এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

আন্তর্জাতিক নিরাপত্তা

256 প্রশ্ন

1. সামরিক ভাষায় ‘WMD' অর্থ কী?

a) ক. Weapons of Missile Defence
b) খ. Weapons of Mass Destruction
c) গ. Weapons for Massive Destruction
d) ঘ. Worldwide Mass Destruction
ব্যাখ্যা: উত্তর: Weapons of Mass Destruction.

2. কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?

a) ক. NATO
b) খ. SALT
c) গ. NPT
d) ঘ. CTBT
ব্যাখ্যা: উত্তর: NATO. ব্যাখ্যা: যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কৌশলগত অস্ত্র সীমিতকরণের জন্য ১৯৭২ সালে স্বাক্ষরিত হয় SALT; পরমাণু অস্ত্র বিস্তাররোধের জন্য ১৯৬৮ সালে স্বাক্ষরিত হয় NPT এবং পরমাণু অস্ত্র পরীক্ষারোধের জন্য ১৯৯৬ সালে স্বাক্ষরিত হয় CTBT. অপরদিকে, সমাজতন্ত্রের বিরুদ্ধে ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্র তৈরি করে উত্তর আটলান্টিক সামরিক চুক্তি NATO, ন্যাটোর মূল উদ্দেশ্য হলো: এক দেশ আক্রান্ত হলে সবাই ঝাঁপিয়ে পড়বো। তাই কোনোভাবেই ন্যাটো নিরস্ত্রীকরণ পদক্ষেপ নয়।

3. যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti- Ballistic - Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?

a) ক. জুন ২০০১
b) খ. জুন ২০০০
c) গ. জুন ২০০২
d) ঘ. জুন ২০০৩
ব্যাখ্যা: উত্তর: জুন ২০০২। ব্যাখ্যা: স্নায়ুযুদ্ধকালে ১৯৭২ সালে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্রবিরোধী ABM চুক্তি স্বাক্ষর করে। ১৩ জুন,২০০২ তারিখে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। অপরদিকে, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ সংক্রান্ত Intermediate - Range Nuclear Forces Treaty (INF Treaty) ১৯৮৭ সালে স্বাক্ষর করে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এবং সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। যুক্তরাষ্ট্র ১৯৮৮ সালে অনুমোদন করলেও রাশিয়া অনুমোদন করেনি। তাই যুক্তরাষ্ট্র ১ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে INF চুক্তি ত্যাগ করে।

4. বাংলাদেশ CTBT চুক্তি স্বাক্ষর করে কোন তারিখে?

a) ক. ২৪ অক্টোবর, ১৯৯৬
b) খ. ৭ মার্চ, ২০০০
c) গ. ৮ মে, ১৯৯৯
d) ঘ. ১২ নভেম্বর, ১৯৯৮
ব্যাখ্যা: উত্তর: ২৪ অক্টোবর, ১৯৯৬। Comprehensive Nuclear Test Ban Treaty (CTBT) পরমানু অস্ত্র পরীক্ষারোধ চুক্তি। এই চুক্তি অনুমোদনকারীরা পারমাণবিক অস্ত্র বিক্রি করতে পারবেনা এবং অস্ত্র তৈরিতে সাহায্য করতে পারবেনা। স্বাক্ষর করেছে ১৮৭ টি দেশ। বাংলাদেশ স্বাক্ষর করে ১২৯ তম দেশ হিসেবে ২৪ অক্টোবর ১৯৯৬ এবং ২০০০ সালের ৭ মার্চ ২৮ তম দেশ হিসেবে অনুমোদন করে

5. বাংলাদেশ CTBT অনুমোদনকারী কততম দেশ?

a) ক. ২৭
b) খ. ২৮
c) গ. ২৯
d) ঘ. ৩০
ব্যাখ্যা: উত্তর: ২৮। Comprehensive Nuclear Test Ban Treaty (CTBT) পরমানু অস্ত্র পরীক্ষারোধ চুক্তি। এই চুক্তি অনুমোদনকারীরা পারমাণবিক অস্ত্র বিক্রি করতে পারবেনা এবং অস্ত্র তৈরিতে সাহায্য করতে পারবেনা। স্বাক্ষর করেছে ১৮৭ টি দেশ। বাংলাদেশ স্বাক্ষর করে ১২৯ তম দেশ হিসেবে ২৪ অক্টোবর ১৯৯৬ এবং ২০০০ সালের ৭ মার্চ ২৮ তম দেশ হিসেবে অনুমোদন করে।

6. ভূমি মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?

a) ক. লন্ডন
b) খ. নিউইয়র্ক
c) গ. অটোয়া
d) ঘ. রোম
ব্যাখ্যা: উত্তর: অটোয়া। স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি / অটোয়া চুক্তি: উদ্দেশ্য- বিভিন্ন দেশে পুতে রাখা মাইন ধ্বংস করা। অ্যান্টি পার্সনেল (মানুষের সংস্পর্শে বিস্ফোরণ যোগ্য) মাইন ব্যবহার নিষিদ্ধ করা। স্বাক্ষর: ১৯৯৭, কার্যকর: ১৯৯৯।

