141.
সুয়েজ খালের নকশা তৈরী করেন বিশ্বের কোন প্রকৌশলী?
a) ফার্ডিনান্ড
b) উইলিয়ান গ্রাসিয়া
c) ফার্ডিনাল্ড ডি লেসেপস
✓
d) উইলিয়াম হ্যারিসন
ব্যাখ্যা:
উত্তর: ফার্ডিনাল্ড ডি লেসেপস।
আধুনিক সুয়েজ খাল খননের মূল উদ্যোক্তা ছিলেন ফরাসি প্রকৌশলী ফার্ডিনাল্ড ডি লেসেপস।
মিসর ও সুদানের শাসক মিলে ইন্টারন্যাশনাল মেরিটাইম সুয়েজ চ্যানেল কোম্পানি গঠন করেন এবং অবশেষে খালের খনন কাজের যাত্রা শুরু হয় ১৮৫৯ সালের ২৫ এপ্রিল।
142.
রাষ্ট্রীয় আকাশসীমা হবে একটি রাষ্ট্রের ভূমি থেকে কত কিলােমিটার?
a) 50
b) 70
c) 80
d) 100
✓
ব্যাখ্যা:
উত্তর: ১০০ কিলোমিটার।
143.
BBIN-এর অপর নাম কী?
a) যােগাযােগ চুক্তি
b) বাণিজ্য চুক্তি
c) মোটরযান চুক্তি
✓
d) পরিবহন চুক্তি
ব্যাখ্যা:
উত্তর: মোটরযান চুক্তি।
বিবিআইএন বা "বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল সংযুক্তি" হল সার্ক ভুক্ত চারটি দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি পরিকাঠামো, যেটির উদ্দেশ্য জলের উৎসের সঠিক ব্যবহার এবং বিদ্যুৎ ও সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা।
144.
মোটরযান চুক্তি (BBIN) কোথায় স্বাক্ষরিত হয়?
a) ঢাকা
b) দিল্লি
c) থিম্পু
✓
d) কাঠমান্ডু
ব্যাখ্যা:
উত্তর: থিম্পু।
ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের সড়ক পরিবহন মন্ত্রীদের সম্মেলনে 'বিবিআইএন মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট (এমভিএ) চুক্তি স্বাক্ষরিত হয়।
145.
Silk Route নাম করণ করেন কে?
a) শি জিন পিং
b) মাও সে তুং
c) সান ইয়াৎ সেন
d) ফার্ডিন্যান্ড ভন রিথোফেন
✓
ব্যাখ্যা:
উত্তর: ফার্ডিন্যান্স ভন রিথোফেন।
খ্রিস্টপূর্ব ১৩০ অব্দ থেকে ১৪৫৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত সিল্ক রোড এশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য বাণিজ্যিক পথ ছিল। ইউনেস্কো সিল্ক রোডকে ‘ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট’ এ অন্তর্ভূক্ত করেছে । সিল্ক রোড কোন একক রাস্তার নাম নয়। এটি কতগুলো বাণিজ্যিক স্থলপথের সমষ্টি যা চীন, মধ্য এশিয়া, মধ্য প্রাচ্য, আফ্রিকার কয়েকটি দেশ এবং ইউরোপকে যুক্ত করেছে। অনেকেই একে ‘সিল্ক রুট’ নামেও চেনে।
১৮৮৭ সালে জার্মান ভূতত্ত্ববিদ ফার্ডিন্যান্ড ভন রিথোফেন সর্বপ্রথম এই নামটি ব্যবহার করেন।
146.
Silk Route নামকরণ কত সালে করা হয়?
a) ১৮৫৫ সালে
b) ১৮৬০ সালে
c) ১৮৭০ সালে
d) ১৮৮৭ সালে
✓
ব্যাখ্যা:
উত্তর: ১৮৮৭ সালে।
খ্রিস্টপূর্ব ১৩০ অব্দ থেকে ১৪৫৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত সিল্ক রোড এশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য বাণিজ্যিক পথ ছিল। ১৮৮৭ সালে জার্মান ভূতত্ত্ববিদ ফার্ডিন্যান্স ভন রিথোফেন সর্বপ্রথম এই নামটি ব্যবহার করেন। সিল্ক রোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য সিল্ক হলেও এর মধ্য আরও নানান পণ্য কেনা-বেচা ও সংস্কৃতির বিনিময় হতো। এ পথ দিয়ে ধর্ম, জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদির বিনিময় ঘটে।
147.
