। এটির প্রতিষ্ঠাকাল ১৮২৯ সাল।
97.
স্কটল্যান্ড ইয়ার্ড কোন দেশের গােয়েন্দা সংস্থা?
a) আমেরিকা
b) যুক্তরাজ্য
✓
c) জার্মানি
d) ফ্রান্স
ব্যাখ্যা:
উত্তর: যুক্তরাজ্য।
স্কটল্যান্ড ইয়ার্ড ব্রিটিশ নিরাপত্তা সংস্থার নাম । বিশ্বখ্যাত এ পুলিশ সংস্থার সদর দপ্তর লন্ডনে অবস্থিত । এটি লন্ডনের একটি নামকরা পুলিশ বাহিনী। খাতা-কলমে নিউ স্কটল্যান্ড ইয়ার্ড নামে পরিচিত এ স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ বাহিনীর অবস্থান ওয়েস্টমিনস্টারে। এটি গঠিত হয় ১৮২৯ সালে। কেবল একটি পুলিশ বাহিনীই নয়, মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ও এ স্কটল্যান্ড ইয়ার্ড।
98.
গুপ্তচর মাতা হারি কোন দেশের লােক ছিলেন ?
a) জাপান
b) ইন্দোনেশিয়া
c) হল্যান্ড
✓
d) থাইল্যান্ড
ব্যাখ্যা:
উত্তর: হল্যান্ড।
মাতা হারি আসল নাম মার্গারেটা গিরট্রুইডা (গ্রিইৎজ) জেলে (৭ আগস্ট, ১৮৭৬, লিউয়ারডেন, নেদারল্যান্ড – ১৫ অক্টোবর, ১৯১৭, ভিন্সেনেস, ফ্রান্স) একজন ওলন্দাজ নর্তকী। প্রথম বিশ্ব যুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফ্রান্সের একটি সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
99.
ব্রিটিশ গােয়েন্দা সংস্থার নাম -
a) CIA
b) FBI
c) SIS
✓
d) DIA
ব্যাখ্যা:
উত্তর: SIS.
যুক্তরাজ্য:
SIS→ Secret intelligence service-MI6.
SS→ Security service-MI5.
যুক্তরাষ্ট্র:
CIA→ Central intelligence agency (২৬ জুলাই ১৯৪৭).
FBI→ Federal bureau of investigation(১৯০৮).
NGA→ Nationa geospatial intelligence agency.
NSA→ National security agency(৪ নভেম্বর ১৯৫২).
INR→ Bureau of intelligence and research.
DIA-- Defense Intelligence Army
100.
ইসরাইলের গােয়েন্দা সংস্থার নাম –
a) আইএসআই
b) সিএসআই
c) RAW
d) মােসাদ
✓
ব্যাখ্যা:
উত্তর: মোসাদ।
ইসরাইল:
মোসাদ→ Ha-mossad le-modiin u-le tafkidin myukhadim.
আমান(Aman)→ Agaf ha-modiin.
ভারতের গোয়েন্দা সংস্থা:
RAW→ The research and analysis wing.
CBI→ Central bureau of investigation.