7. স্টার্ট-২ চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয?

a) ক. যুক্তরাষ্ট্র-জার্মানি
b) খ. যুক্তরাষ্ট্র-রাশিয়া
c) গ. রাশিয়া-চীন
d) ঘ. যুক্তরাষ্ট্র-ফ্রান্স
ব্যাখ্যা:

উত্তর: যুক্তরাষ্ট্র-রাশিয়া। ১৯৯৩ সালের ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হার্বার্ট উইলিয়াম বুশ এবং রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলিৎসিন START-2 চুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তিতে আগামী ১০ বছরে উভয় দেশের ICBM দুই-তৃতীয়াংশ হ্রাস করার এবং পারমাণবিক ওয়ারহেড এর সংখ্যা ৩৫০০-এর মধ্যে কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়। রাশিয়া SART-2 ত্যাগ করে – ২০০২ সালে ।

8. নিচের কোন চুক্তিটি পারমাণবিক পরীক্ষা সম্পর্কিত-

a) CEDAW
b) CTBT
c) GATT
d) DPT
ব্যাখ্যা: উত্তর: CTBT. Comprehensive Nuclear Test Ban Treaty (CTBT) পরমানু অস্ত্র পরীক্ষারোধ চুক্তি। এই চুক্তি অনুমোদনকারীরা পারমানবিক অস্ত্র বিক্রি করতে পারবেনা এবং অস্ত্র তৈরিতে সাহায্য করতে পারবেনা। স্বাক্ষর করেছে ১৮৭ টি দেশ। বাংলাদেশ স্বাক্ষর করে ১২৯ তম দেশ হিসেবে ২৪ অক্টোবর ১৯৯৬ এবং ২০০০ সালের ৭ মার্চ ২৮ তম দেশ হিসেবে অনুমোদন করে

9. নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের পার্থক্য—

a) ক. সব অস্ত্র ধ্বংস ও প্রতিযোগিতার মাত্রা নিয়ন্ত্রণ
b) খ. অস্ত্র কমাবার প্রক্রিয়া ও আলোচনা
c) গ. আণবিক যুদ্ধ পরিহার ও ধাপে ধাপে সে পথে অগ্রসর হওয়া
d) ঘ. সামরিক বাহিনীগুলোর অস্ত্র সংকোচন
ব্যাখ্যা: উত্তর: সব অস্ত্র ধ্বংস ও প্রতিযোগিতার মাত্রা নিয়ন্ত্রণ। Armament (অস্ত্রীকরণ): এক রাষ্ট্র যখন তার সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে অস্ত্রের পরিমাণ, সেনাবাহিনীর পরিমাণ, সামরিক বাজেটের পরিমাণ বা অস্ত্রের গুণগতমান বৃদ্ধি করে থাকে তখন সেটাকে বলা হয় Armament বা অস্ত্রীকরণ। Disarmament (নিরস্ত্রীকরণ): নিরস্ত্রীকরণ বলতে বুঝায় মারণাস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করার জন্য কোনো নির্দিষ্ট ধরনের বা সকল ধরনের অস্ত্র হ্রাস করা, উৎপাদিত অস্ত্র ধ্বংস করা বা উৎপাদন বন্ধ করা। আক্ষরিক অর্থে নিরস্ত্রীকরণ হলো বলপ্রয়োগ অথবা সশস্ত্র সংঘর্ষের উদ্দেশ্যে যেসব যন্ত্রপাতি বা উপকরণ ব্যবহৃত হয় সেগুলোকে হ্রাস করা অথবা বর্জন করা। দুই বা ততোধিক রাষ্ট্র নিজেদের মধ্যে স্বেচ্ছায় চুক্তি সম্পাদন করে অস্ত্রের উৎপাদন হ্রাস অথবা বর্জন করাকে নিরস্ত্রীকরণ বলে।

10. পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ বিরোধী চুক্তি (NPT) কোন সালে স্বাক্ষরিত হয়?

a) ক. ১৯৬৩
b) খ. ১৯৬৭
c) গ. ১৯৬৮
d) ঘ. ১৯৭০
ব্যাখ্যা: উত্তর: ১৯৬৮। Nuclear non-Proliferation Treaty: স্বাক্ষর: ১ জুলাই, ১৯৬৮। কার্যকর: ১৯৭০। উদ্দেশ্য: পারমাণবিক অস্ত্রধারী দেশ পারমাণবিক অস্ত্রহীন দেশের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি বা অস্ত্র তৈরীতে সাহায্য করতে পারবে না। স্বাক্ষরকারী দেশ: ১৯১ টি। স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, ইসরাইল, দক্ষিণ সুদান। নাম প্রত্যাহার করেছে: উত্তর কোরিয়া, ২০০৩ সালে।

11. কোন চুক্তিটি ভারত ও পাকিস্তান স্বাক্ষর করেনি?

a) ক. এনপিটি
b) খ. রিও চুক্তি
c) গ. স্টার্ট-১
d) ঘ. স্টার্ট-২
ব্যাখ্যা:

উত্তর: এনপিটি। Nuclear non-Proliferation Treaty: স্বাক্ষর: ১ জুলাই, ১৯৬৮। কার্যকর: ১৯৭০। উদ্দেশ্য: পারমাণবিক অস্ত্রধারী দেশ পারমাণবিক অস্ত্রহীন দেশের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি বা অস্ত্র তৈরীতে সাহায্য করতে পারবে না। স্বাক্ষরকারী দেশ: ১৯১ টি। স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, ইসরাইল, দক্ষিণ সুদান। নাম প্রত্যাহার করেছে: উত্তর কোরিয়া, ২০০৩ সালে।

12. কোন আন্তর্জাতিক চুক্তি থেকে উত্তর কোরিয়া নিজেকে প্রত্যাহার করেছে?

a) ক. ডব্লিউটির
b) খ. এনপিটি
c) গ. সিটিবিটি
d) ঘ. স্টার্ট-২
ব্যাখ্যা: উত্তর: এনপিটি। Nuclear non-Proliferation Treaty: স্বাক্ষর: ১ জুলাই, ১৯৬৮। কার্যকর: ১৯৭০। উদ্দেশ্য: পারমাণবিক অস্ত্রধারী দেশ পারমাণবিক অস্ত্রহীন দেশের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি বা অস্ত্র তৈরীতে সাহায্য করতে পারবে না। স্বাক্ষরকারী দেশ: ১৯১ টি। স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, ইসরাইল, দক্ষিণ সুদান। নাম প্রত্যাহার করেছে: উত্তর কোরিয়া, ২০০৩ সালে।

13. রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশন গৃহীত (খসড়া) হয়?

a) ক. ৩ সেপ্টেম্বর, ১৯৯২
b) খ. ২৩ জানুয়ারি, ১৯৯৫
c) গ. ১২ ফেব্রুয়ারি, ১৯৭৬
d) ঘ. ৯ জানুয়ারি, ২০০১
ব্যাখ্যা: উত্তর: ৩ সেপ্টেম্বর, ১৯৯২। ব্যাখ্যা: রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশন (CWC - Chemical Weapons Convention) এটি রাসায়নিক অস্ত্র বিরোধী সনদ। স্বাক্ষরিত হয় - জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯৩ সালে। কার্যকর - ১৯৯৭ সাল। স্বাক্ষরকারী দেশ - ১৯৩টি

14. CTBT দ্বারা কী বোঝানো হয়েছে?

a) ক. Complete Test Ban Treaty
b) খ. Chemical Test Ban Treaty
c) গ. Comprehensive Nuclear Test Ban Treaty
d) ঘ. Chlorine Test Ban Treaty
ব্যাখ্যা:

উত্তর: Comprehensive Nuclear Test Ban Treaty. Comprehensive Nuclear Test Ban Treaty (CTBT) পরমানু অস্ত্র পরীক্ষারোধ চুক্তি। এই চুক্তি অনুমোদনকারীরা পারমাণবিক অস্ত্র বিক্রি করতে পারবেনা এবং অস্ত্র তৈরিতে সাহায্য করতে পারবেনা। স্বাক্ষর করেছে ১৮৭ টি দেশ। বাংলাদেশ স্বাক্ষর করে ১২৯ তম দেশ হিসেবে ২৪ অক্টোবর ১৯৯৬ এবং ২০০০ সালের ৭ মার্চ ২৮ তম দেশ হিসেবে অনুমোদন করে

15. কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়?

a) ক. চীন
b) খ. পাকিস্তান
c) গ. জার্মানি
d) ঘ. যুক্তরাজ্য
ব্যাখ্যা: উত্তর: জার্মানি। পারমাণবিক অস্ত্রধারী দেশ গুলো হলো: আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরাইল।

16. প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কি কাজে ব্যবহার হয়?

a) ক. শত্রু বিমান ধ্বংস করার জন্য
b) গ. শত্রু ট্যাংক ধ্বংস করার জন্য
c) খ. দূরে সেনা ছাউনিতে আঘাত হানার জন্য
d) ঘ. আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য
ব্যাখ্যা: উত্তর: আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য।

17. প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটির উদ্বাবক কোন দেশ?

a) ক. যুক্তরাষ্ট্র
b) খ. জার্মানি
c) গ. ইরাক
d) ঘ.ইসরায়েল
ব্যাখ্যা: উত্তর:যুক্তরাষ্ট্র।

18. হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অভ্যানগার্ড (Avangard) কোন দেশের তৈরি?

a) ক. জাপান
b) খ. উত্তর কোরিয়া
c) গ. রাশিয়া
d) ঘ. চীন
ব্যাখ্যা: উত্তর: রাশিয়া।

19. মিগ-২১ কোন দেশের যুদ্ধ বিমান?

a) ক. রাশিয়া
b) খ. চীন
c) গ. ব্রিটেন
d) ঘ. আমেরিকা
ব্যাখ্যা: উত্তর: রাশিয়া।

20. S-400 is a-

a) ক. Submarine
b) খ. Air defence system
c) গ. Fighter Plane
d) ঘ.Cannon
ব্যাখ্যা: উত্তর: Air defence system. বিশ্বের সবচেয়ে কার্যকরি ও আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা হচ্ছে এস-৪০০।