Cotton Route এর প্রস্তাবক দেশ কোনটি?
a) জাপান
b) ভারত
✓
c) চীন
d) মালয়েশিয়া
ব্যাখ্যা:
উত্তর: ভারত।
প্রাচীন ভারতে বণিকরা ভারত মহাসাগরের যে কয়েকটি রুট ব্যবহার করে তাদের পণ্যসামগ্রী, বিশেষ করে ভারতীয় সুতি কাপড় নিয়ে সুদূর আফ্রিকা পর্যন্ত যেত। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতীয় সংস্কৃতির বিকাশ ঘটেছিল যে পথ ধরে তাই নয়াদিল্লীর কটন রুট।
148.
চাগাই, লুপনাের ও পােখরানের মধ্যে সাদৃশ্য কোথায়?
a) আণবিক অস্ত্র পরীক্ষার স্থান
✓
b) অণবিক অস্ত্র মজুদের স্থান
c) ইকো-পার্কের স্থান
d) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা:
উত্তর: আণবিক অস্ত্র পরীক্ষার স্থান।
পোখরান ভারতের রাজস্থানে অবস্থিত।
চাগাই পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত।
লুপানোর চীনে অবস্থিত।
149.
ঘােষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি?
a) সাতটি
b) ছয়টি
c) পাঁচটি
d) আটটি
✓
ব্যাখ্যা:
উত্তর: ৮ টি।
পরমাণু অস্ত্র পরীক্ষা মূলত নির্দিষ্ট কোন দেশ কর্তৃক পারমাণবিক অস্ত্রের কার্যকারিতা সম্পাদন, ধ্বংসাত্মক সক্ষমতা অর্জন এবং বশীভূত সংক্রান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার পরীক্ষণ বিশেষ।
দেশগুলো হলো - যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া।
150.
কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়?
a) পাকিস্তান
b) চীন
c) যুক্তরাজ্য
d) জার্মানি
✓
ব্যাখ্যা:
উত্তর: জার্মানি।
পৃথিবীতে বর্তমানে স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশ ৮ টি। দেশগুলো হলো - যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া। তবে মনে করা হয় ইসরাইলেও পারমাণবিক শক্তির অধিকারী। কিন্তু এ ব্যাপারে ইসরাইল আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। কাজেই জার্মানি পারমাণবিক শক্তির অধিকারী নয়।
151.
বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ কোনটি?
a) পাকিস্তান
b) ইসরাইল
c) ইরান
d) উত্তর কোরিয়া
✓
ব্যাখ্যা:
উত্তর: উত্তর কোরিয়া।
বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া। দেশটি ৯ অক্টোবর , ২০০৬ সালে অষ্টম দেশ হিসেবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। পারমাণবিক শক্তিধর অন্যান্য রাষ্ট্রসমূহ হলো মার্কিন যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া , চীন , ভারত এবং পাকিস্তান।
152.
সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বােমা তৈরি করে?
a) চীন
b) রাশিয়া
c) যুক্তরাষ্ট্র
✓
d) জাপান
ব্যাখ্যা:
উত্তর: যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা তৈরি করেছে এবং একমাত্র দেশ যারা এটা যুদ্ধে ব্যবহারও করেছে। দেশটির কাছে এখন সাত হাজারের বেশি পারমাণবিক বোমা রয়েছে।
153.
WMD-র পূর্ণরূপ কী?
a) Natural Mineral Deposit
b) Weapons of Mass Destruction
✓
c) National Monetary Devaluation
d) Natural Mutual Defence
ব্যাখ্যা:
উত্তর: Weapons of Mass Destruction.
WMD একটি পারমাণবিক, রেডিওলজিকাল, রাসায়নিক, জৈবিক বা অন্যান্য ডিভাইস যা বিপুল সংখ্যক লোকের ক্ষতি করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
154.
নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের পার্থক্য-
a) সব অস্ত্র ধ্বংস ও প্রতিযােগিতার মাত্রা নিয়ন্ত্রণ
✓
b) অস্ত্র কমাবার প্রক্রিয়া ও আলােচনা
c) আণবিক যুদ্ধ পরিহার ও ধাপে ধাপে সে পথে অগ্রসর হওয়া
d) সামরিক বাহিনীগুলাের অস্ত্র সংকোচন
ব্যাখ্যা:
উত্তর: সব অস্ত্র ধ্বংস ও প্রতিযােগিতার মাত্রা নিয়ন্ত্রণ।
155.
রাসায়নিক অস্ত্র চুক্তি (Chemical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়?
a) ১৯৯০ সালে
b) ১৯৯৩ সালে
✓
c) ১৯৯৬ সালে
d) ১৯৯৯ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৯৩ সালে।
১৯৯৩ সালে রাসায়নিক অস্ত্র কনভেনশন (Chemical Weapons Convention) স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে রাসায়নিক অস্ত্রের উন্নয়ন ,উৎপাদান, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা ও এসব ধ্বংস করার ব্যবস্থা রয়েছে। এই চুক্তি ১৯৯৭ সালে থেকে কার্যকর করা হয়েছে।
156.
ভূমি মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
a) লন্ডন
b) নিউইয়র্ক
c) অটোয়া
✓
d) রােম
ব্যাখ্যা:
উত্তর: অটোয়া।
স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি (Mine Ban Treaty) এর অন্য নাম অটোয়া চুক্তি (Ottawa Treaty)
স্থান: অটোয়া, অন্টারিও, কানাডা।
স্বাক্ষর: ৩ ডিসেম্বর, ১৯৯৭.
কার্যকর: ১ মার্চ, ১৯৯৯.
স্বাক্ষর করেনি: চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ইসরায়েল।
বিষয়বস্তু: স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও হস্তান্তর নিষিদ্ধকরণ।
157.
নিচের কোন রাষ্ট্রটি স্থলমাইন নিষেধ সংক্রান্ত চুক্তি সই করেনি?
a) যুক্তরাজ্য
b) যুক্তরাষ্ট্র
✓
c) বাংলাদেশ
d) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা:
উত্তর: যুক্তরাষ্ট্র।
স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি (Mine Ban Treaty) এর অন্য নাম অটোয়া চুক্তি (Ottawa Treaty)
স্থান: অটোয়া, অন্টারিও, কানাডা।
স্বাক্ষর: ৩ ডিসেম্বর, ১৯৯৭.
কার্যকর: ১ মার্চ, ১৯৯৯.
স্বাক্ষর করেনি: চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ইসরায়েল।
বিষয়বস্তু: স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও হস্তান্তর নিষিদ্ধকরণ।
158.
ANZUS এর সদর দফতর কোথায় অবস্থিত?
a) অটোয়া
b) ওয়েলিংটন
c) মনট্টিল
d) ক্যানবেরা
✓
ব্যাখ্যা:
উত্তর: ক্যানবেরা।
ANZUS-এর পূর্ণরূপঃ The Australia, New Zealand, United States Security Treaty.
ANZUS এর সদর দপ্তর আবস্থিত অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে।
159.
ANZUS কোন ধরনের সংগঠন?
a) অর্থনৈতিক
b) রাজনৈতিক
c) আঞ্চলিক
d) সামরিক
✓
ব্যাখ্যা:
উত্তর: সামরিক।
ANZUS একটি আঞ্চলিক সামরিক সংগঠন। এটি গঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১।
160.
কোনটি বিলুপ্ত হয়েছে?
a) ওয়ারশ প্যাক্ট
✓
b) ন্যাটো
c) নাফটা
d) অ্যাপেক
ব্যাখ্যা:
উত্তর: ওয়ারশ প্যাক্ট।
ওয়ারশ চুক্তি ছিল স্নায়ুযুদ্ধ চলাকালীন কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপের আটটি সমাজতান্ত্রিক রাষ্ট্র নিয়ে গঠিত সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি। ওয়ারশ চুক্তি মূলত ১৯৫৪ সালের প্যারিস চুক্তির ভিত্তিতে ১৯৫৫ সালে ন্যাটোর সাথে পশ্চিম বাহিনীর একত্রীকরণের পরিপ্রেক্ষিতে সোভিয়েত সামরিক বাহিনীর প্রতিক্রিয়া ছিল। ১৯৯১ সালের ৩১শে মার্চ ওয়ারশ চুক্তিকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়।